26/08/2026
চেভনিং স্কলারশিপের (𝐂𝐡𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩)আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ০৬ অক্টোবর ২০২৬। আবেদন প্রক্রিয়ায় সঠিক দিকনির্দেশনা এবং এসএ (Essay) লেখার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সারা বিশ্ব থেকে হাজার হাজার যোগ্য প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে এবং একটি গোছানো অ্যাপ্লিকেশন তৈরি করতে আগেভাগেই কাজ শুরু করা প্রয়োজন। এই প্রতিযোগিতামূলক স্কলারশিপের প্রপার গাইডলাইন এবং নিখুঁত এসএ (Essay) লেখার কলাকৌশল শেখাতে ORIYET নিয়ে এসেছে ৪ দিনব্যাপী একটি বিশেষ কোর্স!
সবচেয়ে বড় কথা হলো এই কোর্সে যিনি নিজে চেভনিং সহ আরো অনেকগুলো স্কলারশিপ ক্র্যাক করেছেন, তিনি নিজেই আপনাকে সরাসরি গাইড করবেন।
🎙️ ইন্সট্রাক্টর:
𝐑𝐢𝐲𝐚𝐝 𝐒𝐚𝐚𝐝𝐡
Master's Student, Durham University, UK
Senior Assistant Secretary, Ministry of Public Administration, BD
🎯 এই কোর্সটি কাদের জন্য?
🔸যারা ২০২৭-২০২৮ সেশনের চেভনিং স্কলারশিপে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রথম দিন থেকেই একটি প্রফেশনাল ও গুছানো আবেদনপত্র তৈরি করতে চান।
🔸চেভনিং আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টি এসএ (Leadership, Networking, Studying in the UK & Career Plan) কীভাবে প্রেজেন্ট করতে হয়, তা যারা শিখতে চান।
🔸যারা প্রথমবারের মতো আবেদন করছেন কিংবা আগে আবেদন করে ব্যর্থ হয়েছেন, কিন্তু এবার একজন স্কলারের বাস্তব অভিজ্ঞতা থেকে ভুলগুলো শুধরে সিলেক্ট হতে চান।
🔸যারা সাধারণ কোনো পরামর্শ নয়, বরং একজন ইউকে স্কলারের কাছ থেকে সরাসরি প্রশ্ন উত্তর পর্ব ও এসএ স্ট্র্যাটেজি ফিডব্যাক পেতে চান।
💡 কেন এই কোর্সটি করবেন?
🔸যিনি নিজে চেভনিং স্কলারশিপ ক্র্যাক করে ইউকেতে পড়ালেখা করছেন এমন একজনের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা পাবেন।
🔸এই কোর্সে জানতে পারবেন কীভাবে স্ট্রাকচার সাজালে আপনার essay রিডারদের নজর কাড়বে।
🔸প্রতিবছর শত শত প্রার্থী যেসব কমন ভুলের কারণে বাদ পড়েন, সেগুলো এড়িয়ে নিজেকে কীভাবে এগিয়ে রাখবেন তা শিখতে পারবেন।
🔸আপনার আবেদন সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর সরাসরি মেন্টরের কাছ থেকে নেওয়ার সুযোগ থাকবে।
🔸আগামী ০৬ অক্টোবরের ডেডলাইনের আগে কীভাবে ধাপে ধাপে অ্যাপ্লিকেশন চূড়ান্ত করবেন, তার একটি স্পষ্ট রোডম্যাপ পাবেন।
📌 এই কোর্সে আমরা যা যা কভার করব:
🔸Class 1 (13 Sep): Chevening Overview, Application Strategy & Foundation
🔸Class 2 (16 Sep): Essays Strategy
🔸Class 3 (20 Sep): Essays Strategy
🔸Class 4 (23 Sep): Essay Review, Feedback & Final Q&A Session
📅 Class Schedule:
🔸Dates: 13th, 16th, 20th & 23rd September (Sunday & Wednesday)
🔸Time: 08:00 PM (BD Time)
🔸Total Sessions: 04 Live Classes
🔸Bonus: Certificate after completion
💰 কোর্স ফি: মাত্র ১০০০ টাকা (BDT 𝟏𝟎𝟎𝟎 only)
🔗𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐢𝐧𝐤: https://forms.gle/gSEiW4fxyGf4ubmb8 (Google form link)
https://oriyet.org/courses/crack-the-chevening-scholarship-a-step-by-step-guide-for-students (Register through our website)
(অথবা পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করুন)
⚠️ সিট সংখ্যা সীমিত!
তাই আপনার সিটটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
🌐 আমাদের ওয়েবসাইট : www.oriyet.org
📩 যেকোনো জিজ্ঞাসায় সরাসরি ORIYET ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ইমেইল করুন: [email protected] এ।
📍ফুটনোট কমেন্টে
25/08/2026
ইউকে সরকারের ফ্ল্যাগশিপ স্কলারশিপ 𝐂𝐡𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৭-২০২৮ সেশনের (আবেদনের উইন্ডো ২০২৬) জন্য আগামী ০৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
🎓যুক্তরাজ্যে-এর 𝐂𝐡𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩-এ কেন আবেদন করবেন?
🔹সম্পূর্ণ ফ্রি পড়াশোনা: টিউশন ফি, থাকার খরচ, বিমান ভাড়া এবং ভিসা ফি সবকিছুই স্কলারশিপের মাধ্যমে কাভার করা হয়।
🔹বিশ্বমানের নেটওয়ার্ক: বিশ্বের ১৬০টিরও বেশি দেশের ভবিষ্যৎ লিডারদের সাথে যুক্ত হওয়ার সুযোগ মিলে।
🔹মাত্র ১ বছরের মাস্টার্স শেষ করে ক্যারিয়ারে দ্রুত গতি আনা যায়।
আপনি যদি এই দারুণ সুযোগটি নিতে চান, তবে এখনই প্রস্তুতি শুরু করার সঠিক সময়। আগামী ০৬ অক্টোবর ২০২৬-এর মধ্যেই আপনার আবেদন জমা দিতে হবে। চেভনিংয়ের আবেদন প্রক্রিয়ায় সঠিক দিকনির্দেশনা এবং এসএ (Essay) লেখার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সারা বিশ্ব থেকে হাজার হাজার যোগ্য প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে এবং একটি গোছানো অ্যাপ্লিকেশন তৈরি করতে আগেভাগেই কাজ শুরু করা প্রয়োজন।
তাই আপনাদের জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি ৪ দিনব্যাপী একটি এক্সক্লুসিভ অনলাইন কোর্স, যেখানে দিকনির্দেশনা দেবেন পূর্বে Chevening পাওয়া সফল স্কলার। তার বাস্তব অভিজ্ঞতা এবং স্ট্র্যাটেজি সরাসরি আপনাদের সাথে শেয়ার করবেন।
👉 আপনি কি এই কোর্সে যুক্ত হতে আগ্রহী?
কমেন্টে লিখুন "𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐞𝐝" । কোর্সের বিস্তারিত তথ্য এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব শীঘ্রই আমাদের পেজে পোস্ট করা হবে।
🌐 আমাদের ওয়েবসাইট : www.oriyet.org
📩 যেকোনো জিজ্ঞাসায় সরাসরি ORIYET ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ইমেইল করুন: [email protected] এ।
23/08/2026
একজন রিয়েল-ওয়ার্ল্ড ড্রাগ ডিসকভারি সায়েন্টিস্টের কাছ থেকে সরাসরি শেখার এবং ইন্টার্যাক্ট করার সুযোগ সচরাচর মেলে না!
ড্রাগ ডিসকভারি ফিল্ডে নিজেকে আরও দক্ষ করে তুলতে এবং প্রতিযোগিতামূলক জব মার্কেটে নিজের অবস্থান শক্ত করতে যুক্ত হন ORIYET আয়োজিত লাইভ ওয়েবিনারে,আগামী ৩০ আগস্ট ২০২৬, বাংলাদেশ সময় রাত ০৮:০০ টায়।
🔗 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐢𝐧𝐤: https://oriyet.org/events/translating-science-from-bench-to-bedside-how-to-build-the-right-mindset-for-creating-an-impact (অথবা পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করুন)
⚠️ সিট সংখ্যা সীমিত!
তাই আপনার সিটটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
🌐 আমাদের ওয়েবসাইট : www.oriyet.org
📩 যেকোনো জিজ্ঞাসায় সরাসরি ORIYET ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ইমেইল করুন: [email protected] এ।
গবেষণাগারের চার দেয়ালে যে নতুন ভাবনার জন্ম হয়, তা কীভাবে কোটি মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার হয়ে ওঠে?
Purdue University-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে মার্কিনভিত্তিক উদ্ভাবনী বায়োটেক প্রতিষ্ঠান Eradivir Inc.-এর ডিরেক্টর অফ ডিসকভারি ডা. ইমরুল শাহরিয়ার-এর সাফল্য সেই প্রশ্নেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো মাস্টার্স ছাড়াই মাত্র চার বছরে পিএইচডি সম্পন্ন করা, BBC-তে ফিচার হওয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'PNAS' জার্নালে গবেষণা প্রকাশের মতো কৃতিত্ব তাঁর ঝুলিতে। কেবল গবেষণাপত্রেই যিনি সীমাবদ্ধ নন, তাঁর উদ্ভাবিত অ্যান্টিভাইরাল ওষুধ বর্তমানে বাংলাদেশে icddr,b-এর তত্ত্বাবধানে দ্বিতীয় ধাপের (Phase-2) ফেস ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে !
গবেষণার এই দীর্ঘ পথপরিক্রমায় কীভাবে বৈজ্ঞানিক ধারণাকে বাস্তব ও প্রভাব বিস্তারকারী রূপ দেওয়া যায়, সেই সঠিক চিন্তাভাবনা বা মাইন্ডসেট তৈরির গল্প শোনাতেই RIYET আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ লাইভ ওয়েবিনারের:
📌 "𝐓𝐫𝐚𝐧𝐬𝐥𝐚𝐭𝐢𝐧𝐠 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐁𝐞𝐧𝐜𝐡 𝐭𝐨 𝐁𝐞𝐝𝐬𝐢𝐝𝐞: 𝐇𝐨𝐰 𝐭𝐨 𝐁𝐮𝐢𝐥𝐝 𝐭𝐡𝐞 𝐑𝐢𝐠𝐡𝐭 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 𝐟𝐨𝐫 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐧𝐠 𝐀𝐧 𝐈𝐦𝐩𝐚𝐜𝐭"
🎙️ইনস্ট্রাক্টর:
গবেষণাকে কীভাবে বাস্তবমুখী ও প্রভাব বিস্তারকারী করা যায়, তা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ড. ইমরুল শাহরিয়ার (PhD, Purdue University, USA; Director of Discovery, Eradivir Inc.).
🔴 সেশনের বিস্তারিত তথ্য:
🗓️ তারিখ: ৩০ আগস্ট, ২০২৬ (রবিবার)
⏰ সময়: রাত ০৮:০০ টা (বাংলাদেশ সময়)
💻 প্ল্যাটফর্ম: অনলাইন (Zoom Meeting-এর মাধ্যমে)
💰 রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি !
🔗 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐢𝐧𝐤: https://oriyet.org/events/translating-science-from-bench-to-bedside-how-to-build-the-right-mindset-for-creating-an-impact
(অথবা পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করুন)
⚠️ সিট সংখ্যা সীমিত!
তাই আপনার সিটটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
🌐 আমাদের ওয়েবসাইট : www.oriyet.org
📩 যেকোনো জিজ্ঞাসায় সরাসরি ORIYET ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ইমেইল করুন: [email protected] এ।
19/08/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে শতভাগ শিক্ষাবৃত্তিতে যুক্তরাষ্ট্রে পিএইচডি: ড. আশুতোষ নাথের অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প
জীবনের প্রতিকূলতা যে স্বপ্নের কাছে হার মানতে বাধ্য, তার অনন্য এক দৃষ্টান্ত ড. আশুতোষ নাথ। খাগড়াছড়ির প্রত্যন্ত মানিকছড়ি থেকে শুরু হওয়া জীবনসংগ্রাম, চকবাজারের কম্পিউটারের দোকান, ঢাকার অফিস সহকারীর চাকরি থেকে শুরু করে আজ তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনে ওষুধ উদ্ভাবনের Postdoctoral Research Fellow।
বাবা-মায়ের কঠোর সংগ্রাম ও বড় ভাইয়ের সর্বাত্মক ত্যাগের মধ্য দিয়ে প্রতিকূলতার মাঝেও মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চবিদ্যালয় ও মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে রসায়নে পড়ার সময় পড়াশোনার খরচ চালাতে কম্পিউটারের দোকানে কাজ করেন। পরবর্তীতে ২০১৬ সালে ঢাকার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অফিস সহকারী হিসেবে যোগ দিয়েও রাত জেগে ফ্রিল্যান্সিং করে পড়াশোনা ও পরিবার চালান।
বুয়েট থেকে ২০১৯ সালে রসায়নে স্নাতকোত্তর শেষ করার পর, ২০২১ সালের আগস্টে ১০০% শিক্ষাবৃত্তি নিয়ে পাড়ি জমান ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে (UMass Boston)। অধ্যাপক ওয়েই ঝাংয়ের তত্ত্বাবধানে পলিহেটেরোসাইক্লিক অণু তৈরির কার্যকর পদ্ধতি নিয়ে সফলভাবে সম্পন্ন করেন তাঁর পিএইচডি। পিএইচডিকালীন তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল ও বোস্টন চিলড্রেনস হসপিটালের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের গবেষকদের সাথে প্রিসিশন ভ্যাকসিন ও ড্রাগ ডিজাইন সংক্রান্ত গবেষণায় কাজ করেছেন।
পিএইচডিকালীন তিনি ১২টিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশ করেছেন (যার মধ্যে মর্যাদাপূর্ণ 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐜 𝐋𝐞𝐭𝐭𝐞𝐫𝐬 অন্তর্ভুক্ত) এবং বুক চ্যাপ্টার রচনা করেছেন। 𝐇𝐚𝐫𝐯𝐚𝐫𝐝 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 এবং 𝐁𝐨𝐬𝐭𝐨𝐧 𝐂𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧'𝐬 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥-এর গবেষকদের সঙ্গে '𝐏𝐫𝐞𝐜𝐢𝐬𝐢𝐨𝐧 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐞 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦'-এ ক্ষুদ্র অণুভিত্তিক ওষুধ ও ভ্যাকসিন উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমানে ড. আশুতোষ নাথ যুক্তরাষ্ট্রের 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐇𝐨𝐮𝐬𝐭𝐨𝐧-এর 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐏𝐡𝐚𝐫𝐦𝐚𝐜𝐨𝐥𝐨𝐠𝐢𝐜𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐏𝐡𝐚𝐫𝐦𝐚𝐜𝐞𝐮𝐭𝐢𝐜𝐚𝐥 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐬-এ বিশ্বখ্যাত বিজ্ঞানী P𝐏𝐫𝐨𝐟. 𝐆𝐫𝐞𝐠𝐨𝐫𝐲 𝐂𝐮𝐧𝐲’𝐬 𝐋𝐚𝐛-এ 𝐏𝐨𝐬𝐭𝐝𝐨𝐜𝐭𝐨𝐫𝐚𝐥 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰 হিসেবে কর্মরত।
এখানে তাঁর মূল গবেষণার লক্ষ্য; সংক্রামক ব্যাধির চিকিৎসায় নতুন স্মল-মলিকিউল ওষুধ ও ভ্যাকসিন অ্যাডজুভেন্ট ডিজাইন ও সংশ্লেষণ। 'Cryptosporidiosis' রোগের চিকিৎসায় CDPK1 ইনহিবিটর তৈরির পাশাপাশি জৈব রসায়ন, কম্পিউটেশনাল মডেলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সমন্বয়ে নতুন ও কার্যকর ওষুধ উদ্ভাবন।
প্রতিকূলতার মেঘ চিরে নিজের মেধা ও পরিশ্রমে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরা ড. আশুতোষ নাথ-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! তাঁর এই উদ্ভাবনী যাত্রা মানবতার কল্যাণে নতুন আলো ছড়াক।
15/08/2026
গবেষণাগারের চার দেয়ালে যে নতুন ভাবনার জন্ম হয়, তা কীভাবে কোটি মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার হয়ে ওঠে?
Purdue University-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে মার্কিনভিত্তিক উদ্ভাবনী বায়োটেক প্রতিষ্ঠান Eradivir Inc.-এর ডিরেক্টর অফ ডিসকভারি ডা. ইমরুল শাহরিয়ার-এর সাফল্য সেই প্রশ্নেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো মাস্টার্স ছাড়াই মাত্র চার বছরে পিএইচডি সম্পন্ন করা, BBC-তে ফিচার হওয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'PNAS' জার্নালে গবেষণা প্রকাশের মতো কৃতিত্ব তাঁর ঝুলিতে। কেবল গবেষণাপত্রেই যিনি সীমাবদ্ধ নন, তাঁর উদ্ভাবিত অ্যান্টিভাইরাল ওষুধ বর্তমানে বাংলাদেশে icddr,b-এর তত্ত্বাবধানে দ্বিতীয় ধাপের (Phase-2) ফেস ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে !
গবেষণার এই দীর্ঘ পথপরিক্রমায় কীভাবে বৈজ্ঞানিক ধারণাকে বাস্তব ও প্রভাব বিস্তারকারী রূপ দেওয়া যায়, সেই সঠিক চিন্তাভাবনা বা মাইন্ডসেট তৈরির গল্প শোনাতেই RIYET আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ লাইভ ওয়েবিনারের:
📌 "𝐓𝐫𝐚𝐧𝐬𝐥𝐚𝐭𝐢𝐧𝐠 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐁𝐞𝐧𝐜𝐡 𝐭𝐨 𝐁𝐞𝐝𝐬𝐢𝐝𝐞: 𝐇𝐨𝐰 𝐭𝐨 𝐁𝐮𝐢𝐥𝐝 𝐭𝐡𝐞 𝐑𝐢𝐠𝐡𝐭 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 𝐟𝐨𝐫 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐧𝐠 𝐀𝐧 𝐈𝐦𝐩𝐚𝐜𝐭"
🎙️ইনস্ট্রাক্টর:
গবেষণাকে কীভাবে বাস্তবমুখী ও প্রভাব বিস্তারকারী করা যায়, তা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ড. ইমরুল শাহরিয়ার (PhD, Purdue University, USA; Director of Discovery, Eradivir Inc.).
🔴 সেশনের বিস্তারিত তথ্য:
🗓️ তারিখ: ৩০ আগস্ট, ২০২৬ (রবিবার)
⏰ সময়: রাত ০৮:০০ টা (বাংলাদেশ সময়)
💻 প্ল্যাটফর্ম: অনলাইন (Zoom Meeting-এর মাধ্যমে)
💰 রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি !
🔗 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐢𝐧𝐤: https://oriyet.org/events/translating-science-from-bench-to-bedside-how-to-build-the-right-mindset-for-creating-an-impact
(অথবা পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করুন)
⚠️ সিট সংখ্যা সীমিত!
তাই আপনার সিটটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
🌐 আমাদের ওয়েবসাইট : www.oriyet.org
📩 যেকোনো জিজ্ঞাসায় সরাসরি ORIYET ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ইমেইল করুন: [email protected] এ।
14/08/2026
নাসা-র রোমান স্পেস টেলিস্কোপ মিশনে বাংলাদেশের গর্ব ড. লামিয়া মওলা ও তার দল 🌌
২০২১ সালের ২৫ ডিসেম্বর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) উৎক্ষেপণ করা হয়। এই মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটি তার পূর্বসূরি হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী। ১২ জুলাই নাসা এই জেডব্লিউএসটির মাধ্যমে তোলা প্রায় ১৩ বিলিয়ন (১,৩০০ কোটি) বছর আগের মহাবিশ্বের কিছু ছবি প্রকাশ করে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডানল্যাপ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের পোস্টডক্টোরাল ফেলো ড. লামিয়া আশরাফ মাওলা এই প্রকল্পের কানাডীয় গবেষণা দলের অন্যতম সদস্য।
যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজ থেকে অ্যাস্ট্রোফিজিক্সে স্নাতক শেষ করার পর, ২০২০ সালে মর্যাদাপূর্ণ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে বিখ্যাত প্রফেসর পিটার ভ্যান ডকামের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পর্যবেক্ষণকারী জ্যোতির্বিজ্ঞানী (Observational Astronomer) হিসেবে তিনি মহাবিশ্বের সূচনালগ্নে গ্যালাক্সিগুলোর গঠন ও বিবর্তন নিয়ে কাজ করছেন।
তার অর্জনের ঝুলিতে রয়েছে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডানল্যাপ ইনস্টিটিউটের 'ডানল্যাপ পোস্ট-ডক্টরাল ফেলো' হিসেবে গবেষণা, বিখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST)-এর বেশ কয়েকটি গবেষণা দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করা এবং হাবল স্পেস টেলিস্কোপের ঐতিহাসিক '3D-DASH' জরিপে সহ-লেখক হওয়ার অভিজ্ঞতা। ২০২৩ সালের ফল (Fall) সেশনে তিনি তার নিজের পড়ার প্রতিষ্ঠান ওয়েলেসলি কলেজে অ্যাস্ট্রোফিজিক্সের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন, আর এবার তিনি যুক্ত হয়েছেন নাসা-র ফ্ল্যাগশিপ 'রোমান স্পেস টেলিস্কোপ' প্রজেক্টে।
জ্যোতির্বিজ্ঞান গবেষণায় এই অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় এগিয়ে নিতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। ২০১৩ সালে গড়ে তোলেন 'বাংলাদেশ সায়েন্স আউটরিচ' নামের একটি উদ্যোগ, যার লক্ষ্য শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা।
তিনি বিশ্বাস করেন, কেবল তত্ত্ব নির্ভর পড়ালেখা নয়, দরকার হাতে-কলমে শেখার সুযোগ। তিনি বলেন, "আমাদের দেশের মেয়েদের জন্য আমি কিছু টেলিস্কোপ আনার চেষ্টা করছি, যেন তারা নিজের হাতে এগুলো ব্যবহার করে কাজ করতে পারে। থিওরিটিক্যাল পড়ার চেয়ে প্র্যাকটিক্যাল লার্নিং বা হাতে-কলমে শেখার ওপর বেশি জোর দেওয়া উচিত। আমাদের নিজেদের গবেষণা করার এবং নিজে-নিজে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে।"
বাংলাদেশের মেয়েদের মহাকাশ গবেষণার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা হয়ে ড. লামিয়া মওলা উন্মোচন করে চলেছেন মহাবিশ্বের অজানা সব রহস্য। গোটা বাংলাদেশ আজ তার এই সাফল্যে গর্বিত!
10/08/2026
বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বিপ্লবে, যেখানে আগামী এক দশকে দেশের প্রযুক্তি খাতের মূল চালিকাশক্তি হতে চলেছে আমাদের দক্ষ ও প্রশিক্ষিত তরুণ প্রজন্ম। সময়োপযোগী এই বিশ্বমানের চাহিদাকে সামনে রেখে ORIYET গ্রহণ করেছে এক বিশেষ উদ্যোগ; সেমিকন্ডাক্টর ফিল্ডের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক একাডেমিক সুপারভাইজারকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এক অনন্য শর্ট কোর্স, যা বাংলাদেশে বিশ্বমানের প্রশিক্ষকের অধীনে প্রথম কোনো অফিশিয়াল সেমিকন্ডাক্টর প্রোগ্রাম। সম্প্রতি সফলভাবে উদযাপিত National Semiconductor Symposium & BEAR Summit 2026-এর ধারাবাহিকতায় দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যেই আমাদের এই বিশেষ আয়োজন।
📌 Course Title: 𝐓𝐡𝐞 𝐒𝐞𝐦𝐢𝐜𝐨𝐧𝐝𝐮𝐜𝐭𝐨𝐫 𝐄𝐜𝐨𝐬𝐲𝐬𝐭𝐞𝐦: 𝐌𝐮𝐥𝐭𝐢𝐝𝐢𝐬𝐜𝐢𝐩𝐥𝐢𝐧𝐚𝐫𝐲 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡, 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲
💡 কেন এই কোর্সটি আপনার অবশ্যই করা উচিত?
🔹বর্তমানে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ পেশাদারদের তীব্র ঘাটতি রয়েছে। এই কোর্সটি আপনাকে সেই বৈশ্বিক ও স্থানীয় চাহিদার উপযোগী করে তুলবে।
🔹আপনি পদার্থবিজ্ঞান, রসায়ন, মেটেরিয়াল সায়েন্স, কিংবা ট্রিপলই (EEE), সিএসই (CSE), মেকানিক্যাল, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এমনকি বিজনেস ও মার্কেটিংয়ের শিক্ষার্থী হলেও এই শিল্পে আপনার ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে।
🔹কোনো দেশের প্রকৃত ডিজিটাল স্বাধীনতার জন্য মোট জনসংখ্যার প্রায় ০.২% মানুষের এই খাতে সরাসরি যুক্ত থাকা আবশ্যক। আপনিও হতে পারেন বাংলাদেশের এই জাতীয় অগ্রযাত্রার অংশ।
🔹সিলিকন ভ্যালি ও বিশ্বমানের একাডেমিক অঙ্গনের শীর্ষ বিশেষজ্ঞের থেকে সরাসরি শেখার সুযোগ এবং কোর্স শেষে সার্টিফিকেট।
👥 কাদের এই কোর্সটি করা উচিত? (Who Should Join?)
এই কোর্সটি মূলত বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসায় শিক্ষা; সকল শাখার শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের জন্য ডিজাইন করা হয়েছে। ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে যারা উচ্চশিক্ষায় (MS/PhD) বিদেশে যেতে চান কিংবা বাংলাদেশে ক্যারিয়ার গড়তে চান, সবাই এতে অংশ নিতে পারবেন।
👨🏫 কোর্স ইনস্ট্রাক্টর (Instructor Profile):
𝐃𝐫. 𝐒𝐚𝐢𝐟 𝐈𝐬𝐥𝐚𝐦
Professor and Chair, Electrical and Computer Engineering
University of California, Davis, CA, USA
🗓কোর্সের বিস্তারিত (Course Details):
🔸কোর্স শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৬
🔸সময়: প্রতি শনিবার, রাত ০৮:০০ টা (বাংলাদেশ সময়)
🔸মোট সেশন: ৫টি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস (প্রতিটি ৯০ মিনিট)
🔸মাধ্যম: অনলাইন (জুম মিটিং)
🔸সার্টিফিকেট: কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
💰 কোর্স ফি: মাত্র ১৫০০ টাকা (BDT 𝟏𝟓𝟎𝟎 only)
🔗𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐢𝐧𝐤: https://forms.gle/9VpPZM9trpBLLdkv6 (Google form link)
https://oriyet.org/courses/understanding-semiconductors-multidisciplinary-opportunities-in-education-research-and-industry-amid-a-global-talent-shortage (Register through our website)
(অথবা পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করুন)
⚠️ সিট সংখ্যা সীমিত!
তাই আপনার সিটটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
🌐 আমাদের ওয়েবসাইট : www.oriyet.org
📩 যেকোনো জিজ্ঞাসায় সরাসরি ORIYET ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ইমেইল করুন: [email protected] এ।
08/08/2026
আমেরিকান ল্যাব থেকে 𝐢𝐜𝐝𝐝𝐫,𝐛-র ট্রায়ালে বাংলাদেশি বিজ্ঞানী ড. ইমরুল শাহরিয়ারের অ্যান্টিভাইরাল ওষুধ ! 🦠 🇧🇩
প্রতিবছর বিশ্বজুড়ে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতে (Flu) প্রাণ হারান বহু মানুষ। বাজারে বিদ্যমান অ্যান্টিভাইরাল ওষুধের সীমাবদ্ধতা কাটিয়ে আরও কার্যকর এক নতুন ওষুধ উদ্ভাবন করেছেন আমাদেরই তরুণ বিজ্ঞানী ড. ইমরুল শাহরিয়ার (𝐃𝐫. 𝐈𝐦𝐫𝐮𝐥 𝐒𝐡𝐚𝐡𝐫𝐢𝐚𝐫) ও তাঁর গবেষক দল।
২০২৪ সালে বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী 𝐏𝐍𝐀𝐒-এ তাঁর যৌথ গবেষণার ফল প্রকাশিত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। উদ্ভাবিত ওষুধটির কার্যকারিতা নিয়ে বিবিসি রেডিওতে বিশেষ সাক্ষাৎকার দেন তিনি।
ওষুধটি এখন মানবদেহে পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের (Phase-2) ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। ট্রায়ালটি পরিচালিত হচ্ছে বাংলাদেশে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (𝐢𝐜𝐝𝐝𝐫,𝐛) নিবিড় তদারকিতে!
চট্টগ্রামের সন্তান ইমরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক শেষ করেই ২০১৯ সালে সরাসরি যুক্তরাষ্ট্রের বিখ্যাত পার্ডু বিশ্ববিদ্যালয়ে (𝐏𝐮𝐫𝐝𝐮𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲) পিএইচডিতে ভর্তি হন। মাস্টার্স ছাড়া, চার বছরে এবং মাত্র ২৮ বছর বয়সে সম্পন্ন করেন ড্রাগ ডিসকভারির ওপর তাঁর পিএইচডি!
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠান 𝐄𝐫𝐚𝐝𝐢𝐯𝐢𝐫 ‘ডিসকভারি ডিরেক্টর’ হিসেবে কর্মরত। প্রখ্যাত বিজ্ঞানী ফিলিপ লাও'র এই ল্যাব থেকেই প্রোস্টেট ক্যানসার চিকিৎসায় বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত টার্গেটেড রেডিওথেরাপি ‘প্লুভিক্টো’ (𝐏𝐥𝐮𝐯𝐢𝐜𝐭𝐨) সহ এফডিএ অনুমোদিত ৩টি ওষুধ উদ্ভাবিত হয়েছে।
তরুণদের উচ্চশিক্ষা ও গবেষণায় অনুপ্রাণিত করতে আমরা খুব শীঘ্রই ড. ইমরুল শাহরিয়ারের সঙ্গে একটি বিশেষ সেমিনারের আয়োজন করতে যাচ্ছি! এই সেমিনারে তিনি তাঁর ড্রাগ ডিসকভারির অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার যাত্রা এবং নতুন প্রজন্মের গবেষকদের করণীয় নিয়ে কথা বলবেন। বিস্তারিত জানতে পেজে চোখ রাখুন!
শুভকামনা ড. ইমরুল শাহরিয়ার! বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জীবন রক্ষায় আপনার এই উদ্ভাবন আমাদের গর্ব।
04/08/2026
বাংলাদেশে আগামী ১০ বছরে বিলিয়ন ডলার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এ জন্য আমাদের দেশেই প্রয়োজন অনেক প্রশিক্ষিত তরুণ। সম্প্রতি অনুষ্ঠিত National Semiconductor Symposium & BEAR Summit 2026-এর ধারাবাহিকতায় এবং দেশে একটি সুদৃঢ় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে সেই বিষয়টি বিবেচনায় রেখে ORIYET ঠিক সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে এবং সেমিকন্ডাক্টর ফিল্ডের একজন বিশ্বমানের একাডেমিক সুপারভাইজারকে দিয়ে শুরু করতে যাচ্ছে একটি শর্ট কোর্স।
📌 Course Title: 𝐓𝐡𝐞 𝐒𝐞𝐦𝐢𝐜𝐨𝐧𝐝𝐮𝐜𝐭𝐨𝐫 𝐄𝐜𝐨𝐬𝐲𝐬𝐭𝐞𝐦: 𝐌𝐮𝐥𝐭𝐢𝐝𝐢𝐬𝐜𝐢𝐩𝐥𝐢𝐧𝐚𝐫𝐲 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡, 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲
👨🏫 কোর্স ইনস্ট্রাক্টর (Instructor Profile):
এই কোর্সটি পরিচালনা করবেন ড. সাইফ ইসলাম, যিনি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ডেভিস (UC Davis)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার ও প্রফেসর হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি একাধারে National Science Foundation (NSF) ও California-Pacific-Northwest AI Hardware Hub-এর অন্তর্গত National Network for Microelectronics Education (NNME)-এর ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের নেতৃত্ব দিচ্ছেন। ইতিপূর্বে তিনি Northern California Nanotechnology Center এবং CITRIS-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিখ্যাত Hewlett Packard (HP) Labs ও JDS Uniphase-এ কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ড. সাইফ ৪৩টি পেটেন্ট (Patent)-এর উদ্ভাবক এবং ২টি টেক স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা। ৩০০টিরও বেশি গবেষণাপত্রের লেখক এই গুণী গবেষক National Academy of Inventors (NAI), IEEE, AAAS, Optica এবং SPIE-এর একজন সম্মানিত ফেলো (Fellow)। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মেলবন্ধনে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি ২০২৪ সালে 'Academic Innovation Catalyst Award' সহ একাধিক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।
🎯 মূলত কাদের এই কোর্সটি করা উচিত:
এই কোর্সটি মূলত বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসায় শিক্ষা; সকল শাখার শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে পদার্থবিজ্ঞান, রসায়ন, মেটেরিয়ালস সায়েন্স, ট্রিপলই (EEE), সিএসই (CSE), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এবং যারা সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার, সাপ্লাই চেইন ও বিজনেস স্ট্র্যাটেজি বুঝতে আগ্রহী, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য (MS/PhD) বিদেশে ন্যানোটেকনোলজি বা সেমিকন্ডাক্টর নিয়ে গবেষণা করতে চান কিংবা বাংলাদেশে উদীয়মান এই হাই-টেক শিল্পে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের প্রত্যেকের জন্যই এই কোর্সটি করা অত্যন্ত জরুরি।
📚 কোর্সে যা যা শিখবেন (Course Content):
🔹Session 1: From Sand to a $10 Trillion Economy: Material Foundations
🔹Session 2: The Transistor, Fabrications, and the Sovereign Fab Dilemma 🔹Session 3: Photonic Semiconductor Systems and Emerging Material Frontiers 🔹Session 4: Multidisciplinary Pipelines for an AI-Driven, Energy-Hungry World 🔹Session 5: Geopolitics, Tech Sovereignty, and the Global Talent Mandate
🗓কোর্সের বিস্তারিত (Course Details):
🔸কোর্স শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৬
🔸সময়: প্রতি শনিবার, রাত ০৮:০০ টা (বাংলাদেশ সময়)
🔸মোট সেশন: ৫টি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস (প্রতিটি ৯০ মিনিট)
🔸মাধ্যম: অনলাইন (জুম মিটিং)
🔸সার্টিফিকেট: কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
💰 কোর্স ফি: মাত্র ১৫০০ টাকা (BDT 𝟏𝟓𝟎𝟎 only)
🔗𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐢𝐧𝐤: https://forms.gle/9VpPZM9trpBLLdkv6 (Google form link)
https://oriyet.org/courses/understanding-semiconductors-multidisciplinary-opportunities-in-education-research-and-industry-amid-a-global-talent-shortage (Register through our website)
(অথবা পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করুন)
⚠️ সিট সংখ্যা সীমিত!
তাই আপনার সিটটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
🌐 আমাদের ওয়েবসাইট : www.oriyet.org
📩 যেকোনো জিজ্ঞাসায় সরাসরি ORIYET ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ইমেইল করুন: [email protected] এ।
29/07/2026
অরিয়েট (ORIYET) তৈরি হয়েছে বাংলাদেশের তরুণদেরকে গবেষণা, উদ্ভাবনে সঠিক গাইড দেয়ার জন্য। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদেরকে শক্তিশালী করার জন্য।
যে সকল বাংলাদেশী দেশে কিংবা দেশের বাইরে নিজ নিজ ক্ষেত্রে আধুনিক জ্ঞান-গবেষণার চর্চা করে যাচ্ছেন, তাদের সাথে তরুণদের যুক্ত করার জন্য। তাদের কাছ থেকে জ্ঞান ও অভিজ্ঞতাকে তরুণদের মাঝে প্রবাহিত করার জন্য। তাদের মাধ্যমে বাংলাদেশের তরুণদেরকে বিশ্বের চিত্র তুলে ধরার জন্য।
অরিয়েটে এ পর্যন্ত যারা সেমিনার দিয়েছেন, সিম্পোজিয়াম করেছেন, যারা কোর্স করাচ্ছেন তাদের প্রত্যেকের প্রোফাইল দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে।
অরিয়েটের স্বপ্ন ও পরিকল্পনা অনেক বড়ো। অনেক বেশি। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। এবং অরিয়েটের সাথে আপনাদেরও যুক্ত হওয়ার আহ্বান করছি।
জ্ঞান-গবেষণা যদি আপনার প্যাশন হয়ে থাকে, আপনি যদি শেখাতে পছন্দ করেন, অর্গানাইজিং করতে পছন্দ করেন, আপনার যদি বিশেষ কোন দক্ষতা থাকে যেটা কালের তরুণদের জন্য উপকারী, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে হয়তো পাঁচজন তরুণকে তৈরি করতে পারবেন।
নানাভাবেই আপনি অরিয়েটের সাথে যুক্ত হয়ে সাহায্য করতে পারেন। পরামর্শ দিতে পারেন। আমাদেরকে ইমেইল করুন: [email protected]
অরিয়েট গবেষকদের হাতে তৈরি গবেষকদের জন্য।
..........
(আপনার পরিচিত এমন কাউকে ট্যাগ/ম্যানশন করুন। আগ্রহীদের জন্য শেয়ার করুন)।