21/05/2026
ইআবি ভিসির সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ আবু জাফর খান। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর অফিস প্রশাসন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় নবনিযুক্ত ট্রেজারার ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালককে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এছাড়া আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ছুটিতে ঘরে ফেরা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে যাতায়াতের আহ্বান জানিয়ে সবাইকে সতর্কতার সঙ্গে ভ্রমণের পরামর্শ দেন ভাইস-চ্যান্সেলর।
21/05/2026
ইআবি’র নবনিযুক্ত ট্রেজারার শাহীনুল ইসলাম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন জনাব শাহীনুল ইসলাম, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)| শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন|
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনাব শাহীনুল ইসলাম, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) কে আগামী চার বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে| বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন|
নবনিযুক্ত ট্রেজারার দায়িত্ব গ্রহণকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান তাকে স্বাগত জানান| এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক, অধ্যাপক মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো: জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন|
জনাব শাহীনুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা| দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন| কর্মজীবনের শুরুতে তিনি মাঠপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন| এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন| শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন| পাশাপাশি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন| ব্যক্তিজীবনে তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন|
20/05/2026
ইআবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক হিসেবে অধ্যাপক মো: নওসের আলীর যোগদান
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. নওশের আলী| শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি ২০ মে ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের (পওউ) এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন|
যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান নবনিযুক্ত পরিচালককে ¯^াগত জানান| এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন|
অধ্যাপক মো: নওসের আলী ২২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা| এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন| তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন| তাঁর জন্ম যশোর জেলার মনিরামপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে| শিক্ষা প্রশাসন ও পরিকল্পনা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার যোগদান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন|
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর , ইআবি।
20/05/2026
ইআবি ভিসির সাথে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান-এর সাথে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন| আজ বুধবার (২০ মে ২০২৬) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা এ. কে. এম. মাহবুবুর রহমান ও মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে সাক্ষাৎ করেন|
সাক্ষাৎকালে প্রতিনিধিদল মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তোলা এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন| মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও জোরদার ও কার্যকর করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দের পক্ষে সংগঠনের সভাপতি ড. মাওলানা এ. কে. এম. মাহবুবুর রহমান বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার শীর্ষ পর্যায়ে ভাইস-চ্যান্সেলরের অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বগুণ দেশের শিক্ষা ব্যবস্থাকে সমসাময়িক ˆবশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম ও গতিশীল করে তুলবে| তিনি আরও বলেন, দেশের বরেণ্য পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল এই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়| নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে এবং দ্বীনি শিক্ষার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন|
সাক্ষাৎকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
মতবিনিময় সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন| তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ, মাদরাসা ব্যবস্থাপনা কার্যক্রম ত্বরাšি^ত করা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে| তিনি আরও জানান, এসব উদ্যোগ আরও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে|
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর , ইআবি।
20/05/2026
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের কাজ পরিদর্শনে ভিসি
আজ বুধবার (২০ মে ২০২৬) সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান মহোদয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্পের বিভিন্ন সাইট পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্পের চলমান কাজের অগ্রগতি তদারকি করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও তাগিদ প্রদান করেন।
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর , ইআবি।
18/05/2026
মাদরাসার শিক্ষকতা শুধু চাকরি নয় “একটি ইবাদতের অংশ”-ইআবি ভিসি
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন মাদরাসার চাকরি শুধু চাকরি নয় একটি ইবাদতের অংশ, মাদরাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন, হাদীস, ফিকহ ও ইসলামী শিক্ষার উচ্চতর গবেষণা করা হয় এবং দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণের শিক্ষা দেয়া হয়| আজ সোমবার (১৮ মে ২০২৬) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে অধিভুক্ত কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী “আরবি ভাষা পাঠদান পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন| তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কোরআন-হাদীস ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলা শিক্ষকদের ˆনতিক দায়িত্ব| প্রয়োজনে শিক্ষার্থীদের ছুটির দিনে, শনিবারে বা ক্লাস শেষে অবসর সময়ে স্পেশাল কেয়ারের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কার্যকরী ভূমিকা রাখতে হবে, তাহলে আলীয়া মাদরাসার ঐতিহ্য ফিরে আসবে| যদি শিক্ষকগন সংশ্লিষ্ট বিষয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে আসেন, তাহলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে| তিনি শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার সাথে পাঠদান ও অভিবাকত্ব গ্রহণের আহবান জানান|
কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম| রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক, ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ তাজুল ইসলাম, ইলাননুর ইনস্টিটিউট ঢাকা এর মাস্টার ট্রেইনার ড. মাহমুদুল হাসান ইউসুফ, বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হারুনুর রশীদ| প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে সমাপনি দিবসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়|
এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো: জিয়াউর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী অধ্যাপক জাহেদ উল্লাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও পিএস টু ভিসি আশফাক আখতার, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার আখলাকুল আ¤ি^য়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ|
18/05/2026
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে অধিভুক্ত কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী “আরবি ভাষা পাঠদান পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানের সনদ বিতরন করছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ইলাননুর ইনস্টিটিউট ঢাকা এর মাস্টার ট্রেইনার ড. মাহমুদুল হাসান ইউসুফ, বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হারুনুর রশীদ|
18/05/2026
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলরের এর সাথে জাতীয় শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় শিক্ষক ফোরাম (চরমোনাই)-এর নেতৃবৃন্দ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (১৮ মে ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের কল্যাণে আবাসিক হলের ব্যবস্থা, ফাজিল ও কামিল পর্যায়ে যোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় শিক্ষক ফোরামের (ভারপ্রাপ্ত) সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে অংশগ্রহণ করেন। পীর সাহেব চরমোনাইয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ ফোরামের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মো. নূর বখতসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর , ইআবি।
17/05/2026
পরীক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৫ এর উত্তরপত্র মূল্যায়নের জন্য দক্ষ ও অভিজ্ঞ ১ম পরীক্ষক ও ২য় পরীক্ষক নিয়োগ করা হবে।
17/05/2026
ইআবি’র অধীনে ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’
শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো অধিভুক্ত কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী “আরবি ভাষা পাঠদান পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে| প্রশিক্ষণের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার আরবি বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন|
আজ রবিবার (১৭ মে ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম দিনের কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান| উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আরবি ভাষা শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়|
উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, আরবি ভাষা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রেই নয়, বরং জ্ঞানচর্চা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম| তিনি বলেন, সময়োপযোগী পাঠদান পদ্ধতি অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং পাঠগ্রহণে আগ্রহ সৃষ্টির সুযোগ ˆতরি হবে| তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের দক্ষতা উন্নয়নের মাধ্যমে মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তুলতে পর্যায়ক্রমে অনুমোদন প্রাপ্ত সকল মাদরাসা শিক্ষকগণকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে|
কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম| রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিন|
এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো: জিয়াউর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক জাহেদ উল্লাহ ও কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার আখলাকুল আ¤ি^য়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ|
দিনব্যাপী বিভিন্ন একাডেমিক সেশন, মতবিনিময় ও ব্যবহারিক আলোচনা শেষে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়|