NSU LAW Department

NSU LAW Department Beauty is truth , truth beauty

20/07/2018

আপনি কি জানেন সঠিকভাবে বিনিয়োগ করলে তার উপর আয়কর রেয়াত পাওয়া যায় এবং এর ফলে আপনার আয়কর অনেকাংশে হ্রাস পেতে পারে?
তবে এই আয়কর রেয়াত পেতে হলে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কিছু খাতে বিনিয়োগ করতে হবে।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী একজন করদাতা সাধারনত তার করযোগ্য আয়ের উপর সর্বোচ্চো ২৫% বিনিয়োগ সুবিধা পেয়ে থাকেন। তার সেই বিনিয়োগকৃত টাকার উপর ১৫%, ১২% এবং ১০% হারে কর রেয়াত পেয়ে থাকেন।
কিন্তু সেজন্য আপনাকে জানতে হবে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি তার উপর আয়কর রেয়াত পাবেন।

কোথায় বিনিয়োগ করবেন?
তাহলে চলুন জেনে নেই কোথায় বিনিয়োগ করলে আপনার আয়কর কমবেঃ
০১। পুজি বাজারে নিবন্ধিত কোন শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার
০২। বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড
০৩। কোন সিডিউল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ বাৎসরিক ৬০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস
০৪। জীবন বীমা প্রিমিয়াম (বাৎসরিক মোট বীমাকৃত অংকের সর্বোচ্চ ১০%)
০৫। রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সেভিংস সার্টিফিকেট
০৬। একটা ডেস্কটপ কম্পিউটার (সর্বোচ্চ ৫০,০০০ টাকা) অথবা একটা ল্যাপটপ কম্পিউটার (সর্বোচ্চ ১,০০,০০০ টাকা) (সর্বোচ্চ একবার)
০৭। স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন ইত্যাদি।

এর বাইরে জাতীয় রাজস্ব বোর্ড মানুষকে সমাজ সেবামূলক কাজে উৎসাহ দেয়ার জন্য কিছু ক্ষেত্রে আয়কর রেয়াতের সুবিধা দিয়েছে।
আপনি উল্লেখিত সেই সব খাতে অনুদান দিয়ে আয়কর রেয়াত নিতে পারেন।

কোথায় অনুদান দিবেন?
কোন কোন খাতে দান করলে আপনার দান আয়কর রেয়াতযোগ্য হবে এবার চলুন সেগুলো জেনে নেই।
০১। কোন দাতব্য চিকিৎসালয় যেটা সিটি কর্পরেশনের বাইরে অবস্থিত। তবে সেখানে অনুদানকৃত টাকা অবশ্যই সেই চিকিৎসালয় স্থাপনের এক বছর পরে হতে হবে।
০২। সমাজ কল্যাণ অধিদপ্তরের অনুমোদিত কোন প্রতিষ্ঠান যেটা প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে এক্ষেত্রেও প্রতিষ্ঠানটি স্থাপনের এক বছর পরে অনুদানকৃত টাকা হতে হবে।
০৩। যাকাত ফান্ড অর্ডিন্যান্স ১৯৮২ দ্বারা প্রতিষ্ঠিত যাকাত ফান্ডে অনুদানকৃত টাকা।
০৪। বাংলাদেশে আগা খান উন্নয়ন কর্মসূচী-এর অধীনে প্রতিষ্ঠিত কোন আর্থ-সামাজিক বা সাংস্কৃতিক উন্নয়নমূলক পতিষ্ঠানে দানকৃত টাকা।
০৫। সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা।
০৬। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা।
০৭। জাতির পিতার স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা।
উপরে বর্ণিত খাতে অনুদানের পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত কি না তা নিশ্চিত হয়ে নিবেন। তা না হলে আপনি আয়কর রেয়াত পাবেন না।

মৃত ব্যক্তির ব্যাংকের টাকা নমিনি পাবেনা: হাইকোর্ট   মৃত ব্যক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি পাবেন না, এ অর্থ উত্তরাধিকারী...
08/12/2016

মৃত ব্যক্তির ব্যাংকের টাকা নমিনি পাবেনা: হাইকোর্ট


মৃত ব্যক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি পাবেন না, এ অর্থ উত্তরাধিকারী পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার এ রায় ঘোষণা করা হয়।

বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এমআই ফারুকী।

মামলার বিবরণীতে দেখা যায়, ২০১৪ সালের মার্চে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর শহিদুল হক চৌধুরী তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র রাখে।

পরে শহিদুল হক মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী পুরো টাকা একাই ভোগ করতে চাইলে মৃত শহীদুলের প্রথম পক্ষের সন্তানরা টাকা দাবি করে মামলা করে। তবে নিম্ন আদালত রায় দেন, নমিনি যে সেই টাকা পাবে।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে, রোববার মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, উত্তরাধিকারীরা পাবেন বলেন রায় দিলেন আদালত।

আদালতে রিভিশন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, সঙ্গে ছিলেন সাদেকুর রহমান ও নাজনীন নাহার। অন্যপক্ষে (মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী) ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও মাকসুদুল ইসলাম।

রায়ের পর আইনজীবী নাজনীন জানান, “সঞ্চয়পত্রের মালিকের নমিনি ট্রাস্টি হিসেবে থাকবে, মালিক মারা গেলে নমিনি ওই অর্থ উত্তোলনের অধিকারী হবেন ও উত্তরাধিকার আইন অনুসারে মৃত ব্যক্তির সাকসেসরদের (উত্তরাধিকারী) মধ্যে তা বণ্টন করবেন।”

নমিনি যদি উত্তরাধিকারী হন, তবে তিনি ওই অর্থের মালিকানা পাবেন বলে রায় দিয়েছে আদালত; অন্যত্থায় নয়।

প্রচলিত আইনে নমিনি ও উত্তরাধিকারী বিষয়ে স্পষ্ট বলা রয়েছে জানিয়ে অ্যাডভোকেট নাজনীন বলেন, “প্রচলিত ধারণা, নমিনিই সঞ্চয়পত্রের অর্থের মালিকানা পাবে। হাই কোর্টের রায়ের ফলে এখন বিষয়টি আরও স্পষ্ট হল।”

07/12/2016

“নিজেদের ওজনের ১০% এর বেশি ভারি ব্যাগ বহন করবে না শিশু”: হাইকোর্ট................

12/11/2016
05/10/2016

বার কাউন্সিল পরীক্ষার নতুন সিলেবাসবিঃদ্রঃ প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যদি বিগত বছরগুলোতে অনুষ্ঠিত হয়ে যাওয়া বার কাউন্সিলের প্রশ্নপত্রগুলো দেখতে চান বা ফ্রী পরীক্ষা দিতে চান তবে নিচের ট্যাবগুলোতে ক্লিক করুনঃবার কাউন্সিল পরীক্ষার বিগত সালের প্রশ্নপত্র বার কাউন্সিল পরীক্ষা, ২০১২ বার কাউন্সিল পরীক্ষা, ২...

05/10/2016

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমারকে (এসকে) প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় প্রধান বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

30/07/2016

বার কাউন্সিলের অনুমোদন ছাড়া

এলএলবি কোর্স নয়

এইচএসসিতে জিপিএ-৫ ও ইংরেজিতে

৭০ শতাংশ নম্বর থাকতে হবে

প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন

থেকে নিজেরা সরাসরি এলএলবি

কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে

পারবে না। বাংলাদেশ বার

কাউন্সিল (বিবিসি) ভর্তি পরীক্ষার

মাধ্যমে ইউনিভার্সিটির জন্য

মেধাতালিকা করে দেবে। সেখান

থেকেই শিক্ষার্থী ভর্তি করতে হবে।

বিবিসির ‘ক্লিয়ারেন্স

সার্টিফিকেট’ ছাড়া কোনো

প্রাইভেট ইউনিভার্সিটি আইন বিষয়ে

অনার্স প্রোগ্রাম চালাতে পারবে

না। বিদ্যমান প্রত্যেক

ইউনিভার্সিটিকে এ সার্টিফিকেট

গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের

কোনো ইউনিভার্সিটি এলএলবি

কোর্স চালু করতে চাইলে আগেই

‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ নিতে

হবে। এই সার্টিফিকেট ছাড়া

ইউজিসি আইন কোর্স চালানোর অনুমতি

দিতে পারবে না।

Address

Manikgonj , Seota
Dhaka

Telephone

+8801935732440

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSU LAW Department posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category