Joy Tv । জয় টিভি

Joy Tv । জয় টিভি Joy Thinking Voice (Joy Tv)
Thoughts • Analysis • Society • Current Affairs
Voice of Reason, Vision of Change.

Joy Thinking Voice (Joy Tv। জয় tv) এর ইতিকথা..............

মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই তারা বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। এই আধুনিক যুগে মুখোশের আড়ালে এরা একটু বেশিই অত্যাধুনিক। আধুনিকতার দোহাই দিয়ে, মুখে সভ্যতার মুখোশ লাগিয়ে, তারা ভুলে যাচ্ছে নিজের শেকড়ের টান, মা-মাটি-মানুষ, দেশ ও দশের কথা।

স্বার্থবাদী দুনিয়ার মোহে ভেঙে যাচ্ছে শত শতাব্দী যুগ-যুগান্তর অনাদিকালের পুরাতন পারিবারিক বন্ধন। কোথায় যেন হারিয়ে যাচ্ছে একান্নবর্তী পরিবারগুলো। সমাজে দেখা দিচ্ছে হিংসা-বিদ্বেষ নানাবিধ দ্বন্ধ। বাড়ছে অশান্তি আর বিশৃঙ্খলা। সন্তান ভুলে যাচ্ছে নিজের বয়স্ক পিতা-মাতার কথা। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে মানবতা।

সমাজ ও রাষ্ট্রে মানুষে মানুষে সৃষ্টি হচ্ছে নানাবিধ সমস্যা। সমাজের অসঙ্গতি, অন্যায়-অবিচার, সুদ, ঘুষ, দূর্নীতি, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা, হানাহানি, মারামারি, হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাগ-ক্ষোভ ইত্যাদি অনৈতিক কাজে জড়িয়ে মানুষ তার মানবিক মূল্যবোধ হারিয়ে দিনকে দিন পাষাণ হয়ে যাচ্ছে।

ঘোর অমানিশায় পড়ে দু'চোখে অন্ধকার দেখছে সাধারণ মানুষ। তাদের জীবন ক্রমসই হয়ে উঠেছে দূর্বিসহ। তাদের আকুতি-কাকুতি-মিনতি শোনতে চায় না কেউ। সাধারণ জনগণের বুকপাটা হাহাকার আর আর্তনাদে কখনো কখনো পৃথিবীটা নীরব নিস্তব্ধ হয়ে ওঠে।

কান্ডজ্ঞানহীন বিবেকবর্জিত ব্যাক্তিগত ভ্রান্তিকর জীবন দর্শনের কারণে সমাজে তৈরি হচ্ছে এক ধরনের অমানবিক গল্প। এসব গল্প যে কোনো বিবেকবান মানুষের হৃদয় নাড়িয়ে দিয়ে আকাশ ভাঙ্গা বৃষ্টির ন্যায় কান্নার ঝড় তুলবে।

সমাজ ও রাষ্ট্রের এমন সব সুবিধাবঞ্চিত অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা, মানুষ ও মানবিকতার কথা বলতে, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে প্রতিষ্ঠিত হয় “Joy Thinking Voice(Joy Tv। জয় tv) ”. যেখানে দেশ ও জনগনের স্বার্থে কাজ করাই আমাদের মূললক্ষ্য।

★★ প্রতিষ্ঠাঃ ২০১৯ সালের ০৩ মে সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে যাত্রা শুরু করে “Joy Thinking Voice (Joy Tv। জয় tv) ". "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " দেশ ও জনসেবার লক্ষ্যে সততা স্বচ্ছতার সকলদিক আইনগত ভাবে সহযোগিতা পেতে জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রশাসনিক অনুমতি পেতে সবকিছু প্রক্রিয়াধীন রয়েছে।

★★ উদ্দেশ্যঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির কল্যাণে মানুষের পাশে থেকে শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতি, অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন-জীবিকা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এবং জীববৈচিত্রের সৃজনশীল সুন্দর কর্মযজ্ঞের কথা তুলে ধরতে "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) ” অঙ্গীকারবদ্ধ।

★★ আয়ের উৎসঃ “Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " সম্পূর্ণ অলাভজনক একটি "সামাজিক মিডিয়া সংস্থা" বা সামাজিক যোগাযোগ মাধ্যম (প্রতিষ্ঠান)। যা হেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিনিয়র সিটিজেন সেফটি কেয়ারের (এসসিএসসি-র) প্রতিষ্ঠাতা মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয়ের ব্যক্তিগত অংশগ্রহণই আয়ের প্রধান উৎস। জয় চৌধুরী তাঁর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং পেশাগত আয় থেকেই এই কাজ করছেন।

★★প্রতিষ্ঠাতার কিছু কথাঃ
সকল জীবের প্রতি ছোটবেলা থেকেই কেন জানি আমার মনে এক ধরনের মায়া-মমতা-দরদ, লালন পালন ধারণ ও পোষণ করতাম। মানুষের কষ্ট দেখলে আমি ঠিক থাকতে পারতাম না। বলতে পারেন মানুষের কষ্ট একদম সহ্য হতনা। বিশেষ করে সমাজের নির্যাতিত নিপীড়িত, সুবিধাবঞ্চিত, অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা এবং সহায় সম্বলহীন মানুষের প্রতি আমার দূর্বলতা সব সময় কাজ করত।
তাদেরকে অসহায় অবস্থায় দেখলে খুব কষ্ট হতো। তখন থেকেই ভাবতাম যদি তাদের জন্য কিছু করতে পারতাম। এক সময় সাহস করে শুরু করলাম। সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যদিয়ে দেশ ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করলাম।

সেই থেকেই শুরু। তারপর ২০১৯ সালে "Joy Thinking Voice (Joy Tv। জয় tv) " প্রতিষ্ঠা করে সমাজ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করলাম।

আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যৎ-এ প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য-সামগ্রী প্রদানসহ স্থায়ীভাবে একটি ফ্রি বিনোদন কেন্দ্র গড়ে তোলার ইচ্ছে রয়েছে।

মহান আল্লাহতা'য়ালা আমাকে সেই তাওফিক দান করুন। ---আমিন

মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয় (শিক্ষক ও কলামিষ্ট)
প্রতিষ্ঠাতা পরিচালকঃ
Joy Thinking Voice (Joy Tv। জয় tv), Dhaka, Bangladesh.

---------------------------
★★ Joy Thinking Voice (Joy Tv। জয় tv), Mob: 01811421143 Dhaka, Bangladesh.
----------------------------

পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে ঢাকায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল----------------------------------------------------ঢা...
21/09/2026

পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে ঢাকায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল
----------------------------------------------------
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার:
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাও এতে অংশ নেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল থেকে দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য ও স্লোগান দেওয়া হয়।

21/09/2026

অসহায়, দুঃস্থ, হতদরিদ্র ও পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ । Jurain । Joy Tv । Dhaka

21/09/2026

কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে ককটেল বিস্ফোরণ এর ঘটনায় আসামি গ্রেফতার । Police । DMP । Dhaka

ব্রিফ করছেন:
মোহাম্মদ হারুন অর রশিদ
উপ কমিশনার, মতিঝিল বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

21/09/2026

পল্টনে বিএনপির সমাবেশ ও মিছিলের উদ্দেশ্যে ৫৮ নং ওয়ার্ড বিএনপি । Joy Tv । Dhaka

21/09/2026

পল্টনে বিএনপির সমাবেশ ও মিছিলের উদ্দেশ্যে ৫৪ নং ওয়ার্ড বিএনপি । Joy Tv । Dhaka

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে জামায়াত নেতা মো. ইমাম হাসানের ইন্তেকাল-------------------------------------------------...
21/09/2026

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে জামায়াত নেতা মো. ইমাম হাসানের ইন্তেকাল
-------------------------------------------------------------
ঢাকা: কদমতলী থানাধীন মেরাজ নগর বি-ব্লক (বড় পুকুর পাড়) নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও ডি-ব্লক ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ইমাম হাসান দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে আজ ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন।
[ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।]

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ বাদ জোহর মেরাজ নগর মাদ্রাসা মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মরহুমের জানাজায় শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

20/09/2026

আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করব : রবিন । BNP । Joy Tv । Dhaka

অপ্রতীম হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার-৩,আটক আরও ১জন---------------------------------------------------------------কুমিল...
20/09/2026

অপ্রতীম হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার-৩,আটক আরও ১জন
---------------------------------------------------------------
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার এবং আরও একজনকে আটক করা হয়েছে। নিহত অপ্রতীম কুমিল্লার ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে এবং তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

পুলিশ জানায়, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর জিডির ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম তুহিন অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার চারপাশে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলের দিকে যায়।

পরে অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজে তার সঙ্গে থাকা তুহিনকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তুহিন অপ্রতীমের মোবাইল ফোন নেওয়ার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ নামে আরও একজনকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ফাহাদ তার বন্ধু কামরুল হাসানের সম্পৃক্ততার কথা জানায়। পরে কামরুলকেও হেফাজতে নেয় পুলিশ।

তুহিনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে তার বাসায় অভিযান চালিয়ে অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সানন্দা এলাকার নির্জন বনে অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় অপ্রতীম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, একপর্যায়ে তুহিন এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে। পরে অপ্রতীমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তুহিন তার মোবাইল ফোন নিয়ে ফাহাদ ও কামরুলসহ ঘটনাস্থল থেকে চলে যায় বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করছে পুলিশ।

পুলিশ ইতোমধ্যে সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও মো. কামরুল হাসানকে অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার করেছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আরও জানিয়েছে, তদন্ত কার্যক্রম শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন (চার্জশিট/CS) দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অপ্রতীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা এবং ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

20/09/2026

পানিতে তলিয়ে গেছে জিয়া স্মরণী রোড । Kadamtaly । Joy Tv । Dhaka

20/09/2026

যাত্রাবাড়ি থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেল উদ্ধারসহ আসামি গ্রেফতার । Police । DMP । Dhaka

ব্রিফ করছেন
মোল্লা মোঃ শাহীন
উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা ওয়ারী বিভাগ)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

Address

Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Joy Tv । জয় টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category