Classic Coaching Center - CCC

Classic Coaching Center - CCC

Share

Dear students, If you any problem class I-XII(any subject). Phone: 01911394594

Photos from Classic Coaching Center - CCC's post 04/02/2025

Tense এর বেসিক ক্লিয়ার হবে এক নোটেই।

25/10/2024

পড়া মনে রাখতে মাইন্ড ম্যাপিং

ক্লাসে শিক্ষক যা পড়ান, তা হুবহু খাতায় টুকে ফেললেই কি পড়া মনে রাখা যায়? অনেকেই কিন্তু এভাবে পড়া মনে রাখতে পারেন না। আজ আমরা আলোচনা করব পড়াশোনা করার একটি বিশেষ পদ্ধতি, মাইন্ড ম্যাপিং নিয়ে।

আমরা কিছু লাইন পড়ে একটা বিষয় নিতে যতটা না বলতে পারব, তার চেয়ে বেশি বলতে পারব কোনো ছবি দেখে। খেয়াল করে দেখবেন, প্রেজেন্টেশনের স্লাইডে কিন্তু আমরা লেখা কম, ছবি, গ্রাফ বা চার্ট বেশি ব্যবহার করি। এর কারণ একটা ছবি দেখলেই চট করে আমাদের মাথায় সেই বিষয়-সংক্রান্ত অনেক কিছু চলে আসে। আর এভাবেই কোনো তথ্য ভিজ্যুয়ালি মনে রাখার পদ্ধতিকে মাইন্ড ম্যাপিং বলে।

মাইন্ড ম্যাপের সুবিধা TThe Great Bangladesh■ মাইন্ড ম্যাপ সৃজনশীল চিন্তন দক্ষতা বাড়াতে অনেক বড় ভূমিকা রাখে। কারণ এখানে আপনাকে কোনো একটা জিনিস দেখে পুরো বিষয়টা মনে রাখতে হবে।
■ কোনো কিছু দ্রুত মনে করতে এবং বেশি দিন পড়া মাথায় রাখতে সাহায্য করে। আপনি যদি প্রাণীর শ্রেণিবিন্যাস একটা টেবিলের মাধ্যমে মনে রাখতে চান, তাহলে মাইন্ড ম্যাপিং পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাহলে সেই টেবিলের ছবি কখনোই মাথা থেকে মুছে যাবে না।
■ কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের আগে মাইন্ড ম্যাপ করে নিলে কাজ বেশ সহজ হয়ে যায়।
■ মাইন্ড ম্যাপিং যে কারও চিন্তন দক্ষতা এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকে শাণিত করে।

যেভাবে মাইন্ড ম্যাপ তৈরি করবেন
■ প্রথমেই নোট খাতাটা খুলুন। এরপর একদম ওপরে, মাঝের দিকে অধ্যায়ের নাম লিখুন। এরপর ঠিক করুন কোন বিষয়ের মাইন্ড ম্যাপ তৈরি করতে চান। ধরা যাক পদার্থবিজ্ঞানের আলো অধ্যায়টি পড়তে চাইছেন। এবার প্রতিটি মূল শব্দের জন্য ভিন্ন ভিন্ন কালি নির্বাচন করুন। যেমন কোন লেন্সের ক্ষেত্রে আলো কীভাবে যায়, তা ভিন্ন কালির কলম দিয়ে লিখুন। এতে করে একবার দেখলেই আলাদা করা যাবে।
■ এরপর মূল শব্দগুলো একটা শাখার মধ্যে লিখুন। ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করতে পারেন। তাহলে দেখতে ভালো লাগবে।
■ এই শাখাগুলোর উপশাখা, অর্থাৎ এই বিষয়ের মধ্যে আরও কী কী বিষয় আছে তা আঁকুন। ডায়াগ্রাম বা ছবিও ব্যবহার করতে পারেন।
■ যেহেতু আলো অধ্যায়টির ওপর মাইন্ড ম্যাপ বানাবেন, এবার সেখানে কী কী বিষয় আছে তা খাতায় নোট করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথম দিকে রাখবেন।
■ গুরুত্বপূর্ণ শব্দ, সূত্র, কোনো কিছুর মান—এগুলো নোট করুন। এই শব্দগুলো একবার দেখলেই পুরো লাইন মাথায় চলে আসবে।
■ ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করার সুবিধা হলো আপনি একবার দেখলেই বুঝে যাবেন যে কোন বিষয়ের সঙ্গে কোন শব্দটি সম্পর্কিত। তা ছাড়া তথ্য খুঁজে বের করতেও সহজ হবে।
■ আরও ভালোভাবে পড়া মনে রাখতে চাইলে ছবিও
ব্যবহার করতে পারেন।

মাইন্ড ম্যাপ তৈরির আগে
■ কখনোই কোনো শাখাতে পূর্ণ বাক্য ব্যবহার করবেন না।
■ যত বেশি ডায়াগ্রাম ব্যবহার করা যায়, ব্যবহার করুন।
■ কোনো শাখা বা উপশাখা নামকরণের সময় ২ থেকে ৪টির বেশি শব্দ ব্যবহার করবেন না।
■ কেবল মূল পয়েন্টগুলো লিখুন।
■ এটা এমনভাবে তৈরি করুন, যাতে দেখতে সুন্দর লাগে।

মাইন্ড ম্যাপিং টুলস
যদিও মাইন্ড ম্যাপিং খাতা-কলমে করা উচিত, তবে ডিজিটালিও করা যায়।
■ মিরো: আপনি বিনা মূল্যে একসঙ্গে অনেকে মিলে মিরো ব্যবহার করতে পারবেন। এখানে শ খানেক ফ্রি টেমপ্লেটও রয়েছে, যেগুলো ব্যবহার করে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারবেন। এমনকি নিজের দলের মানুষদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবেন, একসঙ্গে এডিটও করতে পারবেন।
■ মাইন্ড ভেক্টর: এটা আপনাকে রঙিন মাইন্ড ম্যাপ তৈরি করতে সাহায্য করবে। তবে আনলিমিটেড মাইন্ড ম্যাপ তৈরি করতে চাইলে ১০ ডলার গুনতে হবে।
এগুলো ছাড়াও প্লে-স্টোর এবং অ্যাপল স্টোরে আরও মাইন্ড ম্যাপিং টুল পাওয়া যাবে।

গ্রন্থনা: মুসাররাত আবির
source AAjker Patrika

24/09/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:

১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

06/04/2023

শিক্ষাখাতের ভবিষ্যৎ: কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা

সময়ের সাথে সাথে আমাদের প্রতিদিনের জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর এসব প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা আরো দক্ষতার সাথে জটিল সব কাজ করতে পারছি।

শিক্ষার্থীদের জীবনেও ঘটছে পরিবর্তন। তাদের শেখার এবং তথ্য গ্রহণ করার পদ্ধতি পাল্টে যাচ্ছে। তাই শিক্ষাখাতকে নতুন করে গড়ে তোলার জন্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতের শিক্ষার্থীরা আরো গভীরভাবে শিখতে ও জানতে পারবে।

অন্যান্য ক্ষেত্রের মত এখন শিক্ষা ক্ষেত্রেও পার্সোনালাইজড অভিজ্ঞতার যুগে প্রবেশ করেছি আমরা। অর্থাৎ এখনকার শিক্ষার্থীদের প্রত্যেকের প্রয়োজন অনুসারে ব্যক্তিগত ভাবে শিক্ষা দেয়া সম্ভব। এ যুগে এসে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রযুক্তির সাহায্যে একসাথে মিলে কাজ করতে পারবে। এতে তারা নিজেদের পড়াশোনা বিষয়ক সবকিছুই আরো ভাল ভাবে অধ্যয়ন করতে পারবে।

অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা—শিক্ষাখাতে এ দুটি প্রযুক্তিই সবচেয়ে বড় প্রভাব ফেলবে। এ দুই প্রযুক্তির শক্তিশালী জুটি কাজে লাগানোর সুফল সরাসরি পাবে আমাদের শিক্ষাখাত।


#যেভাবে কাজে লাগবে কৃত্রিম বুদ্ধিমত্তা

অ্যাকাডেমিক জগতের ক্রমাগত উন্নতির ফলে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে শিক্ষাখাতের প্রশাসনিক বিষয়গুলি অটোমেশন বা স্বয়ংক্রিয় করার মাধ্যমে।

এমনটা সম্ভব হলে বিভিন্ন জটিল প্রশাসনিক কাজে শিক্ষকদের কম সময় দিতে হবে। এতে করে শিক্ষার্থীদের পাঠদানের পেছনে তারা সেই মূল্যবান সময় ব্যবহার করতে পারবেন। এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রে আনতে পারে বড় ধরনের রূপান্তর।

শিক্ষাখাত আধুনিক করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তার এসব ভূমিকা যেভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।


#প্রশাসনিক কাজের জন্যে প্রয়োজনীয় সময় কমিয়ে আনা

আগে যেমনটা বলা হয়েছে, প্রযুক্তির সাহায্যে এখন প্রশাসনিক কাজ সামলানো অনেক সহজ হয়ে এসেছে। আগে উত্তরপত্র মূল্যায়ন, হোমওয়ার্ক দেখা বা হোমওয়ার্কের ফিডব্যাক দেয়ার মত কাজে শিক্ষকদের প্রচুর সময় দিতে হত। তখন প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদাভাবে এসব কাজ করতে হত।

কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানোর ফলে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই খাতা দেখা বা উত্তরপত্র মূল্যায়ন করা সম্ভব। মূল্যায়নের জন্যে শুধু এআই’কে কিছু শর্ত নির্ধারণ করে দিতে হয়।

তাছাড়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এখন একই সাথে একাধিক পরীক্ষার উত্তরপত্রও মূল্যায়ন করা সম্ভব। এআই এর আরেকটি সুবিধা হল প্রয়োজনীয় কাগজপত্র সাজানোর ক্ষেত্রে। আগে এসব কাজের পেছনেও শিক্ষক বা কর্মীদের অনেক সময় চলে যেত। কিন্তু এখন শিক্ষাখাতের নানান ধরনের ধরনের কাজ সামলানো ও গোছানোর জন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানো যাবে।

#পার্সোনালাইজড পাঠদান

‘পার্সোনালাইজড পাঠদান’ বা প্রতিটা শিক্ষার্থীকে আলাদা ভাবে শেখানোর বিষয়টা সবচেয়ে ভালোভাবে বোঝানো যাবে ইউটিউব বা নেটফ্লিক্স এর মত প্ল্যাটফর্ম আমাদেরকে যেভাবে সাজেশন দেয়, তার মাধ্যমে।

মূলত এসব প্ল্যাটফর্মে ইউজারদের সামনে কন্টেন্ট এর সাজেশন দেখানোর জন্য এআই এর শক্তি ব্যবহার করা হয়। ঠিক একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে এখন শিক্ষার্থীদের পার্সোনালাইজড পাঠদান সম্ভব।

এদিকে এআই অনেক ধরনের কাজে দক্ষ হলেও এই প্রযুক্তি এখনই শিক্ষক এবং শিক্ষাখাতে কাজ করা কর্মীদের জায়গা নিতে পারবে না। কারণ শিক্ষার্থীদের নানা ধরনের প্রশ্নের উত্তর ও চাহিদা পূরণ করার জন্য এখনো মানুষের সাহায্য প্রয়োজন।

যেমন এখন যদিও প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিতে পারে এআই, তবে কীভাবে তা করতে হবে, সে ব্যাপারে শিক্ষককেই আগে নির্দেশনা দিতে হয়। এআই এর ভূমিকা এখানে কেবল দক্ষ সহযোগী হিসেবে।

#সবার জন্য সমান সুযোগ সৃষ্টি

আজকের এই উন্নত বিশ্বে শিক্ষার পথে কোনো সীমাবদ্ধতা থাকা উচিৎ না। আর এআই এই বাধা দূর করতে আমাদের সাহায্য করবে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় পাঠ গ্রহণ সহজ করার মধ্য দিয়ে।

এআই ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে সহজে দক্ষ হয়ে উঠতে পারে। এআই প্রযুক্তিতে উল্লেখযোগ্য উদ্ভাবনের ফলে ভবিষ্যতে অনলাইনে বিভিন্ন বিষয়ের কোর্স পাওয়া যাবে। আর এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা শিক্ষকদের কাছ থেকে শিখতে পারবে এবং নিজেদের সময় ও সুবিধামত তাদের সাথে যোগাযোগ করতে পারবে।

এআই এর আরেকটি ভূমিকা হচ্ছে শিক্ষাখাতে আইটি প্রক্রিয়াকে আরো দক্ষ ও নিরবচ্ছিন্ন করে তোলা এবং স্মার্ট উপায়ে কাজ শেষ করার সক্ষমতা তৈরি করা। এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আইটি সংক্রান্ত কাজে জটিলতা অনেক কমে আসবে।


#বিগ ডেটা যেভাবে শিক্ষাখাতে সাহায্যে আসতে পারে

ব্যক্তি ও সমাজ, উভয়ের জন্যে শিক্ষা সমান গুরুত্বপূর্ণ। অবশ্য নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে শিক্ষাখাতের কিছুটা বেশি সময় লাগছে। ফলে অনেক তথ্য এবং নতুন প্রযুক্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় রয়ে গেছে। এই সংশয় দূর করা দরকার।

আবার ক্যারিয়ার যেহেতু সবার জন্যেই প্রয়োজনীয়, তাই ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলা কেবল শিক্ষার্থীদের জন্যই না, দেশের অর্থনীতির জন্যও অনেক গুরুত্বপূর্ণ।

এখন শিক্ষার্থী এবং শিক্ষকদের পরস্পরের সাথে সুবিধা মতো সময়ে যোগাযোগ করার সুযোগ করে দিচ্ছে প্রযুক্তি।

বিগ ডেটার মত প্রযুক্তি কীভাবে শিক্ষাখাতে সবার জন্য সমান জায়গা তৈরি করবে, সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক এবার।


#শেখার প্রক্রিয়া আরো সহজ করে তোলা

এক কথায় পার্সোনালাইজেশন হল ব্যক্তির চাহিদা অনুযায়ী কোনো কিছু তৈরি করা। আর বিগ ডেটা এবং পার্সোনালাইজেশন কাজ করে একই সাথে। বলা যায় এরা একে অন্যের পরিপূরক।

বিগ ডেটা দিয়ে শিক্ষার্থীদের শেখার প্যাটার্ন বোঝা যায় এবং তাদের আচরণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া সহজ হয়। এসব সিদ্ধান্ত ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব চাহিদা অনুযায়ী পাঠ্যসূচী তৈরি করা যায়। এতে তারা নিজেদের পছন্দের পদ্ধতিতে শিখতে পারে এবং নিজেদের সুবিধা মতো সময়ে পরীক্ষায় অংশ নিতে পারে।

সবাই একই পদ্ধতিতে পাঠ গ্রহণের চেয়ে ব্যক্তির চাহিদা অনুসারে শেখার এই প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে।


#শিক্ষার্থীদের পারফর্মেন্স মূল্যায়ন

সকল শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শিক্ষার্থীদের পারফর্মেন্স মূল্যায়ন করা। আর মূল্যায়নের জন্য আগে থেকেই কিছু মাপকাঠি ঠিক করা থাকে।

একটা কোর্সে শিক্ষার্থীরা কেমন করছে সেদিকে নজর রাখা হলে তা কোর্সের মান উন্নয়নে সাহায্য করে। তবে বড় আকারের যেসব প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় অনেক শিক্ষার্থী একসাথে পড়াশোনা করে, সেখানে সবার পারফর্মেন্স মূল্যায়ন বেশ জটিল একটা কাজ।

তবে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন কোর্স যারা পরিকল্পনা করেন, তারা বিভিন্ন ডেটা পয়েন্ট বা মাপকাঠি অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ খেয়াল করতে পারেন। যেমন শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে কী পরিমাণ সময় নিচ্ছে, কোর্স এর কোন অংশ বা কোন ভিডিওটা তারা কত সময় নিয়ে দেখছে, ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যায়।

এভাবে মেশিন লার্নিং এর মত প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়গুলি সহজেই বিশ্লেষণ করা যায়।


#শিক্ষার্থীদের অধিক অংশগ্রহণ

আধুনিক সময়ে এসে দেখা যাচ্ছে আনুষ্ঠানিক শিক্ষার প্রতি অনেক শিক্ষার্থীই আগ্রহী না। বেশ কিছু জরিপেও উঠে এসেছে যে উচ্চতর ডিগ্রি এখন আর উন্নত ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না।

তবে বিগ ডেটা প্রযুক্তি ব্যবহার করে এখন শিক্ষার কন্টেন্ট বা পাঠ্যসূচি প্রয়োজন অনুসারে সাজানো যায় এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে সময়োপযোগী কোর্স তৈরি করা যায়।

এখন অনেক শিক্ষার্থীকে দেখা যাচ্ছে দূরশিক্ষণ পদ্ধতি বা ‘ডিসট্যান্স লার্নিং’-এ অংশ নিতেই বেশি আগ্রহী। এদের অধিকাংশই বিভিন্ন পেশায় কর্মরত, তাই তারা চায় ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে নিতে। প্রযুক্তির সাহায্যে এ ধরনের শিক্ষার্থীদের চাহিদা অনুসারে আরো কার্যকর উপায়ে শিক্ষিত করে তোলা সম্ভব।

#শিক্ষা #ভবিষ্যৎ #বিগডেটা

08/01/2023

নতুন শিক্ষাক্রমে যা ঘটবে....

(1) সবার জন্য একই নামে ১০টা বই (২০২৩ শুধু ষষ্ঠ-সপ্তম, ২০২৪ দশম বাদে বাকিদের, ২০২৫ সবার)
(2) তৃতীয় শ্রেনী পর্যন্ত কোনো পরীক্ষাই হবে না |
(3) চতুর্থ-নবম ধারাবাহিক মূল্যায়ন, স্যারদের হাতে নাম্বার বেশি থাকবে, বার্ষিক পরীক্ষা অল্প নাম্বারে হবে |
(4) দশম শ্রেনী শেষে পাবলিক পরীক্ষা |
(5) একাদশের সিলেবাস দিয়ে একাদশে পাবলিক পরীক্ষা, দ্বাদশ সিলেবাস দিয়ে দ্বাদশে পাবলিক পরীক্ষা |
(6) সাপ্তাহিক ছুটি দুদিন
(7) ৯ম ও ১০ম শ্রেনী থেকেই পেশাদারি দক্ষতা অর্জনের চেষ্টা যাতে পড়া শেষ করেই কোনো কাজে লাগতে পারে!

Photos from Classic Coaching Center - CCC's post 14/07/2022

অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ,প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষায় 'ধর্মশিক্ষা' থাকবে কিনা।❓
সহজ কথায় বলি-
অষ্টম শ্রেণি পর্যন্ত পাবলিক পরীক্ষা নাই অর্থাৎ পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। তাহলে একশ্রেণী থেকে আরেক শ্রেণীতে যাওয়ার ক্ষেত্রে মূল্যায়ন কিভাবে হবে? 🤔🤔
বার্ষিক পরীক্ষার নাম্বার এবং সারা বছরের বিভিন্ন ছোট ছোট অ্যাসেসমেন্টের নাম্বার যুক্ত করে ফলাফল নির্ধারণ করা হবে। এটা সকল সাবজেক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য।

✅তাহলে কি SSC,HSC বোর্ড পরীক্ষা থাকবে?
দশম শ্রেণী শেষে, দশটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্টের একটা পাবলিক পরীক্ষা হবে। আবার সেই পাঁচটি সাবজেক্টের অর্ধেক নাম্বার শ্রেণীভিত্তিক মূল্যায়ন থেকে আর বাকি অর্ধেক নাম্বার পাবলিক পরীক্ষা থেকে নেওয়া হবে। অন্য পাঁচটি সাবজেক্টের পুরো নাম্বার শ্রেণী ভিত্তিক মূল্যায়ন থেকে নেওয়া হবে।
অর্থাৎ সহজে বললে- দশটি সাবজেক্ট যদি ১০০০ মার্ক ধরা হয় ; তাহলে শুধু মাত্র ২৫০ মার্কের পাবলিক পরীক্ষা হবে ।
যে পাঁচটি বিষয়ের বোর্ড পরীক্ষা হবে তা হলো- বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান।
আর যে পাঁচটি বিষয়ের বোর্ড পরীক্ষা হবে না, তা হলো- জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি (জাতীয় শিক্ষাক্রম রূপরেখা : পৃষ্ঠা-৯৭)।

একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণী শেষে একটি করে পাবলিক পরীক্ষা হবে। এবং দুই পরীক্ষা মিলিয়ে ফলাফল নির্ধারণ করা হবে।
আবার এই পাবলিক পরীক্ষায় ৭০% মার্ক থাকবে এবং বাকি ৩০ শতাংশ শ্রেণি মূল্যায়ন থেকে নেওয়া হবে।
অবশ্যই সমালোচনা করার অনেক জায়গা আছে। সেটি নিয়ে বিস্তারিত আলাপ হবে।

04/12/2020

গুরুত্বপূর্ণ ২০০টি Idiom of Phrase। যেগুলো প্রায়ই চাকুরী পরীক্ষায় আসে!
1) All of a sudden ➫ হঠাত্ , আকস্মিকভাবে
2) All the same ➫ একই রুপ , অকই কথা
3) Above board ➫ প্রকাশ্য , সন্দেহাতীত
4) After all ➫ তত্সত্ত্বেও
5) All the while ➫ সর্বক্ষণ
6) At last ➫ অবশেষে
7) At random ➫ এলোমেলো
😎 As it were ➫ যেন , বলতে গেলে
9) At a loss ➫ হতবুদ্ধি
10) At best ➫ বড়জোর
11) At times ➫ সময়-সময়
12) Avail of ➫ (কারও পক্ষে) সুযোগ গ্রহণ করা
13) Break loose ➫ ভেঙ্গে বেরিয়ে পড়া
14) Break open ➫ ভেঙ্গে খুলে ফেলা
15) By all means ➫ সকল প্রকারে
16) By the by ➫ অচিরে , কথা প্রসঙ্গে
17) Beat about the bush ➫ কাজের কথা না বলে অন্য কথা বলা
18) Be all and end all ➫ একমাত্র লক্ষ্য
19) Behind one’s back ➫ কারও অসাক্ষাতে
20) Bird’s eye view ➫ এক নজরে সমগ্রকে দেখা
21) By and large ➫ মোটামুটিভাবে
22) By chance ➫ দৈবক্রমে
23) By no means ➫ কোনোক্রমেই নয়
24) By virtue of ➫ গুণে , কারণে
25) By way of ➫ হিসাবে
26) By fits and starts ➫ খামখেয়ালিভাবে
27) By hook or by crook ➫ ছলে বলে কৌশলে
28) By turns ➫ পর্যায়ক্রমে
29) C**k and bull story ➫ আষাড়ে গল্প
30) Come to light ➫ প্রকাশিত হওয়া
31) Cut short ➫ সংক্ষেপ করা
32) Ever and anon ➫ মাঝে মাঝে
33) Each and all ➫ প্রত্যেকে
34) Every other day ➫ একদিন অন্তর একদিন
35) Far and near , far and wide ➫ চারদিকে
36) Fall flat ➫ নিষ্ফল হওয়া
37) Far an away ➫ তুলনাবিহীন
38) For the time being ➫ আপাতত
39) First and foremost ➫ সর্বাগ্রে
40) For the sake of ➫ জন্য , নিমিত্ত
41) For good ➫ চিরদিনের জন্য
42) Head and tail ➫ আকাশ-পাতাল
43) Hue and cry ➫ সোরগোল
44) In as much as ➫ যেহেতু
45) In a fix ➫ সমস্যায় পতিত
46) In accordance with ➫ অনুসারে
47) In fine ➫ সংক্ষেপে , উপসংহারে
48) In no case ➫ কোন মতেই নয়
49) In no time ➫ নিমিষে
50) In full swing ➫ পরাদমে
51) In lieu of ➫ পরিবর্তে
52) In regard to ➫ সম্পর্কে
53) In spite of ➫ সত্তেও
54) In respect of ➫ বিষয়ে , ব্যাপারে
55) Ins and outs ➫ প্রতিটি আনাচে কানাচে
56) Instead of ➫ পরিবর্তে
57) In view of ➫ বিবেচনায়
58) In the event of ➫ ঘটলে
59) In the long run ➫ পরিণামে
60) In vogue ➫ চলতি , হালফ্যাশন
61) Jack of all trads ➫ সবজান্তা
62) Know no bounds ➫ সীমা না থাকা
63) Lion’s share ➫ সিংহভাগ
64) Nook and corner ➫ আনাচ কানাচ
65) Near and dear ➫ অন্তরঙ্গ
66) Now and again , now and then ➫ মাঝে মাঝে , থেকে থেকে
67) Null and void ➫ বাতিল
68) Off and on ➫ সময় সময়
69) Of late ➫ সম্প্রতি , আধুনা
70) Once in a blue moon ➫ কদাচিত্ ( কখনই না ) –
71) Of no avail ➫ নিষ্ফল
72) On the brink of , on the verge of ➫ শেষ সীমায়
73) On the contrary ➫ পক্ষান্তরে
74) Out of date ➫ অপ্রচলিত
75) Over and above ➫ অধিকন্তু
76) On the eve of ➫ প্রাক্কালে
77) On the whole ➫ মোটের ওপর
78) Part and parcel ➫ অপরিহার্য অঙ্গ
79) Point blank ➫ সরাসরি
80) Run the risk ➫ ঝুঁকি নেওয়া
81) Rhyme and reason ➫ কান্ডজ্ঞান
82) Safe and sound ➫ বহাল তবিয়তে
83) Snake in the grass ➫ গুপ্তশত্রু
84) Sum and substance ➫ সারমর্ম
85) So to say ➫ বলতে গেলে , এক কথায়
86) Tall talk ➫ বড় বড় কথা
87) Take into account , take to heels ➫ চম্পট দেওয়া
88) Time and again ➫ বারবার
89) Take into consideration ➫ হিসাবের মধ্যে ধরা , গণ্য করা
90) To and fro ➫ এদিক-ওদিক , এপাশ-ওপাশ
91) Tooth and nail ➫ সর্বশক্তি প্রয়োগ
92) To the contrary ➫ বিপক্ষে , বিরুদ্ধে
93) Turn a deaf ear to ➫ আমল না দেওয়া
94) Ups and doing ➫ উঠে পড়ে লাগা
95) With an eye to , with a view to ➫ উদ্দেশ্যে
96) Ways and mean ➫ উপায় উপকরণ , পন্থা
97) Weal and woe ➫ সুখ দুখঃ , সুসময় ও দুঃসময়
98) A host in oneself ➫ একাই একশ
99) A man of parts ➫ গুণী ব্যক্তি
100) A man of word ➫ এক কথার লোক
101) A B C ➫ প্রাথমিক জ্ঞান
102) Acid test ➫ অগ্নি পরীক্ষা
103) Add fuel to the flame ➫ ইন্ধন যোগান
104) Add insult to injury ➫ কাটা ঘায়ে নুনের ছিটা
105) All but ➫ প্রায়
106) All moonshine ➫ অবান্তর কথা বা চিন্তা
107) Apple of one’s eye ➫ চোখের মণি
108) Armchair critic ➫ নিষ্কৃয় সমালোচক
109) As it were ➫ যেন
110) As usual ➫ যথারীতি
111) At all events ➫ যাহাই ঘটুক সব ক্ষেত্রেই
112) At large ➫ স্বাধীনভাবে
113) At least ➫ অন্ততঃ
114) At one’s finger ends ➫ নখদর্পণে
115) At one’s heels ➫ পাছে পাছে
116) At one’s own will ➫ খুশি মতো
117) Bad blood ➫ বিদ্বেষ
118) Bag of bones ➫ জীর্ণ-শীর্ণ ব্যাক্তি
119) Bed of roses ➫ আরামদায়ক অবস্থা
120) Behind the screen/Curtain ➫ পর্দার আড়ালে
121) Between two fires ➫ উভয় সঙ্কট
122) Bid fair ➫ ভালো কিছু আশা করা
123) Big gun/wigs/shots ➫ নেতৃস্থানীয় ব্যক্তি
124) Birds of a feather ➫ একরকম স্বভাবের লোক
125) Birds of passage ➫ অস্থায়ী বাসিন্দা
126) Black sheep ➫ কুলাঙ্গার
127) Book worm ➫ গ্রন্থকীট
128) By and by ➫ শীঘ্র
129) Call in question ➫ সন্দেহ করা
130) Call to mind ➫ স্মরণ করা
131) Carry the day ➫ জয়লাভ করা
132) Catch red handed ➫ হাতে নাতে ধরা
133) Chicken hearted fellow ➫ কাপুরুষ
134) Cold war ➫ ঠান্ডা যুদ্ধ
135) Creature comforts ➫ পার্থিব আরাম
136) Crying need ➫ জরুরী প্রয়োজন
137) Curtain lectures ➫ স্ত্রীর পরামর্শ
138) Dark horse ➫ অপরিচিত
139) Dead against ➫ তীব্র বিরোধী
140) Dead language ➫ যে ভাষা এখন অপ্রচলিত
141) Dead letter ➫ অচল নিয়ম
142) Dead of night ➫ মধ্য রাত্রী
143) Dog’s chance ➫ ক্ষীণ আশা
144) Face value ➫ বহিরাঙ্গের চেহারা
145) Far and wide ➫ সর্বত্র
146) Fight shy ➫ এড়িয়ে চলা
147) Fish in a troubled water ➫ এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া
148) Fish out of water ➫ অস্বস্তিকর অবস্থা
149) Flying visit ➫ অল্প সময়ের জন্য পরিদর্শন
150) French leave ➫ অনুমতি ছাড়াই ছুটি উপভোগ
151) Gala day ➫ উত্সবের দিন
152) Give up the ghost ➫ মরে যাওয়া
153) Golden mean ➫ মধ্যপন্থা
154) Green horn ➫ অনভিজ্ঞ
155) Hal mark ➫ শ্রেষ্ঠতার ছাপ
156) Head and ears ➫ সম্পুর্ণরুপে
157) High time ➫ উপযুক্ত সময়
158) Horns of a dilemma ➫ উভয় সংকট
159) Host in himself ➫ একাই একশ
160) Household word ➫ পরিচিত নাম
161) Hush money ➫ মুখ বন্ধ রাখার জন্য ঘুষ
162) In a hurry ➫ তাড়াহুড়ার মধ্যে
163) In black and white ➫ লিখিতভাবে
164) In force ➫ বলবত্
165) In good book of ➫ সুনজরে
166) In one’s teens ➫ তের থেকে উনিশ বছরের মধ্যে
167) In order to ➫ জন্য
168) In the mean time ➫ ইতিমধ্যে
169) In the same boat ➫ একই বিপদের সম্মুখীন
170) Iron will ➫ কঠোর সংকল্প
171) Irony of fate ➫ ভাগ্যের নির্মম পরিহাস
172) Lame excuse ➫ বাজে অজুহাত
173) Lion’s stock ➫ হাস্যস্পদ
174) Make up one’s mind ➫ মনস্থির করা
175) Mare’s nest ➫ ঘোড়ার ডিম
176) Neither here nor there ➫ অপ্রাসঙ্গিক
177) Nine day’s wonder ➫ অল্পস্থায়ী বিস্ময়ের বস্তু
178) Of course ➫ অবশ্যই
179) On the sly ➫ গোপনে
180) Out of order ➫ বিকল
181) Out of sorts ➫ মৃদু অসুস্থ
182) Out of temper ➫ ক্রুব্ধ
183) Red letter day ➫ স্মরণীয় দিন
184) Red tape ➫ আমলাতান্ত্রীকতা
185) Root and branch ➫ সম্পুর্ণরুপে
186) Rope of sand ➫ বালির বাঁধ
187) Rough passage ➫ খারাপ সময়
188) Round the clock ➫ সমস্ত দিন
189) Ruling passion ➫ প্রধান আবেগ
190) Salt of earth ➫ আদর্শ ব্যক্তি
191) Silver lining ➫ খারাপের মধ্যেও ভালর আভাস
192) Sixth sense ➫ জ্ঞানেন্দ্রীয়
193) Skin and bone ➫ অস্থিচর্মসার
194) Sleeping partner ➫ নিষ্ক্রীয় অংশীদার
195) Slip of pen ➫ লেখায় অসতর্কতাবশতঃ ভুল
196) Slip of tongue ➫ বলায় সামান্য ভুল
197) Slow coach ➫ অপদার্থ
198) Small talk ➫ সাধারণ সামাজিক কথা
199) Swan song ➫ শেষ কথা বা কাজ
200) Take one to task ➫ তিরস্কার করা

04/12/2020

গুরুত্বপূর্ণ ২০০টি Idiom of Phrase। যেগুলো প্রায়ই চাকুরী এবং একাডেমিক পরীক্ষায় আসে!

1) All of a sudden ➫ হঠাত্ , আকস্মিকভাবে
2) All the same ➫ একই রুপ , অকই কথা
3) Above board ➫ প্রকাশ্য , সন্দেহাতীত
4) After all ➫ তত্সত্ত্বেও
5) All the while ➫ সর্বক্ষণ
6) At last ➫ অবশেষে
7) At random ➫ এলোমেলো
😎 As it were ➫ যেন , বলতে গেলে
9) At a loss ➫ হতবুদ্ধি
10) At best ➫ বড়জোর
11) At times ➫ সময়-সময়
12) Avail of ➫ (কারও পক্ষে) সুযোগ গ্রহণ করা
13) Break loose ➫ ভেঙ্গে বেরিয়ে পড়া
14) Break open ➫ ভেঙ্গে খুলে ফেলা
15) By all means ➫ সকল প্রকারে
16) By the by ➫ অচিরে , কথা প্রসঙ্গে
17) Beat about the bush ➫ কাজের কথা না বলে অন্য কথা বলা
18) Be all and end all ➫ একমাত্র লক্ষ্য
19) Behind one’s back ➫ কারও অসাক্ষাতে
20) Bird’s eye view ➫ এক নজরে সমগ্রকে দেখা
21) By and large ➫ মোটামুটিভাবে
22) By chance ➫ দৈবক্রমে
23) By no means ➫ কোনোক্রমেই নয়
24) By virtue of ➫ গুণে , কারণে
25) By way of ➫ হিসাবে
26) By fits and starts ➫ খামখেয়ালিভাবে
27) By hook or by crook ➫ ছলে বলে কৌশলে
28) By turns ➫ পর্যায়ক্রমে
29) C**k and bull story ➫ আষাড়ে গল্প
30) Come to light ➫ প্রকাশিত হওয়া
31) Cut short ➫ সংক্ষেপ করা
32) Ever and anon ➫ মাঝে মাঝে
33) Each and all ➫ প্রত্যেকে
34) Every other day ➫ একদিন অন্তর একদিন
35) Far and near , far and wide ➫ চারদিকে
36) Fall flat ➫ নিষ্ফল হওয়া
37) Far an away ➫ তুলনাবিহীন
38) For the time being ➫ আপাতত
39) First and foremost ➫ সর্বাগ্রে
40) For the sake of ➫ জন্য , নিমিত্ত
41) For good ➫ চিরদিনের জন্য
42) Head and tail ➫ আকাশ-পাতাল
43) Hue and cry ➫ সোরগোল
44) In as much as ➫ যেহেতু
45) In a fix ➫ সমস্যায় পতিত
46) In accordance with ➫ অনুসারে
47) In fine ➫ সংক্ষেপে , উপসংহারে
48) In no case ➫ কোন মতেই নয়
49) In no time ➫ নিমিষে
50) In full swing ➫ পরাদমে
51) In lieu of ➫ পরিবর্তে
52) In regard to ➫ সম্পর্কে
53) In spite of ➫ সত্তেও
54) In respect of ➫ বিষয়ে , ব্যাপারে
55) Ins and outs ➫ প্রতিটি আনাচে কানাচে
56) Instead of ➫ পরিবর্তে
57) In view of ➫ বিবেচনায়
58) In the event of ➫ ঘটলে
59) In the long run ➫ পরিণামে
60) In vogue ➫ চলতি , হালফ্যাশন
61) Jack of all trads ➫ সবজান্তা
62) Know no bounds ➫ সীমা না থাকা
63) Lion’s share ➫ সিংহভাগ
64) Nook and corner ➫ আনাচ কানাচ
65) Near and dear ➫ অন্তরঙ্গ
66) Now and again , now and then ➫ মাঝে মাঝে , থেকে থেকে
67) Null and void ➫ বাতিল
68) Off and on ➫ সময় সময়
69) Of late ➫ সম্প্রতি , আধুনা
70) Once in a blue moon ➫ কদাচিত্ ( কখনই না ) –
71) Of no avail ➫ নিষ্ফল
72) On the brink of , on the verge of ➫ শেষ সীমায়
73) On the contrary ➫ পক্ষান্তরে
74) Out of date ➫ অপ্রচলিত
75) Over and above ➫ অধিকন্তু
76) On the eve of ➫ প্রাক্কালে
77) On the whole ➫ মোটের ওপর
78) Part and parcel ➫ অপরিহার্য অঙ্গ
79) Point blank ➫ সরাসরি
80) Run the risk ➫ ঝুঁকি নেওয়া
81) Rhyme and reason ➫ কান্ডজ্ঞান
82) Safe and sound ➫ বহাল তবিয়তে
83) Snake in the grass ➫ গুপ্তশত্রু
84) Sum and substance ➫ সারমর্ম
85) So to say ➫ বলতে গেলে , এক কথায়
86) Tall talk ➫ বড় বড় কথা
87) Take into account , take to heels ➫ চম্পট দেওয়া
88) Time and again ➫ বারবার
89) Take into consideration ➫ হিসাবের মধ্যে ধরা , গণ্য করা
90) To and fro ➫ এদিক-ওদিক , এপাশ-ওপাশ
91) Tooth and nail ➫ সর্বশক্তি প্রয়োগ
92) To the contrary ➫ বিপক্ষে , বিরুদ্ধে
93) Turn a deaf ear to ➫ আমল না দেওয়া
94) Ups and doing ➫ উঠে পড়ে লাগা
95) With an eye to , with a view to ➫ উদ্দেশ্যে
96) Ways and mean ➫ উপায় উপকরণ , পন্থা
97) Weal and woe ➫ সুখ দুখঃ , সুসময় ও দুঃসময়
98) A host in oneself ➫ একাই একশ
99) A man of parts ➫ গুণী ব্যক্তি
100) A man of word ➫ এক কথার লোক

Photos from Classic Coaching Center - CCC's post 29/10/2020

প্রিয় শিক্ষার্থী ও job seeker ভাই ও বোনেরা

আজকে আমি আলোচনা করব English Grammar এর one of the most confusing topics নিয়ে; আর তা হলো "Difference between gerund and present participle।


তা, confusing কেন? কারণ -
(i) Gerund এর structure verb+ing
(ii) আবার present participle এর structure-ও verb+ing

তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? সেটা নিয়েই মূলত আমার আজকের আলোচনা।

-------------------------------------------------------------------------
প্রথমে আলোচনা করব gerund কী তা নিয়ে।
★ Gerund এক প্রকার noun।
তাহলে noun কী?
★ In simplest language, কোনো কিছুর নামকেই noun বলে। যেমন-
# মানুষের নাম: Rahim, Karim, Jobber
# স্থানের নাম: Dhaka, Rajshahi, Sylhet
# গুণের নাম: Honesty, courtesy, kindness
# কাজের নাম: Walking, swimming, going

★ এদের মধ্যে কাজের নাম walking, swimming, going কেই gerund বলে।
তথা verb+ing যুক্ত noun গুলোকেই gerund বলে।
কি? এখন gerund এর সংজ্ঞা clear?

এবার আলোচনা করা যাক যে, gerund বাক্যের কোন কোন জায়গায় অবস্থান করে তা নিয়ে। যেহেতু gerund এক প্রকার noun, সেহেতু বাক্যে noun যে যে জায়গায় অবস্থান করে, gerund-ও ঠিক সে সে জায়গায় অবস্থান করতে পারে।

Syntactically, বাক্যে noun তিনটি জায়গায় অবস্থান করতে পারে। যেমন-
(1) Subject হিসেবে:
Karim goes to school. (এখানে 'Karim' একটি noun)
(2) Object হিসেবে:
I called Karim. (এখানে 'Karim' একটি noun)
(3) Object of preposition হিসেবে:
I cannot communicate with Karim. (এখানে 'Karim' একটি noun)

তাহলে gerund-ও ঠিক এই তিনটি জায়গায় অবস্থান করতে পারে। যেমন-
(1) Subject হিসেবে:
Walking is good for health. (এখানে 'walking' একটি gerund)
(2) Object হিসেবে:
I love walking. (এখানে 'walking' একটি gerund)
(3) Object of preposition:
I keep myself fit by walking. (এখানে 'walking' একটি gerund)

একইভাবে শেখা যাক gerund phrase:-
(1) Subject হিসেবে:
Walking in the early morning is good for health. (এখানে 'walking in the early morning' একটি gerund phrase)
(2) Object হিসেবে:
I love walking in the early morning. (এখানে 'walking in the early morning' একটি gerund phrase)
(3) Object of preposition হিসেবে:
I keep myself fit by walking in the early morning. (এখানে 'walking in the early morning' একটি gerund phrase)

তাহলে আশা করা যায় এতক্ষণে আমি gerund কী তা পরিস্কার করতে পারলাম।

---------------------------------------------------------------------------
এবার আসা যাক, present participle এ।

★ Already discussed, gerund হলো verb+ing যুক্ত এমন একটি শব্দ যা বাক্যে noun হিসেবে কাজ করে।
★ অন্যদিকে, present participle হলো verb+ing যুক্ত এমন একটি শব্দ যা বাক্যে verb, adjective ও adverb হিসেবে কাজ করে।

তাহলে বাক্যে present participle কোথায় কোথায় বসে? ঠিক যে যে জায়গায় verb, adjective ও adverb বসে।

# Verb হিসেবে present participle:
------------------------------------------------------
প্রথমে আলোচনা করা যাক verb নিয়ে।

★ verb হলো এমন একটি part of speech যা দ্বারা কোনো কাজ সম্পাদিত হওয়া বুঝায়। যেমন-
I play. (সাধারণ বর্তমান)
I am playing. (চলমান বর্তমান)
I played. (সাধারণ অতীত)

★ অন্যদিকে, present participle বলতে verb এর চলমান (continuous) অবস্থাকে বুঝায়। যেমন-
I am playing.
He was singing.
She will be dancing.
এখানে, playing', 'singing', 'dancing' হলো present participle।
(বিঃদ্রঃ কিন্তু এগুলো gerund নয়, কারণ এরা noun হিসেবে কাজ করছে না।)

# Adjective হিসেবে present participle:
-------------------------------------------------------------
আমরা জানি, adjective হলো এমন একটি part of speech যা কোনো noun-এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝায় তথা noun-টির modifier হিসেবে কাজ করে। যেমন-

(i) It was an amazing film.
এখানে 'amazing' শব্দটি 'film' noun-টির modifier হিসেবে কাজ করছে। অতএব, এটি একটি adjective আর এর গঠন যেহেতু verb+ing, অতএব এটি present participle.

(ii) I saw the girl crying.
এখানে 'crying' শব্দটি 'girl' noun এর অবস্থা বা perception of verb বুঝাচ্ছে, তাই এটি adjective এবং verb+ing আছে তাই এটি present participle-ও।

# Adverb হিসেবে present participle:
---------------------------------------------------------
আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে, present participle কেবল verb ও adjective হিসেবে কাজ করে। কিন্তু ধারাণাটি ভুল present participle, adverb হিসেবেও কাজ করতে পারে।

★ আমরা জানি, adverb হলো এমন একটি part of speech যা কোনো কাজ কখন, কোথায়, কিভাবে, কেন সংঘটিত হয় তার উত্তর দেয় তথা বাক্যে verb এর modifier হিসেবে কাজ করে। যেমন-

She leaves the place laughing.
এখন যদি বাক্যের verb 'leave' কে প্রশ্ন করা হয় যে কিভাবে গেল, উত্তর আসবে 'হাসতে হাসতে' বা laughing। তাহলে laughing হলো verb 'leave' এর modifier, অতএব তা একটি adverb এবং এতে v+ing আছে, অতএব তা present participle-ও।

আরেকটি উদাহরণ দেখি:
Finishing the work, Sarah left the office.
এখন যদি প্রশ্ন করা হয় যে, Sarah কখন/কিভাবে office leave করল, উত্তর আসবে "কাজটি শেষ করে" বা "finishing the work". তাহলে এখানেও 'finishing' একটি present participle যা adverb হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, উপরের দুটি উদাহরণে দুটি action একইসাথে সংঘটিত হয় বলে একটি verb ও অপরটি adverb হিসেবে কাজ করে। এ ধরনের adverb-কে adverb of manner বলে।

-----------------------------------------------------------------------
এই ছিল আমার আজকের আলোচনা। আশা করি আমি আপনাদের কাছে gerund ও present participle এর মধ্যকার পার্থক্য খুব ভালো করেই পরিস্কার করতে পেরেছি। এবার আমার সম্পূর্ণ আলোচনার প্রেক্ষিতে gerund ও present participle এর নিম্নলিখিত পার্থক্যগুলো অবলোকন করা যায়:

1. Gerund হলো v+ing যুক্ত এমন একটি শব্দ যা noun হিসেবে কাজ করে। অন্যদিকে, present participle হলো v+ing যুক্ত এমন একটি শব্দ যা বাক্যে verb, adjective ও adverb হিসেবে কাজ করে।

2. Gerund দ্বারা কোনো কাজের নামকে বুঝায়। অন্যদিকে, present participle দ্বারা কোন কাজ কখন, কোথায়, কিভাবে বা কেন হয় তা বুঝাতে পারে।

3. Gerund দ্বারা কাজের স্থির অবস্থাকে বুঝায়। অন্যদিকে, present participle দ্বারা কাজের গতিশীল/চলমান অবস্থাকে বুঝায়।

4. Gerund বাক্যে subject, object এবং Object of preposition হিসেবে অবস্থান করতে পারে। অন্যদিকে, present participle বাক্যে verb, adjective এবং adverb এর জায়গায় অবস্থান করতে পারে।

Gerund এবং present participle নিয়ে আর কোনো confusion থাকার কথা না।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।

----------------------------------------------------------------------
----------------------------------------------------------------

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Gulshan/2
Dhaka