28/09/2025
আইএসএসবি এর পরীক্ষা সমূহ (Tests of ISSB)
আই-কিউ (IQ) বা Intelligence Quotient
ISSB তে অনেক গুরুত্বপূর্ণ একটি টেস্ট। যা Psychology test এর একটি অংশ। ISSB এর প্রাথমিক টেস্ট বলা হয় স্ক্রিনিং টেস্টকে, আর স্ক্রিনিং টেস্টের একটি হলো আই-কিউ (IQ) বা Intelligence Quotient এবং অন্যটি হলো পিপিডিটি bবা Picture Perception and Description Test. এই আই-কিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই কেবল পিপিডিটি তে অংশগ্রহণ করতে পারে। এবং পিপিডিটি তে যারা উত্তীর্ণ হয় তারাই কেবলমাত্র পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং ISSB তে বাকি দিনগুলো থাকতে পারে। । ISSB তে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্যে এই টেস্টে উত্তীর্ণ হতে হয়। তাহলে বুঝতেই পারছো আই-কিউ টেস্ট কতটা গুরুত্বপূর্ণ। আই-কিউ টেস্টে ভালো করতে পারলে পিপিডিটি তোমার জন্যে সহজ হবে। তাহলে চলো জেনে নিই আই-কিউ তে কিভাবে ভালো করা যাবে -
কেনো এই টেস্টটি নেওয়া হয়?
IQ Test এর মাধ্যমে প্রার্থীর সাধারণ বুদ্ধিমত্তা, যৌক্তিক চিন্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষার্থীর সমস্যা সমাধানে দক্ষতা,
Time Maintain এর দক্ষতা এখানে গুরুত্বপূর্ন বিষয়।
IQ Test বর্তমানে ৩ ধরনের নেওয়া হয়। যেমন,
I. Verbal
II. Non-verbal
III. Psychometric (নতুন সংযোজন)
কিভাবে Time Manage করব?
◽ আগে থেকেই যথেষ্ট অনুশীলন করতে হবে
◽ মাথা ঠান্ডা রাখতে হবে
◽ একটি না পারলে পরেরটা চেষ্টা করতে হবে
কিভাবে ভালো করবো?
এই টেস্ট টির দ্বারা যেহেতু Candidate এর Psychology যাচাই করা হয় তাই কিছু বিষয় খেয়াল রাখতে হবে,
◽ আন্দাযে দাগানো যাবে না কারণ, Accuracy তে গুরুত্ব দেওয়া হয়
◽ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার practice করতে হবে
◽ একটি question এর জন্যে সময় অপচয় করা যাবে না
◽ Question ভালোভাবে দেখতে হবে তারপর Answer করতে হবে
শীঘ্রই IQ এর ৩ টি ধরন নিয়ে বিস্তরিত আমাদের ফেসবুক পেইজ ISSB - Road To Academy এবং আমাদের ইউুটিউব চ্যানেল ISSB | Road To Academy
এ দেওয়া হবে। তাই আমাদের ফেসবুক পেইজ ISSB - Road To Academy এবং আমাদের ইউুটিউব চ্যানেল ISSB | Road To Academy ফলো দিয়ে রাখতে পারো।