Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka

Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka

Share

মাওলানা ভাসানী হল
ঢাকা নার্সিং কলেজ, ঢাকা

Photos from Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka's post 07/02/2026

মাওলানা ভাসানী হল ছাত্র সংসদের পক্ষ থেকে ঢাকা নার্সিং কলেজের নবনিযুক্ত অধ্যাক্ষ ম্যামকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় ছাত্র সংসদের সদস্যবৃন্দ ম্যামকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর সুদক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় ঢাকা নার্সিং কলেজ শিক্ষা ও সেবার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

ম্যামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

মাওলানা ভাসানী হল ছাত্র সংসদ
ঢাকা নার্সিং কলেজ,ঢাকা।

Photos from Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka's post 15/01/2026

🌿 হল ডে – ২০২৬
✨ স্মৃতির টানে ফিরে চলা,
প্রাণের হলে মিলনমেলা ✨

১৩ই জানুয়ারি — শুধু একটি তারিখ নয়, এটি মাওলানা ভাসানী হলের ১৫ বছরের গৌরবময় ইতিহাসের এক মহামূল্যবান অধ্যায়।

আজ আমরা ফিরে আসি —
ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে ফিরে আসি আমাদের দ্বিতীয় ঘরে, যেখানে প্রথম বন্ধুত্ব গড়ে উঠেছিল, প্রথম স্বপ্ন আঁকা হয়েছিল, প্রথম কষ্টে কাঁধে হাত রাখা হয়েছিল।

মাওলানা ভাসানী হল…
শুধু ইট-সিমেন্টের একটি ভবন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ, আমাদের সংগ্রাম, স্বপ্ন, ব্যর্থতা, সাফল্যের নীরব সাক্ষী।

আজকের এই দিনে সিনিয়র-জুনিয়র সব পরিচয় ভেঙে আমরা কেবল একটি পরিবার — একটি নামেই পরিচিত:
মাওলানা ভাসানী হল পরিবার 🤍

হল ডে মানে —
পুরোনো করিডোরে হেঁটে যাওয়া, হোস্টেল রুমের দেয়ালে লুকিয়ে থাকা হাসি-কান্নার গল্পগুলো আবার জাগিয়ে তোলা, সেই পরিচিত মুখগুলোর সঙ্গে নতুন করে চোখে চোখ রেখে বলা—“আমরা এখনও একসাথেই আছি।”

১৫ বছর পেরিয়ে এই হল আজ দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে, কারণ এই দেয়ালের ভেতর দিয়েই গড়ে উঠেছে শত শত নার্স — মানবতার সেবায় নিবেদিত যোদ্ধা।

আজকের এই হল ডে আমাদের মনে করিয়ে দেয়— আমরা কেবল শিক্ষার্থী ছিলাম না, আমরা ছিলাম একটি ইতিহাসের অংশ।সব প্রাক্তন ও বর্তমান বাসিন্দাদের প্রতি অগাধ ভালোবাসা ও কৃতজ্ঞতা 🤍

চিরকাল গর্বের সাথে বলব—
আমি মাওলানা ভাসানী হলের সন্তান।
ঢাকা নার্সিং কলেজ, ঢাকা।
🏥 হল ডে ২০২৬ 🌿

আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা মাওলানা ভাসানী হলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদসহ সমগ্র হল কমিটির প্রতিটি সদস্যের প্রতি— যাদের ঐকান্তিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে এই বছরের হল ডে – ২০২৬ পরিণত হয়েছে এক স্মরণীয়, সুসংগঠিত ও প্রাণবন্ত উৎসবে।

বিশেষভাবে উল্লেখ করতে হয় আমাদের প্রেসিডেন্টের দক্ষ নেতৃত্ব এবং সাধারণ সম্পাদকের সুসমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের কথা— যার সমন্বয়ে এই আয়োজন পেয়েছে শৃঙ্খলা, সৌন্দর্য ও সাফল্যের অনন্য ছোঁয়া।

ধন্যবাদ,
মাওলানা ভাসানী হলের
সভাপতি : Sagor Al Mamun
সাধারণ সম্পাদক : Md Sohel Rana

14/01/2026

Hall Day 2026!! 🎊🤝

12/01/2026

Loading.......





Hall Day 2026!!

15/11/2025

The comrades of Mawlana Bhashani Hall, DNC!

Photos from Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka's post 14/11/2025

হ্যালো,মানিকগঞ্জ 💥

13/11/2025

Boom 💥
Let's Enjoy together.
DNC Hall Tour 2k25.
Location : Manikganj

Photos from Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka's post 11/11/2025

🏛️ মাওলানা ভাসানী হল, ঢাকা নার্সিং কলেজ

১৫তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত 🩺

মাওলানা ভাসানী হলের ১৫তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় আজ আলোচনা হয় হলের সার্বিক পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, এবং আসন্ন হল ট্যুরের সার্বিক প্রস্তুতি নিয়ে।
সভায় সদস্যরা হলের পরিবেশ আরও সুন্দর, স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থী-বান্ধব করে তোলার বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন। 🌿

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও প্রাণবন্ত আবাসিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। 💫

📍স্থান: মাওলানা ভাসানী হল
ঢাকা নার্সিং কলেজ,ঢাকা।
📅 তারিখ: [১১-১১-২০২৫]

Photos from Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka's post 23/10/2025

ঢাকা নার্সিং কলেজ 🆚 শের-ই-বাংলা নার্সিং কলেজ —
আজকের রোমাঞ্চকর ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ঢাকা নার্সিং কলেজ ও শের-ই-বাংলা নার্সিং কলেজ মুখোমুখি হয় সবুজ মাঠে। খেলায় ছিল প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা, হাসি আর বন্ধুত্বের দারুণ সমন্বয়! 💪🔥

শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে দেখা যায় — ২-২!
জয় বা পরাজয়ের চেয়ে বড় হলো স্পোর্টসম্যানশিপ ও পারস্পরিক সম্মান।

👏 অভিনন্দন দুই দলের সকল খেলোয়াড়কে —
তোমাদের খেলায় প্রমাণ হয়েছে, নার্সরা শুধু রোগীর সেবায় নয়, মাঠেও পারে লড়তে হৃদয় উজাড় করে! ❤️⚽

21/09/2025

নবীন বরণে ঢাকা নার্সিং কলেজের ছেলেদের পারফরম্যান্স! পুরাই 🔥

21/09/2025

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতার পর ঢাকা নার্সিং কলেজ -এর ছাত্রহলের আনন্দ-উল্লাস! 🤩
#নাগিন_ডান্স

Photos from Mawlana Bhashani Hall, Dhaka Nursing College, Dhaka's post 27/08/2025

মাওলানা ভাসানী হল ছাত্র সংসদের ১৫তম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমরা প্রত্যাশা করি, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আমাদের প্রিয় হলে—

📌 একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ
📌 শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার মান
📌 পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলেমিশে থাকার সংস্কৃতি
📌 এবং সর্বোপরি একটি গতিশীল ও শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠিত হবে।

১৫তম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত --
সভাপতি: Sagor Al Mamun
সাধারণ সম্পাদক: Md Sohel Rana

তোমাদের বলিষ্ঠ নেতৃত্বে মাওলানা ভাসানী হল হয়ে উঠুক শিক্ষার্থীদের গর্ব, আশার আলো ও অনুপ্রেরণার কেন্দ্র। ✨🚩

🤝📚 “মাওলানা ভাসানী হল—
শিক্ষা, সম্প্রীতি আর পারিবারিক বন্ধনের নাম।”

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka Nursing College, (DNC)
Dhaka