গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু

Share

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের একমাত্র অফিসিয়াল ফেইসবুক পেইজ। এই পেইজটি ৪র্থ ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের দ্বারা পরিচালিত।

28/05/2026

ঈদুল আজহার শুভেচ্ছা! 🌙✨
গণ বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী, আপনাদের সবাইকে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

পবিত্র ঈদুল আজহার আনন্দমুখর পরিবেশে কোরবানি সম্পন্ন হয়েছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই ঈদ আমাদের মনে করিয়ে দেয় যে, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নিজের ভেতরের সবটুকু অহংকার ও স্বার্থপরতা বিসর্জন দেওয়াই প্রকৃত সার্থকতা।

কোরবানির এই পবিত্র দিনে আমাদের মাঝে যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন গড়ে উঠেছে, তা যেন বছরের প্রতিটি দিন অটুট থাকে। আসুন, ঈদের এই খুশিতে আনন্দ ভাগ করে নিই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে।

সবাইকে আবারও ঈদ মোবারক! আপনাদের আগামীর দিনগুলো হোক সুন্দর ও সমৃদ্ধ।

শুভেচ্ছান্তে,
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।

27/05/2026

পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসে আত্মত্যাগ, সহমর্মিতা ও শুদ্ধতার বার্তা। ভোগে নয়, ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে উঠুক আমাদের সবার জীবন।

​ক্যাম্পাসের এই সুন্দর মুহূর্তগুলোতে আমরা গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করছি আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাণপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের। আসুন, এই ঈদের আনন্দ আমরা ভাগ করে নিই সবার সাথে, বিশেষ করে আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে।

​ত্যাগের এই মহিমান্বিত উৎসবে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি আমাদের সবার কোরবানি কবুল হোক এবং আমাদের ক্যাম্পাস তথা পুরো দেশ ভরে উঠুক শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যে।

​সবাইকে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু's post 21/05/2026

দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়ের দুটি গেট সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা।সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের মূল ফটকের সংস্কার কাজ চলমান রয়েছে।মেইন গেটের সামনে দীর্ঘদিন ধরে রিকশার কারণে যানজট সৃষ্টি হয়ে আসছিল, ফলে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে প্রবেশ ও বের হওয়া ব্যাহত হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা একটি কার্যকর সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি।
পরিকল্পনা অনুযায়ী, মূল ফটকের সামনে স্টেইনলেস স্টিল (SS) দিয়ে ব্লকেড স্থাপন করা হবে। একাধিক ব্লকেড শিকলের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাস, শিক্ষার্থী ও শিক্ষকদের গাড়ি বা মোটরসাইকেল প্রবেশের সময় ব্লকেডগুলো সাময়িকভাবে খুলে দেওয়া হবে; অন্যথায় সেগুলো সর্বদা বন্ধ অবস্থায় থাকবে।এর মাধ্যমে মূল ফটকের সামনে রিকশার অবস্থান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শৃঙ্খলা ফিরবে এবং সবার যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
এছাড়াও, ঈদের পর বিশ্ববিদ্যালয়ের বাইশ মাইল গেটের সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে। এই গেটটিকেও পর্যায়ক্রমে আরও সুন্দর ভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

20/05/2026

📢 নোটিশ
গত সপ্তাহে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে এবং রিদম ব্লাড সেন্টারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি হেলথ ক্যাম্পেইন ও ব্লাড ডোনেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রক্ত পরীক্ষার রিপোর্ট ও সার্টিফিকেট কেন্দ্রীয় ছাত্র সংসদের হাতে এসে পৌঁছেছে।
অতএব, যেসব শিক্ষার্থী রক্তদান করেছেন তাদের আগামীকাল নির্ধারিত সময়ে উপস্থিত থেকে নিজ নিজ সার্টিফিকেট ও রিপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

🕜 সময়: দুপুর ১:৩০ মিনিট
📍 স্থান: গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অফিস

অনুরোধক্রমে-
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু

Photos from গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু's post 17/05/2026

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত “Antimicrobial Resistance Awareness Seminar” সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্তমান বিশ্বে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) এক নীরব কিন্তু ভয়াবহ জনস্বাস্থ্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অপব্যবহার এই সংকটকে দিন দিন আরও জটিল করে তুলছে। এই বাস্তবতা উপলব্ধি করেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।আলোচনা, উপস্থাপনা এবং মতবিনিময়ের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, এর অপব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

আমরা বিশ্বাস করি, এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল করে তুলবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photos from গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু's post 17/05/2026

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর যৌথ উদ্যোগে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধক্ষমতা (AMR) বিষয়ক সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠিত।গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব আয়োজন টি সুন্দর ভাবে সম্পন্ন করে।

অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। আজ ১৭ মে, ২০২৬ তারিখে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গবিচাস)-এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে দিনব্যাপী ‘অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধক্ষমতা (AMR) বিষয়ক সচেতনতা কর্মসূচি’ সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বজুড়ে নীরব ঘাতক হিসেবে পরিচিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ বা এএমআর (AMR) সম্পর্কে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

15/05/2026

দৃশ্যমান হলো গণ বিশ্ববিদ্যালয়ের GB সংবলিত লোগো।

13/05/2026

বিশেষ বিজ্ঞপ্তি:

12/05/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

অনিবার্য কারণবশত আমাদের নির্ধারিত ANTIMICROBIAL RESISTANCE (AMR) AWARENESS PROGRAM এর তারিখ পরিবর্তন করা হয়েছে।

সম্মানিত Keynote Speaker-এর সময়সূচির কারণে পূর্বনির্ধারিত ১৩ মে ২০২৬ (বুধবার) এর পরিবর্তে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে —

🗓 ১৭ মে ২০২৬ (রবিবার)
⏰ সকাল ১০:০০ টা
📍 এ-ব্লক-৪১৭, গণ বিশ্ববিদ্যালয়

Keynote Speaker,

Dr. Md. Habibur Rahman,
National AMR MPTF Consultant for Bangladesh, World Organization For Animal Health (WOAH)

সকলকে নতুন তারিখ অনুযায়ী উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।

_আসছে ১৭ই মে, বুধবার Gono Bishwabidyalay Health Club-GBHC এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু আয়োজন করতে যাচ্ছে,

"𝗔𝗡𝗧𝗜𝗠𝗜𝗖𝗥𝗢𝗕𝗜𝗔𝗟 𝗥𝗘𝗦𝗜𝗦𝗧𝗔𝗡𝗖𝗘 (𝗔𝗠𝗥) 𝗔𝗪𝗔𝗥𝗘𝗡𝗘𝗦𝗦 𝗣𝗥𝗢𝗚𝗥𝗔𝗠"

আমাদের মূল আকর্ষণসমূহ :

🔹 Poster Competition: সৃজনশীলতায় তুলে ধরুন AMR-এর বাস্তবতা।
Poster Type: Scientific Poster
Poster Size: 3ft by 4ft
Poster Submission & inquiry: 01955441706 , 01797915972 & GBHC page .

*( সাইন্স ফ্যাকাল্টি বিশেষ করে মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ভেটেরিনারি , বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, এগ্রিকালচার, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এবং গণস্বাস্থ্য মেডিকেল কলেজ এর জন্য একটি সুবর্ণ সুযোগ )
* এছাড়াও অংশগ্রহণকারী হিসেবে আরো থাকবে সাভার এবং ধামরাই এলাকার স্বনামধন্য কলেজের গ্রুপ।

🔹 AMR Awareness Seminar

🔹 AMR Quiz Competition: রেজিস্টার্ড পার্টিসিপেন্টদের মধ্যে জমজমাট কুইজ।
🔹 Ward-based Awareness: সরাসরি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ওয়ার্ড এ সচেতনতামূলক ব্রিফিং।

🎁 আপনি যা পাবেন:
✅ অংশগ্রহণের সনদপত্র (Certificate)
✅ স্ন্যাকস ( Snacks )
✅ আকর্ষণীয় পুরস্কার ( Attractive prizes )

📍 বিস্তারিত তথ্য:
📌 স্থান: A ব্লক ৪১৭ নং রুম , একাডেমিক ভবন ,
গণ বিশ্ববিদ্যালয় ।
📆 তারিখ: ১৭মে , ২০২৬ (রবিবার)
⏰ সময়: সকাল ১০.০০ টা ।
💰 রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি !
⚠️ সতর্কতা: আসন সংখ্যা সীমিত !

🔗 রেজিস্ট্রেশন : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc9ZCXBDLP_ZHrEdtiof3i5qaPz9f6jPBKdnLYkkCF70uY3Hw/viewform?usp=send_form

⏰ বর্ধিত করে আবেদনের শেষ সময়: ১৫ মে, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট)

ফটো পার্টনার হিসেবে থাকছে: Gono Bishwabidyalay Photographic Society

Photos from গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু's post 12/05/2026

সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ছিল বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমের বেসিন, পানির ট্যাপ এবং কমোড সংক্রান্ত সমস্যাগুলো। এই মৌলিক সমস্যাগুলোর সমাধান ছিল সময়ের দাবি।

শিক্ষার্থীদের এই দুর্ভোগ নিরসনে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) শুরু থেকেই সোচ্চার ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গকসু-এর দায়িত্বশীল প্রতিনিধিদের ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তা আজ বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ক্যাম্পাসের ওয়াশরুম সংস্কারের কাজ এখন দৃশ্যমান। প্রতিটি ওয়াশরুমকে ব্যবহার উপযোগী ও স্বাস্থ্যসম্মত করে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গকসু সবসময় বদ্ধপরিকর। আমাদের এই পথচলায় আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমাদের মূল প্রেরণা।

Photos from গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - গকসু's post 11/05/2026

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতে গকসু-র বিশেষ উদ্যোগ।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-র আয়োজনে এবং রিদম ব্লাড সেন্টার-এর সহযোগিতায় আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হলো একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Gono University Campus
Dhaka