Hifz Academy

Hifz Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hifz Academy, Religious school, House 155, Block D, Road 06, Mahanagar Project, Rampura, Dhaka.
(1)

হিফজ একাডেমি শিশু-কিশোরদের জন্য একটি পরিকল্পিত ও বিশেষায়িত অনাবাসিক প্রতিষ্ঠান, যেখানে কুরআন হিফজের পাশাপাশি জেনারেল ও মৌলিক দীনি শিক্ষার সুব্যবস্থা রয়েছে, যাতে শিক্ষার্থীরা হিফজ শেষে কুরআন-সুন্নাহর সুযোগ্য আলিম হিসেবে গড়ে উঠতে পারে।

27/09/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহসম্মানিত অভিভাবক,*হিফয একাডেমির সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে আপনার সন্তানের ম...
05/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

সম্মানিত অভিভাবক,

*হিফয একাডেমির সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে আপনার সন্তানের মাসিক প্রদেয় (বেতন) চলতি মাসের ১১ তারিখ আগামী শনিবারের মধ্যে পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।*

আপনার আন্তরিক সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, সুশৃঙ্খল ও মননশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে ইনশাআল্লাহ।

নিবেদনে—
হিফয একাডেমি কর্তৃপক্ষ

📢 আগামীকাল থেকে শুরু হচ্ছে হিফয একাডেমির সকল কার্যক্রমসম্মানিত অভিভাবক,আগামীকাল ৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে হিফয একাডেমির সকল...
04/09/2026

📢 আগামীকাল থেকে শুরু হচ্ছে হিফয একাডেমির সকল কার্যক্রম

সম্মানিত অভিভাবক,
আগামীকাল ৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে হিফয একাডেমির সকল কার্যক্রম চালু থাকবে এবং যথারীতি পূর্বের সময় অনুযায়ী সকল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস চলবে ইনশাআল্লাহ। সকল শিক্ষার্থীকে সময় মতো ক্লাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রয়োজনীয় যেকোনো তথ্য বা বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে এই +880 1886-788136 নাম্বারে যোগাযোগ করুন জাযাকুমুল্লাহ।

--হিফয একাডেমি কর্তৃপক্ষ

🌿 আনন্দঘন পরিবেশে ফলাফলের সাথে কিছু পুরস্কার ✨📚 হিফয একাডেমি | ২০২৬ শিক্ষাবর্ষআলহামদুলিল্লাহ! 🤲গত ২৬ আগস্ট ২০২৬, বুধবার,...
27/08/2026

🌿 আনন্দঘন পরিবেশে ফলাফলের সাথে কিছু পুরস্কার ✨

📚 হিফয একাডেমি | ২০২৬ শিক্ষাবর্ষ

আলহামদুলিল্লাহ! 🤲
গত ২৬ আগস্ট ২০২৬, বুধবার, হিফয একাডেমির ২০২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। 🎓

🏆 ফলাফল বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও কৃতিত্বকে স্বীকৃতি ও উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

✨ আমাদের এই আয়োজনের উদ্দেশ্য শুধু ফলাফল প্রকাশ নয়; বরং শিক্ষার্থীদের আরও মনোযোগী, আত্মবিশ্বাসী ও অধ্যবসায়ী হয়ে ওঠার জন্য উৎসাহিত করা।

🌱 প্রত্যেক শিক্ষার্থীর অগ্রগতি আমাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার।

🤲 আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর ইলম, আমল ও হিফযে বরকত দান করুন এবং তাদেরকে কুরআনের যোগ্য হাফিয হিসেবে কবুল করুন। আমীন।

💚 হিফয একাডেমি
মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ

📢 রেজাল্ট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশসম্মানিত অভিভাবকবৃন্দ,আলহামদুলিল্লাহ, আজ বুধবার, ২৬ আগস্ট Hifz Academy-এর সক...
26/08/2026

📢 রেজাল্ট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আলহামদুলিল্লাহ, আজ বুধবার, ২৬ আগস্ট Hifz Academy-এর সকল বিভাগের শিক্ষার্থীদের মাঝে রেজাল্ট কার্ড প্রদান করা হয়েছে।

অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ—রেজাল্ট কার্ডটি মনোযোগ সহকারে পর্যালোচনা করে সন্তানের পড়াশোনা ও অগ্রগতি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য রেজাল্ট কার্ডের পেছনে লিখে স্বাক্ষর প্রদান করবেন।

ইনশাআল্লাহ, ছুটি শেষে প্রথম ক্লাসে শিক্ষার্থীর মাধ্যমে স্বাক্ষরকৃত রেজাল্ট কার্ডটি মাদ্রাসায় পুনরায় পাঠিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

আপনার সন্তানের শিক্ষাগত ও নৈতিক উন্নতিতে আপনাদের মূল্যবান মতামত, সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সঙ্গে সমন্বিতভাবেই আমরা সন্তানদের আরও সুন্দরভাবে গড়ে তুলতে চাই।

আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সন্তানদের ইলম, আমল ও আখলাকে উত্তম করে গড়ে তোলার তাওফীক দান করুন।
আমীন। 🤲

বিনীত
হিফয একাডেমি কর্তৃপক্ষ

🍂 অভিভাবক সম্মেলন | Parenting & Tarbiyah Session 🌿আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ ২৫ আগস্ট, মঙ্গলবার H...
25/08/2026

🍂 অভিভাবক সম্মেলন | Parenting & Tarbiyah Session 🌿

আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ ২৫ আগস্ট, মঙ্গলবার Hifz Academy-এর আয়োজনে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর ও হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়েছে।

পবিত্র কুরআনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজনের শুভ সূচনা। আমাদের প্রিয় শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া তিলাওয়াত উপস্থিত সকলের অন্তরকে স্নিগ্ধ করে তোলে। এরপর শুরু হয় মূল আলোচনা পর্ব।

🌿 তারবিয়াহ ও প্যারেন্টিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
হযরত মাওলানা তাহমীদুল মাওলা (হাফিযাহুল্লাহ) সন্তানদের সঠিক তারবিয়াহ, অভিভাবকদের দায়িত্ব এবং উত্তম পরিবেশে সন্তান গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা উপস্থাপন করেন।

এরপর হযরত মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম (হাফিযাহুল্লাহ) সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত ও দিকনির্দেশনা প্রদান করেন।

🤍 অভিভাবকদের আন্তরিক উপস্থিতি
মাশাআল্লাহ, সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ও সন্তোষজনক উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে। তাঁদের আন্তরিক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে এবং মুরুব্বিগণও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

📖 কুরআনের সবক ও বিশেষ সম্মাননা
আয়োজনের একটি বিশেষ মুহূর্ত ছিল Hifz Academy-এর নাজেরা বিভাগের শিক্ষার্থীদের কুরআনের সবক উপস্থাপন। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রায় ৬ জন শিক্ষার্থী কুরআনের সবক গ্রহণের সৌভাগ্য অর্জন করেছে। তাদের এই সুন্দর অর্জনকে উৎসাহিত করতে প্রত্যেককে সম্মাননা স্মারক (সার্টিফিকেট) প্রদান করা হয়।

এই ছোট্ট সম্মাননা তাদের অর্জনের স্বীকৃতির পাশাপাশি কুরআনের পথে তাদের ভালোবাসা, আগ্রহ ও পথচলাকে আরও দৃঢ় করার একটি ক্ষুদ্র প্রয়াস। 🌸

সবশেষে দো‘আর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পাশাপাশি উপস্থিত সম্মানিত অভিভাবক ও অতিথিদের জন্য সামান্য মেহমানদারিরও আয়োজন ছিল—আলহামদুলিল্লাহ।

🤲 আমাদের দো‘আ—
আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন, আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত করুন, তাদের উত্তম তারবিয়াহ দান করুন এবং কুরআনের সঙ্গে তাদের সম্পর্ক আমৃত্যু অটুট রাখুন। তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন এবং দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত করার তাওফীক দান করুন।

آمين يا رب العالمين 🤲🌿

📖 হিফযুল কুরআনের সবক গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ১. 👤 আরিয়ান আদনান জাওয়াদপিতা: মুমিন সরদার২. 👤 হুজাইফা ইবনে হক উমায়েরপিতা: ...
25/08/2026

📖 হিফযুল কুরআনের সবক গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ

১. 👤 আরিয়ান আদনান জাওয়াদ
পিতা: মুমিন সরদার

২. 👤 হুজাইফা ইবনে হক উমায়ের
পিতা: হাফিজুল হক রয়েল

৩. 👤 আব্দুল্লাহ হামযা
পিতা: মাহমুদুল হাসান রায়হান

৪. 👤 সৈয়দ আব্দুল্লাহ নুআইম
পিতা: মাওলানা আব্দুল্লাহ সুহাইব

৫. 👤 আবু হুরাইরা সাইফ
পিতা: সাইফুল ইসলাম

৬. 👤 আলমুকতাদির জুনায়েদ
পিতা: ওমর ফারুক

৭. 👤 মুহাম্মাদ বিন আম্মার
পিতা: আম্মার বিন ইকবাল

📖 হিফয বিভাগের ২য় সেমিস্টার পরীক্ষা সম্পন্নআলহামদুলিল্লাহ! শান্ত, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশে Hifz Academy-এর ২০২৬...
25/08/2026

📖 হিফয বিভাগের ২য় সেমিস্টার পরীক্ষা সম্পন্ন

আলহামদুলিল্লাহ! শান্ত, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশে Hifz Academy-এর ২০২৬ শিক্ষাবর্ষের হিফয বিভাগের ২য় সেমিস্টার পরীক্ষা—কায়দা, কুরআন ও দীনিয়াত—আজ মঙ্গলবার, ২৫ আগস্ট সফলভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ, শিক্ষকদের সুশৃঙ্খল তত্ত্বাবধান এবং সার্বিক সুন্দর পরিবেশে আমরা অত্যন্ত সন্তুষ্ট—মাশাআল্লাহ। পরীক্ষায় শিশুদের আগ্রহ, মনোযোগ ও অগ্রগতি সত্যিই প্রশংসনীয়। 🌸

আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের ইলমে, আমলে ও আখলাকে আরও সমৃদ্ধ করুন এবং কুরআনের সাথে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করুন। আমীন। 🤲

পরবর্তী ধাপে ইনশাআল্লাহ ফলাফল প্রকাশ ও প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকবে সংক্ষিপ্ত বিরতি, এরপর যথারীতি পরবর্তী কার্যক্রম শুরু হবে।

Address

House 155, Block D, Road 06, Mahanagar Project, Rampura
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hifz Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share