STEPS Education

STEPS Education

Share

One-stop solution for the students in admission &visa processing service for higher education with Scholarship in 12 Destinations!!!

One stop solution for the students in admission &visa processing service for higher education with Scholarship in 12 Destinations!!!

21/10/2024

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার খুঁটিনাটি

পড়াশোনার মান, পরিবেশ, গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ-সুবিধার জন্য যুক্তরাষ্ট্র সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আগ্রহের গন্তব্য। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পর্যায়ের অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশটিতে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের আলোচনা।

পুরো পৃথিবীতে আমেরিকান ডিগ্রি অত্যন্ত সমাদৃত এবং ক্যারিয়ারে এটি অন্যদের থেকে এগিয়েই রাখবে। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকস) ক্যাটাগরির সব প্রোগ্রামে আবেদন করা যায়।

আবেদনের ন্যূনতম যোগ্যতা
বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। এগুলো হলো একাডেমিক ফলাফল, ইংলিশে দক্ষতা, আর জিআরই স্কোর। তবে বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে জিআরইর তেমন বাধ্যবাধকতা নেই। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলরে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলের প্রয়োজন হয়। সেই সঙ্গে ভালো আইইএলটিএস, টোয়েফল স্কোর এবং ভালো স্যাট স্কোরের দরকার হয়। এখানে মূলত আমি পোস্টগ্র্যাজুয়েট নিয়ে আলোচনা করব। মাস্টার্স (সময়কাল দুই বছর) অথবা পিএইচডি (সময়কাল পাঁচ বছর) প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মাঝারি মানের বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স বা ব্যাচেলরে সিজিপিএ মোটামুটি ৩-এর মতো হলেই আবেদন করা যায়। অনেক বিশ্ববিদ্যালয় সিজিপিএ ৩-এর কম থাকলেও আবেদন গ্রহণ করে।

আইইএলটিএস ব্যান্ড স্কোর ন্যূনতম ৬ থেকে ৬.৫ আর টোয়েফল স্কোর মোটামুটি ৭৯ হলে ভালো। জিআরই স্কোর ৩০০+ হলে এটা আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে, যদিও বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম শর্ত পূরণের জন্য জিআরই বাধ্যতামূলক নয়।তবে স্কলারশিপ বা ফান্ডিং ছাড়া আমেরিকায় পড়াশোনার যাবতীয় খরচ বহন করা যেকোনো নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে দুরূহ ব্যাপার। কেননা, এখানে এফ-১ ও এফ-২ ভিসাধারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমতি পায় না।

প্রয়োজনীয় যোগ্যতা
আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ বা ফান্ডিং অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আর এ ক্ষেত্রে প্রার্থী বাছাই প্রক্রিয়াও একেক বছরে একেক রকম হতে পারে। তবে মোটামুটিভাবে কিছু কমন ফ্যাক্টর থাকে, যেগুলোতে ভালো ফলাফল থাকলে স্কলারশিপ বা ফান্ডিং বাছাই প্রক্রিয়ায় এগিয়ে থাকার সম্ভাবনা থাকে। মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য অনার্স বা ব্যাচেলরে সিজিপিএ ৩.৫০+ থাকলে ভালো হয়। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাচেলর বা অনার্সের পাশাপাশি মাস্টার্সের একটা ভালো ফলাফল ৩.৫০+ রাখা উত্তম। আইইএলটিএস ব্যান্ড স্কোর ৭.০+ অথবা টোয়েফলের ক্ষেত্রে ৯৩+ স্কোর কিংবা জিআরইর স্কোর ৩১০ বা এর আশপাশে থাকলে তা আপনাকে অনেকের থেকে এগিয়ে রাখবে। এরপর স্টেটমেন্ট অব পারপাসটা (এসওপি) হতে হবে আদর্শ মানের। এ ক্ষেত্রে এক্সপার্ট যদি কেউ থেকে থাকেন, যিনি ইতিমধ্যে আমেরিকায় অধ্যয়নরত আছেন, তাঁদের থেকে সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু কোনোভাবেই অন্য কারও এসওপি থেকে কপি করা যাবে না। সে ক্ষেত্রে ধরা পড়লে আবেদন বাতিল হয়ে যাওয়ার শঙ্কা শতভাগ। সুতরাং এসওপি হতে হবে ইউনিক। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে কমপক্ষে তিনটা লেটার অব রিকমেন্ডেশন (এলওআর) প্রয়োজন হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, থিসিস, রিসার্চ সুপারভাইজর অথবা অফিসের বস হলে ভালো হয়, যাঁরা আপনার সম্পর্কে ভালো জানেন। এসওপি যেন গতানুগতিক মানের না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এ জন্য এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এ ছাড়া যদি গবেষণার অভিজ্ঞতা ও রিসার্চ পাবলিকেশন থাকে, তাহলে তা একজন প্রার্থীকে কয়েক ধাপ এগিয়ে রাখবে সবার থেকে। The Great Bangladesh

বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়া
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৩০০+ এবং সবগুলোতে আবেদন করা অসম্ভব। এ জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়গুলো আছে এবং এসব জায়গায় আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শর্ত পূরণ হচ্ছি কি না এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ফান্ডিং আছে কি না, সেটা দেখতে হবে। এসবের তথ্য কমবেশি সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া থাকে। এভাবে বিশ্ববিদ্যালয়গুলোর শর্টলিস্ট তৈরি করতে হবে।

আবেদন প্রক্রিয়া
শর্ট লিস্টেড বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব প্রফেসরের বর্তমান ও পূর্ববর্তী গবেষণাসমূহ আবেদনকারীর রিসার্চ ইন্টারেস্টের সঙ্গে মিলে যাবে, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে ই-মেইলের মাধ্যমে। যদি তাঁরা আবেদনকারী ব্যক্তির ই-মেইল, সিভি ও অন্যান্য ডকুমেন্টস দেখে আগ্রহী হন, তাহলে অনলাইনে প্রার্থীকে ইন্টারভিউ বা জুম মিটিং অফার করবে এবং সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে প্রফেসরের গবেষণা প্রকল্প থেকে ফান্ডিং অফার করবে, যদি প্রার্থীর যোগ্যতা উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম শর্ত পূরণ করে। তা ছাড়া, কেন্দ্রীয়ভাবেও আবেদন করা যায়। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বাছাই কমিটি আবেদনকারী ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে মনোনীত করে ইন্টারভিউ নিবে এবং সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে স্কলারশিপ দেবে বা ফান্ডিং করবে।

স্কলারশিপের প্রকারভেদ
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো মূলত অ্যাসিস্ট্যান্টশিপের ভিত্তিতে ফান্ডিং অফার করে। এটা হতে পারে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ফেলোশিপ থেকেও বৃত্তির ব্যবস্থা করে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্কলারশিপের আওতায় একজন স্টুডেন্ট মাসিক স্টাইপেন্ডের পাশাপাশি, টিউশন ফি, হেলথ ইনস্যুরেন্স ইত্যাদি সুবিধা পেয়ে থাকে।

আবেদন করার সময়
মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের দুটি সেশনে আবেদন করা যায়: ফল সেশন (আগস্ট-ডিসেম্বর) এবং স্প্রিং সেশন (জানুয়ারি-মে)। ফল সেশনে আবেদনের সময়কাল থাকে মূলত অক্টোবর-ফেব্রুয়ারি এবং স্প্রিং সেশনের জন্য জুলাই-সেপ্টেম্বর। তবে প্রধান ইনটেক হলো ফল সেশন। এ ক্ষেত্রে স্কলারশিপ বা ফান্ডিংয়ের সম্ভাবনাও বেশি থাকে সাধারণত।

আবেদন ফি
একেক বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি একেক রকম। তবে অ্যাপ্লিকেশন ফি সাধারণত ৩৫ ডলার থেকে ১২৫ ডলারের ভেতর হয়ে থাকে।

18/10/2024

আপনি কি USA & Canada এর এমন বিশ্ববিদ্যালয় খুঁজতেছেন যেখানে সম্পূর্ণ অর্থায়ন/বৃত্তির সুযোগ দিচ্ছে?

রসায়ন
1: মিশিগান স্টেট ইউনিভার্সিটি (অনেক নাইজেরিয়ান এবং ঘানার ছাত্র আছে)
2: মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়
3: ডেনভার বিশ্ববিদ্যালয়
4: কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়
5: সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়
6: Emory বিশ্ববিদ্যালয় পিএইচডি
7: নটর-ডেম বিশ্ববিদ্যালয়
8: পারডু বিশ্ববিদ্যালয়
9: Rutgers বিশ্ববিদ্যালয়
10: বার্মিংহামে আলাবামা বিশ্ববিদ্যালয়
11: নতুন গোলার্ধের বিশ্ববিদ্যালয়
12: নিউ ব্রান্সউইক কানাডা বিশ্ববিদ্যালয়
13: কানসাস বিশ্ববিদ্যালয়
14: ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়
15: রচেস্টার বিশ্ববিদ্যালয়
16: কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়
17: সিরাক্রুজ বিশ্ববিদ্যালয় পিএইচডি
18: টেক্সাস টেক ইউনিভার্সিটি

কৃষি
1: কানসাস স্টেট ইউনিভার্সিটি
2: মিশিগান স্টেট ইউনিভার্সিটি
3: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ডেভিস
4: গুয়েলফ কানাডা বিশ্ববিদ্যালয়
5: ইলিনয় বিশ্ববিদ্যালয়। পিএইচডি শস্য বিজ্ঞান
6: নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়। -লিংকন। পিএইচডি কৃষি অর্থনীতি
7: নিউ হ্যাম্পশায়ার পিএইচডি কৃষি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
8: ওরেগন স্টেট ইউনিভার্সিটি। পিএইচডি কৃষি শিক্ষা
9: ক্লেমসন ইউনিভার্সিটি পিএইচডি এগ্রিক

অর্থনীতি:
1: Lehigh University School of Economics.
lnkd.in/dMsmCytM
2: ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়
lnkd.in/d-rtA3Af
3: বাফেলো বিশ্ববিদ্যালয়
lnkd.in/dwR3C-jH
4: উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়
lnkd.in/dskKJvNm
5: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান্তা বারবারা।
lnkd.in/dz_HYDgy
6: এমরি বিশ্ববিদ্যালয়।
School.lnkd.in/dZZsWf5K

জনস্বাস্থ্য:
1: টলেডো বিশ্ববিদ্যালয়।
lnkd.in/dRw4q9t4
2: বেলর বিশ্ববিদ্যালয়
lnkd.in/dY7U6urD
3: বোস্টন বিশ্ববিদ্যালয়
lnkd.in/dFYykQXb
4: পিটসবার্গ বিশ্ববিদ্যালয়
lnkd.in/dxz8KZEB
5: বাউই স্টেট ইউনিভার্সিটি
lnkd.in/diYRrfTV
6: ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়
lnkd.in/da87Uc8x

পলিটিকাল সায়েন্স
1: অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়
2: পিটসবার্গ বিশ্ববিদ্যালয়
3: পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি
4:। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়
5: ওরেগন বিশ্ববিদ্যালয়
6: ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন
7: জর্জিয়া বিশ্ববিদ্যালয়
8:। আইওয়া বিশ্ববিদ্যালয়
9:। কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়
10:। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভিন (UCI)
11:। কেনটাকি বিশ্ববিদ্যালয়
12:। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি
13. কেনটাকি বিশ্ববিদ্যালয়
14. জর্জটাউন বিশ্ববিদ্যালয়
15. উটাহ বিশ্ববিদ্যালয়
16. কানসাস বিশ্ববিদ্যালয়
17. ওকলাহোমা বিশ্ববিদ্যালয়

সাইকোলজি
1: মন্টক্লেয়ার বিশ্ববিদ্যালয় এমএ এবং পিএইচডি:
lnkd.in/d8Y92Yyf?
2: ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কানাডা
lnkd.in/dg5EzPx3
3: উইলিয়াম এবং মেরি কলেজ
lnkd.in/dt92Vmi7
4: ইলিনয় স্টেট ইউনিভার্সিটি
lnkd.in/dTNn2Z-q
5: ব্রক ইউনিভার্সিটি কানাডা
lnkd.in/d6bYEyUs
6: ডেনভার বিশ্ববিদ্যালয়
lnkd.in/d5pACiv6
7: ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন
lnkd.in/d4FeGJJh

যোগাযোগ/সাংবাদিকতা
1: উটাহ বিশ্ববিদ্যালয়
lnkd.in/dPSGx5dz
2: ওহিও স্টেট ইউনিভার্সিটি
lnkd.in/dE9tGnhq
3: মিনেসোটা বিশ্ববিদ্যালয়
lnkd.in/dgU4MXR3
4: বেলর বিশ্ববিদ্যালয়
lnkd.in/dKZEtpEC

5: সিনসিনাটি বিশ্ববিদ্যালয়
lnkd.in/dDiX2ikh
6: কেনটাকি বিশ্ববিদ্যালয়
lnkd.in/d98eRGNG

সিভিল ইঞ্জিনিয়ারিং
1: নিউ মেক্সিকো স্টেট বিশ্ববিদ্যালয়
2: মিসৌরি স্টেট ইউনিভার্সিটি
3: ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয়
4: আইডাহো স্টেট ইউনিভার্সিটি
5: ওহিও বিশ্ববিদ্যালয়

কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং
1: জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
cc.gatech.edu
2: অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়
cs.utexas.edu
3: ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-চ্যাম্পেইন
cs.illinois.edu
4: মিশিগান বিশ্ববিদ্যালয়
cse.engin.umich.edu
5: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান দিয়েগো
6: উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়
7: মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়
8: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারা
9: ভার্জিনিয়া টেক
10: ডার্টমাউথ কলেজ

শিক্ষা

1: ব্রক ইউনিভার্সিটি কানাডা
2: হিউস্টন বিশ্ববিদ্যালয়
3: উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়
4: ওয়াশিংটন সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়
5: ইউনিভার্সিটি অফ পেন গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশন
6: ড্রেক্সেল স্কুল অফ এডুকেশন বিশ্ববিদ্যালয়

16/10/2024

ইউরোপের যত বৃত্তি আছে বাংলাদেশীদের জন্য।
শর্ট কোর্স, ব্যাচেলর, মাস্টার্স এবং পি.এইচ.ডি।

শুধু মাত্র IELTS ও রানিং চাকরী দিয়ে আবেদন করতে পারেন ব্যাচেলর (IELTS only) ও মাস্টার্সের বৃত্তি গুলোতে। PHD-এর জন্য ভিন্ন পদ্ধতি। শর্ট কোর্সে IELTS লাগেনা তবে চাকরী বাধ্যতামূলক। তাই লিংকে প্রবেশ করে জেনে নিন কি কি কাগজ লাগাবে, আবেদনের সময় এবং প্রক্রিয়া। Vai

Erasmus Mundus:
ইউরোপের সবচাইতে প্রসিদ্ধ এই বৃত্তির কথা অনেকেই জানি। এটা সকল ই. ইউর দেশ নিয়ে ই. ইউ. কমিশন থেকে বৃত্তি প্রধান করা হয়। এক-এক দেশে এক-এক সেমিস্টার পড়াশোনা করবেন। এবছর যতটুকু জেনেছিলাম ৬০+ বাংলাদেশিরা এই বৃত্তি পেয়েছেন। শুধু মাস্টার্স ও পি. এইচ. ডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

https://ec.europa.eu/.../erasmus-mundus-joint-master...
The Netherlands:
OKP: শর্ট কোর্সে বেশি পান বাংলাদেশিরা। এক বছরে তিনবার আবেদন করতে পারেন। মাস্টার্স বছরে একবার শুধু সেপ্টেম্বরে আবেদন করতে পারেন। পি. এইচ. ডির জন্য সব সময়ই আবেদন করতে পারেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফান্ডে পড়ার সুযোগ আছে। তার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সকল তথ্য পাবেন। নেদারল্যান্ডস লিস্টের প্রথম দিকে রাখতে পারেন কারণ ইউরোপের মধ্যে সবচাইতে বেশি স্টাফিন দেয় তারা এবং পি. এইচ. ডি. চাকরী হিসেবে গন্য হয়।
https://www.studyinholland.nl/.../orange-knowledge-programme
University Excellence Scholarship: https://www.studyinholland.nl/.../scho.../find-a-scholarship
ফুল-ফ্রী বা টিউশন ফি কম নেয়। ব্যাচেলর বা মাস্টার্সের ছাত্ররা Holland Scholarship-এ এপ্লিকেশন করতে পারেন। যে কোন দুটা বৃত্তিতে একসাথে আবেদন করা যায়।

Finland:
এবছর ২০১৯-এ বাংলাদেশীরা সবচেয়ে বেশি রিফিউজ খেল সেলফ্ ফান্ডের শিক্ষারথীরা। ভালো ভাবে প্রিপারেশন নিয়েন ভাইভা ও এন্ট্রান্স পরীক্ষার জন্য। মনে রাখবেন প্রকৃত ছাত্রদের ভিসা কেউ আটকাতে পারে না।
Finnish Government Scholarship: https://www.studyinfinland.fi/.../bachelors-and-masters...
EDUFI: https://www.oph.fi/en/development/edufi-fellowship...

Sweden:
অনেকেই বিজ্ঞাপন দেয় without IELTS-এ পরিবার সহ সুইডেনে নাগরিকত্ব করিয়ে দেয়। সাথে নিচে দেয়া বৃত্তি গুলো নাকি করিয়ে দেয়। এমন লোভনীয়
বিজ্ঞাপনে কান দিছেন তো কিছু টাকা ও সময় নষ্ট করলেন। কোন এজেন্সি কেন কারো সাধ্য নেই যে কাউকে বৃত্তি এনে দিবে। বৃত্তি সকল দেশেই এডমিশন বোর্ড, প্রফেসর ও বৃত্তি মঞ্জুরি কমিশন সেন্ট্রালি জাজমেন্ট করে প্রার্থী বাছাই করে। সুতরাং বৃত্তি পেতে হলে অবশ্যই যোগ্যতার প্রমাণ দিতে হবে।
Swedish Institute Scholarship: https://www.studyinholland.nl/.../scho.../find-a-scholarship
Swedish Scholarship: https://studyinsweden.se/scholarships/other-scholarships/

Germany:
আমাদের মধ্যে-বিত্তের শেরা পছন্দ। কোন কথা হবে না। ইউ হেবটু। 😎
ব্যাচেলরে আবেদন করতে আমাদের এ-লেভেল থাকা প্রয়োজন। সাধারণ শিক্ষা বোর্ড থেকে এক বছর শেষ কারা পরে আবেদন করতে পারাে। যেহেতু টিউশন ফিসের চিন্তা নেই তাই ব্যাচেলর করা সহজ। মাস্টার্স বা গবেষণা শিক্ষার্থীদের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ আছে, সেখান থেকে সকল তথ্য পাওয়া যায়।
DAAD: https://www.daad.de/deutschland/stipendium/en/

Switzerland:
এই পাহার পর্বতে, ঝর্ণা নদীতে..... কি ড্রিম দেখা শুরু করে দিলেন? দেখেন যদি ETH Zurich-এ কেউ আসেন তাহলে ড্রিম থেকে বড় কিছু আর কি'বা হয়?
Swiss Governments Excellence Scholarship: https://www.sbfi.admin.ch/.../swiss-government-excellence...
ETH Zurich: https://ethz.ch/.../scholarships/excellencescholarship.html
ভারতীয় ই. ইউ হাব বা আই. টি হাব এটা বলতে পারেন। তাদের সোশাল মিডিয়া প্লাটফর্ম গুলো থেকে তাই বুঝতে পরলাম। পৃথিবীর নামি-দামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ থেকে ২০ এর মধ্যে সিরিয়াল থাকে। 🤑🤓

Austria:
গত কিছু বছর এমবাসি এপয়েন্টমেন্ট ও ভিসা জটিলতায় আমরা বেজায় সুযোগ, সুবিধা মিস করছি! তবে চেস্টা করতে পারেন। ইউরোপের বেশ শান্তিপ্রিয় ও শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত। তারা জার্মানদের ফলো করে সবসময়। হয়ত আপনার সাবজেক্ট অস্ট্রিয়াতেই সবচাইতে ভালো কিছু শেখায়।
OEAD: https://studyinaustria.at/.../questions-and.../scholarships/ #

Belgium:
Leuven-এর নাম হ্যালেন্ডের বাতাসে শুনি। VUB-এর ও বেশ নাম আছে। তবে তারা পড়াশোনা শেষে চাকরির জন্য আবেদন করতে দেয়না। শুধুই পড়াশোনা করতে চাইলে লিস্টে রাখতে পারেন।
VLRIOUS: https://www.vliruos.be/en/scholarships/6
Government of Flanders Master Mind Scholarships for International Students: http://www.studyinflanders.be/.../master-mind-scholarships/

Denmark:
আই.টি. সেক্টর ভুম করেছে কিন্তু তার জন্য পর্যাপ্ত লোকজন নেই এখানে। Techplomecy নিয়ে একটু Google করবেন! হতে পারে আমাদের টেক-টেলেন্টরা ভালো সুযোগে পেতে পারে।
Denmark Government Scholarship: https://studyindenmark.dk/.../tuition-fees-and-scholarships

UK:
সিলটি ভাইছাবরা খিতা বালানি? বেশি বেশি চেস্টা করুইন। পাইলাইবেন। 😎
যাইহোক, বৃটিশরা তাদের ফিস পেয়িং শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কমানোর গেজেট পাস করেছে এবছর। তাই ব্যাচেলরদের জন্য পড়াশোনা করা কিছুটা সহজ হবে। তবে মাস্টার্স বা গবেষণা শিক্ষার্থীদের জন্য নিচের দুটি বৃত্তিও বেশ প্রসিদ্ধ।
Commonwealth Scholarship: https://study-uk.britishcouncil.org/.../commonwealth...
British Chevening Scholarship: https://www.chevening.org/scho.../who-can-apply/eligibility/

France:
নিরবে ভিসা রিজেক্ট করে। 😑😐 এক ভাইকে চিনি উনি নেদারল্যান্ডসে ব্যাচেলর শেষে মাস্টার্সএ ফ্রান্সে আছেন বৃত্তি নিয়ে। সুতরাং, বৃত্তি নিয়ে প্রকৃত ছাত্র হিসেবে এমবাসি ফেস করলে ভিসা জটিলতা পরতে হবেনা বলে আমার বিশ্বাস। PHD-এর জন্য কোন সমস্যা হবে বলে মনে করিনা।
Eiffel Scholarship: https://www.campusfrance.org/.../eiffel-scholarship...
The Emile-Boumty Scholarship for Science: https://www.sciencespo.fr/.../emile-boutmy-scholarship....

Italy:
ইতালি প্রবাসী বাংলাদেশিদের আত্মীয়রা বেশি আবেদন কারেন। গতবছর দেখেছিলাম ইরাসমাস বৃত্তি নিয়েও ভিসা জটিলতায় পরেছে আমাদের শিক্ষার্থীরা। তবে ১৯-এ হয়ত এমন হয়নি।
Italian Government Scholarship: https://studyinitaly.esteri.it/en/call-for-procedure

Hungary:
ব্যাচেলর-ও আবেদন করতে পারো। ফিস পেয়িংরা এখানে টিকেনা বেশিদিন। তাই বৃত্তির বিকল্প নেই।
Stipendium Hungaricum: http://studyinhungary.hu/.../stipendium-hungaricum...

Estonia:
ব্যাচেলর আরামে শেষ করতে হলে ইউরোপের মধ্যে এই দেশটি বেছে নিতে পারো। Tallinn Teach সেরা পছন্দ হবে। আবারও বলবো Without IELTS-এ আবেদন করে সময় ও টাকা নষ্ট করবার কোন বুদ্ধির কাজ হবেনা।
Estonian Scholarships: https://www.studyinestonia.ee/

Portugal:
PHD-এর জন্য সুযোগ আছে। তবে ব্যাচেলর বা মাস্টার্সে তেমন ভিসা পাইনা আমরা। Without IELTS- এপ্লিকেশন করে বেশি। পড়াশোনার রিয়েল ইন্টেনশান না থাকলে যা হয় আরকি।
DGES: http://old.lis.ulusiada.pt/.../bolsas.../bolsasdgesdsae.aspx

Czech Republic:
অনেক কম টিউশন ফিসে ভালো পড়াশোনা হয়। তবে স্কলারশিপ অপরচুনিটি নাই বললেই চলে। আবারও বলবো Say no to apply without IELTS. লাইফ সাইন্স বিশ্ববিদ্যালয় সহ অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয় আছে।
Government Scholarship for Developing Countries: http://www.msmt.cz/.../government-scholarships-developing...

Luxembourg:
টিউশন ফিস নেই। এডমিশন পাওয়া একটু কষ্টের বেপার। যোগ্যতা থাকলে অবশ্যই চেষ্টা করবেন। এবছর Without IELTS-এর আবেদন কারি শিক্ষার্থীরা এডমিশনই পায়নি দেখলাম। সুতরাং দিন দিন সুযোগ সন্ধানি অছাত্ররা বঞ্চিত করছে প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ গুলো। তাই প্রকৃত যোগ্যতা অর্জনের বিকল্প নেই।
Free of Tuitions: http://luxembourg.public.lu/en/etudier/index.html

Norway:
PHD চাকরি হিসেবে কাউন্ট হয়। মাস্টার্স ফুল ফ্রী টিউশন। No bachelor opportunity for us.
Free of Tuitions: https://www.studyinnorway.no/.../find-available...

Ireland:
হাই টিউশন ফিস। তবে ভালো কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজ আছে। বৃত্তির সুযোগ তেমন নাই। ব্যাচেলর বা মাস্টার্সে IELTS বাধ্যতামুলক।
All Scholarship: https://www.educationinireland.com/.../Tuiti.../Scholarships
Ireland Government Scholarship for Postgraduate: http://research.ie/funding-category/postgraduate/

Spain:
আমার তেমন কোন ধারণা নেই এই দেশটি নিয়ে। তবে লিংকে সব দেয়া আছে। স্পেন বড়ো দেশ হয়তো সুযোগ বেশি।
MACE-AECID: http://www.aecid.es/EN/grants-and-assistantships

Iceland:
Same comment as Spain except size of the country.
University Excellence Scholarship: https://study.iceland.is/study-in-iceland/scholarships

Malta:
নাম মাত্র কিছু প্রতিষ্ঠান আছে যেমন ডোমেইন একাডেমি। এমন কলেজে ট্রাই করছেন তো মরছেন। অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশীদের ভিসা জটিলতা দেখা দিচ্ছে। তাই নামকরা বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়া বিকল্প নেই। এমনকি বৃটিশ কিছু কলেজ আছে তাদের থেকেও দুরে থাকবেন। ব্যাচেলর বা ডিপ্লোমা করার সুযোগ আছে এদেশ।
University of Malta: https://www.um.edu.mt/journey/feesfunding/scholarships

Poland:
এমবাসি এপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা। তবে কম টিউশন ফিসের বিশ্ববিদ্যালয় হিসেবে পড়াশোনার মান ভালো। কিছু ভাই দেখলাম পড়াশোনা শেষে ভালো আছেন।
All About Poland Scholarship: http://www.studyinpoland.pl/.../education.../46-scholarships

Lithuania:
শুধু ভিসার কথা চিন্তা করে আবেদন করতে চাইলে ভুল করবেন।
Lithuanian State Scholarship Program: https://studyin.lt/scholarships/
Latvia:
No Scholarship: http://www.studyinlatvia.lv
Same comment as Lithuania.

Russia:
ব্যাচেলর রাশিয়ান ভাষায় পড়লে বৃত্তি দেয়। রাশিয়াকে ইউরোপের গেটওয়ে হিসেবে ব্যাবহার করা অসম্ভব। সাথে ইউক্রেনও ওনেক বাংলাদেশিরা আসে।
যাইহোক, নিউক্লিয়ার, রকেট সাইন্স, এরোস্পেস নিয়ে ব্যাচেলর মাস্টার্স করতে চাইলে রাশিয়া ভালো চয়েস।
আমাদের দেশে এবার নয় লাখ HSC পাশ করে বের হয়েছে। তাদের সকলে যেহেতু দেশে উচ্চ শিক্ষার সুযোগ নেই তাই রাশিয়া, তুর্কী, চায়না সহ যে দেশ গুলোতে সহজে পড়াশোনা করা যায় সেখানে যাওয়া উচিত।
Russian Government Scholarship: https://studyinrussia.ru/en/study-in-russia/scholarships/

Turkey:
ব্যাচেলরে স্টাফিন সহ পড়তে চাইলে রাশিয়ার মতো Turkey Burslari. মাস্টার্স বা গবেষণা শিক্ষার্থীরাও সাবজেক্ট অনুযায়ী আবেদন করতে পারেন।
Turkey Burslari: https://turkiyeburslari.gov.tr/.../turkiye-scholarships...
Marie Sklodowsca Curie Fellowship:
This scholarship is only for PHD students.
https://ec.europa.eu/.../actions/individual-fellowships_en

আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়ার যত বৃত্তি আছে বাংলাদেশীদের জন্য:

Prime Minister Fellowship:
১ থেকে ৩০০ এর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে এটা ট্রাই করবেন।https://shed.portal.gov.bd/.../5033ca3e_0634_4ef2.../218.pdf (A big file so please wait until downloaded it)

Bangabandhu Science and Technology:
বিজ্ঞান নিয়ে যত সাবজেক্ট আছে তাতে পড়তে চাইলে...,
Fellowship Trust: http://www.bstft.gov.bd

World Bank Scholarship Program:
আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুলোতে কাজ করতে চাইলে তাদের সাথে আগে থেকেই প্রস্তুতি নিন বৃত্তি নিয়ে। https://www.worldbank.org/en/programs/scholarships #2
International Masters Fellowship (for Public Health):
ডাক্তার শিক্ষার্থীদের জন্য। https://wellcome.ac.uk/.../international-masters-fellowships

OFID Scholarship:
প্রাইভেট ফান্ড। যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করবেন। http://www.ofid.org/.../Beyond-the-scope/Scholarship-Award
Listed Countries in the World:

AGA Khan Scholarship:
নামকরা একটি শিক্ষা বৃত্তি। ভালো ফান্ড দেয়। https://www.akdn.org/.../international-scholarship-programme

WMI:
এইসকল বৃত্তি গুলো একটু সহজ হয় পেতে, তবে শর্ত গুলো বুঝে গ্রহণ করবেন। http://www.wellsmountainfoundation.org/prospective-scholars/

উপরের বৃত্তি গুলো ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু বৃত্তি থাকে যেটা ঐ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পবেন।

Étudiants | Campus France : étudier en France 15/10/2024

অনেকেই আছেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, কিন্তু খরচের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন। চিন্তা করবেন না! বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু ফুলফান্ডেড স্কলারশিপের সুযোগ রয়েছে বিভিন্ন দেশে। এগুলো আপনার শিক্ষার খরচ সম্পূর্ণভাবে কাভার করবে। আপনি কি জানেন কোন দেশে কোন স্কলারশিপ আছে? নিচে কিছু প্রধান স্কলারশিপের তথ্য দেওয়া হলো:

🔹 যুক্তরাষ্ট্র:

ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম: এটি পিএইচডি এবং মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য।

অ্যাপ্লাই: fulbrightonline.org

🔹 যুক্তরাজ্য:

চিভনিং স্কলারশিপ: যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ।

অ্যাপ্লাই: csuk.fcdo.gov.uk/apply

🔹 জার্মানি:

DAAD স্কলারশিপ: জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ।

অ্যাপ্লাই: daad-bangladesh.org

🔹 ফ্রান্স:

আইফেল এক্সেলেন্স স্কলারশিপ: মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য।

অ্যাপ্লাই: campusfrance.org

🔹 চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক:

এসব দেশেও বিভিন্ন ফুলফান্ডেড স্কলারশিপের সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ছবিতে দেওয়া লিংকগুলো চেক করতে ভুলবেন না!

Étudiants | Campus France : étudier en France Campus France vous accompagne pour venir Etudier en France. Découvrir.. Les actualités Campus France Procédure Etudes en France Découvrir la France Les universités Bourses d’excellence Eiffel Appels à Candidature La recherche en France

Hansen Leadership Institute 23/09/2024

বিদেশি শিক্ষার্থীদের কাছে বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য পছন্দের তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী বৃত্তি নিয়ে এই দেশে পড়তে যান। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান যেমন গুগল, অ্যান্ড্রয়েড, অ্যাপল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেটা, এয়ারবাস, বোয়িং, ওয়ালমার্ট ও অ্যামাজন আছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ইন্টার্নশিপের মাধ্যমে অনেকেই এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যান। এ কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন।

বিদেশি শিক্ষার্থীরা দেশটির প্রায় পাঁচ হাজার ফুল ফ্রি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের এসব বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া দেশটিতে বিনিময় প্রোগ্রামে শতাধিক বৃত্তি আছে। ফুল ফ্রি বৃত্তির আওতায় নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্র আসা-যাওয়ার বিমান টিকিট, আবাসন, খাবার, মাসিক ভাতা, ফিসা ফি, টিউশন ফি ও স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়।
এসব বৃত্তি পাওয়ার জন্য মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার ও গবেষণা প্রস্তাব মুখ্য ভূমিকা পালন করে। তাই বৃত্তি পেতে এসব বিষয়ে মনোযোগী হতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের কয়েকটি ফুল ফ্রি স্কলারশিপের তথ্য তুলে ধরা হলো।

১. ফুলব্রাইট স্কলারশিপ
এই বৃত্তি যুক্তরাষ্ট্র সরকারের একটি ফুল ফ্রি স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। ফুলব্রাইট বৃত্তির সুবিধার মধ্যে রয়েছে যাতায়াত ভাতা, শিক্ষাদান ও সংশ্লিষ্ট একাডেমিক ফি, মাসিক বৃত্তি, বইপত্র ক্রয়ের ভাতা, ভিসা ফি ও স্বাস্থ্যবিমা।
https://us.fulbrightonline.org/

২. ফুলব্রাইট স্কলার প্রোগ্রাম
এক বছর মেয়াদি এই বৃত্তি স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। ফুলব্রাইট স্কলার প্রোগ্রাম সুবিধার মধ্যে রয়েছে যাতায়াত ভাতা, গবেষণা ভাতা, মাসিক বৃত্তি, ভিসা ফি ও স্বাস্থ্যবিমা।
https://foreign.fulbrightonline.org/

৩. হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ
হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ এক বছর মেয়াদি ও এটি সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত পেশাজীবীদের দেওয়া হয়। হামফ্রে কর্মসূচি প্রয়াত মার্কিন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিউবা‍র্ট এইচ হামফ্রের স্মৃতি ও কৃতিত্বের প্রতি সম্মান জানাতে ১৯৭৮ সালে চালু করা হয়।

এই ফেলোশিপের আওতায় নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হয়। প্রয়োজন হলে প্রাক্‌-একাডেমিক ইংরেজি ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় ভাতা; এককালীন সেটলিং ভাতা; দুর্ঘটনা ও অসুস্থতাজনিত ব্যয় ভাতা; বই কেনার খরচ; কম্পিউটার কেনার জন্য এককালীন ভাতা; বিমান ভ্রমণ ভাতা (প্রোগ্রামের জন্য যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক ভ্রমণ ও প্রয়োজনীয় প্রোগ্রাম ইভেন্টে অভ্যন্তরীণ ভ্রমণ) ও ফেলোশিপের জন্য প্রয়োজনীয় পেশাদার উন্নয়ন ভাতা (যেমন ফিল্ড ট্রিপ, পেশাদার পরিদর্শন ও সম্মেলন) দেওয়া হয়।
https://www.humphreyfellowship.org/

৪. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ
এটি একটি বহুল পরিচিত বৃত্তি। এই বিশ্ববিদ্যালয়ের নাইট হেনেসি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ১০০টি ফুল ফ্রি বৃত্তির ঘোষণা দিয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে এই বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের মাসিক ভাতা দেওয়া হয়।
https://knight-hennessy.stanford.edu/

৫. ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ
এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, টিউশন ফি, আবাসন, খাবার, ভ্রমণ ভাতা ও প্রথম বছরে দুই হাজার ডলারসহ স্বাস্থ্যবিমার সুযোগ দেওয়া হয়।
https://finaid.yale.edu/costs-affordability/types-aid/scholarships-and-grants

৬. বিল গেটস স্কলারশিপ
এক শিক্ষাবর্ষে তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীকে বিল গেটস স্কলারশিপ দেওয়া হয়। এই বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রে পড়াশোনাসহ সব ধরনের খরচ দেওয়া হয়।
https://www.thegatesscholarship.org/scholarship/

৭. ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন স্কলারশিপ
ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি বৃত্তি দেয়। এই বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতকোত্তর পর্যায়ে এবার বৃত্তি দেওয়া হবে।
https://www.newhaven.edu/admissions/graduate/graduate-assistantships-scholarships/index.php

৮. এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ
এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ প্রোগ্রাম একটি ফুল বৃত্তি বৃত্তি। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি উইমেন এই বৃত্তি দেয়। নারীদের জন্য এটি দারুণ একটি বৃত্তি। স্নাতকোত্তর, ডক্টরাল, পোস্ট ডক্টরাল পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর পর্যায়ে ২০ হাজার ডলার, ডক্টরাল পর্যায়ে ২৫ হাজার ডলার ও পোস্ট ডক্টরাল পর্যায়ে ৫০ হাজার ডলার অনুদান দেওয়া হয়।

https://www.aauw.org/resources/programs/fellowships-grants/international/

৯. বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ
এই বিশ্ববিদ্যালয়ে বোস্টন ইউনিভার্সিটি ট্রাস্টি স্কলারশিপ ও বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ নামে দুই ধরনের বৃত্তি দেওয়া হয়। ট্রাস্টি স্কলারশিপে টিউশন ফি ফ্রি ও প্রেসিডেন্সিয়াল স্কলারশিপে বার্ষিক ২৫ হাজার ডলার অনুদান দেওয়া হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়।

https://www.bu.edu/admissions/tuition-aid/scholarships-financial-aid/first-year-merit/

১০. হার্ভার্ড ইউনিভার্সিটি স্কলারশিপ
হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বৃত্তিগুলোর মধ্যে অন্যতম। এমবিএ প্রোগ্রাম এই বৃত্তি দেওয়া হয়। দুই বছর মেয়াদি এই বৃত্তির আওতায় ৭৫ শতাংশ টিউশন ফি, ভ্রমণ ও আবাসন ভাতা দেওয়া হয়।

https://boustany-foundation.org/scholarship-programmes/mba-harvard/
১১. গুগল স্কলারশিপ
গুগল যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। ২০২২ সালে এই প্রতিষ্ঠান প্রায় এক লাখ বিদেশি শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে।

https://blog.google/outreach-initiatives/grow-with-google/digital-jobs-program-help-americas-economic-recovery/

১২. জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ
আটলান্টার জর্জিয়া ইউনিভার্সিটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়।

https://isss.gsu.edu/incoming-students/step-1-admissions/

এ ছাড়া বিদেশি কলেজ পর্যায় এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

সুসি স্টুডেন্ড লিডারশিপ প্রোগ্রাম
ছয় মাস মেয়াদি এই প্রোগ্রামে বিনা মূল্যে পড়াশোনা করা যায়। নারী ও পুরুষ উভয়েই এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামে আবেদনের জন্য আইইএলটিএস/ টোফেল স্কোরের প্রয়োজন নেই। এই প্রোগ্রামের আওতায় ভিসা ফি, ভ্রমণ ভাতা, মাসিক ১ হাজার ৫০০ ডলার বৃত্তি, খাবার, আবাসন ও যোগাযোগের খরচ দেওয়া হয়।

https://exchanges.state.gov/non-us/program/study-us-institutes-scholars/details

ইউপিজি লিডারশিপ প্রোগ্রাম
বিদেশি শিক্ষার্থীদের জন্য ইউপিজি (ইউনাইটেড পিপল গ্লোবাল) লিডারশিপ প্রোগ্রামের আওতায় বৃত্তি দেওয়া হয়। ৩০টি দেশ থেকে মোট ৬০ জনকে এই বৃত্তি দেওয়া হয়।

https://act.unitedpeople.global/upg-sustainability-leadership/

https://act.unitedpeople.global/upg-sustainability-leadership/

কমিউনিটি সল্যুশনস এক্সচেঞ্জ প্রোগ্রাম
চার মাস ফেলোশিপসহ এক বছর মেয়াদি এই প্রোগ্রামের আওতায় ভিসা সাপোর্ট, নিজ দেশ থেকে যাতায়াতে বিমানের টিকিট, মাসিক ভাতা এবং দুর্ঘটনা ও স্বাস্থ্যবিমা দেওয়া হয়। এই প্রোগ্রামে আবেদনের জন্য আইইএলটিএস/ টোফেল স্কোরের প্রয়োজন নেই।
https://exchanges.state.gov/non-us/program/community-solutions

হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট প্রোগ্রাম
এই ইনস্টিটিউট বিদেশি শিক্ষার্থীদের তিন সপ্তাহব্যাপী এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ দেয়। এই প্রোগ্রামের আওতায় আবাসন, স্বাস্থ্যবিমা, পরিবহনের সুবিধা, প্রোগ্রামের সরঞ্জাম, খাবার, ভিসা ফি ও নিজ দেশ থেকে যাতায়াতে বিমান টিকিট দেওয়া হয়।

https://www.hansenleadershipinstitute.org/

https://www.hansenleadershipinstitute.org/

Hansen Leadership Institute Home Leadership HLI provides training in the principles, practices, and psychology of effective, ethical and visionary leadership. We also train Hansen Fellows to be effective communicators and public speakers. In recent years, we have begun to expand our focus to gender issues in leadership as well...

23/09/2024

The USA , Canada , England বা ইউরোপের কোনও দেশে আসার আগে ইংরেজি ভালো করে রপ্ত করুন। একবার English এ ভালো হয়ে গেলে এসব দেশে আসতে না পারলেও এই দক্ষতা আপনার সাথে রয়ে যাবে।
5 key points on how knowing good English will greatly help you :

1. Better Job Opportunities
Fluency in English opens up more employment options, especially in customer service, administration, and professional sectors where communication is key.

2. Easier Integration
Good English skills help immigrants connect with their community, make friends, and understand local customs and culture more easily.

3. Access to Services
From healthcare to banking, navigating everyday services in Canada requires clear communication, which becomes much smoother with good English proficiency.

4. Improved Career Growth
Strong English skills lead to better networking and performance in interviews, which can result in faster promotions and career advancement.

5. Confidence in Daily Life
Being able to confidently handle conversations, ask questions, and express yourself in English reduces stress and helps in navigating daily challenges more effectively.

23/09/2024

Attention Please:

যুক্তরাষ্ট্রে পড়তে চান, এই ১৬টি ফুল ফ্রি বৃত্তির সম্পর্কে জেনে নিন 22/09/2024

Are you interested to study in America ? Let us know in details about 16 full free scholarship!!
আমেরিকাতে পড়তে চান, এই ১৬টি ফুল ফ্রি বৃত্তির সম্পর্কে জেনে নিন!

যুক্তরাষ্ট্রে পড়তে চান, এই ১৬টি ফুল ফ্রি বৃত্তির সম্পর্কে জেনে নিন ফুল ফ্রি বৃত্তির আওতায় নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্র আসা-যাওয়ার বিমান টিকিট, আবাসন, খাবার, মাসিক ভাতা, ফিসা ফি, টিউশন ফি...

22/09/2024

One of the most lucrative scholarship in Canada is Vanier Canada Graduate Scholarship. It offers Tk 58.00 lac to each student yearly .
কানাডার জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ, যা প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৫৮ লাখ টাকা দিয়ে থাকে।

শুধুমাত্র বাংলাদেশী শিক্ষার্থীই নয়,পৃথিবীর প্রায় সকল দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ হচ্ছে কানাডা। শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিষয়সমূহ বিবেচনায় বাংলাদেশী শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে।

কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের কাছে সর্বাধিক জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডায় পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৪ ।

সুবিধাসমূহ
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কানাডায় পড়ালেখা করার সুযোগ করে দিতেই কানাডার সরকার এ স্কলারশিপ দিয়ে থাকে। প্রতিবছর মোট ১৬৬ টি স্কলারশিপ দেওয়া হয়। যার মেয়াদ তিন বছর।

* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৫০ হাজার ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৫৮ লাখ ৬২ হাজার ৫৭০ টাকা ) প্রদান করবে ।

গবেষণার ক্ষেত্রসমূহ
* হেলথ রিসার্চ।
* ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ ।
* স্যোশাল সাইন্স এ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ।

যোগ্যতাসমূহ
* প্রথমে কানাডিয়ান কোন একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড পূরণ করতে হবে।
* ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ এর কোটা আছে কানাডার এমন একটি প্রতিষ্ঠান দ্বারা মনোনীত হতে হবে।
* রিসার্চ এবিলিটি (জার্নাল, পাবলিকেশন) থাকতে হবে।
* ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে।
* কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই পিএইচডি প্রোগ্রামের জন্য অন্য কোনও পুরষ্কার, স্কলারশিপ বা তহবিল গ্রহণ করা হবে না!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Suvastu Madhobilata(3rd Floor), Plot-67, Road-17, Block-C, Banani
Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00