ZenithGlobe Education

ZenithGlobe Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ZenithGlobe Education, Educational consultant, House 30, Road 7, Block C, Niketan, Gulshan 1, Dhaka.

মোটিভেশন লেটারের সাধারণ ভুল ও করণীয়: বিদেশে উচ্চশিক্ষা–প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবিদেশে উচ্চশিক্ষা নিতে চা...
14/11/2025

মোটিভেশন লেটারের সাধারণ ভুল ও করণীয়: বিদেশে উচ্চশিক্ষা–প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

বিদেশে উচ্চশিক্ষা নিতে চাইলে, বিশেষত Erasmus Mundus, DAAD, Fulbright, Chevening-এর মতো প্রতprestigious স্কলারশিপে আবেদন করতে গেলে Motivation Letter / SOP / Personal Statement হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি।
এটি শুধু একটি চিঠি নয়—এটি আপনার ব্যক্তিত্ব, যোগ্যতা, লক্ষ্য এবং একাডেমিক যাত্রার গল্প।

দুঃখজনকভাবে, অনেক বাংলাদেশি আবেদনকারী এখানেই কিছু সাধারণ ভুল করে বসেন—যে ভুলগুলো দেখে রিভিউয়াররা প্রথম লাইনেই ভাবেন: "এটি বাদ দেওয়া ভালো!"
আজকের লেখায় তুলে ধরা হলো সেই সাধারণ ভুলগুলো এবং কীভাবে একটি শক্তিশালী ও আলাদা Motivation Letter লিখবেন।

১. নিজের গল্প না বলে কপি–পেস্ট করা লেখা

সবচেয়ে বড় ভুল—ইন্টারনেট থেকে পাওয়া “sample motivation letter” কপি করে জমা দেওয়া।
কারও নিজের লেখা একটু পরিবর্তন করে ব্যবহার করলেও একই সমস্যা হয়—লেখাটি হয়ে যায় সাধারণ, একঘেয়ে এবং ব্যক্তিত্বহীন।
জুরি বোর্ড শত শত আবেদন পড়ে। তারা সহজেই বুঝে ফেলেন আপনি আসলে নিজের কথা লিখেছেন, নাকি অন্যের ভাষা ধার করেছেন।
এই ভুলের ফল—সরাসরি বাতিল!

২. অতিরিক্ত বড় অথবা অতি ছোট Motivation Letter

অনেকে ৪–৫ পৃষ্ঠা লিখে ফেলেন, কেউ আবার দুই প্যারাগ্রাফে শেষ করেন।
প্যারাগ্রাফ নেই, মার্জিন নেই, অগণিত বানান ও ব্যাকরণ ভুল—এসবই প্রফেশনালিজমের অভাব দেখায়।
সঠিক Motivation Letter-এর দৈর্ঘ্য: ১–১.৫ পৃষ্ঠা।
মূল তিনটি প্রশ্নের স্পষ্ট উত্তর যথেষ্ট:

কেন আপনি এই প্রোগ্রামের জন্য উপযুক্ত?

আপনার ব্যাকগ্রাউন্ড কীভাবে প্রোগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ?

ভবিষ্যতে আপনি কী করতে চান?

৩. বানান ও ব্যাকরণগত ভুল

“Motivaiton”, “I wants to go”, “My self hardworking”—এই ধরনের ভুল শুধু ইংরেজি দুর্বলতারই নয়, অমনোযোগের পরিচয়।
একাধিকবার পড়ুন, Grammarly বা অন্য টুল ব্যবহার করুন এবং প্রয়োজন হলে কাউকে দিয়ে প্রুফরিড করান।

৪. নিজের অর্জন না বলে শুধু প্রোগ্রাম প্রশংসা করা

“Your university is excellent”, “This program is amazing”—এসব অতিরিক্ত প্রশংসা বোর্ডকে প্রভাবিত করে না।
তারা জানতে চান:

কেন এই প্রোগ্রাম?

আপনি এই কোর্সের জন্য কেন উপযুক্ত?

কোর্স থেকে বের হয়ে আপনি কী করবেন?

৫. অস্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা

“বিদেশে গিয়ে পরে সিদ্ধান্ত নেব”—এমন লেখা পরিকল্পনার অভাব দেখায়।
বরং লিখুন:

দেশের গবেষণা বা শিল্পক্ষেত্রে আপনার অবদান কীভাবে রাখবেন

কোন স্কিল আপনি অর্জন করতে চান

কোন ক্যারিয়ার পথে এগোতে চান

৬. সব প্রোগ্রামের জন্য একই Motivation Letter

একটি চিঠি কপি করে ৫–১০টি প্রোগ্রামে পাঠানো বড় ভুল।
প্রতিটি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের জন্য আলাদা করে, সুনির্দিষ্টভাবে, সেই প্রোগ্রামের কোর্স, গবেষণা সুযোগ, ফ্যাকাল্টি অনুযায়ী কাস্টমাইজ করে লিখতে হবে।

৭. অতিরিক্ত আত্মপ্রশংসা বা অতিমাত্রায় নম্রতা

“আমি দেশের সবচেয়ে মেধাবী ছাত্র”—এটি অহংকার প্রকাশ করে।
আবার “I will be forever grateful”—এটি আত্মবিশ্বাসহীনতা দেখায়।
বরং সৎ, প্রফেশনাল এবং আত্মবিশ্বাসী ভাষায় নিজের শক্তি তুলে ধরুন।

৮. “আমি গরীব, তাই সাহায্য করুন” ধরনের আবেদন

স্কলারশিপের মানদণ্ড আর্থিক সমস্যা নয়—যোগ্যতা, নেতৃত্ব, একাডেমিক সক্ষমতা ও ভবিষ্যৎ অবদান।
তাই অর্থনৈতিক অবস্থার ওপর জোর না দিয়ে নিজের সক্ষমতা, অর্জন ও লক্ষ্য তুলে ধরুন।

৯. ফরম্যাট ও প্রেজেন্টেশন উপেক্ষা করা

প্যারাগ্রাফ নাই, মার্জিন নাই, ফন্ট আলাদা—এসব অপ্রফেশনাল।
একটি স্ট্যান্ডার্ড কাঠামো অনুসরণ করুন:

Introduction

Academic background

Research/Professional experience

Why this university/program

Future goals

Conclusion

Address

House 30, Road 7, Block C, Niketan, Gulshan 1
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZenithGlobe Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share