Mohammadia Alim Madrasah

Mohammadia Alim Madrasah

Share

This is the official social page of Mohammadia Alim Madrasah. Like this page and be connected with us. Thank you.

05/01/2022

সবাই অবশ্যই মাস্ক পরে আসবে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে। বিশেষ প্রয়োজনে মাদরাসার অফিসের নম্বরে যোগাযোগ করবে।

26/12/2021

বছর শেষ হতে চললো। নতুন বছর শুরু হবে। আপনার সন্তানকে স্কুলে দিবেন না কি মাদ্রাসায় সেটা আপনার সিদ্ধান্ত। যেখানেই হোক, দেখবেন সেটা যেন ভালো প্রতিষ্ঠান হয়।

07/10/2021

Course link: https://10minuteschool.com/special/hsc-21-final-preparation-course?aff=fbg13421

ক্লাস শুরু হবে ১৬ অক্টোবর। এইচএসসি-২১ নিয়ে যাদের আত্মবিশ্বাসের একটু হলেও ঘাটতি আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। দেরি করবে না।

09/09/2021
Photos from Mohammadia Alim Madrasah's post 22/02/2021

মোহাম্মদীয় আলিম মাদ্রাসায় “মহান শহিদ দিবশ ও আন্তজাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে আয়জিত বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠান।

18/03/2020

করোনাভাইরাস নিয়ে কথা বলার সময় ধর্ম নিয়ে টানাটানি করবেন না।

“করোনা” মানে “কুরআন, রোজা ও নামাজ”—এসব বানোয়াট বেদায়াতি কথা বলে নিজের মূর্খতার প্রকাশ করবেন না। করোনা নাম যারা দেয়, তারা আরবি-ফারসি জানেন না আর “নামাজ” “রোজা” এগুলোও আরবি শব্দ নয়। ভাইরাসের নামের সাথে কুরআনের মিল দিয়ে কী প্রমাণ করতে চান? নাউযুবিল্লাহ।

মনে যা আসে, তা-ই বলে বেড়াবেন না। আপনি ছোটবেলায় স্কুল-মাদ্রাসায় পড়েছেন, সুতরাং অশিক্ষিতের মত আচরণ করবেন না।

“মুসলিমরা এ ভাইরাসে আক্রান্ত হয় না”— এসব উল্টাপাল্টা বকবেন না। ইরাক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বহু মুসলমান এখন আক্রান্ত, মারা গিয়েছেন অনেকে। জাহাজ ডুবলে ওপরতল নিচেরতল সব ডুবে যায়, নিচের তলার মাতাল যেমন মরে, ওপরতলার একদম কোণার এক কক্ষে বসে থাকা যিকিরকারীও মরে। সবাই মরে।

বেশি বেশি ক্ষমাপ্রার্থনা করুন আল্লাহর কাছে। আবার আল্লাহর উপর ভরসা করতে গিয়ে কোনোরকম সাবধানতা অবলম্বন না করে সারাদিন ঘুরে বেড়ালে লাভ নাই। নিজের সর্বোচ্চ চেষ্টা করে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। দুহাতের রগ কেটে “আল্লাহ বাঁচাবেন” বলে চোখ বন্ধ করে থাকলে তো হবে না। আল্লাহর দেয়া মস্তিষ্ক যদি আপনি ব্যবহার না করেন, তবে তো কারো কিছু বলার নেই।

আল্লাহ আমাদের মূর্খতা এবং মূর্খের সংস্পর্শ থেকে হেফাজত করুন। আমীন।

Photos from Mohammadia Alim Madrasah's post 26/08/2018

Good old day

Study Tour - 2017

16/08/2018

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৮ই আগষ্ট হতে ০২রা সেপ্টেম্বর পর্যন্ত মাদ্রাসার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষিত হয়েছে।
০৩রা সেপ্টেম্বর হতে যথারীতি ক্লাস আরম্ভ হবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ ।

প্রধান শিক্ষক

Photos from Mohammadia Alim Madrasah's post 11/08/2018

“শিক্ষা অর্জনে যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ প্রয়োজন, তেমনিভাবে মানসিক বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড।”
–গুল মোহাম্মদ মাহবুব স্যার।

আজ অনুষ্ঠিত হলো মাদ্রাসার বার্ষিক ক্রীড়া এ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান - ২০১৮।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উৎফুল্ল।

04/08/2018

আজ অনুষ্ঠিত হয়ে গেল মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০১৮ এর চূড়ান্ত ম্যাচটি।

Team HYDRA বনাম R Tigers.

দুর্দান্ত দুটি টীমের মধ্যে বিজয়ী হয়েছে R Tigers (অধিনায়কঃ কামরুল ইসলাম, দশম শ্রেণি)। অভিনন্দন বিজয়ী দলকে। অন্য টীমগুলোকে শুভেচ্ছা। রানার্স আপ দলকেও নিরাশ করা হবে না।

02/08/2018

দেশের মানুষের ওপর অত্যাচার হচ্ছে। নির্যাতিত মানুষ বিচার পাচ্ছে না। সরকার অন্যায় করেছে, করেছে আইনের লোকেরা। যেদিকে দৃষ্টি যায়, কপটতা, দুর্নীতি ও বর্বর মিথ্যাচার। স্বাভাবিকভাবেই একজন মানুষ, একজন তুমি– এসবকে ঘৃণা করবে। হয়তো খুব করে গালিগালাজও করবে দেশের এ পরিস্থিতিকে।

কিন্তু সাবধান! কখনো তোমার দেশকে গালি দিও না। বাংলাদেশ আমাদের জননী এবং জননী কখনো অসৎ হতে পারে না। বরং অসৎ হলো– তার কিছু পথভ্রষ্ট সন্তানগণ। তোমার ক্ষতি হয়েছে বলে তুমি রাষ্ট্রকে দোষারোপ করো, দেশের এই অবস্থাকে বিদ্রুপ করো, দেশের মন্দ মানুষদের নিন্দা করো, দেশকে নয়।

21/07/2018

আজ হতে শুরু হতে যাচ্ছে মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট - ২০১৮।
মোট ছয়টি দল নিয়ে গঠিত ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বের প্রথম ম্যাচ অনুষ্টিত হবে আজ বিকাল ৫:৪৫ মিনিটে;
Team HYDRA বনাম FC Stars.

স্থান: মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা ক্রীড়াচক্র।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Madrasah Goli, Rayer Bazar
Dhaka
1207

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 11:00
Saturday 07:30 - 14:00
Sunday 07:30 - 14:00