12/08/2016
অপারেটিং সিস্টেম কি?
Operating System (in short OS), works between application software and computer hardware. এটি সহজভাবে আপনার কম্পিউটার কে ব্যবহার উপযোগী করে তোলে। একটা কম্পিউটার এর যে যন্ত্রাংশ (হার্ড ডিস্ক, র্যাম, মাদারবোর্ড, মাউস, কীবোর্ড, মনিটর, প্রসেসর ইত্যাদি) সেগুলোকে তাদের সক্ষমতা এনে ব্যবহার উপযোগী করে তোলাই অপারেটিং সিস্টেম এর কাজ। ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, সার্ভার কম্পিউটার, এমনকি আধুনিক হাতঘড়ি ও টিভিতেও অপারেটিং সিস্টেম খুঁজে পাওয়া যায়।অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার অচল যে কারণে এটি প্রাণ শক্তি বলা যায়। অ্যাপ্লিকেশান সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে বসে অপারেটিং সিস্টেম একটি ব্রিজ এর মত কাজ করে। বর্তমানে ব্যক্তিগত কম্পিউটার তিনটি অপারেটিং সিস্টেম বেশি জনপ্রিয় -Windows OS, Mac OS and Linux OS. তবে আরো অনেক অপারেটিং সিস্টেম বাজারে আছে যেমন- Ubuntu OS, Chrome OS, BSD OS, Unix OS, Solaris OS etc. এদের মধ্যে শুধু Chrome OS ব্যতিত সবগুলো সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে থাকে। যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার আমরা ব্যবহার করি সেগুলো মূলত অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে চলে ও গরে উঠে। অর্থাৎ এক অপারেটিং সিস্টেম এর এই অ্যাপ্লিকেশান সফটওয়্যার অন্য অপারেটিং সিস্টেম এ ব্যবহার করা যায় না। যেমন আমরা উইন্ডোজ কম্পিউটার এর সফটওয়্যার Mac OS এ ব্যবহার করতে পারবোনা [Mac OS হচ্ছে অ্যাপল এর তৈরি OS যার পূর্ণ রুপ Macintosh OS]।
কিছু মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম হচ্ছে Android (বর্তমানে সবচেয়ে জনপ্রিয়), iOS(অ্যাপলের তৈরি), Symbian(এক সময় নোকিয়ার বাজার কাঁপানো হ্যান্ডসেট এর OS), Blackberry, Windows (Microsoft এর তৈরি এখনকার Windows ফোন এ চলে), Ubuntu (পিসি ও ফোন দুইটাতেই চলে), Firefox (Mozilla ‘র তৈরি)etc.
*** বোনাস ***
অপারেটিং সিস্টেম এর ক্রমিক ইতিহাস পরের পোস্ট এ থাকবে তবে এখনকার জন্য এক লাইন এর ইতিহাস।
DOS OS---> Windows OS, Unix--->Macintosh & Linux--->Ubuntu + Debian Version(many) + Android.
-----
এই পোস্ট নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ লিখুন এবং আইটি নিয়ে অন্য কোন প্রশ্ন থাকলে Ask Question Button অথবা Send Message Button ব্যবহার করুন।