ইরানের ইসরায়েল হামলার একটি এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ।
#ইরান #ইসরাইল
কৌতুহল
we can help u about cooking freelancing and more
কোটা সংস্কার আন্দোলনে রণক্ষেত্র মতিঝিল। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
02/05/2017
What an idea =D =D =D
30/04/2017
17/07/2015
ঈদ মুবারাক বন্ধুরা... সবার ঈদ হোক সুন্দর এবং আনন্দময় :)
08/06/2015
ঘরে বসেই বানিয়ে ফেলুন চাইনিজ খাবার :)
:)
চিলি চিকেন
উপকরন
মুরগির মাংস ছোট ছোট পিস করা ৩ কাপ, আদা বাটা ১চা চামচ, রসুন বাটা ১চা চামচ, পেয়াজ কাটা(কিউব করে) ২ কাপ, লাল কাচা মরিচ ৫/৬টি, ক্যাপ্সিকাম কুচি ২ টেবল চামচ, পেঁয়াজ পাতা ১ টেবল চামচ, সয়াসস ৪ টেবল চামচ, চিলি সস ১ কাপ, ডিম ১টা, কর্ণ ফ্লাওয়ার ৩ টেবল চামচ, লেবুর রস ১ টেবল চামচ, তেল ও লবন পরিমান মত ।
প্রনালী
প্রথমে সয়াসস, চিলি সস, মুরগির মাংস, ডিম, কর্ণ ফ্লাওয়ার(পানি দিয়ে গুলে নিতে হবে), আদা বাটা, রসুন বাটা একসাথে মাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিন পেঁয়াজ এর রঙ হালকা পরিবর্তন হলে তাতে মেখে রাখা মাংস দিয়ে ২৫/৩০ মিনিট হালকা আঁচে রান্না করুন। পানি কমে আসলে তাতে লাল মরিচ কুঁচি, ক্যাপ্সিকাম কুঁচি, পেঁয়াজ পাতা কুঁচি এবং লেবুর রস দিয়ে ৫ মিনিট হালকা করে নাড়ুন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিলি চিকেন।
07/06/2015
আমার খুবই প্রিয় একটি রেসিপি শেয়ার করলাম আজ আপনাদের সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে
:)
হাঁস ভূনা
উপকরন
হাঁস ১টি, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা ৩ চা চামচ, রসুন বাটা ৩ চা চামচ, হলুদ গুরা ১চা চামচ, মরিচ গুরা ১চা চামচ, এলাচ ৩/৪ টি, দারচিনি ৪/৫ টুকরা, জিরা ১চা চামচ, কাঁচা মরিচ ৫/৬টি, টমেটো সস ২ টেবল চামচ, ভিনেগার ১চা চামচ, লবন, তেল ও পানি পরিমান মত।
প্রনালী
একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি,আদা,রসুন,এলাচ,দারচিনি,কাচা মরিচ,লবন দিয়ে ভালো করে ভেঁজে তাতে হলুদ,মরিচ গুরা,জিড়া ও ১/২ কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর টমেটো সস দিয়ে ২ অথবা ৩ মিনিট নেড়ে তাতে টুকরা করা হাঁসের মাংস ছেড়ে দিয়ে ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন। এরপর ২৫ অথবা ৩০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন এবং মাঝে মাঝে নেড়ে দিন। মাংস নরম হয়ে এলে লবন চেখে নামিয়ে ফেলুন। এরপর গরম ভাত/পোলাও দিয়ে পরিবেশন করুন সুস্বাদু হাঁস ভূনা।
06/06/2015
এই গরমে প্রান জুড়ানো একটি রেসিপি দিলাম আপনাদের জন্য।
:)
ফ্রুট লাচ্ছি
উপকরণ
মিষ্টি দই ৩ কাপ, ঠান্ডা পানি ৩ কাপ, চিনির সিরা ২ কাপ(অথবা মধু ১ কাপ), আমের কুচি ২ টেবল চামচ, তরমুজ কুচি ২ টেবল চামচ, বরফ কুচি ২ টেবল চামচ।
প্রণালী
সব উপকরণ(বরফ কুঁচি বাদে)এক সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। তারপর বরফ কুচি দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ফ্রুট লাচ্ছি।
04/06/2015
আমদের বন্ধু জানতে চেয়েছিলো মিষ্টি বানানোর রেসিপি। আপ্নারাও দেখে নিন কিভাবে বানাতে হয় সুস্বাদু মিষ্টি।
:)
মিষ্টি
উপকরন
দুধ(জ্বাল দিয়ে ঘন করা) ২.৫ লিটার, লেবুর রস ৪/৫ টেবিল চামচ, চিনি ২ টেবল চামচ, ময়দা ২চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ, সুজি ২চা চামচ, ঘি ২চা চামচ।
সিরার জন্য
চিনি ১/২ কেজি, পানি ৭/৮ কাপ
প্রণালি
দুধ জ্বাল দেয়ার পর বলক হয়ে উঠলে ১ চা চামচ লেবুর রস দিন। যতক্ষন না দুধ থেকে ছানা আলাদা না হবে ততক্ষন ১চা চামচ করে লেবুর রস দিতে থাকুন। এরপর দুধ থেকে ছানা আলদা করুন অর্থাৎ ছেকে নিন। ছানা ঠান্ডা হতে দিন কিছুক্ষন। এই ফাকে চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। ছানার সাথে বাকি উপকরন গুলো ভালো করে মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে সিরার ভিতর রাখুন। এরপর হালকা আঁচে ৩০/৩৫ মিনিট জ্বাল দিন। মিষ্টি যখন ফুলে উঠবে তখন নামিয়ে রাখুন। ৫/৬ ঘন্টা পর ঠান্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু মিষ্টি।
03/06/2015
বন্ধুরা অনেক দিন পরে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। নিয়মিত পোষ্ট দিতে পারিনা বলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। আশা করি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে থাকতে পারব :)
চিকেন কিমা বল
উপকরন
মুরগির বুকের মাংসের কিমা, পেয়াজ কুচি ২ টেবল চামচ, হলুদ গুরা ১/২ চা চামচ, মরিচ গুরা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসূন বাটা ১ চা চামচ, কাজূ বাদাম বাটা ১ টে.চামচ, দারচিনি দুই টুকরা, এলাচ ২টা, টমেটো ২টা, ঘি ২ টেবল চামচ, তেল ১/২ কাপ, লবন পরিমান মত ।
প্রস্তুত প্রণালী
মুরগির কিমার সাথে ১/২ চামচ করে আদা, রসূন, এলাচ গুরা এবং পরিমান মত লবন দিয়ে ভালো করে মেখে ছোট ছোট বলের মত করে বানিয়ে কিছুক্ষন(৩০ মিনিট) ফ্রীজে রেখে দিতে হবে। এরপর ঘি দিয়ে কড়াইয়ে হালকা করে ভাজতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজকুচি একটু বাদামি করে ভেজে নিতে হবে। একটু পর একে একে সব মসলা দিয়ে কষাতে হবে। ২ বার কষানোর পর ১ কাপ পানি দিয়ে ব্লক করে তুলতে হবে। এরপর বল গুলো টমেটো কুচির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষন জ্বাল দিতে হবে। যখন বল মাখা মাখা হয়ে তেল উঠে আসবে তখন নামিয়ে পরিবেশন করতে হবে।
10/05/2015
Click here to claim your Sponsored Listing.
Location
Address
Gulshan/2
Dhaka
1212