Indigenous Students' Union-Jagannath University

Indigenous Students' Union-Jagannath University It is an official page of Indigenous Students' Union (ISU) of Jagannath University, Dhaka. We uphold our ethnic nationality and prestigious culture, belief.

আগামী ১(এক) বছরের জন্য "ইন্ডিজেনাস স্টুডেন্টস ইউনিয়ন" জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ...
11/05/2026

আগামী ১(এক) বছরের জন্য "ইন্ডিজেনাস স্টুডেন্টস ইউনিয়ন" জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো।

ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের'র পক্ষ থেকে শুভেচ্ছা নিন। শিক্ষা, সম্প্রীতি, ঐক্য  ও প্রগতি এই চা...
09/05/2026

ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের'র পক্ষ থেকে শুভেচ্ছা নিন।
শিক্ষা, সম্প্রীতি, ঐক্য ও প্রগতি এই চার মূল নীতিকে সামনে রেখে, আজ ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ সভার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭ ইং) ঘোষনা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। একইসাথে উক্ত আয়োজনে বিগত কমিটির কার্যক্রম পর্যালোচনা ও নতুন নেতৃবৃন্দের প্রতি পরামর্শ মূলক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি নুমংপ্রু মারমা।
আলোচনা শুরুতে সাধারণ সম্পাদক রমিতা চাকমার সঞ্চালনায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল ত্রিপুরা। দায়িত্ব পালনকালে সংগঠনের কর্মসূচী বাস্তবতা করতে গিয়ে যাদের সহযোগিতা পেয়েছেন তাদের কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং নতুন কমিটিকে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস দেন। এরপর উপস্থিত অতিথিরা সংগঠনের অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ ও সচেতন মূলক বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদক রমিতা চাকমা বক্তব্যে বলেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও অপসংস্কৃতি রোধে ছাত্র সংগঠনের ভূমিকা ও বিশ্ববিদ্যালয়ে নানা সংকট মোকাবেলা সংগঠনের পাশাপাশি নিজ লক্ষ্য অর্জনের দৃঢ় বিশ্বাস রাখার কথা বলে অনুরাগ ত্রিপুরাকে সভাপতি, জুয়েল তঞ্চঙ্গ্যা কে সাধারণ সম্পাদক, নিংথোয়াই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

সভাপতি বক্তব্যে নুমংপ্রু মারমা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আদিবাসীদের প্রতিনিধিত্ব কারী একমাত্র সংগঠনের গুরুত্ব তুলে ধরেন, পড়াশোনা পাশাপাশি পিছিয়ে পরা প্রান্তিক আদিবাসী সমাজকে এগিয়ে নিতে ছাত্র ও তরুণ নেতৃত্বকে এগিয়ে আশা আহ্বান করেন। এবং দ্বায়িত্ব পালন কালে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

পরিশেষে, সংগঠনের প্রয়োজনীয় কাগজ পত্র সহ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

🚨 আলীকদমের শিশুদের জন্য মানবিক সাহায্যের আহ্বান 🚨বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের ভয়াবহ প্রাদুর...
24/04/2026

🚨 আলীকদমের শিশুদের জন্য মানবিক সাহায্যের আহ্বান 🚨

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

📌 সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, এখন পর্যন্ত মোট ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০০-এরও বেশি, যাদের অনেকেই এখনও অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লড়াই করছে।

আক্রান্ত শিশুদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সেখানে চিকিৎসা ব্যবস্থাও অনেক চাপ পড়ছে, যার ফলে অনেকে সঠিক চিকিৎসা পাচ্ছে না।
দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় দ্রুত চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
উপরন্তু, অধিকাংশ পরিবার জুমচাষের উপর নির্ভরশীল হওয়ায় এই কঠিন সময়ে তাদের জন্য পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

এই সময়টাতে সবচেয়ে বেশি প্রয়োজন সহমর্মিতা, সচেতনতা এবং মানবিক দায়িত্ববোধ। আমরা যদি সবাই নিজের জায়গা থেকে একটু করে ভাবি, একটু করে এগিয়ে আসি তাহলেই হয়তো কিছু জীবন নতুন করে আলো দেখতে পারে।

আপনার সহযোগিতা নিম্নোক্ত নাম্বারে পাঠাতে পারেন-
বিকাশ : ০১৫৭১১৮৯৮৯৮ ( জুয়েল তঞ্চঙ্গ্যা)
নগদ : ০১৬২৫৩১৮৮৪৪ ( সংক্রাট ম্রো)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে  C-ইউনিটের কোটা ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় তালিকা প্রকাশিত হয়েছে।
02/04/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে C-ইউনিটের কোটা ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় তালিকা প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে B-ইউনিটের  কোটা ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় তালিকা প্রকাশিত হয়েছে।
02/04/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে B-ইউনিটের কোটা ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় তালিকা প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে  A-Unit (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)কোটা ভর্তি ১ম মাইগ্রেশন...
02/04/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে A-Unit (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)কোটা ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় তালিকা প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে D-Unit (সামাজিক বিজ্ঞান অনুষদ) কোটা ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় তালিকা প্রকাশি...
02/04/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে D-Unit (সামাজিক বিজ্ঞান অনুষদ) কোটা ভর্তি ১ম মাইগ্রেশন ও ২য় তালিকা প্রকাশিত হয়েছে।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্যের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ইন্ডিজেনাস স্টুডেন্টস ইউনিয়ন, জগন্নাথ বিশ্বব...
31/03/2026

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্যের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ইন্ডিজেনাস স্টুডেন্টস ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এসময় সংগঠনের পক্ষ থেকে উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একইসাথে আদিবাসীদের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব—বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, বিহু উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি মঞ্জুরের দাবি উত্থাপন করা হয়।

সাক্ষাৎকালে নবনির্বাচিত উপাচার্য মহোদয় আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করেন এবং আমাদের এই দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি ছুটির বিষয়ে আমাদের আশ্বস্ত করেন এবং উক্ত সময়ের মধ্যে বিভিন্ন বিভাগে যেন কোনো পরীক্ষা না রাখা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এসময় আমাদের সাথে উপস্থিত ছিলেন জকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ এবং জকসুর সদস্য জাহিদ হাসান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের  ‘E’ ইউনিটের কোটার ফলাফল প্রকাশিত হয়েছে।
05/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ‘E’ ইউনিটের কোটার ফলাফল প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজনেস স্টাডিজ অনুষদ ‘C’ ইউনিটের কোটার ফলাফল প্রকাশিত হয়েছে।
05/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজনেস স্টাডিজ অনুষদ ‘C’ ইউনিটের কোটার ফলাফল প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘D’ ইউনিটের কোটার ফলাফল প্রকাশিত হয়েছে।
05/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘D’ ইউনিটের কোটার ফলাফল প্রকাশিত হয়েছে।

Address

Sadarghat
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indigenous Students' Union-Jagannath University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Indigenous Students' Union-Jagannath University:

Shortcuts

Share

Category