Zannat khandoker

Zannat khandoker As a good man

সকলকে সচেতন থাকতে হবে,,,।।।
14/06/2025

সকলকে সচেতন থাকতে হবে,,,।।।

30/04/2025

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই।

ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ, আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্বামীর অধিকার।

কেউ কারোটা দেখি না! এভাবেই চলছে সংসার..😜😜😜😜

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!ম্যাজিস্ট্রেট: তার মানে?চোর: গতকাল ম...
25/04/2025

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?

চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!

ম্যাজিস্ট্রেট: তার মানে?

চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এল..."আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে"।
ভাবলাম আমিই-বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম!

ম্যাজিস্ট্রেট: তারপর?

চোর: উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এল..."এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"।
মনে হল আমাকেই ডাকছে। টুক করে ওই বাড়িতে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!

চোর: ঘরে ঢুকেই শুনলাম..."ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"।
বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখন শুনতে পেলাম..."এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল"।
রবীন্দ্রনাথের আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এল..."আজি দখিন দুয়ার খোলা"।
পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরল। আমি কত বোঝাবার চেষ্টা করলাম, আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ৩ বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?

চোর: "এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও।"

ম্যাজিস্ট্রেট: যখন জেলে থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে?

চোর: "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?"

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে , জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেছেন ।এমন সময় এক ভিক্ষুক তার কাছে...
22/12/2024

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে , জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেছেন ।

এমন সময় এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চায়...

ভিক্ষুক : কটা টাকা দেবেন স্যার ?
বাবু : আমার কাছে একটা পয়সাও নেই ।
এক বোতল স্কচ আছে । তুমি এটা নাও ।
ভিক্ষুক : আমি মদ খাইনা স্যার।

বাবু : ( পকেট থেকে দামী সিগারেটের প্যাকেট বার করে) তাহলে এটা রাখ ..
ভিক্ষুক : স্যার আমি সিগারেট বিড়ি খাইনা ।

বাবু : (গাড়ী থেকে কিছু রেসের টিকিট বার করে) ঠিক আছে কাল শনিবার .. এটা রাখো ... রেস খেলো ।
ভিক্ষুক : আমি জুয়া খেলি না স্যার ।

বাবু : ( একটু ভেবে) চলো .. তোমাকে একটা মহিলার সাথে আলাপ করিয়ে দিচ্ছি.. ফূর্তি করো।
ভিক্ষুক : আমার বাড়ীতে বউ আছে স্যার ।
আর আমি তাকে খুব ভালোবাসি ।

বাবু : ( পকেট থেকে নিজের কার্ড বার করে) কাল আমার বাড়ী যেও। তোমার সাথে আমার বউ এর পরিচয় করে দেব। তারপর যতো টাকা চাও দেবো ।
ভিক্ষুক : আপনার বউ এর সাথে পরিচয় করতে হবে কেন স্যার ??

বাবু : আমার বউ এর দেখা দরকার যে ,
মদ না খেলে ..
স্মোক না করলে..
জুয়া না খেললে..
মহিলা নিয়ে ফুর্তি না করলে
একটা পুরুষ মানুষের কী দশা হয় !!!
🥴😀😎😁🫡😜

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ◑ দুধে: ফরমালিন।◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন। ◑ মাছে: ফরমাল...
10/03/2024

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ

◑ দুধে: ফরমালিন।

◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।

◑ মাছে: ফরমালিন।

◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।

◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।

◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।

◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।

◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।

◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।

◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।

◑ মসলায়: ইটের গুড়া।

◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।

◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।

◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।

◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।

◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।

◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।

◑ চাল চকচক করতে: ইউরিয়া।

◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।

(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)

আরও আছে...
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।

◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।

◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।

◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।

◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।

◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।

◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।

◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।

◑ সয়াবিনে পামওয়েল।

◑ শুটকিতে কিটনাশক।

◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...

সংগৃহিত🤣🤣

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।ম্যাজিস্ট্রেট: তার মানে??চোর: গত...
17/12/2023

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??

চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।

ম্যাজিস্ট্রেট: তার মানে??

চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো,"*আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে*।"

ভাবলাম আমিই বা বসে থাকি কেনো?? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: তারপর??

চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- *এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে*। সাথে সাথে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!!

চোর: ঘরে ঢুকেই শুনলাম- *ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে*। বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- *এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল*।

কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- *আজি দখিন দুয়ার খোলা*।

পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!!

ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন??

চোর: ❝এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও।❞

ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে??

চোর: *ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ?

09/06/2023

*পোস্টটি সংগৃহীত *

ভর্তি হয়েছো কোথায়?
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে।
ওহ, আচ্ছা। ওখানে তো জিপিএ-টিপিএ লাগে না, তাই না? সবাই ভর্তি হতে পারে! ঢাবিতে চান্স পাইলা না। ঢাবিতে চান্স পেলে লাইফে আর কিছু লাগতো না!
*********************
শুনলাম ঢাবিতে চান্স পেয়েছো। কোন সাবজেক্ট?
সয়েল সাইন্স।
সেটা আবার কী?
মৃত্তিকা বিজ্ঞান।
এসব মৃত্তিকা-টিত্তিকা পড়ে চাকুরী বাকুরী কিছু হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি পেলে কিছু একটা হতো!
***********************
এপ্লাইড কেমিস্ট্রিতে ভর্তি হয়েছো জেনে খুবই খুশী হয়েছি। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওগুলোতে ট্রাই করো নাই?
জী করেছিলাম।
মেডিকেলে চান্স পেলে পেছনে ফিরে তাকাতে হতো না। পাও নাই, কি আর করার! দেখো পড়াশোনা শেষে একটা সরকারি চাকুরী পাওয়া যায় কি না!
****★*-------**************
তোমার বাবার কাছে শুনলাম রংপুর মেডিকেলে চান্স পেয়েছো। আমার এক ভাতিজা পড়তো খুলনা মেডিকেলে। এখন একটা ক্লিনিকে জব করে। মেডিকেলে পড়ে বিসিএস না হলে লাভ নাই। বুয়েট অথবা অন্ততপক্ষে ইঞ্জিনিয়ারিং পড়লে কাজের অনেক সুযোগ। দেশে বিদেশে প্রচুর ডিমান্ড আছে। **********.......................

একটা অসুস্থ সময় পার করছে দেশ! অসুস্থ প্রতিযোগিতা চারদিকে। পরিত্রাণের কোনো উপায় নেই। একমাত্র উপায় মনে হয় মৃত্যু! সে পথেই এগুচ্ছে অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেন সুমন। সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ৪৪ তম বিসিএস পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। লক্ষ লক্ষ চাকুরী প্রার্থীদের ভীড় ঠেলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় স্ট্রোক করেছে। সেখান থেকে আগারগাঁও নিউরোসাইন্স হস্পিটাল। আইসিইউ। টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে হেরে গেছেন তিনি। জিতে গেছে বিসিএস। জিতে গেছে সমাজ। জিতে গেছে সিস্টেম।

বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক মেহেদী হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা এ শিক্ষার্থী আটটি সরকারি চাকুরীর সুযোগ পেয়েছিলেন। তারপরও গত তিনমাস রাতে একটুও ঘুমাতে পারেনি। অপ্রাপ্তি, দুঃশ্চিন্তা, হতাশা জেঁকে বসেছিলো মেহেদীর। সুইসাইড নোটে লিখেছেন, 'নিদ্রাহীনতা আর পারছি না'। মেহেদী মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি বলেই কি কেউ দায়ী নয়?

মেহেদীর সুইসাইড, ইমনের স্ট্রোক, অকালমৃত্যু এসবের জন্য দায়ী এই সিস্টেম। সমাজে বেশ কিছু মানুষের অসুস্থ মানসিকতা আর মানবিক মূল্যবোধের চরম অধ:পতন।

© সংগৃহীত

এ বছর ফিতরা,,,🤲
02/04/2023

এ বছর ফিতরা,,,🤲

15/11/2022

িক্ষাবর্ষে_ভর্তি_বিজ্ঞপ্তি
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠে ২০২৩ শিক্ষাবর্ষে (১ম -৯ম শ্রেনি) অনলাইনে ভর্তির আবেদন- ১৬/১১/২০২২ - ০৬/১২/২০২২ তারিখ পর্যন্ত। আবেদনের লিংক- gsa.teletalk. com ।

09/07/2022

যা যা করবেন না কোরবানি নিয়ে।
ইনশাআল্লাহ কোরবানির মন থেকে দেওয়া উচিত।
হোক না আপনার কোরবানি বড় বা ছোট।
হোক না আপনার কোরবানির দাম কম বা বেশি, আপনি তো কোরবানি দিচ্ছেন।

07/07/2022

ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?

ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্যাম।

ম্যাডামঃ - ভূল, বুড়িগঙ্গা নদীর উপর!

সমস্ত ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা তাদের বাড়িতে গিয়ে এটা জানালো। পরের দিন, সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলো যে স্কুলে ভুল শেখানো হচ্ছে।

প্রধান শিক্ষক – সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার বকেয়া ফি জমা দিতে হবে, যা গত ছয় মাস ধরে কেউ দেননি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি। ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু বুড়িগঙ্গার উপরই থাকবে...😁😎😎😁

 #এসএসসি_২০২২
17/06/2022

#এসএসসি_২০২২

Address

Dhaka
1216

Telephone

+8801722485572

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zannat khandoker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Zannat khandoker:

Shortcuts

Share

Category