BLC English Grammar Course

BLC English Grammar Course English Grammar Course for School Students From Class Six To Class Ten.

19/01/2026

Verb "To Be" and Verb "To Have": Verb To Be and Verb To Have হলো ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ক্রিয়া। তাই এগুলোর ব্যবহার জানা ও বুঝা খুবই গুরুত্বপূর্ণ।

Verb To Be: "To Be" এর বাংলা অর্থ হচ্ছে 'হওয়া' । ইংরেজি ক্রিয়া যেমন, am, is, are, was, were, been এগুলো Verb "To Be" নামে পরিচিত ।

বাংলা বাক্যে কর্তার শেষে যদি অতিরিক্ত 'র' যোগ না থাকে তাহলে তখন কর্তা নিজেই থাকা অথবা হওয়া বুঝায়, তখন এরকম বাক্যের ইংরেজি Translation করতে হলে Verb "To Be" ব্যবহৃত হয়। যেমন,

রামিন হয় একটি ছেলে । [ Ramin is a boy.]
রামিন ক্লাসে আছে । [Ramin is in the class.]
বাবা অফিসে ছিল । [Father was in the office.]

Verb To Have: "To Have" এর বাংলা অর্থ হচ্ছে কোন কিছু 'থাকা' । ইংরেজি ক্রিয়া যেমন, Have, Has, Had এগুলো Verb To Have নামে পরিচিত ।

বাংলা বাক্যে কর্তার শেষে যদি অতিরিক্ত 'র' যোগ থাকে তাহলে তখন কোন কিছু কর্তার অধিকারে থাকা অথবা কর্তার মালিকানায় থাকা বুঝায়, তখন এরকম বাক্যের ইংরেজি Translation করতে হলে Verb "To Have" ব্যবহৃত হয়। যেমন,

রামিনের একজন বন্ধু আছে । [Ramin has a friend.]
রামিনের একটি লাল গাভী ছিল। [Ramin had a red cow.]

বাবার একটি গাধা ছিল। [Father had a donkey.] । অনেকেই ভুল করে, [Father was a donkey. অর্থাৎ "বাবা একটি গাধা ছিল"], লিখতে পারে যদি তার Verb "To Be" and Verb "To Have" বিষয়ে পরিস্কার ধারণা না থাকে।

অতএব Verb "To Be" and Verb "To Have" ভাল করে শিখো আর বাবা কে গাধা বানানো থেকে বিরত থাকো ।

Send a message to learn more

12/01/2026

Adjective (বিশেষণ) ও তার ব্যবহারঃ

সংজ্ঞাঃ যে শব্দ Noun বা Pronoun-এর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বা পরিমাণ বোঝায়, তাকে Adjective বলে। অন্যভাবে বলা যায়, যে শব্দ Noun বা Pronoun কে বর্ণনা করে তাকে Adjective বলে।

কাজঃ Noun বা Pronoun - এর আগে বসে বা পরে বসে Noun বা Pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।

উদাহরণঃ
o He is a **brave** boy. (এ বাক্যে 'brave' হোল 'boy' -এর একটি গুণ যা 'boy' সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই এই বাক্যে 'brave' হোল 'boy' -এর একটি Adjective) ।

o The house has **five** rooms. ('five' দিয়ে 'rooms' এর সংখ্যা বোঝাচ্ছে যা 'rooms' এর ব্যাপারে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই এই বাক্যে 'five' হোল 'rooms' এর একটি Adjective) ।

o She looks **beautiful**. (এখানে 'beautiful' হোল 'she' এর একটি গুণ যা 'she' - কে বর্ণনা করছে অথবা 'she' সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই এই বাক্যে 'beautiful' হোল 'she' - এর একটি Adjective) ।

o He is a **village** doctor. ( যদিও 'village' এবং 'doctor' শব্দ দুটি আসলে Noun কিন্তু এ বাক্যে 'doctor' কে modify করে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে 'village' অর্থাৎ 'doctor' এর একটি গুণ বর্ণনা করছে 'village' শব্দটি আর এ গুণবাচক শব্দ, 'village' এর অর্থ দাড়ায় গ্রাম্য, তাই এ বাক্যে 'village' শব্দটি 'doctor' এর একটি Adjective )। পুরো বাক্যটির অর্থ হচ্ছে, "সে হয় একজন গ্রাম্য ডাক্তার"।

এছাড়াও লিংকিং ভার্ব/Linking Verbs যেমন- look, feel, smell, taste - এর মতো Verb-এর পরে Adjective বসে। যেমন: I feel happy, এখানে 'happy' Adverb নয়, কারণ তা subject (I)-কে বর্ণনা করছে।

Send a message to learn more

10/01/2026

ইংরেজি শব্দগুলোর বানান যদি আমরা Syllable [একটি শব্দের এমন একটি অংশ যা একবারে উচ্চারণ করা যায়] ভাগ করে করে পড়ি বা শিখি এবং লেখার অনুশীলন করি তাহলে যত বড় বানানই হোক না কেন আমরা অতি সহজেই তা শিখতে ও মনে রাখতে পারব ইন শা আল্লাহ।

এ পর্যায়ে ইংরেজি ব্যাকরণে Sentence এর প্রকারভেদ গুলোর বানান Syllable ভাগ করে শিখিঃ

উদ্দেশ্য বা কাজ (Function) অনুযায়ী ইংরেজি ব্যাকরণে Sentence বা বাক্য পাঁচ প্রকারঃ

1. Assertive [Asser-tive/ এ্যাছার- টিভ]
2. Interrogative [In-te-rro-ga-tive/ ইন-টে-রো-গে-টিভ]
3. Imperative [Im-pe-ra-tive/ ইম-পে-রা-টিভ]
4. Optative [Op-ta-tive/ অপ-টে-টিভ]
5. Exclamatory [Ex-cla-ma-to-ry/এক্স-ক্লে-মে-ট-রি]

আসুন আজ থেকেই আমাদের সন্তানদেরকে Syllable ভাগ করে বানান শিখানো শুরু করি। আর এর ফলাফল দেখি কিছু দিনের মধ্যেই। কারন নির্ভুল বানান শিখতে এটি খুবিই কার্যকরী ।

Send a message to learn more

05/01/2026

Made of / Made from / Made with কখন কোনটি ব্যবহৃত হয় ?

Made of: Made of ব্যবহৃত হয় যখন তৈরিকৃত বস্তুতে তার মূল উপাদান চেনা যায় বা দৃশ্যমান থাকে ।

যেমন: The table is made of wood. [টেবিলটি কাঠ দিয়ে তৈরি। আর টেবিলটি তৈরি হবার পরেও বোঝা যায় যে তা কাঠ দিয়ে তৈরি অর্থাৎ কাঠ দৃশ্যমান থাকে]।
The necklace is made of silver. [নেকলেসটি রুপা দিয়ে তৈরি। নেকলেসটি তৈরি হবার পরেও বোঝা যায় যে তা রুপা দিয়ে তৈরি অর্থাৎ রুপাকে চেনা যায়]।

Made from: Made from ব্যবহৃত হয় যখন তৈরিকৃত বস্তুতে তার আসল উপাদানটি আর চেনা বা জানা যায় না । কারন উপাদানটি আসল অবস্থা থেকে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে অন্য কিছুতে পরিণত হয়।

যেমন: Plastic is made from oil. [প্লাস্টিক তেল থেকে তৈরি। কিন্তু প্লাস্টিক আর তেল এক নয়। আর প্লাস্টিক দেখে জানাও যায় না যে তা তেল থেকে তৈরি]।
This paper is made from bamboo. [এই কাগজ বাঁশ থেকে তৈরি। কিন্তু কাগজ আর বাঁশ এক নয়। আর কাগজ দেখে জানাও যায় না বা বোঝায়ও যায় না যে তা বাঁশ থেকে তৈরি]।

Made with: Made with ব্যবহৃত হয় সাধারণত খাবার ও পানীয়ের ক্ষেত্রে, যখন নির্দিষ্ট কিছু উপকরণ বা উপাদান যোগ করে কোনো কিছু তৈরি করা হয়।

যেমন: The cake is made with eggs, flour, and sugar. [কেকটি ডিম, ময়দা ও চিনি দিয়ে তৈরি]।
This soup is made with beef, peppers, and herbs. [স্যুপ গরুর মাংস, মরিচ ও ভেষজ দিয়ে তৈরি করা হয়েছে]।

Send a message to learn more

04/01/2026

"Gerund" ও "Present Participle" বলতে আমরা কী বুঝি ?

"Gerund" ও "Present Participle" উভয়ই Verb- এর Base Form এর শেষে '-ing' যুক্ত হয়ে গঠিত হয়। তাই "Gerund" ও "Present Participle" দেখতেও একই রকম হয়। তবে বাক্যে "Gerund" ও "Present Participle" এর কাজ আলাদা আলাদা ধরনের হয় ।

"Gerund", বাক্যে একটি বিশেষ্যে পদের (Noun) মতো কাজ করে, যেমন: Swimming is good for health, Walking is a good exercise. । এ বাক্য দুটিতে Swimming এবং Walking হোল Gerund ।

আর "Present Participle", বাক্যে একটি ক্রিয়া (Verb - Continuous Tense) পদ বা বিশেষণ (Adjective) পদ হিসেবে কাজ করে। যেমন: He is swimming (verb), I saw a flying (adj.) bird । এ বাক্য দুটিতে swimming এবং flying হোল "Present Participle"।

Send a message to learn more

04/01/2026

Verb - এর প্রধান রূপসমূহ (The Five Main Verb Forms):

ইংরেজি ভাষায় সাধারণত ৫ ধরনের Verb Forms ব্যবহৃত হয়, যা V1 থেকে V5 পর্যন্ত চিহ্নিত করা হয়:

1) Base Form (V1): মূল রূপ (যেমন: Go, Eat, Run)।

2) Present Simple Tense এ Third Person Singular Number - এ ব্যবহৃত Form (V5): বর্তমান কালের (Present Simple Tense) Verb -এ, Subject তৃতীয় পুরুষ একবচন হলে '-Verb-এর Base Form এর শেষে 's' বা '-es' যুক্ত হয় (যেমন: Goes, Eats, Runs)।

3) Past Simple (V2): অতীত কাল (যেমন: Went, Ate, Ran)।

4) Present Participle (V4): '-ing' যুক্ত রূপ, যা Gerund বা Adjective হিসেবেও কাজ করে (যেমন: Going, Eating, Running)।

5) Past Participle (V3): '-ed' যুক্ত রূপ (Regular Verb-এর ক্ষেত্রে) বা বিশেষ রূপ (Irregular Verb-এর ক্ষেত্রে), যা Perfect Tense ও Passive Voice-এ ব্যবহৃত হয় (যেমন: Gone, Eaten, Run)।

Send a message to learn more

03/01/2026

Verb (ক্রিয়া) কাকে বলে?
যে শব্দ (Parts of speech) দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝানো হয়, তাকে Verb বা ক্রিয়া বলে।
উদাহরণ: "He reads a book." (সে একটি বই পড়ে।) - এখানে 'reads' হলো verb।

Verb-এর প্রকারভেদ (Types of Verbs): Verb-কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়:
Verb-এর প্রকারভেদ প্রধানত দুইটি:
a) Principal/Main Verb (মূল ক্রিয়া): বাক্যে মূল কাজটা করে, যেমন: eat, play, read, write।
b) Auxiliary/Helping Verb (সাহায্যকারী ক্রিয়া): মূল ক্রিয়াকে Tense, Mood, Voice গঠনে সাহায্য করে, যেমন: am, is, are, was, were, have, has, do, does।

Principal/Main Verb - এর প্রকারভেদ (ভূমিকা অনুযায়ী):
i) Action Verb (কর্ম ক্রিয়া): কোনো কাজ করা বোঝায়, যেমন: run, jump, sing।

ii) Linking Verb (সংযোগকারী ক্রিয়া): কর্তা বা Subject-কে কোনো বিশেষ্য বা বিশেষণের সাথে যুক্ত করে, কোনো অবস্থা বোঝায়, যেমন: seem, feel, become।

iii) Transitive Verb (সকর্মক ক্রিয়া): একটি Direct Object (সরাসরি কর্ম) গ্রহণ করে, যেমন: He kicked the ball. (ball-টি কর্ম)।

iv) Intransitive Verb (অকর্মক ক্রিয়া): কোনো Object গ্রহণ করে না, যেমন: The baby slept.।

v) Di-transitive Verb (দ্বিকর্মক ক্রিয়া): Direct এবং Indirect উভয় Object গ্রহণ করে, যেমন: She gave me a book. (me-indirect, book-direct)।

গঠন অনুযায়ী Verb-এর প্রকারভেদ:
i) Phrasal Verb (বাক্য ক্রিয়া): একটি Verb এবং একটি Adverb/Preposition মিলে নতুন অর্থ তৈরি করে, যেমন: look up, get up।

ii) Compound Verb (যৌগিক ক্রিয়া): একাধিক Verb একসাথে ব্যবহৃত হয়, যেমন: will go, has been।

ব্যবহারের ধরন অনুযায়ী Verb-এর প্রকারভেদ:
i) Finite Verb (সীমিত ক্রিয়া): Subject-এর Tense, Person অনুযায়ী পরিবর্তিত হয়, যেমন: He runs. (কিন্তু They run.)।

ii) Non-finite Verb (অসীমিত ক্রিয়া): Tense বা Subject অনুযায়ী পরিবর্তিত হয় না (Infinitive, Participle, Gerund)।

Send a message to learn more

30/12/2025

ব্যক্যে Linking Verb চেনার সহজ পদ্ধতিঃ

১। বাক্যের Verb টি 'is' দিয়ে বদল করুনঃ
বাক্যের Verb কে 'is' বা 'are' (যদি Present Tense হয়) অথবা 'was' বা 'were' (যদি Past Tense হয়) দিয়ে বদলে দেখুন। যদি বাক্যটি তখনও অর্থপূর্ণ থাকে, তাহলে সেটি Linking Verb ।
উদাহরণ: "The soup tastes good." → "The soup is good." (অর্থ ঠিক আছে) → অতএব এই বাক্যে 'tastes' একটি Linking Verb।

২। বাক্যের Verb এর জায়গায় '=' (সমান চিহ্ন) বসানঃ "The music sounds great." → "The music = great." (অর্থ ঠিক আছে) → অতএব এই বাক্যে 'sounds' একটি Linking Verb ।

৩। বাক্যের Verb টি 'কাজ' নাকি 'অবস্থা' (State of Being) বুঝায় তা চিহ্নিত করুনঃ
যদি Verb টি কোনো কাজ না বুঝিয়ে Subject-এর অবস্থা বা পরিচয় তুলে ধরে, তবে সেটি Linking Verb ।
উদাহরণ: "The food smells delicious." ( এর অর্থ "খাবারটি সুস্বাদু গন্ধ ছড়াচ্ছে" না, বরং খাবারটির গন্ধ সুস্বাদু) → এখানে 'smells' দ্বারা খাবারটির একটি অবস্থা বোঝাচ্ছে, তাই এটি Linking Verb ।

৪। বাক্যে Subject Complement-এর খোঁজ করুনঃ
Linking Verb এর ঠিক পরেই একটি Noun (বিশেষ্য) বা Pronoun (সর্বনাম) বা Adjective (বিশেষণ) থাকে, যা Subject-কে বর্ণনা করে তাকে Subject Complement বলা হয় ।
উদাহরণ: "He is a doctor." ('doctor' একটি Noun, যা He-কে বর্ণনা করছে)।

Send a message to learn more

29/12/2025

Linking Verb:
Linking Verb হোল এমন একটি ক্রিয়া যা বাক্যের কর্তা (Subject)-কে একটি Subject Complement - এর সাথে যুক্ত করে। [Subject Complement হোল একটি word বা phrase যা Subject সম্পর্কে তথ্য দেয় বা Subject সম্পর্কে বর্ণনা করে। ]

Linking Verb দ্বারা আসলে কোনো কাজ (Action) করা বা হওয়াকে বুঝায় না, বরং Subject কী বা কেমন, সে সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।

সাধারণত যে Verb গুলো Linking Verb হিসেবে ব্যবহৃত হয়ঃ
১। 'To be' Verb -এর বিভিন্ন রূপ: am, is, are, was, were, been;
২। অনুভূতি বা ইন্দ্রিয় সম্পর্কিত Verb : look, seem, appear, feel, smell, sound, taste;
৩। অবস্থা বা পরিবর্তন সম্পর্কিত Verb : become, grow, remain;

Linking Verb এর উদাহরণঃ
"The sky is blue." (আকাশ নীল।) - এখানে 'is' একটি Linking Verb । কারন, এই ব্যক্যে is, The sky এবং blue কে সংযুক্ত করেছে। এবং এই is দ্বারা আসলে কোনো কাজ (Action) করা বা হওয়াকে বুঝায় না বরং The sky (Subject) এর অবস্থা কেমন, সে সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ আকাশের অবস্থা বোঝাচ্ছে।

"The food smells delicious." (খাবারটির গন্ধ সুস্বাদু) - এই ব্যক্যে 'smells' একটি Linking Verb কারন, তা The food এবং delicious কে সংযুক্ত করেছে। এবং এই smells দ্বারা আসলে কোনো কাজ (Action) করা বা হওয়াকে বুঝায় না বরং The food (Subject) এর অবস্থা বা গুণ কেমন সে সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ খাবারের গুণ বোঝাচ্ছে।

Send a message to learn more

29/12/2025

Linking Verb হোল এমন একটি ক্রিয়া যা বাক্যের কর্তা (Subject)-কে একটি Subject Complement - এর সাথে যুক্ত করে। [Subject Complement হোল একটি word বা phrase যা Subject সম্পর্কে তথ্য দেয় বা Subject সম্পর্কে বর্ণনা করে। ]

Linking Verb দ্বারা আসলে কোনো কাজ (Action) করা বা হওয়াকে বুঝায় না, বরং Subject কী বা কেমন, সে সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।

সাধারণত যে Verb গুলো Linking Verb হিসেবে ব্যবহৃত হয়ঃ
১। 'To be' Verb -এর বিভিন্ন রূপ: am, is, are, was, were, been;
২। অনুভূতি বা ইন্দ্রিয় সম্পর্কিত Verb : look, seem, appear, feel, smell, sound, taste;
৩। অবস্থা বা পরিবর্তন সম্পর্কিত Verb : become, grow, remain;

Linking Verb এর উদাহরণঃ
"The sky is blue." (আকাশ নীল।) - এখানে 'is' একটি Linking Verb । কারন, এই ব্যক্যে is, The sky এবং blue কে সংযুক্ত করেছে। এবং এই is দ্বারা আসলে কোনো কাজ (Action) করা বা হওয়াকে বুঝায় না বরং The sky (Subject) এর অবস্থা কেমন, সে সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ আকাশের অবস্থা বোঝাচ্ছে।

"The food smells delicious." (খাবারটির গন্ধ সুস্বাদু) - এই ব্যক্যে 'smells' একটি Linking Verb কারন, তা The food এবং delicious কে সংযুক্ত করেছে। এবং এই smells দ্বারা আসলে কোনো কাজ (Action) করা বা হওয়াকে বুঝায় না বরং The food (Subject) এর অবস্থা বা গুণ কেমন সে সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ খাবারের গুণ বোঝাচ্ছে।

Send a message to learn more

Address

Dhaka, Bangladesh
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when BLC English Grammar Course posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category