05/07/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ
কুরআনের আলোয় আলোকিত আরও একটি জীবন "নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমিই এর হেফাজতকারী।" (সূরা আল-হিজর, আয়াত: ৯)
জামি‘আ মানারুত তাওহীদ, উত্তরা, ঢাকা-এর পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র রিফাতুল্লাহ (বাড্ডা, ঢাকা) পবিত্র কুরআনুল কারীমের সম্পূর্ণ হিফয সম্পন্ন করার মহান গৌরব অর্জন করেছে। আল্লাহু আকবার!
সর্বশেষ সবক শুনেছেন প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান ও প্রিন্সিপাল শাইখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফি. অতঃপর তার জন্য তিনি খাস করে দুআ করেছেন এবং তার হাতে তুলে দিয়েছেন শুভেচ্ছা উপহার।
তার হিফযের সবক শুরু হয়েছিলো মাত্র ২ বছর পূর্বে। এত অল্প সময়ে এতো ছোট্ট বয়সে মহান আল্লাহর পুরো কালাম নিজের সিনায় ধারণ করা সহজ বিষয় নয়। এই অসাধারণ কৃতিত্বের জন্য রিফাতুল্লাহ-কে জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে উষ্ণ অভিনন্দন ও মোবারকবাদ!
বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন
শিক্ষক মণ্ডলীকে:
আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত উস্তাদদের প্রতি, যাঁদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং পরম যত্নে আবদুল্লাহ আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছাতে পেরেছে। আল্লাহ তাআলা উস্তাদদের এই মেহনতকে কবুল করুন।
সম্মানিত অভিভাবকদের:
রিফাতুল্লাহ এর পিতা-মাতাকে আন্তরিক মোবারকবাদ, যাঁদের দ্বীনি চিন্তা চেতনা এবং সুনিপুণ লালন-পালনের কারণেই আজ তাদের সন্তানকে 'হাফেজে কুরআন' হিসেবে দেখার স্বপ্ন পূরণ হলো। দু‘আ করি আল্লাহ বাবা মাকেও উত্তম প্রতিদান দান করুন।
আমরা দু'আ করি, আল্লাহ তা'আলা হাফেজ রিফাতুল্লাহকে পবিত্র কুরআনের প্রকৃত ধারক-বাহক হওয়ার তাওফীক দান করুন। আগামীতে যেন সে কুরআনের তাফসীর সহ হাদীস, আকীদা, ফিকহ সহ ইসলামী অন্যান্য বিষয়গুলো আরও ভালো ভাবে শিখতে পারে এবং মুসলিম উম্মার কল্যাণের কারণ হতে পারে সেই তাওফীক দান করুন। আমীন।