18/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন....
আমাদের দেশের রাজনীতি এতটা বাইরের ক্ষমতাধর রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পরেছে যে রাজনীতিবীদ ও জনগনকে জীবন, রক্ত ও সম্পদ দিয়ে এর মাশুল দিতে হচ্ছে দশকের পর দশক ধরে। কোন দল ক্ষমতায় গেলে ভার*ত বা বৃটে*ন খুশি তো আমে*রিকা খুশি নয়। আবার ক্ষমতার পালাবদলে এক পরাশক্তি খুশি তো অন্য পরাশক্তিধর রাষ্ট্রের স্বার্থে ভাটা পরে। তাদের এই ক্ষমতার দ্বন্দ্বে জীবন দিতে হচ্ছে হাদি দের, জীবনের শেষ বছরগুলোতে অসহনীয় দূর্ভোগ পোহাতে হয় বেগম খালেদা জিয়া দের ।আর জনগন,
জনগন তো প্রতিবার সম্পদ ও জীবন দিয়ে মায়েদের কোল খালি করা অথবা হাদি ভাইয়ের নিষ্পাপ সন্তানটির মতো বাবার মৃত লাশের দিকে নির্বাক তাকিয়ে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে।
উসমান হাদির ঘটনা গভীরভাবে আমাদের বিবেককে নাড়া দেয়। গত প্রায় পাঁচ দশক ধরে এ দেশে রাজনৈতিক সহিংসতা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরাশক্তিধর রাষ্ট্রগুলোর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতারই ফল। একেক সময় একেক শক্তির প্রভাব বিস্তারের লড়াইয়ে আমাদের দেশ পরিণত হয়েছে পরীক্ষাগারে, আর এর মূল্য দিতে হচ্ছে রাজনীতিবিদ, কর্মী ও সাধারণ মানুষকে—রক্ত দিয়ে, জীবন দিয়ে।
উসমান হাদি সেই নিষ্ঠুর বাস্তবতার তালিকাকেই বড় করা আর একটি নাম। ক্ষমতার নোংরা খেলায় একজন মানুষ হারিয়ে গেল, একটি পরিবার ভেঙে গেল। এখানে শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার আরেকটি অধ্যায় যুক্ত হলো। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো—এই লড়াইয়ে প্রকৃত বিজয়ী কেউ নয়, ক্ষতিটা শুধু আমাদেরই।
খালেদা জিয়ার জীবন আমাদের রাজনীতির আর এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। পশ্চিমা আধিপত্য ও পরাশক্তির রাজনীতির বলি হওয়া তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, চরমভাবে ক্ষতিগ্রস্ত একজন স্ত্রী ও মা । বিদেশি ষড়যন্ত্রে স্বামী হারানো, রাজনৈতিক আধিপত্যের চাপে পরিবার ছিন্নভিন্ন হওয়া, সন্তানদের থেকে আলাদা হওয়া, কারাবন্দি অবস্থায় যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত থাকা—সবকিছুই আমাদের দেশের রাজনীতিতে বিদেশি প্রভাবের নির্মম উদাহরণ। এ যেন আমাদের রাজনীতিবিদদের জন্য নির্ধারিত এক বেদনাদায়ক নিয়তি, যেখানে জনগণের বিশ্বাস ও চাহিদার চেয়ে বিদেশি এজেন্ডাই বেশি প্রাধান্য পায়।
খালেদা জিয়া হোক বা উসমান হাদি ভাই—দুজনেই মূলত একই বাস্তবতার শিকার: পরাশক্তিধর রাষ্ট্রগুলোর ক্ষমতার প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতায় আমাদের রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা। এই মূল্য শুধু রাজনীতিবিদরা নয়, পুরো জাতিই দিচ্ছে।
তাই রাজনীতি সচেতন প্রতিটি মানুষকেই অবশ্যই ভার*ত বা পশ্চিমা নির্ভর রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে এভাবেই আমাদের মায়েরা সন্তান হারাতে থাকবে অথবা নিষ্পাপ সন্তানরা হতে থাকবে অভিভাবকহীন।
উসমান হাদি ভাইয়ের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা—আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।
🖋️ আদনান
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়