28/03/2026
একটি বিজনেস প্রসেসে প্লানিং, প্রোকিউরমেন্ট, প্রোডাকশন, ইনভেন্টরি ও ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা ফাংশন হলেও সবার শেষ লক্ষ্য একটাই—সেলস ডিমান্ড অনুযায়ী সঠিক সময়ে প্রোডাক্ট এভেইলেবল রাখা।
এই লক্ষ্য পূরণ করতে হলে প্রতিষ্ঠানের সকল সাপ্লাই চেইন প্রফেশনালদের Integrated Supply Chain Management (ISCM) সম্পর্কে জানা থাকা দরকার, যেখানে সব সিদ্ধান্ত একসাথে যুক্ত থাকে এবং এক ধাপ থেকে আরেক ধাপে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়।
ধরা যাক আপনি যদি প্রোডাকশনে কাজ করেন-
আপনার সবচেয়ে বড় প্রশ্ন—কখন, কোন প্রডাক্টটি কত প্রোডাকশন করবেন? মেশিন ক্যাপাসিটি ঠিক আছে কিনা? কাঁচামাল সময়মতো আসবে তো? এসব সিদ্ধান্ত যদি আন্দাজের উপর হয়, তাহলে প্রোডাকশন লাইন থামার ঝুঁকি থেকেই যায়।
ISCM দেখায় কীভাবে Forecast থেকে MPS তৈরি হয়, কীভাবে Production Plan ও Capacity Requirement (CRP) নির্ধারণ হয়, এবং কীভাবে MRP নিশ্চিত করে যে প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় মেটেরিয়াল সঠিক সময়ে প্রস্তুত আছে। ফলে প্রোডাকশন আর অনুমানের উপর নয়—ডেটা ও সিস্টেমের উপর চলে।
আপনি যদি ইনভেন্টরিতে কাজ করেন-
ইনভেন্টরির কাজ শুধু স্টক রাখা নয়, সঠিক স্টক, সঠিক স্থানে রাখা। কোথায় Over Stock হচ্ছে, কোথায় Short হওয়ার ঝুঁকি, কতটা Safety Stock দরকার, Reorder Point কখন ট্রিগার করবে—এসব না জানলে হয় ক্যাপিটাল ব্লক হবে, না হয় স্টক আউট।
ISCM শেখায় কীভাবে Demand, Lead Time ও MRP একসাথে কাজ করে, কীভাবে স্টক মনিটরিং করতে হয়, এবং কীভাবে পুরো সাপ্লাই চেইনের সাথে ইনভেন্টরিকে সমন্বয় করে কন্ট্রোলে রাখতে হয়।
আপনি যদি প্রোকিউরমেন্টে কাজ করেন-
আপনার কাজ শুধু কেনা নয়—সঠিক পরিমাণে, সঠিক সময়ে, সঠিক প্রোডাক্ট কেনা। কিন্তু কত পরিমাণ কিনবেন? কোন প্রোডাক্টটি প্রায়োরিটি? বাৎসরিক ডিমান্ড কত? মাসিক বাজেট কত? কোন আইটেম ক্রিটিক্যাল? Forecast, MRP ও MRR না বুঝলে প্রোকিউরমেন্ট রিঅ্যাকটিভ হয়ে যায়।
ISCM শেখায় কীভাবে ডেটার উপর ভিত্তি করে প্রোকিউরমেন্ট প্ল্যান তৈরি করতে হয়, যাতে খরচ নিয়ন্ত্রণে থাকে এবং সাপ্লাই বিঘ্ন না ঘটে।
আপনি যদি ডিস্ট্রিবিউশনে কাজ করেন-
আপনার দায়িত্ব হলো সঠিক সময়ে সঠিক মার্কেটে সঠিক প্রোডাক্ট পৌঁছে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো—কোন রিজিয়নে কত স্টক পাঠাবেন? কোন ডিপোতে রিফিল দরকার? কোথায় ডিমান্ড বাড়ছে আর কোথায় কমছে? যদি আপডেটেড ডিমান্ড, ইনভেন্টরি ও প্রোডাকশন স্ট্যাটাস একসাথে না থাকে, তাহলে হয় কোথাও অতিরিক্ত স্টক জমে থাকবে, না হয় কোথাও সেলস লস হবে।
ISCM দেখায় কীভাবে ডিস্ট্রিবিউশন প্ল্যান Forecast ও ইনভেন্টরি ডেটার সাথে যুক্ত থাকে, এবং কীভাবে রিয়েল-টাইম মনিটরিং দিয়ে স্টক ব্যালান্স করে সেলস সাপোর্ট নিশ্চিত করা যায়।
Integrated SCM with Excel (ISCM) হলো একটি সম্পূর্ণ, প্র্যাকটিক্যাল, Excel-based end-to-end integration সিস্টেম যেখানে Forecast → MPS → MRP → MRR → Procurement → Inventory → Distribution—সবকিছু একসাথে শেখানো হয়।
এখানে আপনি শুধু নিজের ডিপার্টমেন্ট নয়, পুরো সাপ্লাই চেইনের ফ্লো বুঝবেন। ফলে সিদ্ধান্ত হবে পরিষ্কার, প্ল্যানিং হবে সঠিক, আর Over Stock ও Shortage থাকবে নিয়ন্ত্রণে।
মাত্র চারটি ক্লাসে পুরো সাপ্লাই চেইন জানতে চাইলে যুক্ত হতে পারেন ISCM কোর্সে, ISCM সম্পর্কে আরো জানতে ভিজিট করুন - https://shorturl.at/C2UAX