Govt. Science College, Tejgaon, Dhaka-1215

Govt. Science College, Tejgaon, Dhaka-1215

Share

Community College · Government Organization · Public & Government Service

Photos 15/05/2018

কেন ভর্তি হব সরকারি বিজ্ঞান কলেজে? কেন হব না? [প্রেক্ষাপটঃ২০১৮]

সরকারি বিজ্ঞান কলেজ, বিজ্ঞান বিভাগে পড়ার জন্য দেশের ভাল সরকারি কলেজ গুলোর মধ্যে অন্যতম। একটি কলেজকে মানুষ তখনই ভাল বলে যখন তার মধ্যে ভালো বলার সকল গুনগুলোই সবার সামনে দৃশ্যমান হয়।

দেশের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এই কলেজটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট সংলগ্ন তেজগাঁও এলাকায় অবস্থিত। নয়নাভিরাম ও সম্পূর্ণ সবুজ বন-বনানীতে ঘেরা এই সুপরিসসর ক্যাম্পাসের আয়তন প্রায় ৯ একর। ক্যাম্পাসে রয়েছে একটি তিন তলা পাকা ভবন, একটি সেমি পাকা ভবন, ৬ হাজারের অধিক বই সম্বলিত গ্রন্থাগার, একটি মিলনায়তন, দুটি ছাত্রাবাস, খেলাধুলার জন্য এক একরের মাঠ, একটি মসজিদ, প্রতিটি বিষয়ের স্নাতক পর্যায়ে পাঠদান উপযোগী আধুনিক সুবিধা সম্বলিত গবেষণাগার, একটি সুদৃশ্য বাগান, একটি শহিদ মিনার। তাছাড়া ক্লাস শেষে আড্ডা দেয়ার জন্য সুদৃশ্য শহিদ শেখ রাসেল চত্বর তো আছেই। এছাড়াও ক্লাবিং করার জন্য রয়েছে ৫টি ক্লাব, রোভার স্কাউট ও বিএনসিসি এর সক্রিয় কার্যক্রম। এছাড়াও চলতি বছরেই একটি ৬ তলা আধুনিক একাডেমিক ভবন ও একটি আধুনিক ছাত্রাবাসের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

আমাদের কলেজের একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ১২৩০। কলেজে ভর্তি প্রার্থী সকল ছাত্রদের জন্য নূন্যতম জি.পি.এ. ৫.০০ বোর্ড কর্তৃক নির্ধারিত হয়েছে।

সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বোর্ডাধীন ও অনলাইন ভিত্তিক। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কোন হস্তক্ষেপ করে না। তাই ভর্তি বিষয়ে বা ফর্ম তোলার জন্য কলেজে আসার কোন প্রয়োজন বা ঝামেলা কোনটিই নেই। দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন ১৩ মে,২০১৮ থেকে ২৪ মে, ২০১৮ তারিখের মধ্যে।

বিজ্ঞান কলেজকে যদি খুব সাধারণ একটি সরকারি কলেজ বলে ভেবে থাকেন, তবে আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে, এটি সরকারি কলেজ হলেও এই কলেজের কার্যক্রম অনেকটা বেসরকারি কলেজের মতোই।

বায়োমেট্রিক পদ্ধতিতে কলেজে সকল ছাত্রের উপস্থিতি নিশ্চিত করা হয়। কোন ছাত্র কলেজে পরপর তিনদিন অনুপস্থিত থাকলে তার অভিভাবককে এ বিষয়ে অবহিত করা হয়। সকল ছাত্রের ৭০% উপস্থিতি বাধ্যতামূলক তবে ছাত্রাবাসের ছাত্রদের তা ৯০%। এর চেয়ে কম হলে অভিভাবকসহ এসে উপযুক্ত কারণ দর্শাতে হবে। পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে আপনাকে জবাবদিহিতা করতে হবে, রিটেস্টের সম্মুখীন হতেও হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, কোন ছাত্র কলেজের যে কোন পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য শতকরা ৬০ ভাগ নম্বর পেতে হবে অর্থাৎ সকল বিষয়ে পাস নম্বর ৬০% এবং তাও আলাদা আলাদাভাবে(লিখিত+নৈর্ব্যক্তিক)। কেউ যদি কোন বিষয়ে ৬০% নম্বর না পায় তাহলে ঐ বিষয়ে তাকে অকৃতকার্য বা ফেল হিসেবে গণ্য করা হয়।

কলেজটি সম্পূর্ণ সুশৃঙ্খল ও রাজনীতিমুক্ত। সম্পূর্ণ ক্যাম্পাসটি সি.সি. ক্যামেরার আওতাধীন। তাই কেউ বিশৃঙ্খলতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়। এছাড়া ছাত্রদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়।

আমাদের কলেজের পড়াশুনার মান অত্যন্ত ভালো। কলেজের সকল শিক্ষকমণ্ডলী সকল ছাত্রদের সাথে অত্যন্ত আন্তরিক। আপনি নিয়মিত ক্লাস করলে এবং শিক্ষকদের কথা অনুসরণ করলে আপনি অবশ্যই রেজাল্ট ভালো করবেন। কলেজে এসে আপনি যদি ভালো করে না পড়েন, শিক্ষকদের লেকচার অনুসরণ না করেন এবং এর জন্য যদি আপনার রেজাল্ট খারাপ হয় তার দায়ভার সম্পূর্ণ আপনার, কলেজের নয়। কলেজ আপনাকে পড়া করে দিবে না, আপনাকে এর জন্য কঠোর পরিশ্রম করতেই হবে তবেই না আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, কলেজ এক্ষেত্রে সবরকম সাহায্য করবে। তবে ভাল ফলাফলের পূর্বশর্ত হল নিয়মিত ক্লাস করা, এ কথাটি মাথায় রাখতে হবে। এছাড়া মেধাবী ছাত্রদের জন্য কলেজের নিজস্ব অর্থায়নে বৃত্তি প্রদানের ব্যবস্থাও রয়েছে।

ঢাকার বাইরের ছাত্রদের জন্য রয়েছে ছাত্রাবাসের বিশেষ ব্যবস্থা। ছাত্রাবাসে রয়েছে পড়াশুনার জন্য এক মনোরম পরিবেশ এবং সার্বক্ষণিক তত্ত্বাবধায়নের জন্য রয়েছেন দুইজন শিক্ষক। আমাদের ছাত্রাবাসের খাবারের মান অত্যন্ত ভাল এবং খেতেও সুস্বাদু। তাছাড়া ছাত্রাবাসে থাকার জন্য খরচ খুবই কম।

ঢাকার ভেতরে বসবাসরত ছাত্রদের যাতায়াতের জন্য রয়েছে ”স্পন্দন-১" ও "স্পন্দন-২" নামক দুইটি বড় আকারের কলেজ বাস। যার ফলে ঠিক সময়ে কলেজে আসা কিংবা যাওয়ায় আপনাকে কোন ঝামেলা পোহাতে হবে না। এবং এর জন্য আপনাকে কোন টাকাও দিতে হবে না।

সর্বোপরি এটাই বলতে চাই যে, আপনি যদি আমাদের কলেজে ভর্তি হন, আপনি আপনার জীবনের সবচেয়ে ভাল সময়টা অতিবাহিত করবেন এবং আপনার ভবিষ্যৎ নিজ হাতে গড়ে নিতে পারবেন এবং এর ফল আপনি সারাজীবন ভোগ করবেন বলেই আশা করছি।

আমাদের সরকারি বিজ্ঞান কলেজ পরিবার আপনারই অপেক্ষায়।

বিঃদ্রঃ কলেজে আবেদনের ক্ষেত্রে নূন্যতম জিপিএ এর মান বোর্ড থেকে ৫.০০ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে বোর্ডের ওয়েব সাইট ভিজিট করুন।

©সরকারি বিজ্ঞান কলেজ পরিবার

Photos 19/01/2018

সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী ও মেধাবৃত্তি প্রদান ২০১৮ অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Tejgaon Farm
Dhaka