27/04/2026
We are proud to share that Hashimukh has officially signed an MoU with Shakti Foundation for Disadvantaged Women.
This partnership marks a meaningful step forward in advancing menstrual and reproductive health for adolescent girls and women in underserved communities.
We will work on promoting awareness, dignity, and access to sustainable solutions, especially through reusable sanitary pads.Our shared vision is simple yet powerful, healthier, informed and empowered women and girls who can lead with confidence and dignity.
25/04/2026
দাকোপে হাসিমুখের ভাসমান স্কুলে একটুখানি আলো, একরাশ স্বপ্ন…
সম্প্রতি হাসিমুখ টিম খুলনার জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা কালাবগী ও নালিয়ান (সুন্দরবনের ঠিক আগের স্থলভাগ) পরিদর্শনে গিয়েছিল। নালিয়ানে হাসিমুখ স্কিল সেন্টার এবং কালাবগীতে নৌকার উপর ভাসমান স্কুলে আমরা দেখেছি এক অসাধারণ দৃশ্য! পানির উপর দুলতে থাকা একটি ছোট্ট শ্রেণিকক্ষ, আর সেখানে বসে থাকা স্বপ্নভরা চোখের শিশুরা।
এই শিশুরা স্বপ্ন দেখে, কেউ ডাক্তার হবে, কেউ শিক্ষক, কেউ মানুষের পাশে দাঁড়াবে। অথচ তাদের বাস্তবতা খুব কঠিন। বাঁশের খুঁটির উপর দাঁড়ানো ঘর, নিচে প্রবল স্রোতের পানি। সেই ঘরে পৌঁছাতে হলে পেরোতে হয় চিকন কাঠের সাঁকো। প্রতিদিন প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই তাদের বেঁচে থাকা।
তবুও তারা থেমে নেই। তারা পড়তে চায়, লিখতে চায়, কম্পিউটার শিখতে চায়। তাদের চোখে আছে অদম্য ইচ্ছাশক্তি আর পরিবর্তনের স্বপ্ন।
বর্তমানে আমরা সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থীকে এই ভাসমান স্কুলে সহায়তা দিতে পারছি। অথচ শুধু কালাবগীতেই আরও ৩৫–৪০ জন শিশু প্রতিদিন অপেক্ষা করে—কখন তারা স্কুলে বসার সুযোগ পাবে। তারা দৌড়ে এসে শিক্ষককে জিজ্ঞাসা করে, “আজ কি আমরাও পড়তে পারবো?”
স্থান সংকট ও সীমিত ফান্ডিং আমাদের বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের বিশ্বাস আছে, একসাথে এগোলে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব। আমরা সংকল্পবদ্ধ, খুব শীঘ্রই এই শিশুদের জন্য আরও জায়গা ও সুযোগ তৈরি করবো।
আপনাদের সহযোগিতায়ই এই আলো আরও ছড়িয়ে পড়তে পারে। আসুন, আমরা সবাই মিলে তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেই।
A little light, a bundle of dreams at Hashimukh’s floating school in Dacope!!
Recently, the Hashimukh team visited the climate-vulnerable areas of Kalabogi and Nalian in Khulna (the last stretch of land before the Sundarbans). There, we witnessed something truly extraordinary. At the Hashimukh Skill Centre in Nalian and the floating school on a boat in Kalabogi, we saw an inspiring scene— a small classroom gently swaying on the water, filled with children whose eyes are full of dreams.
These children dream of becoming doctors, teachers, and changemakers. Yet, their reality is incredibly challenging. Their homes stand on bamboo stilts above strong tidal waters, and to reach them, they must cross narrow wooden walkways. Every day is a struggle against nature.
Still, they do not give up. They want to learn, to read and write, to gain computer skills. In their eyes, there is determination and a powerful hope for change.
At present, we are able to support a maximum of 30 students in this floating school. However, in Kalabogi alone, there are another 35–40 children waiting every day for a chance to sit in a classroom. They run to the teachers and ask, “Can we study today too?”
Limited space and funding remain our biggest challenges. But we believe that together, we can overcome these barriers. We are committed to creating more space and opportunities for these children very soon.
With your support, this light can spread even further. Let’s come together to turn their dreams into reality.
22/04/2026
হাসিমুখে বড় ক্লাসের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিষয়ভিত্তিক শিক্ষকের সহায়তায় নিয়মিত ক্লাস।
প্রতিটি বিষয়ে আলাদা করে মনোযোগ দিয়ে, যত্নসহকারে তাদের পড়ানো হয়—যাতে তারা ভালোভাবে বুঝে শিখতে পারে। এই ধারাবাহিক চেষ্টাই তাদের পড়াশোনায় আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে।
21/04/2026
আমাদের শিশুদের পুষ্টির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখি।
প্রতিদিন নিয়ম মেনে তাদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি, যেন তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
ছোট ছোট এই যত্নগুলোই তাদের দৈনন্দিন যত্নের অংশ।
20/04/2026
SSC পরীক্ষার আগে আমাদের হাসিমুখের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইলো অনেক শুভকামনা।
তোমরা যেটুকু পরিশ্রম করেছ, সেটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। হাসিমুখ পরিবারের পক্ষ থেকে রইলো অনেক ভালোবাসা আর দোয়া 💛
19/04/2026
কালাবগী, খুলনার শিক্ষার্থীদের দৈনন্দিন পুষ্টি ও মৌলিক প্রয়োজনগুলো কাছ থেকে দেখে আমরা সেগুলো পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
ছোট ছোট এই উদ্যোগগুলোই তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যেতে সহায়তা করছে।
15/04/2026
আজ BRAC University-র বৈশাখ মেলায় হাসিমুখের স্টলে মানুষের ভিড়। পরিচিত-অপরিচিত সবার আসা-যাওয়া, কথা আর হাসিতে জমে উঠেছে পুরো পরিবেশ।
আপনারাও চলে আসুন, একসাথে উপভোগ করি এই সুন্দর মুহূর্তগুলো।💝
14/04/2026
হাসিমুখের পক্ষ থেকে সবাইকে জানাই
'শুভ নববর্ষ '🌼
নতুন বছরের প্রতিটি দিন ভরে উঠুক হাসি, আশা আর নতুন সম্ভাবনায়।
11/04/2026
চলছে হাসিমুখ স্টলের জমজমাট ভিড়ভাট্টা! 😍
আজই শেষ দিন—
সময় থাকতেই চলে আসুন, দেখে যান আর পছন্দের কিছু সঙ্গে নিয়ে যান।
অপেক্ষায় আছি স্টলে☺️