Tabassum Toha

Tabassum Toha আমি কোন সাহিত্যিক বা কবি নই। মন যা চায় ?

মৃদুলের মৃদু সুখঃ ০১চায়ে চুমুকের পর সিগারেটে এক টান মনে হয় আহ্ কতই না সুখকর বিষয়টা। চা যেমন শরীরকে চাঙ্গা করে তেমনি সিগা...
20/03/2023

মৃদুলের মৃদু সুখঃ ০১

চায়ে চুমুকের পর সিগারেটে এক টান মনে হয় আহ্ কতই না সুখকর বিষয়টা। চা যেমন শরীরকে চাঙ্গা করে তেমনি সিগারেট মনকে চাঙ্গা করে। সিগারেটের এত বড় গুণ আছে যা অন্য কিছুতেই সুখ নেই। এই সংসারে সুখ তো সেই মনের ভাবনায়। কেউ টাকা বেশী বলে দুঃচিন্তায় আছে, আবার কারো নেই বলে চিন্তায় আছে। কিন্তু দিন শেষে সবাই একা। একা থাকতেই যেন সবাই নিজেকে সুখী মনে করে। একা হলেই মানুষ নিজেকে জানার বা বিচার করার বোধ ফিরে পায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবন কর্মের মূল্যায়ন লাভ না ক্ষতি সেই হিসেব অবলীলায় মিলিয়ে নিজেকে উৎসাহিত করে বা অনুশোচিত হয়। ঠিক সিগারেট সেই সুখ ঘুড়ির লাটাইয়ের সুতোর মত। এটা নিজে জ্বলে চাপা জ্বলন্ত আগুনের লেলীহানকে থামিয়ে সুখানুভূতি সৃষ্টিতে অনবদ্য। যদিও একদিন এটির দীর্ঘ সুফলে নিজের জীবনকে বিপন্ন করতে পারে......
এই মৃদুল কি করছিস বলে ডাকতে ডাকতে চা স্টলে হাজির নিবীড়। মুখে লেগে থাকা হাসি নিয়েই যে ব্যস্ত। তার পকেট খরচ বলে কিছু হিসেব করে চলতে হয় না। ধনকুবের বাবার একমাত্র সন্তান হওয়ায় একচিলতে দুঃখও যেন চেহারায় বড্ড বেমানান লাগে ওর। তবে কি সত্যি টাকা দিয়ে সুখ কেনা যায়। তবে এত বড় ধনাঢ্য ও বংশীয় পরিবার রেখে তার মা চলে গেল বাপের বাড়ির গ্রামের অতি ক্ষুদ্র এক কৃষকের সাথে। হয়ত টাকার থেকেও বড় কিছু আছে যাকে সুখ বলে...

-কিরে ভূত দেখার মত করে নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কেন?
- না তেমন কিছু না।
-কি খবর তোর। একদম পাত্তা নেই যে। একা একাই চা খেতে আসছিস কখন?
-সব কিছুই সবার অগোচর হয়না। কিছু জিনিস আপন গতিতেই চলতে স্বাচ্ছছন্দ বোধ করে।
-তুই সর্বদা এমন দার্শনিকের মত করে কথা বলিস কেন?
-সব বুঝতে নেই। আসলে আমি তো নিজেও বুঝি না যে আমার কথা কেমন শোনাচ্ছে।
-না তুই বদলে গেছিস কেমন যেন...
-থাক চললাম। পরে কথা হবে।

চা স্টল থেকে বের হয়ে সোজা বাড়ির পথে যেতে লাগল মৃদুল। কেন জানি নিবীড়ের মায়ের কথা মনে পড়ছে। আসলে সে কেন ওর বাবাকে ধোঁকা দিলেন। এতদিন জানতাম মানুষের টাকা হলেই নাকি সব তার। যার যত টাকা তার পৃথিবীর তত সম্পদ, অধিকার, শক্তি তত। তবে কেন কবি বলে গেছেন, অর্থই অনর্থের মূল। নাকি টাকার থেকেও সুখ দামি। তবে ওর বাবা তো জানতাম ওর মাকে তেমন ভালভাবে দেখতে পেতেন না। নানা রকম অত্যাচার করতেন। টাকার থেকে কি ঐ কৃষকের মন ও মানসিকতা ভাল। যেখানে টাকা ও বিলাসীতা অনুপস্থিত সেখানে ব্যক্তিত্বই মুখ্য। নাকি সুখের মানে অন্য কিছু।

চলবে....

#অচেনা_আমি

22/11/2022

আমরা সারা জীবন যুদ্ধ করি
একদিন নিশ্বাসের কাছে হেরে যেতে

#অচেনা_আমি

আজকাল আমি গন্ধ খুঁজে পাই। কখনো মৃত্যুর, কখনো বিশ্বাসঘাতকতার, কখনো ধোঁকার, কখনো হেরে যাবার।গন্ধটা অন্য কোথাও নয়, পাই সময...
29/05/2022

আজকাল আমি গন্ধ খুঁজে পাই।
কখনো মৃত্যুর, কখনো বিশ্বাসঘাতকতার, কখনো ধোঁকার, কখনো হেরে যাবার।
গন্ধটা অন্য কোথাও নয়, পাই সময়ের স্রোতে নির্মম বাস্তবতার,
পাই হাসি খুশি ভালোবাসা বিশ্বাসে মোড়ানো রঙিন খামে।
কখনো নিজেকেই গন্ধ করে, আবার কখনো নিজেই গন্ধ মেখে ঘুরে বেড়াই শরিফ মুসাফির হয়ে....
সময় চলে যায়, দিনের পর যায় যুগ, কিন্তু গন্ধ থেকে যায় সেই আগেরই মতন করে...

#অচেনা_আমি

আমার ভালবাসাছন্দে ছন্দে রচিত খণ্ডিতবুকের রক্তক্ষরণে সৃষ্টসুরে সুরে আবৃত্তি কণ্ঠযে শ্রুতধ্বনি উচ্চারিতসেই তো আমার প্রিয়আ...
14/05/2022

আমার ভালবাসা

ছন্দে ছন্দে রচিত খণ্ডিত
বুকের রক্তক্ষরণে সৃষ্ট
সুরে সুরে আবৃত্তি কণ্ঠ
যে শ্রুতধ্বনি উচ্চারিত
সেই তো আমার প্রিয়
আমার ভালবাসা❤️

কারক সমাসে বিভক্তি
নামের তালে তালে সন্ধি
বিশেষ বিশেষণে উক্তি
কারণ ব্যাকরণে উপলব্ধি
অন্য কিছুকে নয়
আমার ভালবাসা❤️

বর্ণে বর্ণে বর্নমালা
ছড়া ছন্দে ছন্দমালা
ব্যঞ্জনে মিলে শব্দ সমাহার
ওষ্ঠে উঠে স্বরধ্বনির বাহার
অন্য কোন নামে নয়
আমার ভালবাসা❤️

রক্তিম ফুলে পুষ্প সুবাস
অন্তভরে মিষ্টি ঘ্রাণ
রঙিন রঙে মুগ্ধতা ছড়ায়
পাতাবাহারে খুঁজে বেড়ায়
অন্য কাউকে নয়
আমার ভালবাসা❤️

সূর্য আভায় প্রথম কিরণে
কলঙ্কহীন মায়ার চন্দ্রে
সুদীপ্ত ঝলমলে জোছনা
ছুঁয়ে দেখার আকুলতা
তুমি ছাড়া কাউকে নয়
আমার ভালবাসা❤️

স্রোতধারা নদের পানে
হারিয়ে যাওয়া মোহনাতে
অসীম জলের অতল গভীরে
সাগরে মিশে উত্তাল মিলনে
তোমায় কাছে পেতে
আমার ভালবাসা❤️

অচেনা_আমি

01/03/2022

ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান
ছোট ছোট মিষ্টি ছোঁয়া
বিন্দু বিন্দু অশ্রু জ্বল
মিলে পূর্ণ অনুরক্তি ❤

বৃহৎ বৃহৎ চাওয়া
বিশাল কস্টমাখা
বড় বড় দীর্ঘশ্বাসে
হৃদস্পন্দনে খুঁজে পাওয়া

হালকা কথার অজুহাতে
তীব্র মনের বেখেয়ালে
একটুখানি দূরে যাওয়া
আমার মনের কাল বৈশাখী

রাতের আকাশের অস্পষ্ট জ্যোৎস্নায়
দিনের উত্তপ্ত চৌচির হৃদ
বর্ষার ভেজা অনুভূতি
শীতের মিষ্টি ভালোবাসায়

তোমায় করে পেতে
বড্ড ইচ্ছে করে
সারাদিন সারক্ষন
সর্বদা সর্বক্ষণ ❤❤
#অচেনা_আমি

08/12/2021

নষ্ট মন হৃদয়

নষ্ট মনের নষ্ট খেয়ালে
চাওয়া না পাওয়ার বিবাদে
তোমায় ছুঁতে চাই
সকাল সন্ধ্যে সারাবেলাতে

তোমার মিষ্টি ভালোবাসাতে
হৃদয়ের নগ্ন মনে
খুঁজে বেড়াই চুলের ঘ্রাণে
সুবাসে সৌরভ ছড়িয়ে

হাতের স্পর্শের শিহরণে
প্রেমাভাব নয়নের দৃষ্টিতে
মিষ্টি ওষ্ঠের পুরু লোভে
স্বাদ নিতে মনের অন্তরঙ্গে

তোমার সৌন্দর্যের মাধুর্যে
পাগল আমার তপ্ত হৃদয়ে
তোমায় পেতে চায় আমার আমিত্ব
ভালোবেসে পেতে থাকতে চাই তোমাত্বে

#অচেনা_আমি

জীবন্ত বইবিদ্যা পুস্তকে বাহারী আঁকারঙ তুলিতে কত লিখাআমি হাজারো কর্ণফুলীআর ভোসকা কাগজীএক জীবন্ত বইজীবনের ক্ষণে ক্ষণেঅন্তি...
20/09/2021

জীবন্ত বই

বিদ্যা পুস্তকে বাহারী আঁকা
রঙ তুলিতে কত লিখা
আমি হাজারো কর্ণফুলী
আর ভোসকা কাগজী
এক জীবন্ত বই

জীবনের ক্ষণে ক্ষণে
অন্তিম সন্ধিলগ্নে
সুখ দুঃখের মিশেলে লিখা
রক্ত বর্ণে যায়নি পড়া
আমার জীবন্ত বই

ভালোলাগা ভালোবাসা কতকথা
স্মৃতিরেখা দুঃস্বপ্ন চোখের পাতা
এঁকে গেছে সহস্র গল্প ছবি
মমতা ছলনার পোড়ানো প্রতিচ্ছবি
ব্যথিত জীবন্ত বই

সীমাহীন বাঁধাহীন মিথ্যে আঁকিঝুঁকি
জোর বিজোড় সংখ্যার পাতার অনাসৃষ্টি
মনের ভাবনায় কালো কালির সুপ্তগল্পে
হারিয়েছি তোমায় রঙিন শব্দ ভান্ডারে
মিথ্যে জীবন্ত বই

সময় আর বেলার মাঝে
ছেড়া পৃষ্ঠার প্রতিটি ভাঁজে
কালো ছায়ার মায়াবী কথাতে
অশ্রুসিক্ত হৃদ রক্তপাতে
হারানো জীবন্ত বই

শেষ পৃষ্ঠার জীবনও গল্পে
সুখ দুঃখের অনিশ্চিত হিসাবে
আমায় খুঁজে পাবে তোমার কল্পনাতে
হারিয়ে খুঁজবে তোমার তুমিতে
চির অমর জীবন্ত বইতে....!

(অচেনা_আমি)

যেখানেই থাকুন না কেন, আপনারও ঈদ কাটুক নিরাপদে, প্রিয়জনের সাথে। ঈদ মোবারক
20/07/2021

যেখানেই থাকুন না কেন, আপনারও ঈদ কাটুক নিরাপদে, প্রিয়জনের সাথে।
ঈদ মোবারক

বাস্তবতা নেই,তবে রয়েছে প্রাণখোলা সরলতা😘😘
14/07/2021

বাস্তবতা নেই,
তবে রয়েছে প্রাণখোলা সরলতা😘😘

আমার বন্দী বেলায়হঠাৎ তোমায় মনে পড়ে যায়আমার বন্দী বেলায়মেঘলা আকাশে ঝুমআমার সন্ধ্যের দলছুটইচ্ছে করে থাকতে ধরেতোমার আঙ...
10/07/2021

আমার বন্দী বেলায়
হঠাৎ তোমায় মনে পড়ে যায়
আমার বন্দী বেলায়

মেঘলা আকাশে ঝুম
আমার সন্ধ্যের দলছুট
ইচ্ছে করে থাকতে ধরে
তোমার আঙিনায়
আমার বন্দী বেলায়

আজ ধূসর রঙে রঙিন
পিচ ঢালা সবুজ বাকে
ভালোবাসার দিনগুলো মলিন
শুধু তোমার অবহেলায়
আমার বন্দী বেলায়

কাচের ফ্রেমে চোখ মেলেছে
দৃষ্টি জুড়ে তোমায়
মুখখানি আজ হারিয়ে গেছে
গল্পের কোন এক বাহানায়
শুধু তোমার অপেক্ষায়
আমার বন্দী বেলায়

হোক না সবুজ হোক না রঙিন
কেটে যাক সব নীল
গোলাপে গোলাপে মিলবো দুজন
বাহুতে বাহুতে প্রেম বন্ধন
শুধু তোমার ভালোবাসায়
আমার বন্দী বেলায়

#অচেনা_আমি

22/10/2018

“প্রতিদিন বার বার মনের মৃত্যুর থেকে, একদিনের দৈহিক মৃত্যু শ্রেষ্ঠ।”
#অচেনা_আমি

Address

Dhaka
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tabassum Toha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category