23/08/2026
Right Forms of Verbs-এ বারবার ভুল হচ্ছে? এই Ruleগুলো একবার দেখে নিন।
Follow: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
The Six Important Rules of Right Forms of Verbs
1. বাক্যের শুরুতে Gap থাকলে → Verb + ing
বাক্যের শুরুতে কোনো কাজ বোঝাতে Gap থাকলে সাধারণত V-ing বসে।
Example:
___ regularly is good for health.
→ Walking regularly is good for health.
___ early in the morning is a good habit.
→ Getting up early in the morning is a good habit.
Shortcut:
Beginning + Gap → V-ing
2. Preposition-এর পরে → Verb + ing
Preposition-এর পরে verb বসলে সাধারণত V-ing হয়।
Example:
He is fond of reading books.
She is interested in learning English.
He left the room without saying anything.
They succeeded by working hard.
বিশেষ নিয়ম:
to যদি infinitive-এর অংশ হয় → to + V1
I want to learn English.
He went to buy a book.
কিন্তু to যদি preposition হয়, তাহলে V-ing হবে:
I am looking forward to meeting you.
He is used to getting up early.
Shortcut:
Preposition + V-ing
Infinitive to + V1
3. Simple Sentence-এ একটি Verb থাকলে, আরেকটি Gap → Verb + ing
একটি simple sentence-এ একটি finite verb থাকার পর আরেকটি কাজ বোঝাতে Gap থাকলে সাধারণত V-ing বসে।
Example:
He went to school wearing a new dress.
She sat on the chair reading a book.
He came here walking.
I saw him running in the field.
Shortcut:
One finite verb + another action → V-ing
4. বিশেষ কিছু শব্দের পরে → Verb + ing
নিচের expression-গুলোর পরে V-ing হয়:
With a view to + V-ing
Look forward to + V-ing
Get used to + V-ing
Be used to + V-ing
Mind + V-ing
Examples:
He works hard with a view to passing the examination.
I look forward to meeting you.
He is used to getting up early.
Would you mind opening the door?
She got used to living alone.
মনে রাখুন:
With a view to / look forward to / used to / mind → V-ing
5. সময় নির্দেশক শব্দ থাকলে Tense বুঝুন
A. Now / At this moment → Present Continuous
Structure:
am/is/are + V-ing
Examples:
He is reading now.
She is cooking at this moment.
They are playing football now.
B. Dramatically / Gradually / Day by day
পরিবর্তন বা ক্রমাগত ঘটমান অবস্থা বোঝালে Present Continuous হতে পারে।
Examples:
The price of goods is increasing gradually.
The situation is changing dramatically.
The climate is changing day by day.
C. While-এর পরে
While + V-ing
While walking along the road, I saw him.
While reading a book, she fell asleep.
কিন্তু While + Subject + Gap হলে সাধারণত Past Continuous:
While + Subject + was/were + V-ing
While I was walking along the road, I saw him.
While she was reading a book, her mother called her.
Shortcut:
While + Gap → V-ing
While + Subject + Gap → was/were + V-ing
6. V3 এবং Passive-এর গুরুত্বপূর্ণ নিয়ম
A. Get / Got + V3
Examples:
He got injured in the accident.
She got married last year.
He got selected for the job.
B. Have / Has / Had + V3
Perfect tense-এ:
Have/Has/Had + V3
I have finished my work.
She has completed the task.
They had left before I arrived.
C. Being + V3
Passive continuous structure-এ:
being + V3
The road is being repaired.
The house is being built.
D. Already / Recently / Yet / Just
এসব শব্দ থাকলে অনেক ক্ষেত্রে Present Perfect ব্যবহৃত হয়।
Have/Has + V3
He has already finished the work.
She has recently joined the company.
Have you finished your work yet?
I have just completed the task.
Note: “Just now” সাধারণত নির্দিষ্ট অতীত সময় বোঝায়, তাই প্রচলিত ইংরেজিতে Simple Past বেশি স্বাভাবিক:
He left just now.
She came just now.
Active ও Passive-এর সহজ নিয়ম
Active Subject → V1 / V2
Subject নিজে কাজ করলে Active Voice।
Examples:
He writes a letter. → Present
He wrote a letter. → Past
They play football.
They played football.
Passive Subject → be + V3
Subject কাজটি নিজে করে না; তার ওপর কাজটি সংঘটিত হয়।
Examples:
A letter is written by him.
A letter was written by him.
The work is done by them.
The house was built last year.
Modal + be + V3
can/could/may/might/must/should/will + be + V3
Examples:
The work must be completed today.
The letter should be written carefully.
The problem can be solved easily.
The work will be finished tomorrow.
এক নজরে Revision — Right Forms of Verbs
Beginning + Gap → V-ing
Preposition + Gap → V-ing
With a view to → V-ing
Look forward to → V-ing
Get used to → V-ing
Mind → V-ing
Now / At this moment → am/is/are + V-ing
While + Gap → V-ing
While + Subject + Gap → was/were + V-ing
Get / Got → V3
Have / Has / Had → V3
Being → V3
Already / Recently / Yet / Just → have/has + V3 (context অনুযায়ী)
Active → V1 / V2
Passive → be + V3
Modal Passive → Modal + be + V3
#চাকরিরপ্রস্তুতি #ইংরেজি_গ্রামার #প্রতিদিনইংলিশশিখি Learn with Sohag
22/08/2026
সাহসী হতে হবে। সাপোর্টার থাকতে হবে। সফলতার গল্পগুলো সংগ্রামের, উদ্যোমের, লড়াইয়ের।
©
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
19/08/2026
সম্প্রতি জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারির ডেটাবেজ থেকে নাম্বার সংগ্রহ করে কিছু অসাধু চক্র নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা বা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
স্পষ্ট করে বলা হচ্ছে — ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো কার্যক্রমেই ফোনে টাকা, OTP বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না।
এমন কল পেলে যা করবেন:
✔️ কোনো তথ্য দেবেন না
✔️ কল কেটে দিন
✔️ নম্বরটি সংরক্ষণ করুন
✔️ নিকটস্থ প্রশাসন/সমাজসেবা অফিসে জানান
নিজে সচেতন থাকুন, অন্যকেও সতর্ক করুন।
©
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
18/08/2026
💢 এই প্রশ্নটি ২৫ বার চাকরির পরীক্ষায় এসেছে।
ভাবা যায়।♥️
©
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
17/08/2026
ভাদর কাটানি। ভাদ্র মাসে উত্তরাঞ্চলে স্বামীর কল্যাণে বিবাহিত নারী বাবার বাড়িতে গমনের লোকাচার । এটি সনাতন লোকাচার। এ-সময় বধূ দু-তিনদিন বা সপ্তাহখানেক বাবার বাসায় অবস্থান করে । প্রচলিত বিশ্বাস যে,ভাদ্র মাসে স্বামীর সাথে থাকলে অমঙ্গল হয়।
ভাদর কাটানি। ভাদ্র মাসে উত্তরাঞ্চলে স্বামীর কল্যাণে বিবাহিত নারী বাবার বাড়িতে গমনের লোকাচার । এটি সনাতন লোকাচার। এ-সময় বধূ দু-তিনদিন বা সপ্তাহখানেক বাবার বাসায় অবস্থান করে । প্রচলিত বিশ্বাস যে,ভাদ্র মাসে স্বামীর সাথে থাকলে অমঙ্গল হয়।
মেয়েপক্ষ সাধ্যমত ক্ষির,পিঠা-পুলি প্রভৃতি খাবারসহ মেয়েকে নিতে জামাইয়ের বাড়িতে আসে। থাকে ছোট্ট আয়োজন। স্বামীগৃহে ফেরার সময় মেয়ে পক্ষের বাসায়ও থাকে আয়োজন ।
বাহন ছিল পালকি,গরুগাড়ি,নৌকা কিংবা রিক্সা। এখন ইজিবাইক,মোটরসাইকেল তথা সুবিধাজনক যানবাহন ।
ভাদর কাটানি ধর্মীয় কোনো উৎসব বা আচার নয়। এর শুরুটা কখন সেটাও অস্পষ্ট ।
উত্তরাঞ্চলে 'ভাদু' নামে এক দেবতার পূজা হয়। উদ্দেশ্য মনস্কামনা পূর্ণ হওয়া । এ-সময় যে হিন্দু নারী পূজা করে সে ব্রত থাকে। রোযা কিংবা ব্রত থাকাবস্থায় দৈহিক মেলামেশা বন্ধ থাকে। মেলামেশার ঝুঁকিটুকু এড়িয়ে যেতে দূরে থাকা নিরাপদ।
ভাদ্র মাসের আঞ্চলিক সহজ উচ্চারণ ভাদর। আঞ্চলিক উচ্চারণে সাধারণত যুক্তবর্ণ থাকে না।
এ অঞ্চলের আঞ্চলিক ভাষায় যা দিয়ে কাঁটা হয় বা সময় অতিবাহিত হওয়াকে কাটানি বলে। ‘ধান কাটানিখান(কাস্তে) আন’। ‘তেলবাজ লোকের লগত সময় কাটানি বিপত।’ তা-ই ভাদু পূজা থেকে ভাদর কাটানি হওয়ার সম্ভাবনা নেই।
নববধূর স্বামীগৃহ;নতুন পরিবেশ। পুরোদস্তুর মন বসাতে পারে না। বিষয়টি খুব স্বাভাবিক। নব দম্পতির সাময়িক দূরত্ব সম্পর্ককে আরও গাঢ় করে। বিয়ের শুরুতে স্বামী হৃদয়ে বউ-প্রীতি বাড়ানোর মোক্ষম সুযোগ।
গ্রামে পরিবারের ধরণ ছিল যৌথ। এমন পরিবারে কাজের চাপ বেশি। ভাদ্র মাসে গৃহস্থালিতে কাজ কম। বৎসরে এটাই দীর্ঘ অবসর সময় । এসব বিষয়সমূহ হতে পারে ভাদর কাটানি প্রচলনের কারণ।
মেয়ে পিতৃগৃহে আসলে খাতির যত্ন বাড়ে । নতুন বউ। নতুন সংসার। বুদ্ধি পরমার্শ ও পুষ্টির বিষয়টি প্রাধান্য পায়।
শুধুমাত্র নববধূর সাথে ভাদর কাটানি সম্পর্কিত নয়। বিয়ের অনেক বছর পরেও ভাদর কাটানি পালন করে বধূদের একটি অংশ ।
তবে অমঙ্গলের দোহাই দিয়ে এ আচার পালিত হলেও মঙ্গল হয় নারীপক্ষের। কাজ থেকে একটা ছুটি মেলে।
রংপুর বিভাগের জেলাসমূহ ও জয়পুরহাট জেলা এবং ভারতের পশ্চিম ও দক্ষিণ দিনাজপুর। এছাড়াও মুর্শিদাবাদ,জলপাইগুড়ি ও শিলিগুড়ি জেলার বাঙালি সমাজে এ প্রথা প্রচলিত।
হিন্দু-মুসলমান ও অন্যান্য ধর্মের পরিবারগুলোতে ভাদর কাটানির প্রচলন রয়েছে। মুসলিম পরিবারে ভাদর কাটানি রেওয়াজ জৌলুশ হারালেও সনাতন (হিন্দু) পরিবারগুলোতে এ রেওয়াজ বা লোকাচর চর্চিত হচ্ছে।
এখন আধুনিক নারী বাবার বাড়ি যেতে লম্ব
দরখাস্ত করে না। স্বামী বাধ্যগত। তা-ই বাড়ি যেতে ঝক্কিঝামেলা নেই। সাথে ছোঁয়াচে নগর সংস্কৃতি ও একক পরিবার। তা-ই এখন ভাদর কাটানি পালনে ভাটা পড়েছে। নেই বললেই চলে। আর পালন হলেও তা অনাড়ম্বরের সাথে হচ্ছে।
#ভাদর_কাটানি #লোকজ #বাঙালি #রুদ্র #আনারল
#ভাদর_কাটানি #লোকজ
©
17/08/2026
# ফ্যামিলি কার্ড শুমারি: নির্বাচিত ও রিজার্ভ প্রার্থীদের ৩ দিনের প্রশিক্ষণ হতে পারে
ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমকে সামনে রেখে নির্বাচিত প্রার্থী ও রিজার্ভ তালিকায় থাকা প্রার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে **সম্ভাব্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ** আয়োজনের প্রস্তুতি চলছে।
# # # 👥 কারা প্রশিক্ষণে থাকবেন?
শুধু চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরাই নন, **রিজার্ভ/অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদেরও প্রশিক্ষণের আওতায় রাখা হতে পারে।**
কারণ, কোনো নির্বাচিত কর্মী অনিবার্য কারণে দায়িত্ব পালন করতে না পারলে প্রয়োজন অনুযায়ী **রিজার্ভ তালিকা থেকে বিকল্প কর্মী নিয়োগ** করা হতে পারে। তাই আগেভাগেই তাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হতে পারে।
# # # 💰 সম্ভাব্য প্রশিক্ষণ ভাতা
* প্রশিক্ষণ: ৩ দিন
* সম্ভাব্য ভাতা: **প্রতিদিন ৪০০ টাকা**
* ৩ দিনে মোট: **১,২০০ টাকা**
# # # ☕ প্রশিক্ষণে সম্ভাব্য সুবিধা
প্রশিক্ষণ চলাকালীন সম্ভাব্যভাবে—
* সকালে চা-পান বিরতি
* দুপুরে ভারী খাবার
* বিকেলে চা-নাস্তার ব্যবস্থা
# # # 📱 প্রশিক্ষণ শেষে নির্বাচিত কর্মীদের সম্ভাব্য সামগ্রী
**ফেরতযোগ্য সামগ্রী:**
* ট্যাব
* চার্জার
* EA ম্যাপ
**অফেরতযোগ্য সামগ্রী:**
* ব্যাগ
* কলম/মার্কার
* অ্যাপ্রোন
* আইডি কার্ড
* স্টিকার
* অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী
# # # ⚠️ গুরুত্বপূর্ণ নোটিশ
উপরের তথ্যগুলো **সম্ভাব্য পরিকল্পনা ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে** দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ভাতা, যাতায়াত ভাতা, খাবার এবং সরবরাহকৃত সামগ্রীর ধরন/পরিমাণ **সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সরকারি নির্দেশনার ওপর নির্ভরশীল।**
তাই নির্বাচিত ও রিজার্ভ প্রার্থীদের **সংশ্লিষ্ট উপজেলা/কর্তৃপক্ষের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।**
©সংগৃহীত
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
16/08/2026
❤️ মেয়েটি টানা এক বছর এক মাস ধরে প্রতি বুধবার ডিসি অফিসে এসেছে। উদ্দেশ্য ছিল একটাই—পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা পাওয়া।
প্রথম যেদিন এসেছিল, সেদিন তাকে কয়েকটি সহজ প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সাদিয়া সেসবের তেমন উত্তর দিতে পারেনি। তখন তাকে পড়াশোনার কিছু কৌশল বুঝিয়ে দেওয়া হয়। এরপর সাত দিনের পড়া দিয়ে বলা হয়েছিল, “প্রতি বুধবার ডিসি অফিসে এসে পড়া নিয়ে যাবে। আর তোমাকে যদি সাহায্য করি, সেটা চার মাস পরে করব।”
কথা রেখেছিল সাদিয়া। প্রতি বুধবার নিয়ম করে ডিসি অফিসে এসে পড়া নিয়ে যেত। মাঝে মাঝে তাকে দু-এক মিনিট পড়া জিজ্ঞাসা করা হতো। ধীরে ধীরে বদলাতে থাকে তার পড়াশোনার ধরন।
তাকে বলা হয়েছিল—প্রতিদিন একই সময়ে, একই নিয়মে পড়তে হবে। রাতে দুই ঘণ্টা এবং ভোরে দুই ঘণ্টা পড়বে। রাত ১০টায় ঘুমাবে, ভোর ৫টায় ঘুম থেকে উঠবে। বিকেলে এক ঘণ্টা খেলবে। ক্লাস হোক বা না হোক, প্রতিদিন বিদ্যালয়ে যাবে।
ব্যাস—এই নিয়মগুলোই মেনে চলেছে সাদিয়া।
ফলাফলও এসেছে তারই মতো সুন্দরভাবে।
তার বিদ্যালয় থেকে এবার ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ২২ জন পাস করেছে। আর পুরো বিদ্যালয়ে একমাত্র সাদিয়াই পেয়েছে এ প্লাস।
যে মেয়েটি একসময় সহজ প্রশ্নের উত্তরও দিতে পারত না, নিয়মিত অধ্যবসায় আর সঠিক দিকনির্দেশনায় সেই মেয়েটিই আজ বিদ্যালয়ের একমাত্র এ প্লাস পাওয়া শিক্ষার্থী।
সাদিয়ার গল্প শুধু একজন শিক্ষার্থীর সাফল্যের গল্প নয়। এটি আমাদের চারপাশে থাকা হাজারো সাদিয়ার গল্প—যাদের স্বপ্ন আছে, মেধা আছে, ইচ্ছাশক্তি আছে; শুধু প্রয়োজন সামান্য সহযোগিতা, সঠিক দিকনির্দেশনা আর সুযোগ।
অথচ আমরা প্রতিদিন কত টাকা কত অপ্রয়োজনীয় কাজে ব্যয় করছি! দিনাজপুর শহরসহ দেশের বিভিন্ন জায়গা ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার আর তোরণে ছেয়ে যাচ্ছে। এসব অপচয় না করে যদি তার সামান্য অংশও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার কাজে ব্যয় করা যেত, তাহলে হয়তো আরও অনেক সাদিয়ার গল্প আমরা দেখতে পেতাম।
একজন শিক্ষার্থীর হাতে একটি বই, একটি কলম কিংবা সামান্য সহযোগিতা কখনো কখনো তার পুরো জীবনটাই বদলে দিতে পারে।
তাই আসুন—
দেশের আইন মেনে চলি,
সমাজের প্রতি চোখ রাখি,
সাদিয়াদের পাশে দাঁড়াই,
সহযোগিতার হাত বাড়াই,
অপচয় রোধ করি,
আর নতুন স্বপ্নের বীজ রোপণ করি।
অভিনন্দন সাদিয়া আফরিন।
তোমাদের জয় হোক। ❤️📚
লেখা ও ছবি: DC Dinajpur
©
❤️ মেয়েটি টানা এক বছর এক মাস ধরে প্রতি বুধবার ডিসি অফিসে এসেছে। উদ্দেশ্য ছিল একটাই—পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা পাওয়া।
16/08/2026
📢 ফ্যামিলি কার্ড সারসংক্ষেপ ২০২৬: দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ আপডেট! 📢
দিনাজপুর জেলার প্রতিটি যোগ্য পরিবার যেন সঠিক সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে আজ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় 'ফ্যামিলি কার্ড সারসংক্ষেপ ২০২৬' কার্যক্রমকে সফল ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের সকল সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী (Data Collectors) উপস্থিত ছিলেন। ডাটা কালেকশন প্রক্রিয়া কীভাবে আরও স্বচ্ছ, দ্রুত এবং ত্রুটিমুক্ত করা যায়—সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
দিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, সেই সকল পরিশ্রমী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। আপনাদের নিরলস পরিশ্রমেই একটি সঠিক ডাটাবেজ তৈরি হওয়া সম্ভব হচ্ছে! 🤝✨
সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাক দিনাজপুর!
#সমাজসেবা
©
By Sohag Parvez mehek
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
14/08/2026
📌 প্রশিক্ষণের আগের সময়টাতে তথ্য সংগ্রহকারীরা যা করতে পারেন
১️⃣ নিজের নির্ধারিত এলাকা ঘুরে দেখুন
যে ইউনিয়ন/ওয়ার্ড/গ্রাম বা মহল্লায় কাজ করবেন, আগে থেকেই এলাকাটি ঘুরে পরিচিত হয়ে নিন।
২️⃣ এলাকার সীমানা সম্পর্কে ধারণা নিন
কোন এলাকা থেকে আপনার দায়িত্ব শুরু এবং কোথায় শেষ—এটি পরিষ্কারভাবে জেনে রাখুন। রাস্তা, বাজার, নদী, খাল, গুরুত্বপূর্ণ স্থাপনা ইত্যাদির অবস্থানও মনে রাখুন।
৩️⃣ পাড়া-মহল্লা ও গ্রামের নামগুলো জেনে নিন
একই এলাকার প্রচলিত ও সরকারি নাম আলাদা হতে পারে। স্থানীয়ভাবে ব্যবহৃত নামগুলোও জেনে রাখা মাঠকাজে কাজে আসবে।
৪️⃣ পরিবারগুলোর অবস্থান সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করুন
কোন এলাকায় বেশি পরিবার, কোন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে বসতি—এসব সম্পর্কে ধারণা থাকলে পরবর্তীতে বাড়ি খুঁজে বের করা সহজ হবে।
৫️⃣ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচিত হন
ইউপি সদস্য, কাউন্সিলর, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা এলাকার পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করলে প্রয়োজনে কোনো বাড়ি বা এলাকার অবস্থান শনাক্ত করা সহজ হতে পারে।
৬️⃣ জনগণকে আগাম সচেতন করুন
ফ্যামিলি কার্ড শুমারি সম্পর্কে মানুষকে জানান—তথ্য সংগ্রহকারী আসবেন, পরিবারের সঠিক তথ্য দিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য/কাগজপত্র প্রস্তুত রাখার বিষয়টি আগে থেকেই জানিয়ে রাখা ভালো।
৭️⃣ কাগজপত্র সম্পর্কে অফিসিয়াল নির্দেশনা জেনে নিন
এখানে বিশেষ সতর্কতা জরুরি—চূড়ান্ত সরকারি নির্দেশনায় যে কাগজপত্র চাওয়া হবে, সেটিই অনুসরণ করতে হবে। বিভিন্ন অননুমোদিত ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন ডকুমেন্টের তালিকা পাওয়া যাচ্ছে, তাই এখনই কোনো তালিকাকে চূড়ান্ত ধরে জনগণকে না জানানোই নিরাপদ।
৮️⃣ মোবাইল/ট্যাব ব্যবহারে দক্ষতা বাড়ান
ফর্ম পূরণ, ছবি তোলা, GPS/লোকেশন, ক্যামেরা, ইন্টারনেট, ডাটা সংরক্ষণ ইত্যাদি বিষয়ে আগে থেকেই অনুশীলন করুন। সরকারি খসড়া নীতিমালায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে প্রযুক্তিগত অবকাঠামোর ব্যবহারের কথা রয়েছে।
৯️⃣ Google Maps ব্যবহার শিখে রাখুন
নিজের এলাকার রাস্তা, ইউনিয়ন/ওয়ার্ড, বাজার, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবস্থান শনাক্ত করার জন্য Google Maps-এর সাধারণ ব্যবহার শিখে রাখা উপকারী হতে পারে।
🔟 নিজের একটি মাঠকাজের নোট তৈরি করুন
এলাকার নাম, গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার, ইউনিয়ন/ওয়ার্ডের সীমানা, যোগাযোগের পথ—এসব নিজের খাতায় বা মোবাইলে নোট করে রাখতে পারেন।
⭐ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
প্রশিক্ষণের আগে কোনো তথ্য নিজের মতো করে চূড়ান্ত করবেন না।
প্রশিক্ষণে যে অ্যাপ, ফর্ম, প্রশ্নমালা, কাগজপত্রের তালিকা, যোগ্যতার শর্ত ও তথ্য সংগ্রহের নিয়ম দেওয়া হবে—সেটিই হবে আপনার মূল নির্দেশনা। কারণ ফ্যামিলি কার্ড শুমারির জন্য স্থানীয় সমাজসেবা কার্যালয়গুলোতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং মাঠপর্যায়ের কাজের জন্য নির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
©
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
23/07/2026
🚨 ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও! 🚨
আপনিও কি তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজার পদে আবেদন করেছেন?
🎯 তাহলে আগামীকাল এর ভিডিওটি মিস করবেন না!
✅ পরীক্ষার ধরণ কেমন হতে পারে
✅ কী ধরনের প্রশ্ন আসতে পারে
✅ ডাটা এন্ট্রি ও ট্যাব ব্যবহারের প্রস্তুতি
✅ মাঠপর্যায়ে কাজের গুরুত্বপূর্ণ নির্দেশনা
✅ পরীক্ষায় সফল হওয়ার কার্যকর পরামর্শ
📌 ভিডিওটি সম্পূর্ণ দেখুন আগামীকাল এবং উপকারী মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
🔔 চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার প্রস্তুতি, ভাইভা টিপস ও সর্বশেষ আপডেট পেতে Mim's Diary পেইজটি Follow করে সাথে থাকুন।
💬 আপনার জেলা ও আবেদনকৃত পদের নাম কমেন্টে লিখুন।
👉 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
#তথ্য_সংগ্রহকারী #সুপারভাইজার #চাকরির_প্রস্তুতি #নিয়োগ_পরীক্ষা #বাংলাদেশ_চাকরি