Zinzira Pir Mohammad Pilot School and College

Zinzira Pir Mohammad Pilot School and College اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
“ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক”
পড় তোমার প্রভুর নামে,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
- আল কুরআন

জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজ একটি স্বনাধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কেরাণীগঞ্জ উপজেলার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী জিনজিরা ইউনিয়নে একটি নির্মল ও মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে একদিকে রয়েছে রাজধানী শহরের সার্বিক সুযোগ সুবিধাদি অপর দিকে রয়েছে সবুজাত গাছের নির্মল পরিবেশ। এছাড়াও প্রতিষ্ঠানে রয়েছে নির্মিত শহীদ মিনার। প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার ফলাফল সন্তোষজনক এবং জি পি এ ৫.০০ সহ পাশের হার ৯০%।

উপমহাদেশের বিশিষ্ট ব্যক্তি ও দানবীর মরহুম খান বাহাদুর হাজী হাফেজ মোহাম্মদ হোসেন (রঃ) এর প্রচেষ্টায় ১৯২২ সালে জিনজিরা পী. এম. জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। যা ১৯৫৮ সালে হাই স্কুলে রূপান্তরিত হয়। ১৯৬০ সালে অত্র প্রতিষ্ঠানে কেরাণীগঞ্জ থানার একমাত্র প্রাইমারী বৃত্তি পরীক্ষা কেন্দ্র, ১৯৮০ সালে কেরাণীগঞ্জ থানার একমাত্র এস.এস.সি. পরীক্ষা কেন্দ্র এবং ১৯৯৮ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার একমাত্র কেন্দ্র স্থাপিত হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস. এস. সি. (বাউবি) প্রোগ্রাম চালু করা সম্ভব হয়। এলাকার মানুষের শিক্ষার অধিকার ও সুযোগের কথা বিবেচনা করে ১৯৯৬ সালে সরকারি অনুমোদনক্রমে অত্র বিদ্যালয়ে দিবা শাখার পাশা পাশি প্রভাতী শাখা খোলা হয়। অতপর ২০০৪ সালে অত্র প্রতিষ্ঠানে কলেজ শাখার যাত্রা শুরু হয়।

এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলি রয়েছে দক্ষ পরিচালনা পরিষদ যাদের আন্তরিক প্রচেষ্টা আর সু-শৃঙ্খল প্রশাসনের প্রত্যক্ষ তত্ত¡াবধানে ইতোমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে ৯০% পাশের ধারাবাহিকতা তৈরি হয়েছে। যা কিনা ১০০% পাশের নিশ্চয়তা গ্রহনের জন্য বদ্ধ পরিকর।

প্রশস্থ শ্রেণিকক্ষ, আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরী, আধুনিক সরঞ্জামাদি সমৃদ্ধ ল্যাবরেটরী, শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব এসব অবকাঠামোগত পূর্ণতার সাথে নিয়মিত আন্ত ও জাতীয় পর্যায়ের সহপাঠ কার্যক্রম প্রতিষ্ঠানটিকে করে তুলেছে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।

16/08/2026
11/08/2026
কেন্দ্র: সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ
06/08/2026

কেন্দ্র: সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
06/08/2026

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

দ্বাদশ শ্রেনির শ্রেণি পরীক্ষা ২০২৬
03/08/2026

দ্বাদশ শ্রেনির শ্রেণি পরীক্ষা ২০২৬

এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
27/07/2026

এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

Address

Hafez Road, Zinzira, Keraniganj
Dhaka
1310

Opening Hours

Monday 07:00 - 16:00
Tuesday 07:00 - 16:00
Wednesday 07:00 - 16:00
Thursday 07:00 - 16:00
Sunday 07:00 - 16:00

Telephone

+8801700766719

Alerts

Be the first to know and let us send you an email when Zinzira Pir Mohammad Pilot School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Zinzira Pir Mohammad Pilot School and College:

Shortcuts

Share

Category