Scholar Academic Care

Scholar Academic Care

Share

Educational institute

22/06/2024

দেখা যাক কি হয়??

03/09/2022

ssc 22 রুটিন

Photos from Scholar Academic Care's post 06/11/2020

রসায়নের এসাইনমেন্ট নবম-দশম শ্রেণীর।

08/09/2020

#প্রাথমিক_বিদ্যালয়_খোলার_প্রস্তুতির_নির্দেশ
০৮-০৯-২০২০, ১৫:৫৯
শিক্ষা সময় ডেস্ক

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতির নির্দেশ
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এ অবস্থায় কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার, লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। এর একটি খসড়াসহ উপস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে।

15/06/2020

করোনা মহামারীর কারনে আগামী ৬ ই আগষ্ট পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে...😦
িভি

02/06/2020

২০২০ সালের এস এস সি পরীক্ষায় কৃতকার্য সকল সকল শিক্ষার্থীদের "স্কলার কোচিং সেন্টারে" মালিবাগ, ঢাকা এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

23/03/2019

#গণিতের_বেসিক:
গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায় সব চাকরির পরীক্ষায় থাকে ভালো করে লক্ষ্য রাখুন।
১. একটি পঞ্চভুজের সমষ্টি?
— ৬ সমকোণ
২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি
— ৭২০ ডিগ্রি
৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়
— ৯গুন
৪.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
— অন্ত:কেন্দ্র
৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
–৯০ ডিগ্রী
১.তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে
— সদৃশ ত্রিভুজ
2.ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি
–দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম
৩.কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে , ত্রিভুজটি
— সমদ্বিবাহু
৪. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে ?
— প্রবৃদ্ধ কোণ
৫.একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দু,টি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি
–১৮০ ডিগ্রি
১. একটি পঞ্চভুজের সমষ্টি?
— ৬ সমকোণ
২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি
— ৭২০ ডিগ্রি
৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়
— ৯গুন
৪.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
— অন্ত:কেন্দ্র
৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
–৯০ ডিগ্রী
১৷জ্যা’ শব্দের অর্থ কি?
=ভূমি
২৷ দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
=সম্পূরক কোণ
৩৷ একটি সরলরেখার সাথে অপর একটি
রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে
=দুই সমকোণ(১৮০°)
৪৷
হলে
=65°
৫৷ দুটি পূরক কোণের সমষ্টি কত?
=৯০°
৬৷ সম্পূরক কোণের মান কত?
=১৮০°
১. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
— ৩৬০ ডিগ্রী
২.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩,৪ সেমি হলে, অতিভুজের মান কত?
— ৫ সে.মি
৩.সামন্তরিকের বিপরীত কোণেরঅর্ন্তদ্বিখন্ডকদ্বয়–পরস্পর সমান্তরাল
৪. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দু.টির কর্ণের অনুপাত কত?
–৪:১
৫.রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিকন্ডিত করলে তাদের অন্তর্ভুক্ত কোণ
— ৯০ ডিগ্রী
বৃত্ত সম্পর্কিত তথ্য
※ পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়?
=পরিধি
※ বৃত্তের পরিধির সূত্র
=2πr
※পরিধির যেকোন অংশকে বলা হয়
=চাপ
※পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয়
=জ্যা( বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)
※ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই
=ব্যাস
※ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয়
=ব্যাসার্ধ
বৃত্ত সম্পর্কিত কিছু ধারণাঃ
※একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা যায়না।
※দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত আকা যায়।
※একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়।
※বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে π বলে।
※বৃত্তের কেন্দ্র থেকে কোন বিন্দুর দুরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে।
※বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
※বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়।
※বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
※বৃত্তের যে কোন জ্যা এর লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী।
※কোন বৃত্তের ৩টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে।
※অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।
»বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র:
»বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল =πr² ( যেখানে r বৃত্তের ব্যাসার্ধ)
»গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল =4πr²
»গোলকের আয়তন =4÷3(πr³)
১৷ সর্বপ্রথম সেট তত্ত্বের ধারণা দেন =জর্জ ক্যান্টর
২৷ ভেনচিত্র কে আবিষ্কার করেন =জনভেন
৩৷ একক সেটের উপাদান সংখ্যা =১টি
৪৷ সেটকে প্রকাশ করার কয়টি পদ্ধতি আছে =২টি
৫৷ : ” দ্বারা কি বোঝায় =যেন
গণিতের Father:
১. সংখ্যাতত্ত্ব—- পিথাগোরাস
২. জ্যামিতি——ইউক্লিড
৩. ক্যালকুলাস —– নিউটন
৪. ম্যাট্রিক্স ——– কেইসে
৫. ত্রিকোণমিতি—— হিপ্পারচাস
৬. পাটিগণিত—— আর্যভট্র
৭. বীজগণিত ——- মুসা আল খারিজমী
৮. লগারিদম——জন নেপিয়ার
৯. সেটতত্ত্ব——–জর্জ ক্যান্টর
১০. আলগরিদম——-ব্রহ্মগুপ্ত
১১. শূন্যে আবিষ্কারক ——ব্রহ্মগুপ্ত ও আর্যভট্র

Photos from Scholar Academic Care's post 18/12/2018
25/08/2018

মডেল টেস্ট

বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ ১০০টি প্রশ্ন - উত্তর ।।
1. আন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট সাক্ষরিত হয়-

১৯৭২সনের ১২ আগষ্ট
১৯২৮ সনের ২৭ আগষ্ট (উত্তর)
১৯২৮ সনের ৩ নভেম্বর
১৯২৯ সনের ৫ জানুয়ারী
2. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রনয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশন সমুহ অভিহিত-

দুটি রেডক্রস কনভেনশন নামে
তিনটি রেডক্রস কনভেনশন নামে
চারটি রেডক্রস কনভেনশন নামে (উত্তর)
3. স্থায়ী সালিস আদালত কোথায় অবস্থিত?

জেনেভায়
লন্ডনে
প্যারিসে
হেগে (উত্তর)
4. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়?

১৯৪৮ সনে
১৯৫৫ সনে
১৯৬৫ সনে
১৯৬৬ সনে (উত্তর)
5. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?

আদ্দিস আবাবা (উত্তর)
নাইরোবি
ডাকার
কায়রো
6. ডেটন শান্তি’ চুক্তি সাক্ষরিত হয় –

১৯৯০ সনে
১৯৯১ সনে
১৯৯২ সনে
১ ডিসেম্বর ১৯৯৫ সনে (উত্তর)
7. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?

রোম চুক্তি (উত্তর)
ম্যাসট্রিক্ট চুক্তি
ভিয়েনা কনভেনশন
ব্রাসেলস কনভেনশন
8. MIGA কখন গঠিত হয়?

১৯৮০ সনে
১৯৮২ সনে
১৯৮৫ সনে
১৯৮৮ সনে (উত্তর)
9. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?

নিউইয়ক
টোকিওতে (উত্তর)
শিকাগোতে
লন্তনে
10. হ্যারি পটার’ কি?

এক জাতীয় ধাতব পাত্র
সাম্প্রতিক কালের সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই (উত্তর)
এক জাতীয় গুচ্ছ বোমা
এক ধরনের খেলনা
11. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?

গ্রীসে
মেসোপটোমিয়ায় (উত্তর)
রোমে
ভারতে
12. ও আই সি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

বাংলাদেশে
তুরস্ক
মরক্কো (উত্তর)
লিবিয়া
13. বিশ্ব বানিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়?

নভেম্বর ২০০৩ ভারতের বেঙ্গালোর
ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
জানুয়ারী ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন (উত্তর)
14. নিকারাগুহার “কন্ট্রা” বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল?

যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র (উত্তর)
কোরিয়া
কিউবা
15. ইসরাইল –প্যালেস্টাইন ‘রোডম্যাপ’ কর্মসুচির উদ্দেশ্য কি?

সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা (উত্তর)
দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বানিজ্য স্থাপন
দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিত করন
16. নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?

ফ্রান্স
যুক্তরাজ্য
রাশিয়া
দি নেদারল্যান্ডস (উত্তর)
17. ব্রেটন উডস’ ইনস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বুঝায়?

আই এম এফ
এডিবি
আইডিবি
বিশ্বব্যাংক (উত্তর)
18. প্রথম ক্লোন শিশু “ইভ” –এর জন্মতারিখ কি?

নভেম্বর ২০-২০০২
ডিসেম্বর ২৬-২০০২ (উত্তর)
জানুয়ারী ৭-২০০৩
মার্চ ২৩-২০০৩
19. A Long Walk to Freedom বইটির লেখক কে?

হোসে গুসামাও
রবার্ট মুগাবে
নেলসন মেন্ডেলা (উত্তর)
অং সাং সুচি
20. লাইন অব কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?

ইসরাইল ও জর্ডান
দক্ষিন কোরিয়া ও উত্তর কোরিয়া
চীন ও তাইওয়ান
ভারত ও পাকিস্তান (উত্তর)
21. মস্তিকের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের-

এক চতুর্থাংশ ধংশ হয়ে গেলে (উত্তর)
অর্ধেক ধংশ হয়ে গেলে
এক তৃতীয় অংশ বেড়ে গেলে
এক চতুর্থাংশ বেড়ে গেলে
22. রাসয়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে –

প্রচুর পরিমানে অক্সিজেন সরবরাহ করে
অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে (উত্তর)
নাইট্রোজেন সরবরাহ করে
হাইড্রোজেন সরবরাহ করে
23. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-

বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
অতি মাত্রায় বিদ্যুৎ প্রবাহ জনিত দুর্ঘটনা রোধের জন্য (উত্তর)
বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠোভাবে কাজ করে
24. পরমানু (Atom) চার্জ নিরপেক্ষ হয় কারন-

নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
প্রোটন ও নিউটনের ওজন সমান
নিউট্রন ও প্রটন নিউক্লিয়াসে থাকে
ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান (উত্তর)
25. মাইট্রোকন্ডিয়ায় কত ভাগ প্রোটিন?

৭০%
৭২%
৭৩% (উত্তর)
৮০%
26. মূল নাই কোন উদ্ভিদে?

ফনিমনসা
বিরুৎ
গুল্ম
মস (উত্তর)
27. রঙ্গীন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

মৃদু রঞ্জন রশ্মি
বিটা রশ্মি
গামা রশ্মি (উত্তর)
কসমিক রশ্মি
28. ল্যাপটপ’ কি?

ছোট কুকুর
পর্বাতারোহন সামগ্রী
বাদ্যযন্ত্র
ছোট কম্পিউটার (উত্তর)
29. এসবেসটস কি?

অগ্নি নিরোধক খনিজ পদার্থ (উত্তর)
কম ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
বেশি ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
এক ধরনের রাসয়নিক পদার্থ
30. পাহারের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

বায়ুর চাপ বেশি থাকার কারনে
বায়ুর চাপ কম থাকার কারনে (উত্তর)
পাহারের উপর বাতাশ কম থাকায়
পাহারের উপর তাপমাত্রা বেশি থাকায়
31.

২৫৫৬
২৫৬৫
২৫৬৪
৫৪৫৬ (উত্তর)
32. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল;ক্রেতা ঐ দ্রব তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রি করল।শেষ বিক্রয় মূল্য কত ছিল?

১২৮০
১২৮১
১৩১০
১৩১১ (উত্তর)
33. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের দাম এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেল?

২০% (উত্তর)
২৫%
১৬%
১৮%
34. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

৭৭/১৪৩
১০২/২৮৯
১১৩/৩৫৫ (উত্তর)
৩৪৩/১০০১
35. এক ব্যক্তি তার মোট সম্পত্বির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্বির মূল্য কত?

২০০০ টাকা
২৫০০ টাকা
২৩০০ টাকা (উত্তর)
৩০০০ টাকা
36. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ ৫,৬,৭ মিটার।নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

১৬ বর্গমিটার
১৫ বর্গমিটার (উত্তর)
১৭ বর্গমিটার
১৪ বর্গমিটার
37. ৯,৩৬,৮১,১৪৪........এর পরবর্তী সংখ্যাটি কত?

১৬৯
২২৫ (উত্তর)
২৫৬
২৭২
38. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?

৭০ মিটার
৭৫ মিটার
৮০ মিটার (উত্তর)
৯০ মিটার
39. x+y=7 এবং xy=10 হলে (x-y)² এর মান কত?

3
9 (উত্তর)
6
12
40. 2x^2+x-15 এর উৎপাদক কোনটি?

(x+3)(2x-5) (উত্তর)
(x-3)(2x-5)
(x-3)(2x-5)
(x+3)(2x+5)
41. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন?

সুনীতি কুমার চট্টোপাধ্যয়
সুকুমার সেন
মুহাম্মদ শহীদুল্লাহ (উত্তর)
মুহাম্মদ এনামুল হক
42. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

শেষের কবিতা (উত্তর)
বলাকা
ডাকঘর
কালন্তর
43. কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ধুমকেতু কোন ধরনের প্রকাশনা?

কবিতা
পত্রিকা (উত্তর)
উপন্যাস
ছোটগল্প
44. জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি?

রাখালী (উত্তর)
সোজন বাদিয়ার ঘাট
নকশী কাথার মাঠ
বালুচর
45. রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

হাসান হাফিজুর রহমান
জহির রায়হান
শহিদুল্লাহ কায়সার
আনোয়ার পাশা (উত্তর)
46. জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি?

অরন্য
পর্বত
স্থাবর (উত্তর)
সমুদ্র
47. উৎকর্ষতা কি কারনে অশুদ্ধ?

সন্ধি জনিত
প্রত্যয় জনিত (উত্তর)
বিভক্তি জনিত
উপসর্গ জনিত
48. তুমি না বলেছিলে আগামীকাল আসবে ? এখানে না এর ব্যবহার কোন অর্থে?

না-বাচক
হ্যাঁ বাচক (উত্তর)
প্রশ্নবোধক
বিস্ময় সূচক
49. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

মৃত্যুক্ষুধা (উত্তর)
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা
50. ’মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?

কাব্য (উত্তর)
নাটক
উপন্যাস
প্রবন্ধ
51. কোনটি ঠিক?

বহিপীর (নাটক) (উত্তর)
কাঁদো নদী কাঁদো (কাব্য)
মহাশ্মশান (নাটক)
52. কার মাথায় হাত বুলিয়েছো’ এখানে মাথা’ শব্দের অর্থ –

স্বভাব নষ্ট করা
স্পর্ধা বাড়া
ফাঁকি দেওয়া (উত্তর)
কোন উপায়ে
53. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল?

পথের দাবী (উত্তর)
নিষ্কৃতি
চরিত্রহীণ
দত্তা
54. কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলি?

আশা আকাঙ্খার সমার্থনে
ভবিষ্যতের বাঙালী (উত্তর)
উন্নত জীবন
সভ্যতা
55. নিত্য মূর্ধন্য-ষ কোন অর্থে বর্তমান?

কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ় (উত্তর)
56. ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” বলেছেন-

রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
বলাইচাদ মুখোপাধ্যয়
প্রমথ চৌধুরি (উত্তর)
57. অক্ষির সমীপে’ এর সংক্ষেপন হল-

সমক্ষ (উত্তর)
প্রত্যক্ষ
পরক্ষ‌
নিরপেক্ষ
58. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

অব্যয় ও শব্দাংশ
নতুন শব্দ গঠনে
উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে (উত্তর)
ভিন্ন অর্থ প্রকাশে
59. তুমি এতক্ষন কি করেছো’-এই বাক্যে ‘কি’ কোন পদ?

বিশেষন
অব্যয়
সর্বনাম (উত্তর)
ক্রিয়া
60. আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’।এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরন?

কতৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরনকারকে সপ্তমী (উত্তর)
61. There are …………dangerous driver.

A very lot of
A very much of
A lot of (উত্তর)
Very much of
62. I have read the book………….. you lent me.

That (উত্তর)
Whom
Whose
What
63. Water boils ………. You heat it to 100° Centigrade.

Unless
Until
If (উত্তর)
Although
64. Tell me …………that.

Whom told you
That told you
Who told you (উত্তর)
Told you
65. I opened the door as soon as I………….the bell.

Have heard
Have hearing
Am heard
Heard (উত্তর)
66. I am looking for someone who…………play the piano.

Able to
Can be able
Is able
Can (উত্তর)
67. Don’t make a noise while your father………….

Is sleeping (উত্তর)
Has slept
Asleep
68. As the sun …………… I decided to go out.

Shines
Has shone
Shine
Was shining (উত্তর)
69. He gave up …………..football when he got married.

To play
Playing (উত্তর)
Play
Of playing
70. I have ……………interest in the matter.

Not
Any
None
No (উত্তর)
71. …………is not the only thing that tourists want to see.

A scenery
Scencries
The sceneries
Scenery (উত্তর)
72. Just now he ………his dinner but he says he’ll see you when he’s finished.

Is having
Has had (উত্তর)
Was having
Had
73. The children were entrusted……………the care of their uncle.

With
For
To (উত্তর)
At
74. He parted……………. his friends in tears.

With
From (উত্তর)
Against
Beside
75. ”I’ll have a cup of tea ,”my father said, because I am not hungry. Which of the flowing sentences is the correct indirect speech?

My father said that he will have a cup of tea because he wasn’t hungry.
My father said that he would have a cup of tea because he wasn’t hungry. (উত্তর)
My father said that he had a cup of tea because he wasn't hungry .
76. The expression 'lingua franca' means—

the common language(উত্তর)
The first language
International language
The French language
77. Choose the correct meaning : —He raised his eyebrow at my explanation,

Show surprise or disapproval (উত্তর)
Show agreement
Show happiness
Show indifference
78. 'Razzmatazz' means —

A musical instrument
A well-planned programme
A noisy activity (উত্তর)
A musical activity
79. The antonym for 'Recalcitrant' —

Compliant (উত্তর)
Passive
Indifferent
Careful
80. The synonym for 'Obdurate' —

Deceitful
Stubborn (উত্তর)
Sly
Swindler
81. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ন অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপধিতে ভূষিত করা হয়?

২৫৭ জন
১৪৭ জন
৪৪ জন
৬৮ জন (উত্তর)
82. জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম কি?

আমোনিয়া
টিএসটি
ইউরিয়া (উত্তর)
সুপার ফসফেট
83. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

কামরুল হাসান (উত্তর)
জয়নুল আবেদিন
হামেদুর রহমার
হাসেম খান
84. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

আয়কর
আমদানী ও রপ্তানী
ভূমি ও রাজস্ব
মূল্য সংযোজন কর (উত্তর)
85. বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপের নাম কি?

সেন্ট মার্টিন (উত্তর)
মহেশ খালী
হাতিয়া
সন্দীপ
86. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” সংবিধানের কোন অনুচ্ছেদে বর্নিত আছে?

২৭ (উত্তর)
২৬
২৮
৩০
87. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে?

১৯৭২
১৯৭৪ (উত্তর)
১৯৭৫
১৯৭৭
88. সম্প্রতি গার্মেন্টসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশ অধিকার পেয়েছ?

যুক্তরাষ্ট্র
কানাডা (উত্তর)
জাপান
চীন
89. স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?

শহীদ মিনার (উত্তর)
বাংলাদেশের ম্যাপ
সোনা মসজিদ
লালবাগের কেল্লা
90. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

জাতিতাত্তিক জাদুঘর
জাতীয় যাদুঘর
বরেন্দ্র গবেষনা জাদুঘর (উত্তর)
ঢাকা নগন জাদুঘর
91. ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়?

২০৩০০ কোটি টাকা (উত্তর)
১৯২০০ কোটি টাকা
১৭১০০ কোটি টাকা
১৯৫০০ কোটি টাকা
92. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর –

সোনা মসজিদ
চট্টোগ্রাম
বেনাপোল (উত্তর)
হিলি
93. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায়-

নাটোর
চাপাঁই নবাবগঞ্জ (উত্তর)
জয়পুর হাট
নওগা
94. মার্কিন ডলারে ২০০১-০২ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানী আয় প্রায়-

আট বিলিয়ন
ছয় বিলিয়ন (উত্তর)
পাঁচ বিলিয়ন
সাত বিলিয়ন
95. সম্প্রতি ‘সাফ’ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-

মালদ্বীপ (উত্তর)
ভারত
পাকিস্তান
নেপাল
96. বাংলাদেশের সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়-

পঞ্চগড় (উত্তর)
দিনাজপুর
কুড়িগ্রাম
বান্দরবন
97. বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়-

ময়মনসিংহ
টাঙ্গাইল (উত্তর)
বরিশাল
সিরাজগঞ্জ
98. আইন- শৃংখলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) জাতীয় সংসদে পাশ হয় কোন সালের কত তারিখে?

১৭ এপ্রিল ২০০২
৯ এপ্রিল ২০০২ (উত্তর)
১৮ মার্চ২০০২
৩ এপ্রিল ২০০২
99. দক্ষিন তালপট্টি দ্বীপের অপর নাম কি?

কুতুবদিয়া
সোনাদিয়া
সন্দীপ
পূর্বাশা দ্বীপ (উত্তর)
100. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

রাঙ্গামাটি
খাগড়াছড়ি (উত্তর)
বান্দরবন
সন্দীপ

11/12/2017

,29 ডিসেম্বর 38th BCS exam,,,,
,
হয়ত post টা পাল্টে দিতে পারে জীবনের
মোড়ক, ভাল না লাগলে পড়বেননা,
,
আপনাকে প্রথমেই মনে রাখতে হবে বাছাই
পরীক্ষা একটি ম্যাজিক গেম, এখানে আপনি
প্রচুর
প্রস্তুতি থাকার পর ও পাস নাও করতে
পারেন
আবার প্রস্তুতি কম থাকার পর ও পাস করতে
পারেন। এই পাস করার ব্যাপার টা নির্ভর
করছে
বাছাই পরীক্ষা নামক ম্যাজিক গেম এর
নিয়ম
অনুযায়ী খেলা। যেমন ক্রিকেট খেলায় লুজ
বল
দেয়া হয় সেখানে ব্যাটসম্যান সঠিক কৌশল
প্রয়োগ করলে ৪ বা ৬ মারতে পারে আবার
সঠিক
কৌশল প্রয়োগ না করলে ক্যাচ আউট বা রান
আউট
হয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনাকেই নিতে
হবে
আপনি কি কৌশলে এই ম্যাজিক গেম এ পাস
করবেন।
আমার পূর্বের অভিজ্ঞতা ( অবশ্যই তিক্ত
অভিজ্ঞতা ) অনুযায়ী আপনাদের জন্য কিছু
টিপসঃ
প্রিলিমিনারি পরীক্ষার জন্য সহজ চিন্তা
করুন,
প্রস্তুতিও তত সহজ হবে।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য যত বেশী
জটিল
চিন্তা করবেন , প্রস্তুতি নেওয়াও তত কঠিন
হবে।
পরিকল্পনা করে পড়ুন, নিজস্ব সাজেশান করুন
প্রিলিমিনারি পাস নিশ্চিত।
প্রিলিমিনারি প্রস্তুতি নেয়ার জন্য ফেসবুক
এর
বিভিন্ন গ্রুপ থেকে MCQ প্রশ্ন পড়ার জন্য
চেষ্টা
করবেননা এতে আপনি সময় নষ্ট ছাড়া আর
কিছুই
পাবেন না। কারন যতক্ষণ আপনি ফেসবুক এর
বিভিন্ন গ্রুপ থেকে এই ধরণের আতলামি
করবেন
ততক্ষণ যদি বই থেকে পড়েন তাহলে ৫০টি
প্রশ্ন
বেশি শিখতে পারবেন। আবার কোন ধরণের
সফটওয়্যার কিনে কম্পিউটার থেকে পড়ার
চেষ্টা
করবেন না। করলে আপনি নিশ্চিত পিছিয়ে
পড়বেন

পরীক্ষার হলে পাশের লোকের সাথে ভাব
করবেন
না কারণ অভিজ্ঞতায় দেখা গেছে যা সঠিক
উত্তর
পাওয়া যায় তার চেয়ে বেশী ভুল উত্তর
পাওয়া যায়
যা ফেল করার জন্য যথেষ্ট !!!!
প্রিলিমিনারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ
দিক
হচ্ছে, পরীক্ষার হলে খাতির বা পাতানো
বন্ধুত্ব
না করা। যাকে আপনি কোন দিন দেখেন নি,
জানেননা, তার কাছ থেকে কিভাবে আপনি
সঠিক
উত্তর আশা করবেন ? ৩৩তম প্রিলিমিনারি
পরীক্ষার সময় আমার সামনে এক লোক
বসেছিলেন,
যথারীতি আমার সাথে খাতির ও করেছেন,
আমি
বিষয়টা বুঝতে পারলাম কেন খাতির করছেন।
তাঁকে প্রশ্ন করলাম আপনি কোন বিষয় থেকে
পাশ
করেছেন ? তার উত্তর বাংলা বিষয় থেকে।
পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই তিনি কথা
বলা শুরু
করে দিলেন। আমিও তাঁকে পরীক্ষা করার
জন্য
বাংলার কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলাম !
তিনি সব গুলোর উত্তর ই ভুল বলেছিলেন !!!
আমিও
তাঁর সম্পর্কে বুঝে গেলাম।
একটা জিনিস মনে রাখবেন, আপনি অনেক
পরিশ্রম
করে একটি প্রশ্ন কমন পেলেন, দেখা গেল ঐ
প্রশ্ন
টি কমন পাওয়ার জন্য আপনি ঠিক দুই সপ্তাহ
পরিশ্রম করেছেন, কিন্তু পরীক্ষার হলে
আপনার
পাতানো বন্ধুর দুটি ভুল উত্তর দেওয়ার জন্য
আপনি
নেগেটিভ মার্ক হিসেবে এক মার্ক কম
পেলেন।
সবশেষে ধুরুন কাট মার্ক থেকে আপনি এক
মার্ক কম
পাওয়ার কারণে আপনি প্রিলিমিনারি
পরীক্ষায়
পাস করলেন না !!!
পরীক্ষায় কোন ভুল উত্তর দিবেন না ।
প্রিলিমিনারি তে মনে রাখতে হবে যা
পারিনা
তা পূরণ করবনা। কারণ লোভে ভুল, ভুলে ফেল।
একবার আন্দাজে পূরণ করা শুরু করলে সব পূরণ
করার
লোভ সামলানো যায়না।
আমার অনেক বন্ধু কে দেখি তাঁরা বিসিএস
এর
প্রস্তুতির জন্য সারাক্ষণ উদ্বিগ্ন থাকে,
কিন্তু
পরিকল্পনা করে পড়া বা প্রস্তুতি নেয় না।
যার
ফলে প্রস্তুতি ও শেষ হয় না। প্রিলিমিনারি
পরীক্ষার প্রস্তুতি শেষ করার একটি উপায়
হচ্ছে
একটি বিষয় কয়েক দিন ধরে পড়া, অর্থাৎ
প্রথমে
একটি কাগজে নোট করবেন কি কি আপনি
পারেন
না। সেগুলো ১ ২ ৩ ৪ …… করে সিরিয়াল করে
লিখে
টেবিলের সামনে আঠা দিয়ে লাগিয়ে
দিবেন ।
তারপর পড়া শুরু করে দিবেন। যেই অধ্যায়
আপনি
শেষ করে ফেলবেন সেই অধ্যায় ক্রস করে
দিবেন।
দেখবেন কেমন আত্মতৃপ্তি পান । আমি তো
আমার
রুমের দরজা থেকে শুরু করে টেবিলের
সামনের
দেওয়াল সব খানে আঠা দিয়ে কাগজ
লাগিয়ে
রাখতাম। এখনো তার কয়েক টি ঝুলে আছে ।
বাছাই পরীক্ষায় প্রশ্নের মান বণ্টনঃ
বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫
বাংলাদেশ বিষয়াবলি- ৩০
আন্তর্জাতিক বিষয়াবলি- ২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও
দূর্যোগ
ব্যবস্থাপনা- ১০
সাধারণ বিজ্ঞান-১৫
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১৫
গাণিতিক যুক্তি- ১৫
মানসিক দক্ষতা- ১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০
মোট=২০০ মার্ক ।
কিভাবে প্রস্তুতি শুরু করবেন ?
আবার বলছি, প্রিলিমিনারি পরীক্ষার জন্য
সহজ
চিন্তা করুন, প্রস্তুতিও তত সহজ হবে।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য যত বেশী
জটিল
চিন্তা করবেন , প্রস্তুতি নেওয়াও তত কঠিন
হবে।
পরিকল্পনা করে পড়ুন, নিজস্ব সাজেশান করুন
প্রিলিমিনারি পাস নিশ্চিত।
আপনাকে পাস করার জন্য ১২০ থেকে ১৩০
মার্ক
পেতে হবে। অনেকেই মনে করছেনঃ এত কম
মার্ক ?
এই মার্ক তো সবাই পাবে !
না ১২০ থেকে ১৩০ কোন সহজ মার্ক নয়। এই
রেঞ্জের মার্ক ১৫ হাজার থেকে ২০ হাজার
জন
পাবে।
অর্থাৎ অনেকেই ১৩০ পর্যন্ত মার্ক পাবে
কিন্তু
তারা নেগেটিভ মার্ক এর কারণে ১০০
মার্কের
নিচে চলে যাবে !!!!
কিভাবে শুরু করবেন তা বলার আগে একটি
বিষয়
খেয়াল করুন > সময় কিন্তু আর বেশি নেই সেই
ক্ষেত্রে প্রস্তুতি নেয়ার জন্য আপনাকে
পরিকল্পনা করে পড়তে হবে এবং সব থেকে
কম
সময়ে বেশি মুখস্ত করতে হবে।
আর যে বিষয়গুলো চেনা জানা সেই
বিষয়গুলো
আগে শেষ করতে হবে। আমার দৃষ্টি কোন
থেকে
কোন কোন বিষয় আগে প্রস্তুতি নিবেন তা
নিন্মে
সিরিয়াল অনুযায়ী উল্লেখ করলাম।
১) সাধারণ বিজ্ঞান-১৫
২) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১৫
৩) বাংলাদেশ বিষয়াবলি- ৩০
৪) আন্তর্জাতিক বিষয়াবলি- ২০
৫) গণিতিক যুক্তি- ১৫
মানসিক দক্ষতা- ১৫
৬) বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫
৭) ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫
৮) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও
দূর্যোগ
ব্যবস্থাপনা- ১০
৯) নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০
১) সাধারণ বিজ্ঞানঃ আমার মতে আপনি
বিজ্ঞান বিষয় প্রথমে পড়া শুরু করবেন। এই
বিষয়
থেকে আপনি ১৫ মার্ক কমন পাবেন। আর এই
বিষয়ের প্রশ্ন হুবহু কমন আসে। বিজ্ঞান বিষয়
পড়ার
জন্য বোকার মত সকল শ্রেণির বই মুখস্ত করার
দরকার নেই, যেখানে রেডিমেট প্রশ্ন ও
উত্তর
পাওয়া যায় সেখানে সময় নষ্ট করার কোন
মানে হয়
না।
বিজ্ঞান বইয়ের জন্য দেখুনঃ ওরাকল
প্রিলিমিনারি বিজ্ঞান বা MP3 বিজ্ঞান ।
এই
বিষয় পড়তে হবে যেই সব প্রশ্নগুলো বিগত
বছরে
এসেছে সেইসব প্রশ্নগুলো অর্থাৎ ওরাকল
প্রিলিমিনারি বিজ্ঞান বা MP3 বিজ্ঞান
বইয়ের
মধ্যে যেই সকল রিয়েল প্রশ্ন দেয়া (ক্যাডার
ও নন
ক্যাডার) আছে সেইসব গুলো ।
২) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ ২) কম্পিউটার

তথ্যপ্রযুক্তি এই বিষয়ের নামটা দেখতে যত
আতঙ্কের মনে হচ্ছে আসলে এই বিষয় টা
অত্যন্ত
সহজ ও মজার। কারন আপনি এখন ফেসবুক এর
মাধ্যমে আমার এই লেখাটি পড়ছেন ! আপনার
কাছে কি কঠিন মনে হচ্ছে ? বিভিন্ন
সরকারি
বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষায়
কম্পিউটার
ও তথ্যপ্রযুক্তির উপর যেসকল প্রশ্ন এসেছে শুধু
তাই
পড়বেন, এর বাহিরে দেখার দরকার নেই ।
৩) বাংলাদেশ বিষয়াবলি + আন্তর্জাতিক
বিষয়াবলিঃ বাংলাদেশ বিষয়াবলি +
আন্তর্জাতিক বিষয়াবলি খুব গুরুত্বপূর্ণ ও
প্রশ্ন কমন
পাওয়ার বিষয় । এতে আপনি ৫০ এ ৪৫ মার্কই
কমন
পাবেন !! এই বিষয়ে পড়ার জন্য একটু
পরিকল্পনা
করে পড়তে হবে । প্রিলিমিনারি পরীক্ষার
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর
জন্য
“আজকের বিশ্ব” বা “নতুন বিশ্ব” এই জাতীয়
বই না
পড়ে বরং জব সল্যুশন থেকে সব গুলো নোট
করে
পড়তে পারেন। কারণ “আজকের বিশ্ব” বা
“নতুন
বিশ্ব” এই সব বইয়ের মধ্যে যত তথ্য আছে তা
আপনি
মুখস্ত করে ধরে রাখতে পারবেন কিনা
সন্দেহ
আছে, আবার কষ্ট করে মুখস্ত করলেন
দেখবেন
আপনি হলে গিয়ে তথ্যের ঠ্যালায় উত্তর
দিতে
গিয়ে বিভ্রান্ত হবেন। আর যারা জব সল্যুশন
থেকে
সব গুলো নোট করে পড়েছেন তাঁরা সবচেয়ে
বেশী
সঠিক উত্তর দিয়েছেন। কারণ আপনি যখন জব
সল্যুশন পড়বেন তখন আপনি নিজেই আবিষ্কার
করে
ফেলবেন কিভাবে প্রশ্ন করে আর কোন
ধরনের
প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। আপনি জব
সল্যুশন
টা যখন পড়বেন তখন নোট করুন আর উত্তর টা
খাতার
একদম ডান পাসে লিখে স্কেল দিয়ে ঢাকনা
দিয়ে
রিভিশন দিন।
জব সল্যুশন কিভাবে নোট করবেন ? বা
কিভাবে
পড়বেন ?
জব সলুশন পড়ার সময় বিষয় অনুযায়ী নোট
করবেন ।
যেমন যখন বিজ্ঞান পড়বেন তখন প্রথম
থেকেই জব
সল্যুশন এর শুধু বিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন
উত্তর
এক লাইনে লিখবেন ।
আবার যখন ঐ প্রশ্নটা রিপিট পাবেন তা আর
লিখতে হবে না । এই ভাবে পুরো বিজ্ঞান টা
একটা খাতায় ক্রমিক নং অনুযায়ী ১,২,৩,৪,……
করে
নোট করে নিবেন এরপর জব সলুশন না খুলে শুধু

খাতাটা পড়বেন । এতে করে বারবার জব
সলুশন এর
পৃষ্ঠা উল্টানো লাগবেনা । আর খুব সহজেই
কয়েক
দিনের মধ্যে বিজ্ঞান শেষ করে পেলতে
পারবেন ।
এই ভাবে সব বিষয় নোট করবেন , এতে করে
আপনি
নিজেই নিজের জন্য প্রিলিমিনারি
ডাইজেস্ট
তৈরি করে নিতে পারেন । সাধারণ জ্ঞান
এর জন্য
দেখুনঃ জব সলুশন + ১০-৩৪ এর প্রশ্ন + কারেন্ট
অ্যাফেয়ার্স ।
(পুনশ্চ জব সল্যুশন থেকে পড়তে হবে ১৯৯৩
থেকে
২০১৪ সাল পর্যন্ত সকল ক্যাডার ও নন ক্যাডার
প্রশ্ন অর্থাৎ শুধু বিসিএস নয় সকল পরীক্ষার
প্রশ্ন
দেখতে হবে।)
৪) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ এই
বিষয়ে প্রস্তুতি নেওয়ার সময় আপনি গণিত বই
সমাধান চ্যাপ্টার অনুযায়ী করবেন । তাহলে
আপনি
গণিতের প্রশ্নের ধরণ টা খুব সহজেই
আবিষ্কার
করতে পারবেন , বুঝতে পারবেন গণিত প্রশ্ন
কিভাবে করে ! তার রহস্য টা কি ! গণিত এ
ভালো
করার জন্য ক্যালকুলেটর এর ব্যাবহার না
করেই
কিভাবে গণিত যাতে গণিত করা যায় সেজন্য
অনুশীলন করে রাখুন। গাণিতিক যুক্তি
বিষয়ের
জন্য দেখুন অ্যাসিওরেন্স এর গণিত ও
মানসিক
দক্ষতা । আরেকটি বই কিনবেন শর্টকাট
ফরমুলা
শেখার জন্য তা হল এক্সক্লুসিভ ম্যাথ , মধুমতি
প্রকাশনির।
৫) বাংলা ভাষা ও সাহিত্যঃ এই বিষয়ের
জন্য
একটু কষ্ট করতে হবে, কারন এই বিষয়ে ভুল
করার বা
ভুলে যাওয়ার প্রবণতা বেশি !!! এই ২ মাসে
ভালো
প্রস্তুতি নেয়ার জন্য সহজ পন্থা হচ্ছে জব
সল্যুশন
থেকে নোট করে পড়তে হবে ১৯৯৩ থেকে
২০১৪ সাল
পর্যন্ত সকল ক্যাডার ও নন ক্যাডার প্রশ্ন
অর্থাৎ
শুধু বিসিএস নয় সকল পরীক্ষার প্রশ্ন দেখতে
হবে।
সাথে MP3 বাংলা থেকে সব কিছু পড়তে হবে

প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেকেই
বাংলার
উপন্যাস, কবিতা, ইত্যাদি জন্য সমিত্র
শেখরের
সাহিত্য জিজ্ঞাসা পড়েন এটি আমি সমর্থন
করিনা কারণ এক সময় সমিত্র শেখরের
সাহিত্য
জিজ্ঞাসা আমি পুরো মুখস্ত করেছিলাম
এতে
করে পরীক্ষার সময় মাথা কাজ করে না
কারণ
মাথায় তখন অনেক উত্তর ঘুর ঘুর করে, যেমন
উত্তর
কি এইটা না ওইটা !
সমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা হচ্ছে
একধরনের ডিকশনারী । এতে প্রত্যেক
লেখকের
প্রায় সব সাহিত্য কর্মের নাম সাল দেওয়া
আছে।
যা আপনার গবেষণা বা লেখালেখি তে
সহায়তা
করবে, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা কারো
পাণ্ডিত্য দেখানোর জায়গা নয়, সেখানে
আপনি
যতই জ্ঞানী লোক হওন কোন লাভ নেই আপনি
ফেল
যদি না আপনি কাট মার্ক এর নাম্বার না
পান।
তাই আপনার দরকার প্রিলিমিনারি পরীক্ষা
পাস ,
আর পাস করার জন্য দরকার সবচেয়ে বেশী
প্রশ্ন
কমন পাওয়া ও সঠিক উত্তর দেওয়া। আর
আপনি
প্রশ্ন কমন পেলেন কিন্তু বিভ্রান্ত হয়ে ভুল
উত্তর
দিলেন বা দিতে পারলেন না তা হলে সমিত্র
শেখরের সাহিত্য জিজ্ঞাসা পড়ে কি লাভ ?
৬) ইংরেজি ভাষা ও সাহিত্যঃ ইংরেজি
ভাষা ও
সাহিত্য এই বিষয়ের জন্য একমাত্র পরামর্শ
হচ্ছে
English for competitive exam, professor.
এই বই থেকে প্রায় সব কমন পাবেন । বিশেষ
করে
রিয়েল প্রশ্ন একটিও বাদ দিবেন না ।
বাকি থাকল ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব),
পরিবেশ
ও দূর্যোগ ব্যবস্থাপনা এবং নৈতিকতা,
মূল্যবোধ ও
সুশাসন ।
এই খানে মোট মার্ক হচ্ছে ২০। এই বিষয় দুইটা
যেহেতু নতুন সেহেতু এই গুলো আপনার কমন
সেন্সের
উপর ছেড়ে দিন। আর এই ২০ মার্ক এ কি
আসবে বা
কি আসবে না তা নিয়ে চিন্তা না করে
বাকি ১৮০
মার্ক নিয়ে চিন্তা করুন। বোকার মত ২০
মার্কের
জন্য ২ মাস অনিশ্চিত পড়ালেখা করার কোন
মানে
হয় না ।
প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে T20 খেলা ,
পরীক্ষার হলে স্পিন বল মানে কথা বলার
সুযোগ
পেয়ে পাশের জন থেকে কপি মারলেন মানে
মনে
মনে ছক্কা মারলেন কি খুশী ভাব, ২০ বা ২৫
দিন পর
ফলাফল দিলে দেখবেন আপনি ক্যাচ

Photos 28/01/2016
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


15 January 2015
Dhaka
1217

Opening Hours

Monday 07:30 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 07:30 - 19:00
Thursday 07:30 - 19:00
Friday 08:00 - 12:00
Saturday 07:30 - 19:00
Sunday 07:30 - 18:00