WUB CIVIL 64 - A batch

WUB CIVIL 64 - A batch

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WUB CIVIL 64 - A batch, Education, Dhanmondi, Dhaka.

Photos from WUB CIVIL 64 - A batch's post 22/09/2022

(শোক সংবাদ)
কিছু কিছু মৃত্যু মেনে নেয়া সত্যি কষ্টকর। আমাদের প্রিয় বন্ধুটি না ফেরার দেশে চলে গেলো। আমাদের প্রিয় বন্ধুর জন্য সকলে কাছে দোয়া প্রার্থী।

গত বুধবার স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

Photos from WUB CIVIL 64 - A batch's post 20/03/2018
27/02/2018

ইতিহাস ১২০০ থেকে ১৯৪৫:------
---------------------------------------------
# ১২০৪ = ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার
খলজির বাংলা বিজয় ।
# ১৪৫৯ = ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা ।
# ১৪৯২ = কম্ববাসের আমেরিকা আবিষ্কার ।
# ১৪৯৮ = ভাস্কোডা গামার ভারত বর্ষে
আসার জলপথ আবিষ্কার ।
# ১৫২৬ = পানি পথের ১ম যুদ্ধ ।
# ১৫৫৬ = বাংলা সাল গণনা শুরু+পানি পথের
২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ ।
# ১৬১০ = সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী

# ১৭৫৭ = পলাশীর যুদ্ধ ।
# ১৭৬১ = পানি পথের ৩য় যুদ্ধ ।
# ১৭৬৪ = বক্সারের যুদ্ধ ।
# ১৭৬৫ = দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া
কোম্পানির দেওয়ানি লাভ ।
# ১৭৭০ = ছিয়াত্তরের মন্বন্তর।
# ১৭৭৬ = আমেরিকার স্বাধীনতা লাভ।
# ১৭৮৯ = ফরাসি বিপ্লব ।
# ১৮০০ = ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ।
# ১৮০১ = ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা
বিভাগ চালু।
# ১৮১৫ = ওয়াটার লুর যুদ্ধ।
# ১৮২৯ = লর্ড বেন্টিং কর্তৃক রাজা
রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা
রহিতকরণ + ঢাকা বিভাগ চালু ।
# ১৮৩১ = তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান।
# ১৮৫৩ = লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে
রেল চালু।
# ১৮৫৬ = লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা
আইন পাশ।
# ১৮৫৭ = বাংলা ভাষার প্রথম উপন্যাস
আলালের ঘরের দুলাল প্রকাশ +
সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু +
বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু।
# ১৮৬০ = নীল বিদ্রোহের অবসান + নীল
দর্পন নাটকের প্রকাশ।
# ১৮৬১ = রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের
মেঘনাথ বধ কাব্যে প্রকাশ +
আমেরিকা গৃহ যুদ্ধ শুরু।
# ১৮৬২ = বাংলাদেশে রেল চালু।
# ১৮৬৩ = যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+
মোহামেডান লিটারেরি সোসাইটি।
# ১৮৬৫ = বাংলা সাহিত্যের ১ম সার্থক
উপন্যাস দুর্গেশ
নন্দিনী প্রকাশিত।
# ১৮৮০ = রোকেয়ার জন্ম।
# ১৮৯৩ = পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের
নারীরা ভোটাধিকার পান।
# ১৮৯৬ = আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ।
# ১৮৯৯ = কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম।
# ১৯০১ = নোবেল পুরস্কার দেওয়া শুরু।
# ১৯০৫ = বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক
রাজধানী।
# ১৯০৬ = মুসলীম লীগ প্রতিষ্ঠিত।
# ১৯০৭ = চর্যাপদ আবিষ্কৃত।
# ১৯০৯ = শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত।
# ১৯১০ = গীতাঞ্জলি প্রকাশ।
# ১৯১১ = বঙ্গভঙ্গ রদ।
# ১৯১২ = টাইটানিকের ডোবা।
# ১৯১৩ = গীতাঞ্জলির জন্য রবীর নোবলে
+যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন
শুরু।
# ১৯১৪ = প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র
পত্রিকা
প্রকাশ।
# ১৯১৬ = চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত
+
লক্ষ্নৌ চুক্তি।
# ১৯১৭ = লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /
অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায়
জারতন্ত্রের অবসান+পুলিৎজার পুরস্কার শুরু
+যুক্তরাষ্ট
্রের ১ম বিশ্ব যুদ্ধে
অংশগ্রহণ+বেলফোর ঘোষণা (ইহুদি রাষ্ট্র)।
# ১৯১৮ = প্রথম বিশ্বযুদ্ধ শেষ+ব্রিটেনের
নারী
ভোটাধিকার পায় + সওগাত
পত্রিকা প্রকাশ।
# ১৯১৯ = লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা+আইএলো
প্রতিষ্ঠা+রবী ঠাকুরের নাইট
উপাধি বর্জন+জালিওয়ানবাগ হত্যাকাণ্ড।
# ১৯২০ = বঙ্গবন্ধুর জন্ম।
# ১৯২৩ = কল্লোল পত্রিকা+ইন্টারপোলের
কার্যক্রম শুরু+বেঙ্গল প্যাক্ট (হিন্দু
মুসলমান ঐক্য)+ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম
সমাবর্তন।
# ১৯২৬ = মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা।
# ১৯২৭ = শিখা পত্রিকা ও মাসিক
মোহাম্মাদী পত্রিকা
প্রকাশ।
# ১৯২৮ = আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক
পেনিসিলিন
আবিষ্কার।
# ১৯৩০ = বিশ্বকাপ ফুটবল শুরু।
# ১৯৩৯ = ২য় বিশ্বযুদ্ধ শুরু।
# ১৯৪০ = শেরে বাংলা কর্তৃক লাহোর
প্রস্তাব
উত্থাপন+টিভির বাণিজি্যক
উৎপাদন সালে।
# ১৯৪১ = রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক
পার্ল
হারবার আক্রমণ।
# ১৯৪৩ = পঞ্চাশের মন্বন্তর (বাংলা ১৩৫০)।
# ১৯৪৪ = বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন
উডস
ইনস্টিটিউশন)+ডি ডে।
# ১৯৪৫ = ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক +
জাতিসংঘ
প্রতিষ্ঠা+জাপানে
পারমাণবিক বোমা ফেলা+সবুজ বিপ্লব।
(সংগৃহীত)

27/02/2018

চমৎকার ৩০টি টেকনিক দেওয়া হল।

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”
সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিকঃ- 1 (গনী মাঝির জামাই HSC
পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★ গ- গায়ান
★ নি- নিউজিল্যান্ড
★ মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ ঝি- জিম্বাবুয়ে
★ জা-জামাইকা
★ H- হংক
★ S- সিংগাপুর
★ C- কানাডা
★ B- বেলিজ
★ B- ব্রুনাই
★ A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★ গেল-গ্রানাডা।
-
মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল.....
টেকনিকঃঃ-2 [ সুমি তুই আজ ওই বাম
সিলিকা -র কুলে ]
★ সু – সুদান/সৌদিআরব
★ মি – মিশর
★ তু – তুরস্ক/তিউনিসিয়া
★ ই – ইরাক/ইসরাইল
★ আ – আলজেরিয়া, আরব আমিরাত
★ জ – জর্ডান
★ ও – ওমান
★ ই – ইরান/ইয়েমেন
★ বা – বাহরাইন
★ ম – মরক্কো
★ সি – সিরিয়া
★ লি – লিবিয়া
★ কা – কাতার
★ কু – কুয়েত
★ লে – লেবানন
-
ভারতের ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
টেকনিকঃ -3 (“লাল’ নীল’ পাঁচ’ কুড়ি”)
★ লা — লালমনিরহাট (৫৯টি)
★ নী — নীলফামারী (৪টি)
★ প —পঞ্চগড় (৩৬টি)
★ কু—কুড়িগ্রাম (১২টি)

-
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি দেশে
টেকনিকঃ- 4 (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
-
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ- 5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাইবান্ধা
-
GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়
সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6[“ওমা সৌদি বেয়াইন
আমারে কাতুকুতু”দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7 [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
-
OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে,
কাতু’কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
-
CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ]
[(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]
★ N-Nepal,
★ I-Iran,
★ P-Pakistan,
★ A-Afganistan,
★ I-India.
★ M-Malaysia,
★ T-Thailand,
★ V-Vietnam,
★ F-Filipine,
★ I-Indonesia,
★ L-Laos,
★ M-Mayanmar,
★ B-Bangladesh,
★ S-Srilanka,
-
পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,
ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব
এশিয়ার দেশগুলোঃ
টেকনিকঃ10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-11 [তাজাকোচিফিম]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
-
SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 [ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
FOUR IMAGINE TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [ সিতাদহ ]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট
প্রদেশের রাজধানী)
-
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15 [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
-
বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া

D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
-
ASEAN ভুক্ত ১০টি দেশঃ
টেকনিকঃ-18 [ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী)
বিভিন্ন (Golden Cresent)
-
মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19 [″আপাই’’]
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
-
(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত
৩টি দেশ।“
★টেকনিক:-20 [“নেভাবা”]
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
-
(Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক: 21 [″মাথাল”]
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
“”Golden Village”””
বাংলাদেশের কুষ্টিয়া জেলার
২৬টি গাজা উৎপাদনকারী অঞ্চল..
-
বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ-22 (SPAA) (স্পা পানির নাম
মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার)
-
মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে
★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-
জ্বর-সারিল ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল= হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সারিল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
-
যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস”-
টেকনিকঃ-24 (কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
-
★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ
টেকনিক-25 জাপানি শব্দঃ
“[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে
খেলে হারিকেনসহ রিক্সায় করে
হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায়
যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে
হারিকিরি করে “]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান,
হারিকিরি )
-
টেকনিক-26
গুজরাটি শব্দঃ
[ গুজরাটিরা হরতাল এর দিন কোন
জয়ন্তী হলে খদ্দর পরে ]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর
পরে।)
-
টেকনিক-27
[ এক তুর্কি উজবুক দারোগা তোপের
বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল
যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ
কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক
কোর্মা রেধে খাওয়াবে ]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ,
কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু,
কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)
-
টেকনিক-28
[ ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও
কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ
নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে
প্রবেশ করে না ]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,
ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,
ক্যাফে, ডিপো)
-
টেকনিক- 29
[ ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও
টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে ]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও
টেক্কা,তাস, তুরুপ।
-
মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক:30 (আসল)
★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল

25/02/2018

আমদের ১০ম সেমিস্টার এর ফাইনাল এক্সাম এর ক্লাস শুরু হবে ২৬-০২-২০১৮ থেকে।।।সবাইকে ক্লাস আসার জন্য অনুরোধ করা হল।।।।
সাইফুল ইসলাম

25/02/2018
Photos from WUB CIVIL 64 - A batch's post 25/02/2018

lgd exam er sfd and bmd

25/02/2018

WUB 64 A BATCH ER CLASS 26-02-2018 THEKE SORO HOBE

29/01/2018

sub- assistance engineers LGD er exam 16-02-2018
time:10am-11:30 am
written examination hobe may bee
(bangla English general knowledge department.. general math) Thakte pare

03/12/2017

MES+ পৌরসভার জন্য MCQ আকারে পোস্ট করা হল,মোট ৫০টি পোস্ট করা হবে।
পোস্ট নাম্বারঃ-০০7
১)হাইওয়ে প্রধানত কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
২)আনুভূমিক বাঁক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৩) উলম্ব বাঁক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৪)ট্রাফিক চিহ্ন সাধারণত কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৫)গ্রাডিয়ান্ট কত প্রকার?
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উ.ঘ
৬)লোড কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৭)গঠিত অনুসারে ট্র্যাপ কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৮)ব্যবহার অনুসারে ট্যাপ কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৯)Water closet কয় ধরনের?
ক) ২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১০) wing wall সাধারণত কত প্রকার হয়?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১১)রিটেইনিং ওয়াল কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১২)ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা কয়টি?
ক)৮ খ)১০ গ)১২ ঘ)১৩
উ.খ
১৩)কার্ভ অব Deviation কয়টি বৃত্তচাপ সমন্বয়ে গঠিত _
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৪)বাঁক স্থাপনের কৌণিক পদ্ধতি __
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৫)ভূ-আলোকচিত্র জরিপ ধাপ কয়টি?
ক) ২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৬)বিমান আলোক চিত্র জরিপ ধাপ কয়টি?
ক)২ খ)৩ গ) ৪ ঘ)৫
উ.৪
১৭)ফ্লেমিশ বন্ড কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১৮) রেকিং বন্ড কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১৯)কাজের প্রকৃতি অনুযায়ী দরজা কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ঘ
২০)মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি ___প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
#নিবু'কাকা
অন্যথায় কপি করে পোস্ট করলে গ্রুপের নাম+নিবু'কাকা সহ কার্টেসী দিয়ে পোস্ট করবেন।

02/12/2017

ভাইভা জন্য ১০০+ প্রশ্ন
পর্ব =১: (প্রথমে নিজে চেষ্টা করুন । তারপর
উত্তর দেখুন)

১. সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?
২.কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব
ব্যবহার করা হয় তার সাইজ কত?
৩. ০.৪৫ ওয়াটার সিমেন্ট রেশিওতে প্রতি
ব্যাগ সিমেন্টে কত লিটার পানি লাগে?
৪. লেইটেন্স কি?
৫.স্লাম্প টেস্ট করা হয় কিসের সাহায্যে?
৬. স্লাম্প কোণের উপরের ও নিচের ব্যাস
কত?
৭. স্লাম্প কোণের উচ্চতা কত?
৮. কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি
কত % হ্রাস পায়?
৯. কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য
ব্যবহ্রত সিলিন্ডারের উচ্চতা ব্যাসের কত
গুন?
১০. কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য
সিলিন্ডারের মাপ কত?

উত্তর:
১.সিমেন্টের সেটিং টাইম বিলম্বিত করার
জন্য জিপসাম ব্যবহার করা হয়।
২. ১৫ সেমি. * ১৫ সেমি. * ১৫ সেমি.
৩. ২২.৫ লিটার।
৪. কংক্রিটে পানির পরিমান বেশি হলে
বাধুনীগুন সম্পন্ন পদার্থ কংক্রিটের
উপরিভাগে জমিয়া এক প্রকার সাদা স্তরের
সৃষ্টি করে, তাকে লেইটেন্স বলে।
৫. স্লাম্প কোণের সাহায্যে।
৬. উপরের ব্যাস ১০ সেমি. ও নিচের ব্যাস ২০
সেমি.
৭. ৩০ সেমি.
৮. ৩০%
৯. দ্বিগুন
১০. ব্যাস ১৫ সেমি. ও উচ্চতা ৩০ সেমি.
পর্ব -২ =: (প্রথমে নিজে চেষ্টা করুন ।
তারপর উত্তর দেখুন)

১.লিন্টেলের পুরুত্ব কত?
২. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?
৩. ডিপিসি এর পুরুত্ব কত?
৪. সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?
৫.এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
৬. এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল
করে?
৭.জলছাদের পুরুত্ব কত সেমি?
৮. চৌকাঠের সাইজ কত?
৯. এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
১০. এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?

উত্তর:
১. ১৫ সেমি.
২. এক মিটার।
৩. ২.৫ সেমি.
৪. ৬ মিমি.
৫. ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট)
৬. ০.৩ বর্গমিটার।
৭. ৭.৫ সেমি.
৮. ১০*৮ সেমি
৯. D2/162.2 ( D= রডের ব্যাস)
১০. ৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল
পর্ব -৩ =:
১.লিন্টেলের পুরুত্ব কত?
২. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?
৩. ডিপিসি এর পুরুত্ব কত?
৪. সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?
৫.এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
৬. এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল
করে?
৭.জলছাদের পুরুত্ব কত সেমি?
৮. চৌকাঠের সাইজ কত?
৯. এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
১০. এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?

উত্তর:
১. ১৫ সেমি.
২. এক মিটার।
৩. ২.৫ সেমি.
৪. ৬ মিমি.
৫. ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট)
৬. ০.৩ বর্গমিটার।
৭. ৭.৫ সেমি.
৮. ১০*৮ সেমি
৯. D2/162.2 ( D= রডের ব্যাস)
১০. ৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল
পর্ব-৪:
সড়কের ক্ষেত্রে এই প্রশ্নগুলা পড়েন।
১। রাইট অব ওয়ে কাকে বলে?
২। রাইট অব ওয়ে নির্ধারনে বিবেচ্য
বিষয়গুলো কি কি?
৩। রাস্তার ক্ষেত্রে পার্শ্বঢাল কত ধরা হয়?
৪।বার্ম কি?
৫। শোল্ডার কাকে বলে? এর বিস্তার কত?
৬। ফুটপথের সর্বনিম্ন প্রশস্ততা কত?
৭।গাড়ি পার্কি এর জন্য কত মিটার জায়গা
রাখা হয়।
৮।মেডিয়ান স্ট্রিপ কি?
৯। বরোপিট কাকে বলে?রাস্তা থেকে
বরোপিটের দুরত্ব কত হওয়া উচিত?
১০। স্পয়েল ব্যাংক কাকে বলে?
১১। সাবগ্রেড দৃঢ়াবদ্ধ করার জন্য যে রোলার
ব্যবহার করা হয় তার ওজন কত?
১২। সাবগ্রেডে যে বালির স্তর প্রয়োগ করা
হয় তার পুরুত্ব কত?
১৩। সাববেসের পুরুত্ব কত?
১৪। ঢালাই করার সময় ব্যবহ্রত ফর্মার
পুরুত্ব কত?
১৫. ঢালাই করার কত সময় ফর্মা অপসারন
করতে হবে।
১৬। ঢালাইয়ে কংক্রিট মিশ্রনের অনুপাত
কত?
১৭। কংক্রিট ঢালাইয়ের পর কত ঘন্টা
কিউরিং করতে হবে?
১৮। বিটুমিন রাস্তা কাকে বলে?
১৯। প্রাইমকোটে কত উচ্চতায় পাথরকুচি
বিছাতে হবে এবং পাথরকুচির সাইজ কত?
২০. প্রাইমকোটে প্রতি ১০০ বর্গমিটারে
কত কেজি বিটুমিন বিছাতে হবে?
২১। বিটুমিন পোড়ানোর তাপমাত্রা কত?
২২। ট্যাককোটে প্রতি ১০০ বর্গমিটারে
কত কেজি বিটুমিন বিছাতে হবে?
২৩। সিলকোট কি?
২৪। সিলকোটে কত আকারের পাথরকুচি
বিছানো হয়?
২৫। সিলকোটে প্রতি ১০০ বর্গমিটারে কত
কেজি বিটুমিন বিছাতে হবে?
(ধন্যবাদ)
পর্ব -৫:
১. দালানের কয়টি অংশ ও কি কি? (২ টি
অংশ। সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচার)
২. সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচারের অংশ
সমূহ কি কি?
৩. প্লিন্থের উচ্চতা কত রাখা উচিত? (৪৫
সেমি – ৬০ সেমি.)
৪. জানালা কত উচ্চতায় হওয়া উচিত?(৭০
সেমি. -৮০ সেমি.)
৫. স্কাইলাইট, ফ্যানলাইট, সানলাইট,
সানসেড ও কার্নিশ কোথায় ব্যবহ্রত হয়?
৬. ভেন্টিলেটর কি? কেন ব্যবহার করা হয়?
৭. সিল ও জ্যাম্ব কি?
৮. লিন্টেলের বিয়ারিং এবং গভীরতা কত?
(বিয়ারিং ১০ সেমি. ও গভীরতা ১৫ সেমি.)
৯. সানসেড ও কার্নিশের মাপ কত? ( সানসেড
৩০ সেমি. -৪৫ সেমি., ও কার্নিশ ৪৫ সেমি. -
৬০ সেমি.)
১০. জলছাদ কি? এর পুরুত্ব কত? (পুরুত্ব ৭.৫
সেমি.)
১১. প্যারাপেট ওয়াল কি? এটি কোথায়
নির্মান করা হয়? (ছাদের চারদিকে উচু করে যে
ওয়াল তৈরি করা হয়)
১২. প্যারাপেট ওয়াল কত উচ্চতায় নির্মাণ
করা হয়? (৭৫ সেমি. – ৯০ সেমি.)
১৩. কোপিং কি? কোথায় নির্মাণ করা হয়?
(প্যারাপেট ওয়ালের উপরে
পর্ব -৬:
১. ট্রেড ও রাইজার কাকে বলে?
২. ফ্লাইট কাকে বলে? একটি ফ্লাইটে
সর্বনিম্ন ও সর্বোচ্চ ধাপের সংখ্যা কত?
(সর্বনিম্ন ৩ টি এবং সর্বোচ্চ ১৫ টি)
৩. ট্রেড ও রাইজারের মাপ কত? ( ট্রেড
২২.৫ সেমি. – ৩০ সেমি. এবং রাইজার
১২-১৯ সেমি)
৪. নোজিং কি এবং এর মাপ কত? ( ১ ইঞ্চি
থেকে ১.৫ ইঞ্চি)
৫. সফিট কাকে বলে? (সিড়ির স্লাবকে সফিট
বলে)
৬. হেডরুম কাকে বলে এবং এর উচ্চতা কত?
(২.১০ মিটার)
৭. সিড়ির ঢাল কত ডিগ্রির মধ্যে হওয়া উচিত?
( ২৫° -৪০° এর মধ্যে)
৮. সিড়ির প্রস্থ বাসভবন ও গনভবনের জন্য
কত হওয়া উচিত? ( ৯০ সেমি. ও ১.৫ মিটার)
৯. কোয়ার্টার টার্ন সিড়ি ও ডগলেগড সিড়ি
কাকে বলে?
১০. ট্রেড ও রাইজারের সংখ্যা বের করার
নিয়ম কি?
১১. ট্রেড ও রাইাজারের মধ্যে সম্পর্ক কি?
১২. ভিত্তি কাকে বলে? ভিত্তির কাজ কি?
১৩. অগভীর ভিত্তি ও গভীর ভিত্তি কাকে
বলে? কত প্রকার ও কি কি?
১৪. ভিত্তির গভীরতা নির্ণয়ে র্যা ঙ্কিন এর
সূত্রটি লেখ।
1.ডিপিসি এ পাডলোর পরিমাণ
সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি
ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
3. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০
কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
4. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি
এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
5. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের
ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য
ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬%
হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং
এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার
এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র
=d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার
জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড়
সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি
কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের
সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা
দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫
মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং
২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক
ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির
অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ
৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১
মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০
সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে
১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম
এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব
বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য:
(১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং
প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা
১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের
ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায়
সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট
বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায়
সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।
পব: ০৭
ক্লিয়ার কভার মেইন (রড) বারের জন্য:
১.ফুটিং:৫০ মি মি
২.র্যা ফট ফাউন্ডেশন.(টপ):৫০ মি মি
৩.র্যা ফট ফাউন্ডেশন.(বটম/সাইড):৭৫ মি মি
৪.স্ট্রাপ বিম:৫০ মি মি
৫.গ্রেড স্লাব:২০ মি মি
৬.কলাম:৪০ মি মি
৭.শিয়ার ওয়াল:২৫ মি মি
৮.বিম:২৫ মি মি
৯.স্লাব:১৫ মি মি
১০.ফ্লাট স্লাব:২০ মি মি
১১.স্টেয়ার কেস:১৫ মি মি
১২.রিটেইনিং ওয়াল:২০/২৫ মি মি অন আর্থ
১৩.ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার:২০/৩০ মি
মি
১৪.কাস্ট ইন সিটু পাইল :৪৫০/৫০০ ডায়া
মি,৫০ মি মি,৬০০ মি মি ডায়ামিটরি
পব: ০৮
আজ আমরা শিখবো ইন্টাভিউ বোডে কেমন
প্রশ্ন করে স্ট্রাকচার
১। আসুন বসেন আপনার নাম?
উত্তর: ধন্যবাদ স্যার, মো: আমিনুল হক
২। এখন কোথায় আছেন?
উত্তর: এস আর বিল্ডার্স অফিস পল্টন
৩। ওখানে আপনার দ্বায়িত্ব কি কি?
উত্তর: প্রজেক্ট সুপারভিশন ও অফিস
ম্যানেজমেন্ট
৪। আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলেন?
উত্তর: স্যার আমার বাড়ী কুষ্টিয়া আমি
২০০০ সালে এসএসসি, ২০০৪ সালে
ডিপ্লোমা, ২০১০ সালে বিএসসি পাশ করি
আমি বর্তমানে ঢাকায় থাকি, এস আর বিল্ডার্স
এ আছি।
৫। আপনী কি কাজ করতে ভাল পারেন?
উত্তর: স্ট্রাকচার ও ফিনিশিং উভয় স্যার
৬। আমরা স্টাকচার এর লোক খুজছি?
উত্তর: ঠিক আছে স্যার
৭। আপনী কি স্ট্রাকচার কাজ করেছেন?
উত্তর: জি স্যার।
৮। লে আউট দিতে পারেন?
উত্তর: জি স্যার
৯। একটা বিল্ডিং এ লে আউট দেওয়া আছে
আপনী কি কি চেক করবেন
উত্তর: লে আউট চেক করতে গেলে প্রথমে
যে লে আউট দিয়েছে তার সাথে কথা বলতে হবে
সে কোন জায়গা থেকে শুরু করেছে, তারপর
গ্রীড লাইন মাপ দেখে ডায়াগোনাল মাপ
পরীক্ষা করতে হবে তারপর সেট ব্যাক চেক
করতে হবে সব কিছু ঠিক থাকলে পাইল থাকলে
পাইল পয়েন্ট চেক করতে হবে।
১০। বলুন তো বর্তমানে কোন কোন
ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয়।
উত্তর: বর্তমানে শ্যালো ফাউন্ডডেশন ও
ড্রীপ ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয়।
১১। ডীপ ফাউন্ডডেশন সম্পর্কে বলতে
পারবেন।
উত্তর: জি স্যার
১২। পাইল করেছেন আপনী
উত্তর: জি স্যার করেছি
১৩।২০" পাইলে কাটার কত থাকে
উত্তর: ১৯" মিনিমাম
১৪। পাইল করার সকল যন্ত্রপাতির না
জানেন বলুন
উত্তর: রিং বা তেপায়া, চিজেল বা কাটার,
ফানেল, হপার বা বাকেট, ড্রিলিং রড, ট্রিমী
পাইপ, মিক্সার মেশিন, ওয়েল্ডিং মেশিন, উন্স
মেশিন, পানির পাম্প ইত্যাদি
১৫। খাচায় কি চেক করতে হয়।
উত্তর: খাচায় দেখার বিষয় ডিজাইন অনুযায়ী
ডায়া,রিং,স্পেসিং,জয়েন্ট, ল্যাপিং,উচ্চতা,
ওয়েল্ডিং ইত্যাদি।
১৬। আচ্ছা আমরা পাইল কেন করি
উত্তর: সয়েল টেস্ট অনুযায়ী মাটির ভারবহন
ক্ষমতার চেয়ে ভবনের আগত লোড বেশি হলে
ড্রীপ ফাউন্ডেশন করে মাটির শক্ত স্তরে
লোড টান্সফেরেন্ট করার জন্য পাইল করি।
১৭। সয়েল টেস্ট রিপোট দেখছেন
উত্তর: জি স্যার দেখেছি
১৮। কি কি থাকে রিপোটে
উত্তর: মাটির ধরন, পানির লেভেল এসপিডি
বলা থাকে।
১৯। এসপিডি কি
উত্তর: SPT=Standard penetation test.
২০। পাইলে ওয়াস কেন দেওয়া হয়
উত্তর: বোরিং এর ভিতরের কাদা মাটি
পরিষ্কার করার জন্য
২১। কত সময় দেওয়া হয়
উত্তর: ৩০ মিনিট বলা হয় কিন্তু পানি
পরিষ্কার না আসা পর্যন্ত করলে ভাল
২২। পাইলের মসলায় স্লাম বেশী কেন দেওয়া
হয়।
উত্তর: মসলা যেন কোন পানি না টানে কারন
বোরিং এর পানি ময়লা থাকে।
২৩। পাইল শেষে কতদিন পরে পাইল ভাঙ্গা
যায়
উত্তর: ২৮ দিন
২৪। কেন ভাঙ্গতে হয় বলতে পারবেন বলেন
উত্তর: ঢালায়ের সময় পাইলের নীচের কাদা
নরম মাটি পাইল ঢালায় শেষে মাথায় এসে জমা
হয় ফলে পাইলের মাথার কংক্রিট দুবল হয়
সেই জন্য ভাঙ্গা হয় তাছাড়া পাইলের মাথার
রড গুলো বাকিয়ে ফাউন্ডেশনের সাথে জয়েন্ট
দেওয়ার জন্য. আমরা সাধারন্ত পাইল
ক্যাপের বটম পযর্ন্ত বলি কিন্তু শক্ত ঢালায়
ও রড না পাওয়া পযর্ন্ত ভাঙ্গতে হয়।
২৫। পাইলের কাভারিং কত
উত্তর: ৩"
২৬। ফুটিং পাইল ক্যাপ ঢালায়ের আগে
আপনার দেখার কি কি আছে
উত্তর: ফুটিং ও পাইল ক্যাপ ঢালায়ের আগে
করনিয় বিষয় সাটারিং চেক করা ছিদ্র আছে
কিনা, ফুটিং সাথে পাইল রড বাইন্ডিং, ফুটিং এ
রড স্পেসিং, ডিজাইন অনুযায়ী রডে ডায়া,
জয়েন্ট গুলো চেক করা,পাইল ক্যাপের উপর
দূবল কংক্রিট সড়ানো হয়েছে কিনা ইত্যাদি.
সব থেকে গুরুত্ব পুনো হল কলামের সেন্টার
আর পাইল ক্যাপের সিজি মেলানো
২৭। কলাম বীম ছাদে কাভারিং কত
উত্তর: কলাম ১.৫", বীম ১.৫", ছাদে ৩/৪"
২৮। সট ও লং রোড কোন আগে দিতে হয়
উত্তর: ফুটি এ লং রড আগে আর সট রড পরে
বসবে, স্লাবে সট রড আগে লং রড পরে বসায়।
২৯। কলাম, বীম, ছাদ ঢালায়ের আগে কি করতে
চেক করবেন।
উত্তর: সাটারিং, লেভেলিং সাটারিং বাশ বেসিং
কভারিং,ডায়া,স্পেসিং, কোন ছিদ্র আছে
কিনা।
এক্সটা রড,ল্যাপিং,জয়েন্ট,ব্যবহৃত মালামালে
গূণাগুণ ডিজাইন অনুযায়ী ঠিক আছে কি না
দেখতে হবে.
৩০)৫০ কেজি ১৬মিমি রড কত ফিট???
৩১)৫০ টি ইটে কত ব্যাগ সিমেন্ট লাগবে???
রেশিও ১:৪।
৩২) পাইল ক্যাভিটি কি?
৩৩)স্টিমেট থেকে পাইলে সিমেন্ট কম লাগে
কেন?
৩৪)লে আউট স্ট্রাকচারাল/ আর্কিটেক্ট
ডিজাইনে হয়?
পব:০৯

১০। আউট সাইড গাথুনীতে সুতা কোন দিকে
দিতে হয় ও কেন দিতে হয়?
১১। নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কি
চেক করতে হয়?
১২। প্লাষ্টারে কি কি আপনার দেখার আছে?
১৩। টাইলস লাগানো দেখেছেন আপনী?
১৪। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত
বলেন তো? ফ্লোর ও ওয়ালে
১৫। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা
ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে
আপনার করোনিও কি?
১৬। রং করার নিয়ম বলতে পারবেন। বলুন
১৭। স্যানিটারী কাজ করছেন বা দেখছেন
বলেন তো কোমড ও প্যানের হোল ওয়াল
থেকে কত দুরে করা হয়।
১৮। বেসিন কত উচ্চতায় লাগানো হয়?
১৯। বিব কর্ক ও এংগ্যাল স্টপ কর্ক
ফ্লোর থেকে কত উপরে লাগানো হয়?
২০। একটা ১০ তলা ভবনে কি কি পাইপ লাগে
ডায়া অনুযায়ী
২১। স্যানিটারী ফিটিং এর নাম বলেন
আর জিআাই ফিটিং কি?
২২। যাক এবার ইলেকট্রিক কাজ দেখেছেন
কি?
২৩। সুইচ বোড কত উচ্চতায় লাগানো হয়।
২৪। পাওয়ার পয়েন্ট, লাইট পয়েন্ট কত
উচ্চতায় লাগান আপনারা।
২৫। এসডিবি থেকে এমডিবি তে কত আরএম
কেবল দেওয়া হয়?
পব: ১০
১১। ডীপ ফাউন্ডডেশন সম্পর্কে বলতে
পারবেন
১২। পাইল করেছেন আপনী
১৩।২০" পাইলে কাটার কত থাকে
১৪। পাইল করার সকল যন্ত্রপাতির নাম
জানেন বলুন
১৫। খাচায় কি চেক করতে হয়।
১৬। আচ্ছা আমরা পাইল কেন করি
১৭। সয়েল টেস্ট রিপোট দেখছেন
১৮। কি কি থাকে রিপোটে
১৯। এসপিডি কি
২০। পাইলে ওয়াস কেন দেওয়া হয়
২১। কত সময় দেওয়া হয়
২২। পাইলের মসলায় স্লাম বেশী কেন দেওয়া
হয়।
২৩। পাইল শেষে কতদিন পরে পাইল ভাঙ্গা
যায়
২৪। কেন ভাঙ্গতে হয় বলতে পারবেন বলেন
২৫। পাইলের কাভারিং কত
২৬। ফুটিং পাইল ক্যাপ ঢালায়ের আগে
আপনার দেখার কি কি আছে
২৭। কলাম বীম ছাদে কাভারিং কত
২৮। সট ও লং রোড কোন আগে দিতে হয়
২৯। কলাম, বীম, ছাদ ঢালায়ের আগে কি করতে
চেক করবেন।
পব:১১
→(ফিনিশিং)←উত্তরসহ→
১। আসুন বসেন আপনার নাম?
উত্তর: ধন্যবাদ স্যার, মোঃ*********
২। এখন কোথায় আছেন?
উত্তর: *********************-****
৩। ওখানে আপনার দ্বায়িত্ব কি কি?
উত্তর: প্রজেক্ট সুপারভিশন ও অফিস
ম্যানেজমেন্টো
৪। আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলেন?
উত্তর:*********************************
৫। আপনী কি কাজ করতে ভাল পারেন?
উত্তর: স্টাকচার ও ফিনিশিং উভয় স্যার
৭। আমরা ফিনিশিং এর লোক খুজছি?
উত্তর: ঠিক আছে স্যার
৮। আপনী কি ফিনিশিং কাজ করেছেন?
উত্তর: জি স্যার
৯। বলেন তো বিল্ডিং এর ফিনিশিং কখন
থেকে শুরু হয় বা ফিনিশিং প্রজেক্ট কাকে
বলে।
উত্তর: বিল্ডিং এর গাথুনী শুরু হলে আমরা
ফিনিশিং প্রজেক্ট বলে থাকি।
১০। আউট সাইড গাথুনীতে সুতা কোন দিকে
দিতে হয় ও কেন দিতে হয়?
উত্তর: আউট সাইডে গাথুনীতে সুতা বাহিরে
দিতে হয়
কারন বাহিরের দিকে সলে থাকে তাহলে বাহির
থেকে দেখতে ভাল লাগে।
১১। নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কি
চেক করতে হয়?
উত্তর: নতুন দেয়ালে প্লাষ্টার করার আগে
দেখবো ইলেকট্রিক পাইপ আর এম কে বক্স
লাগানো হয়েছে কিনা, দেয়াল পৃষ্টে কোন
আলগা ময়লা ধুলা আছে কিনা, ওয়াল টি পানি
দারা ভিজানো হয়েছে কিনা, পর্যাপ্ত সিমেন্ট
বালু ও আনুষক্গিক যন্ত্রপাতি রেডি আছৈ
কিনা ইত্যাদি
১২। প্লাষ্টারে কি কি আপনার দেখার আছে?
উত্তর: প্লাষ্টার করার সময় দেখবো গজ ও
সল ধরে যে প্লাষ্টার পুরুত্বে সব স্থানে হইছে
কিনা উচু নিচু হইছে কি না, লাইট জ্বালিয়ে
দেখলে অনেক ভাল বুঝা যায় পর্যাপ্ত কিউরিং
হচ্ছে কিনা
১৩। টাইলস লাগানো দেখেছেন আপনী?
উত্তর: জি স্যার
১৪। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত
বলেন তো? ফ্লোর ও ওয়ালে
উত্তর: স্ট্যান্ডাড সাইজ গুলি হল:-
ওয়াল
৮"x১২"
১০"x১৩"
১০"x১৬"
১২"x১৮"
১২"x২০"
১২"x২৪"
ইত্যাদি
ফ্লোর
১২"x১২"
১৬"x১৬"
২০"x২০"
২৪"x২৪"
৩২"x৩২"
২৪"x৪৮"
ইত্যাদি
১৫। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা
ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে
আপনার করোনীয় কি?
উত্তর: প্রথমে কন্ট্রাকটর ঠিক হয়েছে কিনা,
টাইলস সিলেকশন হয়েছে কিনা, টাইলস এর
পরিমান বের করা, স্যানিটারী লাইন করা ও
পেসার চেক করা হয়েছে কিনা, ইলেকট্রিক
লাইনের কাজ হয়ে কিনা, ওয়াস্ট ওয়াটার
লাইন, কোমড লাইন, বাথ রুমের জানালার
গ্রীল লাগানো সকন চৌকাঠ লাগানো
হয়েছে কিনা, চিপিং ওয়াসিং ইত্যাদি।
১৬। রং করার নিয়ম বলতে পারবেন। বলুন
উত্তর: রং এর সারফেসে প্রথমে সিরিজ
কাগজ দিয়ে ঘোষা, ৪০নং পাথর দিয়ে ঘোষা,
ওয়াটার সিলার প্রয়োগ করা, দুই কোট পুটি
টানা আবার ঘোষা তারপর তিন ধাপে তিন
কোট রং প্রয়োগ করা
১৭। স্যানিটারী কাজ করছেন বা দেখছেন
বলেন তো কোমড ও প্যানের হোল ওয়াল
থেকে কত দুরে করা হয়।
উত্তর: ১০"~ ১৪" সেন্টার
১৮। বেসিন কত উচ্চতায় লাগানো হয়?
উত্তর: ৩৩" স্ট্যান্ডাড
১৯। বিব কর্ক ও এংগ্যাল স্টপ কর্ক
ফ্লোর থেকে কত উপরে লাগানো হয়?
উত্তর: ১২"
২০। একটা ১০ তলা ভবনে কি কি পাইপ লাগে
ডায়া অনুযায়ী
উত্তর: ১২" ৮" ৬" ৪" ২'' ১.৫" ১.২৫" ১"
৩/৪" ১/২"
২১। স্যানিটারী ফিটিং এর নাম বলেন
আর জিআাই ফিটিং
উত্তর: প্লেইন বেন্ড, বেক ডোর বেন্ড,
সাইড ডোর বেন্ড, টি, বেক ডোর টি, সাইড
ডোর টি, লং ট্রাব, অবসেট, জি আই
ফিটিংস......এলবো,টি, সকেট,গেট বাল্ব,
ইউনিয়ন, নিপেল, বন প্লাগ, ছি পি বুস, বল
বাল্ব,........ আর অনেক.. ইত্যাদি।
২২। যাক এবার ইলেকট্রিক কাজ দেখেছেন
কি?
উত্তর: জি স্যার
২৩। সুইচ বোড কত উচ্চতায় লাগানো হয়।
উত্তর: ৪৬" স্ট্যান্ডাড
২৪। পাওয়ার পয়েন্ট, লাইট পয়েন্ট কত
উচ্চতায় লাগান আপনারা।
উত্তর: পাওয়ার পয়েন্ট ফ্লোর থেকে
১০"~১২" লাইট পয়েন্ট সিলিং থেকে ১৫"
নীচে
২৫। এসডিবি থেকে এমডিবি তে কত আরএম
কেবল দেওয়া হয়?
উত্তর: ১০ আর এম স্যার ছোট ফ্লাট হলে
৬ আরএম ও দেওয়া যায়
২৬। অন্য গুলি জানেন
উত্তর: জি স্যার
২৭। বলেন তো
উত্তর: এসি ৪~৩ আরএম থ্রি-পিন ১৩
এ্যাম্প ৩~২.৫ টু-পিন ২~১.৫ লাইট পয়েন্ট
১.৫ জেনারেটর ২~১.৫ আর্থিং ১ আর ই
১.Development Length বলতে কি বুঝ?
২.Confining কি? ৩.কলামের টাই রডের কাজ
কি? ৪.সাইক্লিক লোড কাকে বলে? ৫.Cover
ও Clear Cover এর মধ্যে পার্থক্য কি?
৬.বীমের স্টিরাপের মিনিমাম স্পেসিং কত?
৭.কার্পেট এরিয়া বলতে কি বুঝ? ৮.Ramp
কাকে বলে? ৯.প্লেন টেবিল সার্ভেতে ব্যবহৃত
ইকুইপমেন্ট এর তালিকা দাও। ১০.কংক্রিট
কাজে ব্যবহৃত খোয়ার সাইজ গুলি লিখ?
১১.স্টিরাপ কেন ব্যবহৃত হয়? ১২.রডের ল্যাব
টেস্ট গুলো নাম লিখ। ১৩.UTM কি এবং কি
কাজে ব্যবহৃত হয়। ১৪.২০০ নং চালুনীর
সাইজ কত? ১৫.ল্যাবরেটরিতে ইটের কি কি
পরীক্ষা করা হয়? ১৬.প্রথম শ্রেণী ইটের
ক্রাশিং স্ট্রেংথ প্রতি বর্গ মি.মি. কত
নিউটন? ১৭.Brick Masonry কাজে ব্যবহৃত
ট্যুলসের তালিকা দাও ১৮.ক্রস বিয়ারিং কাকে
বলে? ১৯.Road Marking কি? ২০.আদর্শ
মসলা কাকে বলে? ২১. ৫টি করে ফিক্সচার ও
ফিটিংস এর নাম লিখ
# ট্রান্সপোরটেশন ইঞ্জিনিয়ারিং এর কিছু
কমন প্রশ্ন
→লিখিত বা ভাইভা যেকোনো পরিক্ষায়
থাকে→→→
১. সুপার এলিভেশন কি ? ইহা কেন প্রদান
করা হয় ?
২. সুপার এলিভেশন এর একটা অংক ।
৩. বাঁকের ডিগ্রি বলতে কি বুজো ? বাঁকের
প্রকারভেদ।
৪. Rigid Pavement and Flexible Pavement
এর পার্থক্য । অথবা বৈশিষ্ট্য ।
৫. Dowel bar and Tie bar কোথায় প্রদান
করা হয়?
৬. স্লিপারের ঘনত্ব বলতে কি বুজায় ?
৭. স্লিপারের ঘনত্ব এর একটা অংক ।
৮. রেল চেয়ার কি ?
৯. ট্রাফিক সিগন্যাল এর চিত্র।
১০. একটি Right of Way এর পরিছন্ন চিত্র
ও বিভিন্ন অংশের নাম।
১১. বিভিন্ন প্রকার রেল গেজ এর পরিমাপ ও
চিত্র ।
সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব
প্রশ্নের উত্তর→
১। Sepecification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার
বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে
তাকে sepecification বলে।

২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় sepecification, BOQ ও
রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।

৩।project lauch করতে হলে কি কি দরকার
হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল
ও মালামালের দরকার হয়।

৪। Method of procurement কত প্রকার ও
কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)

৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ
মাঠে সেট করাকে লে আউট বলে।

৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট
দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে
রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।

৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর
টানা হয় তাকে সেন্টার লাইন বলে।

৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার
লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে।
বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে
পারবে না।

৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে
করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি
সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই
বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর
অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে
প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।

১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল
লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল
পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার
জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০
মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে।
রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য
পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল
পয়েন্ট দুরে সরে না যায়।

১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার
করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।

১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার
নাম কি?
উ: ত্রিমি পাইপ

১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"

১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে
কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে
হবে।

১৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা
কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা
বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে
হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং
মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায়
লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে
একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে
লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং
পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।

১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা
হয় এবং অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/
singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার
অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।

১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে
কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে
ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ
১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।

১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু
দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের
ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে
আরও ভাল হয়।

১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি
পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে
হলে দুইটা করা যেতে পারে।

২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি
বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার
নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের
ভারবহন ক্ষমতা বলে।

২১।ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন
সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর
মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা
দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।

২২।শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার
জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা
ব্যবহার করা হয়, একে শোরিং বলে।

২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা
তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড
দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট
বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল
থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক
হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।

২৪।ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে
ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম
ও হেয়ার crack দেখা দিতে পারে।
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি
হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে
ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।

২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের
মাথা ৮" এবং উচ্চতা
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮"
লম্বা।

২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।

২৭।একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া
যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া
যাবে না।

২৮।সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড
ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।

২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের
কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের
ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে
হয়।

৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের
কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩
অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।

৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।

৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।

৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।

৩৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।

৩৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের
দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।

৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা
প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা
প্রয়োজন।

৩৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট
দিতে হয়।

৩৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ
আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়।
কোন অবস্থাতেই আর আগের অবস্থায়
ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে
ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের
অবস্থায় ফিরিয়ে আনা যায়।

৩৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম
জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে
প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে
প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।

৪০.বাজারে কি কি সাইজের flash door
shutter পাওয়া যায়?
উ: 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ
শাটার গুলো পাওয়া যায়।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhanmondi
Dhaka
1205