Bhitipara K.H.K High School

Bhitipara K.H.K High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhitipara K.H.K High School, High School, Golaghat bazer, Bormi, Sreepur, Gazipur, Dhaka.

14/12/2025
10/07/2025
13/06/2025
প্রিয় বন্ধুরা, আমরা যখন কিছু ভালো করতে চাই, কিছু আলাদা করতে চাই—তখনই শুরু হয় চারপাশের গুঞ্জন। কেউ বলে, “এটাও কি সম্ভব?...
27/05/2025

প্রিয় বন্ধুরা, আমরা যখন কিছু ভালো করতে চাই, কিছু আলাদা করতে চাই—তখনই শুরু হয় চারপাশের গুঞ্জন। কেউ বলে, “এটাও কি সম্ভব?”, কেউ হাসে, কেউ পেছনে কথা বলে, কেউ আবার সামনে দাঁড়িয়ে নিরুৎসাহিত করে। কিন্তু, বলুন তো, কখনো কি ইতিহাসে কেউ বড় কিছু অর্জন করেছে কোনো সমালোচনা ছাড়াই?

একটা কথা মনে রাখবেন—সমালোচনা মানেই আপনি কিছু করছেন। কেউ অলস বসে থাকলে তাকে নিয়ে কেউ আলোচনা করে না। আলোয় আসলেই ছায়া পড়ে। আপনি যখন ভালো কিছুর জন্য এগিয়ে যাবেন, তখন আপনার আশেপাশে কিছু ছায়াও তৈরি হবে। এটাই স্বাভাবিক।

তাই বলে থেমে যাবেন? না! আপনি থামবেন না। আপনি চেষ্টা চালিয়ে যাবেন। প্রতিটি সমালোচনাকে পরিণত করবেন আপনার শক্তিতে। এগিয়ে যাবেন আরও দৃঢ় প্রতিজ্ঞায়।

যারা সমালোচনা করে, তারা পেছনে থাকে। আর যারা সাহস করে চেষ্টা চালিয়ে যায়, তারাই একদিন সামনে চলে আসে—আলোচনার কেন্দ্রে, অনুপ্রেরণার উৎসে।

বন্ধুরা, আজ যদি একটা ভালো পদক্ষেপ নিতে পারেন, আগামীকাল হয়তো কেউ সেই পথ অনুসরণ করবে। তাই থামবেন না। নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন, চেষ্টা চালিয়ে যান। কারণ শেষ হাসিটা সর্বদা সেই মানুষটির হয়, যে সাহস করে পথচলা শুরু করেছিল।

ধন্যবাদ।

📢 বিদ্যালয়ের আধুনিকায়নের পথে এক বিশাল অগ্রগতি!আজ আমাদের বিদ্যালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মিটিং অনুষ্ঠিত হয়েছে...
10/05/2025

📢 বিদ্যালয়ের আধুনিকায়নের পথে এক বিশাল অগ্রগতি!
আজ আমাদের বিদ্যালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিছু বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:
🔹 বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নির্মাণ
🔹 শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আরএফআইডি (RFID) অ্যাটেনডেন্স সিস্টেম
🔹 আধুনিক স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু
🔹 নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গুরুত্বসহ কোচিংয়ের ব্যবস্থা
এই উদ্যোগগুলো আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।
🎓 সভায় উপস্থিত ছিলেন:
🔸 বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ কফিল উদ্দিন কাঁইয়া
🔸 সাবেক সভাপতি জনাব সিরাজ উদ্দিন কাঁইয়া
🔸 বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোছাঃ সেলিনা বেগম
🔸 অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ (যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি - উত্তরাঞ্চল)
🔸 প্রধান শিক্ষক ও অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ
🌟 আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে এই পদক্ষেপগুলো আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করবে এবং একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবে।
📸 নিচে মিটিং এর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি তুলে ধরা হলো।
সকলের সহযোগিতা ও শুভকামনাই আমাদের এগিয়ে যাওয়ার পথ।
ধন্যবাদান্তে, অনয়
ভিটিপাড়া কোব্বাত হামিদ কাঁইয়া উচ্চ বিদ্যালয়

অভিনন্দন ও শুভেচ্ছাজনাব শোভন আহমেদ ভাইকে জানাই হৃদয় নিঃসৃত অভিনন্দন ও শুভেচ্ছা।তিনি সদ্য লাকচতল ইসলামিয়া দাখিল মাদ্রাসা...
21/04/2025

অভিনন্দন ও শুভেচ্ছা

জনাব শোভন আহমেদ ভাই
কে জানাই হৃদয় নিঃসৃত অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি সদ্য লাকচতল ইসলামিয়া দাখিল মাদ্রাসা-এর
নবনির্বাচিত সভাপতি এবং
গাজীপুর জেলা যুবদল-এর
যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন।

এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং আমার জন্যও এক বিশেষ গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠন আরও এগিয়ে যাবে উন্নয়নের পথে।

ভিটিপাড়া কুব্বাত হামিদ কাঁইয়া উচ্চ বিদ্যালয়
এর একজন শিক্ষার্থী হিসেবে
আমি তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

21/04/2025

কপালেশ্বর নিবাসী,৩৭নং ভিটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সফল শিক্ষক জনাব আবদুল কাদির স্যার আজ ২১/০৪/২০২৫ ইং রোজ সোমবার আনুমানিক বেলা ৪:৪৫ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমায়েছেন।ইন্না-লিল্লাহী ওয়াইন্নাইলাহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল উনার নিজ এলাকায় অনুষ্ঠিত হবে।

28/02/2025

নিজস্ব মতামত প্রস্তাব করার স্বাধীনতা আমার আপনার সকলেরই আছে। এইদিক বিবেচনা করে আমি জানাচ্ছি যে, পরবর্তী থেকে ভিটিপাড়া কুব্বাত হামিদ কাইয়া উচ্চ বিদ্যালয় থেকে কোন প্রকার শিক্ষা সফরের প্রয়োজন নেই। আশা করি এই মেসেজটা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক মন্ডলীর নজরে আসবে। Anoy Kaiya

উল্লেখ যে বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তির দায় স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্ট কেই নিতে হবে।

Address

Golaghat Bazer, Bormi, Sreepur, Gazipur
Dhaka
1743

Alerts

Be the first to know and let us send you an email when Bhitipara K.H.K High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category