11/01/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এতদ্বারা জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান আল-মাদরাসাতু বাইতুল কুরআন-এ ২০২৬ শিক্ষাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
—
আল-মাদরাসাতু বাইতুল কুরআন
07/01/2026
🕌 ভর্তি চলছে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এতদ্বারা জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান আল-মাদরাসাতু বাইতুল কুরআন-এ নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী অভিভাবকবৃন্দকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তির জন্য যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📚 ভর্তি চলমান রয়েছে:
• নূরানি কিন্ডারগার্টেন (প্লে থেকে ৫ম শ্রেণী)
• কায়দা
• আমপারা
• নাজেরা কুরআন
• হিফজ (আগ্রহী শিক্ষার্থীদের জন্য)
• দ্বীনি শিক্ষা / ইসলামিক স্টাডিজ / আফটার স্কুল মকতব
📝 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
1. শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি
2. শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
3. পূর্ববর্তী প্রতিষ্ঠানের প্রশংসাপত্র/ছাড়পত্র (যদি প্রযোজ্য হয়)
4. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
5. ভর্তির ফরম পূরণ (মাদরাসা থেকে সংগ্রহযোগ্য)
⏰ ভর্তি সময়:
প্রতিদিন সকাল ০৯:০০টা থেকে রাত ০৯:০০টা পর্যন্ত
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি মাদরাসা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
আল-মাদরাসাতু বাইতুল কুরআন
31/12/2025
আলহামদুলিল্লাহ ❤️
আজ আমাদের মাদ্রাসায় অনুষ্ঠিত হলো বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান।
আল্লাহ তায়ালা আমাদের সকল শিক্ষার্থীদের আরও সফলতা দান করুন। 🤲
28/11/2025
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সমাপনী পরীক্ষার এই মুহূর্তে দোআ করি—
আল্লাহ তোমাদের জ্ঞান বাড়িয়ে দিন, মন খুলে দিন, প্রতিটি প্রশ্ন সহজ করে দিন,
এবং দুনিয়া–আখিরাতে সফলতা নসিব করুন।
আমাদের স্নেহ আর দোআ সবসময় তোমাদের সঙ্গে আছে।” 🤲
💌মুহতামিম সাহেব
09/10/2025
Every pain you bear today will shine in Jannah tomorrow.💚💙