31/05/2026
United International University (UIU)-এর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (CAIR)-এর অধীনে পরিচালিত UIU Mars Rover Team যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অনুষ্ঠিত University Rover Challenge (URC) 2026-এ এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।
দলটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বব্যাপী ৩য় স্থান অর্জন করেছে এবং Best Autonomous System Recognition পুরস্কার লাভ করেছে।
চূড়ান্ত অবস্থান:
🥇 ১ম স্থান – Missouri S&T Mars Rover Design Team, যুক্তরাষ্ট্র
🥈 ২য় স্থান – Monash Nova Rover, অস্ট্রেলিয়া
🥉 ৩য় স্থান – UIU Mars Rover Team, বাংলাদেশ
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে মাত্র ৩৮টি দল চূড়ান্ত অন-সাইট পর্বে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে। সবচেয়ে গর্বের বিষয় হলো, University Rover Challenge-এর ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশীয় দল পডিয়াম ফিনিশ নিশ্চিত করেছে, আর সেই দলটি হলো UIU Mars Rover Team।
এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছে আমাদের শিক্ষার্থী, অ্যালামনাই, মেন্টর এবং শুভানুধ্যায়ীদের বছরের পর বছর ধরে নিরলস পরিশ্রম, অধ্যবসায়, দলগত প্রচেষ্টা এবং উদ্ভাবনী চিন্তার ফলস্বরূপ। এই সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিযোগিতা করে সমানতালে এগিয়ে যেতে পারে এবং উৎকর্ষতার স্বাক্ষর রাখতে পারে।
আমি আশা করি, এই অর্জন আপনাদের সবাইকে আরও বড় স্বপ্ন দেখতে, আরও কঠোর পরিশ্রম করতে এবং নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। কারণ মহান সাফল্য গড়ে ওঠে কৌতূহল, দৃঢ় সংকল্প এবং কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থেকে।
দলের পক্ষ থেকে UIU পরিবারের সকল সদস্যকে তাদের অব্যাহত সমর্থন, উৎসাহ ও শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
সবার কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতেও রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও বড় সাফল্য অর্জন করতে পারি। 🇧🇩🚀
-uiu mars rover team