17/09/2026
#টপিক : Parent Problem Connection Series | Part 5
“ #মাইল্ড অটিজমে শিশুর জন্য স্পেশাল স্কুল ভালো, নাকি নরমাল স্কুল?”
একটি গুরুত্বপূর্ণ কথা—“মাইল্ড অটিজম” মানেই স্পেশাল স্কুল, আবার নরমাল স্কুলেই পড়াতে হবে—এমন কোনো universal rule নেই।
#স্কুল নির্বাচন করার সময় শিশুর diagnosis-এর পাশাপাশি তার functional ability, learning needs এবং classroom participation বিবেচনা করা জরুরি।
#শিশু যদি বয়সোপযোগী নির্দেশনা বুঝতে পারে, কিছুটা সময় মনোযোগ ধরে রাখতে পারে, প্রয়োজনীয়ভাবে যোগাযোগ করতে পারে এবং শ্রেণিকক্ষের কার্যক্রমে অংশ নিতে পারে—তাহলে প্রয়োজনীয় support ও Individualized Education Program (IEP)-এর মাধ্যমে mainstream school-এ পড়াশোনা করা সম্ভব হতে পারে।
#অন্যদিকে, যদি শিশুর attention, communication, sensory regulation, behaviour, social participation, self-care বা learning skills-এ উল্লেখযোগ্য সহায়তার প্রয়োজন হয় এবং সাধারণ শ্রেণিকক্ষে সে কার্যকরভাবে অংশ নিতে না পারে, তাহলে ছোট গ্রুপ, individualized instruction এবং প্রয়োজনীয় multidisciplinary support-সমৃদ্ধ বিশেষায়িত শিক্ষার পরিবেশ বেশি উপযোগী হতে পারে।
#তাই শুধু “মাইল্ড অটিজম” শব্দটি শুনে স্কুল নির্বাচন না করে আগে দেখা প্রয়োজন—
#শিশু কী করতে পারে?
#কী করতে পারছে না?
#কোন পরিবেশে সবচেয়ে ভালোভাবে শেখে?
এবং #তার কতটুকু সহায়তা প্রয়োজন?
কারণ school readiness শুধু ABC বা ১–১০ বলতে পারার বিষয় নয়। নির্দেশনা অনুসরণ, attention, communication, self-care, social participation, sensory regulation এবং classroom routines-এ শিশুর functional performance-ও গুরুত্বপূর্ণ।
#লক্ষ্য শুধু শিশুকে কোনো একটি স্কুলে ভর্তি করা নয় বরং লক্ষ্য হলো এমন একটি learning environment তৈরি করা, যেখানে সে শিখতে, অংশগ্রহণ করতে এবং ধীরে ধীরে আরও স্বাধীন হতে পারে।
প্রয়োজনে শিশুর functional assessment ও individualized educational planning-এর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত পদ্ধতি।
1) Psychiatric Association. DSM-5-TR: Autism Spectrum Disorder
2)American Occupational Therapy Association (AOTA). Occupational Therapy Practice Framework: Domain and Process (OTPF-4)
3) U.S. Department of Education. Individuals with Disabilities Education Act (IDEA)
4) National Research Council. Educating Children with Autism (2001)
Special Child Care-এ আমরা শিশুকে শুধু “মাইল্ড” বা “অটিস্টিক” হিসেবে দেখি না—শিশুর নিজস্ব প্রয়োজন, সক্ষমতা ও শেখার ধরনকে গুরুত্ব দিয়ে তার জন্য উপযুক্ত educational support পরিকল্পনা করি।
কারণ #সঠিক প্রশ্নটি “কোন স্কুল ভালো?” নয়—
সঠিক প্রশ্নটি হলো, “আমার শিশুর জন্য কোন learning environment সবচেয়ে উপযোগী?”
Tara Special Child Care