পায়রা মডেল স্কুল - Payra Model School

পায়রা মডেল স্কুল - Payra Model School

Share

An English & Bangla version school at Mirpur. we ensure you that we have wonderful child friendly environment with experienced & trained teacher.

You can relay on us.

25/03/2021

ঈদের পর খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, ৩০শে মার্চের তারিখ পরিবর্তন-শিক্ষামন্ত্রী

27/08/2020

৩অক্টোবর পর্যন্ত দেশের সকল ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে...

31/05/2020

Every 25 years = Silver Jubilee --- রজত জয়ন্তী।
Every 50 years = Golden jubilee --- সুবর্ণজয়ন্তী / স্বর্ণ জয়ন্তী ।
Every 60 years = Diamond Jubilee --- হীরক জয়ন্তী।
Every 75 years = Platinum Jubilee --- প্লাটিনাম জয়ন্তী।
Every 100 years = Centenary jubilee--- শতবার্ষিকী পূর্তি।
Century --- শতাব্দী।
Centennial -- শতবার্ষিকী।
Every 150 years = Sesquicentennial celebration---সার্ধশত বাষির্কী
Every 175 years = Dodransbicentennial / Dodransbicentennial celebration---
বিঃদ্রঃ
Dodrans is a Latin contraction of de-quadrans which means "a whole unit less a quarter" (de means "from"; quadrans means "quarter"). 175 years is a quarter century less than the next whole (bi)century or 175 = (−25 + 200).
Every 200 years = Bicentenary/ Bicentennial celebration--- দ্বিশতবার্ষিকী।
Every 300 years = tercentennial / tercentenary celebration---ত্রিশতবার্ষিকী।
Every 400 years = Quatercentenary / Quatricentennial celebration---চারশত বছর পূর্তি।
Every 500 years = Quincentenary / Quincentennial celebration----পঞ্চশতবার্ষিকী ।
Every 600 years = Sexcentenary / sexcentennial celebration---৬০০ বছর পূর্তি।
Every 700 years = Septcentennial ---৭০০ বছর পূর্তি।
Every 800 years = Octocentenary ---৮০০ বছর পূর্তি।
Every 900 years = Nonacentennial ---৯০০ বছর পূর্তি।
Every 1000 years = Millennial ---১০০০ বছর পূর্তি।

24/05/2020
10/05/2020

ভিডিওটি দেখলে আপনার করোনা আতংক কেটে যাবে....

06/05/2020

Seem দিয়ে ৩২টি বাক্য (গ্রামাটিক্যাল রুল সহ)
✅ Seem (মনে হয়/মনে হওয়া/মনে হয়েছিল)
Structure: subject + seem/seems/seemed + to be + adjective
1. He seems to be rich - তাকে ধনী মনে হয়
2. The man seemed to be very tired - লোকটিকে খুব ক্লান্ত বলে মনে হয়েছিলো
3. The boy seems to be faithful - ছেলেটিকে বিশ্বস্ত মনে হয়
4. The fishes seem to be rotten - মাছগুলোকে পঁচা মনে হয়
5. The girl seems to be clever - মেয়েটিকে চতুর বলে মনে হয়
6. Kamal seems to be very lazy - কামাল খুব অলস বলে মনে হচ্ছে
7. He seems to be an honest man - তাকে একজন সৎ মানুষ বলে মনে হয়
8. The baby seems to be very weak - শিশুটিকে খুব দুর্বল মনে হয়
9. Mina seems to be doing well - মিনা ভালো করছে বলে মনে হয়।
10. It seems to be a good business deal - এটি একটি ভালো ব্যবসায়িক চুক্তি বলে মনে হয়।
✅ (মনে হয় না/মনে হয় নি)
Structure: subject + do not/does not/did not + seem + adjective + ........
Examples:
1. He does not seem to be industrious - তাকে পরিশ্রমী মনে হয়না
2. They do not seem to be large-hearted - তাদেরকে বড় হৃদয়ের মনে হয়না
3. It does not seem to be an easy work - কাজটি সহজ বলে মনে হয়না
4. He did not seem to be a good student - তাকে একজন ভাল ছাত্র বলে মনে হয়নি
5. You don't seem to be very happy - আপনি খুব খুশি মনে হয় না
6. He does not seem to be a good doctor - তাকে একজন ভাল ডাক্তার বলে মনে হচ্ছে না
7. He does not seem to be criminal - তিনি অপরাধী বলে মনে হচ্ছে না
✅ Structure: It + seems/seemed + that + subject + verb + ........
Examples:
1. It seems that it may rain today - মনে হয় আজ বৃষ্টি হতে পারে
2. It seems that he may come tomorrow - মনে হয় সে আগামীকাল আসতে পারে
3. It seemed that kamal would finish the work - মনে হয়েছিলো কামাল কাজটি শেষ করবে
4. It seemed that he would start the business again - মনে হয়েছিলো সে পুনরায় ব্যবসাটি চালু করবে
5. It seems that it may take some time - মনে হচ্ছে এটি কিছু সময় নিতে পারে
✅ Structure: Does/do/did + subject + seem + adjective?
Examples:
1. Does the food seem to be stale? - খাবারটি কি বাসি মনে হয়?
2. Does he seem to be meritorious? - তাকে কি মেধাবী মনে হয়?
3. Does Kamal seem to be fool? - কামালকে কি বোকা মনে হয়?
4. Do I seem to be dishonest? - আমাকে কি অসৎ বলে মনে হয়?
5. Does the mango seem to be sour? - আমটি কি টক বলে মনে হয়?
✅ কি ----- মনে হয়না? কি মনে হয়নি?
Structure: Don’t/doesn’t /didn’t + subject + seem + to be + adjective + ... প্রশ্নবোধক চিহ্ন
Examples:
1. Don’t you seem to be cruel? - তোমাকে কি নিষ্ঠুর মনে হয়না?
2. Didn’t the men seem to be reliable? - লোকগুলোকে কি বিশ্বস্ত মনে হয়নি?
3. Doesn’t Mina seem to be foolish? - মিনাকে কি বোকা মনে হয়না?
4. Doesn’t Sumon seem to be a good student? - সুমনকে কি ভালো ছাত্র বলে মনে হয়না?

করোনার পরে করনীয়ঃ বিশটি প্রস্তাবনা | Voice Bangla 04/05/2020

করোনার পরে করনীয়ঃ বিশটি প্রস্তাবনা
মুহিব্বুল্লাহ মুহিব, সাংবাদিক, বাংলাভিশন

করোনায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা উত্তর সময়ে এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে। বাড়বে দারিদ্র, বন্ধ হবে অনেক শিল্প প্রতিষ্ঠান, চাকরি হারাবে কয়েক কোটি মানুষ।

দারিদ্র্য-পীড়িত বাংলাদেশে দুর্ভিক্ষের শঙ্কা করছেন কেউ কেউ। সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে এখনই। গ্রহণ করতে হবে যথাযথ পরিকল্পনা। সেই পরিকল্পনা শুরু করার এখনই প্রকৃত সময়।

করোনা শেষে যে কয়েকটি বিষয়ে সরকারকে জোর নজর দিতে হবে-

(১) সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর আগামী দুই বছর বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় প্রয়োজনে যেতে হলে মিশনের মাধ্যমে সমন্বয় করে নূন্যতম সংখ্যক যাবে। রাষ্ট্রীয় চুক্তি ব্যতীত এক ব্যক্তি বছরে একবারের বেশি যেতে পারবে না।

(২) শিক্ষা সফর, অভিজ্ঞতা অর্জন, প্লান্ট/ফ্যাক্টরি পরিদর্শন, মত বিনিময়, তিনমাসের নিচে প্রশিক্ষণে গমন আগামী দুই বছর বন্ধ রাখতে হবে।

(৩) চিকিৎসা ব্যতীত বেসরকারি ব্যক্তিদের বিনোদন, প্রমোদ ভ্রমণ, ভিজিটর ভিসায় গমন বন্ধের ব্যবস্থা করতে হবে।

(৪) অভিবাসী কর্মীদের প্রেরণে উৎসাহিত করার জন্য গমনের ১৪ দিন পূর্বে করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট প্রদান এবং বিমানবন্দরে গমনের সময় করোনা টেস্টেড সীল দিয়ে বিদেশে প্রেরণ করতে হবে। যাতে নিয়োগকারী দেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত হতে পারে। ফলে বিদেশে অধিক সংখ্যক কর্মী যেতে পারবে। অন্যথায় প্রবাসীদের আয়েও ভাটা পড়তে পারে ভবিষ্যতে।

(৫) ব্যবসায়িক ও উচ্চ শিক্ষার কারণ ব্যতিত চীনে গমন আগামী দুই বছর নিষিদ্ধকরণ প্রয়োজন।

(৬) ইটালি এবং চীন হতে আগত যে কোন ব্যক্তি করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে গমন করতে হবে এবং হজ্জ ক্যাম্পে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিতে হবে।

(৭) গার্মেন্টস পণ্যের কন্টেইনারের গায়ে করোনা টেস্টেড সীল দিয়ে বিদেশ প্রেরণ করতে হবে।

(৮) প্রতিটি কৃষি জমি চাষের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ও নগদ টাকা কৃষকদের প্রণোদনা দিতে দেয়ার ব্যবস্থা করতে হবে।

(৮) মৎস্য চাষ ও হ্যাচারি খাতে বিশেষ নজর দিতে হবে। পোল্ট্রি খাতে ঋণ ও প্রণোদনা বিকল্প নেই।

(৯) ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনা জামানতে স্বল্প সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দিতে হবে। এনআইডি, ব্যাংক হিসেব নাম্বার, কারখানা পরিদর্শন রিপোর্ট জামানতের আওতাভুক্ত করার ব্যবস্থা করতে হবে।

(১০) বৃহৎ শিল্পে কর হ্রাস ও প্রণোদনা প্যাকেজের আওতায় আনতে হবে।

(১১) আইসিটি খাতে বেকার যুবকদের মাসিক বৃত্তিসহ সর্বোচ্চ তিনমাস মেয়াদি প্রশিক্ষণ দিতে হবে।

(১২) রাষ্ট্রীয় বিভিন্ন দিবসসমূহে ব্যয় কমাতে হবে। প্রয়োজনে কিছু দিবস পালনের ব্যয় শূন্যতে নিয়ে আসতে হবে।

(১৩) উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের নামে বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ করে কৃষি, আইসিটি, মৎস্য ও প্রাণীসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, যুব ও ক্রীড়া, শিক্ষা, সড়ক পরিবহন ও মহাসড়ক, ধর্ম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইত্যাদি মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরে প্রকল্প সংখ্যা ব্যাপক পরিমানে কমিয়ে আনতে হবে।

(১৪) বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে কর রেহাত ও অন্যান্য সুবিধা ঘোষণা করতে হবে।

(১৫) চায়নাসহ বিভিন্ন দেশ হতে খেলনা, ইলেকট্রনিক্স পণ্য, বিলাস দ্রব্য, কসমেটিক্স, পোশাক, স্বর্ণালঙ্কার, দামী গাড়ি ইত্যাদি আমদানি আগামী দুই বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হবে ।

(১৬) শিক্ষা প্রতিষ্ঠানে অধিক ক্লাস নিতে হবে এবং ছুটি কমিয়ে আনতে হবে।

(১৭) পর্যটকদের বাংলাদেশে আগমনের সাত দিন পূর্বে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট দাখিল করতে হবে এবং বাংলাদেশ বিমান বন্দরে চেক করতে হবে।

(১৮) ৬০ উর্ধ্ব সকল ব্যক্তিকে সামাজিক সুরক্ষা নেটওয়ার্কের আওতায় এনে মাসিক ভাতা দিতে নিশ্চিত করতে হবে

(১৯) ২৭ বছরের উর্ধ এবং ৪০ বছরের নিচে নূন্যতম বি.এ বা সমমানের পাশ বেকারদের মাসিক পাঁচ হাজার টাকা হারে বেকার ভাতা দেয়া যেতে পারে।

(২০) দেশের অভ্যন্তরে সভা, সেমিনার, ওয়ার্কশপে ব্যয় কমাতে হবে।

এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখনই উপযুক্ত সময়। এসব সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ মানেই দেশের মানুষের দুর্দশা ও দুর্ভোগ মাথা পেতে গ্রহণ করার নামান্তর। সুতরাং এখনই সময়।

করোনার পরে করনীয়ঃ বিশটি প্রস্তাবনা | Voice Bangla voice Bangla is the Bangladesh online feature and news portal, Get top the national and international news in Bangladesh & worldwide.

29/04/2020

আক্রান্তের সংখ্যা বাড়ছেই!

06/04/2020

প্রাথমিক শিক্ষার শ্রেণি ও বিষয়ভিত্তিক পাঠ 'ঘরে বসে শিখি' ৭ এপ্রিল বিকেল ২টা হতে 'সংসদ বাংলাদেশ টেলিভিশন' এ সম্প্রচার শুরু হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করুন -প্রাঃ ও গণশিক্ষা মন্ত্রণালয়

15/03/2020

শিক্ষানুরাগী ও উদ্যোক্তা ভাই-বোনদের জন্য সুখবর!

রাজধানীর মিরপুরে একটি প্রতিষ্ঠিত স্কুলের নাম পায়রা মডেল স্কুল। অতি জরুরি ভিত্তিতে স্কুলটির ২০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন- ০১৭১৬৬৯৯৫৫১, ০১৭১৬৫২৪৭০০

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Campus-1: House#34, Road#11, Block#H, Section#2, Mirpur, Campus-2: Bankers Garden, House#1, Road#5, Block#G, Section#2, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 14:00 - 21:30
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00