03/04/2025
ভর্তি বিজ্ঞপ্তি!
একটি আদর্শ দ্বীনি শিক্ষাকেন্দ্র
03/04/2025
ভর্তি বিজ্ঞপ্তি!
Ei page e Kew kena becha sonkranto post na korle Valo hoy !
11/12/2023
আহ্! এখন শুধুই স্মৃতি।
বা দিক থেকে।
১। মাওলানা আবুল হাশেম রহ.
ভাইস প্রিন্সিপাল ও পেশ ইমাম, জামিআ দারুল উলূম ও মতিঝিল মসজিদ ওয়াকফ এস্টেট।
২। মুফতি আবদুস সালাম দা. বা.
সিনিয়র মুহাদ্দিস, মালিবাগ জামিয়া।
৩। মুফতি আবু সাঈদ দা. বা.
ভাইস প্রিন্সিপাল, মালিবাগ জামিয়া।
৪। মাওলানা যাইনুল আবিদীন।
লেখক, গবেষক, মুহাদ্দিস।
10/12/2023
أنا لله وأنا اليه راجعون
হুজুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। সবাই হুজুরের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতবাসী করেন।
প্রান প্রিয় উস্তাদ
জামিআ দারুল উলুম মতিঝিল(ওয়াপদা)মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল
হাফেজ কারী মাওলানা আবুল হাশেম (ইমাম সাহেব হুজুর)স্ট্রোক করেছেন, বর্তমানে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে আইসিউতে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক।
তাই জামিআর সকল ফারেগীনদের এবং সকলেই দোয়া করুন। আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন।
সবাই শেয়ার করুন।
03/12/2023
প্রান প্রিয় উস্তাদ
জামিআ দারুল উলুম মতিঝিল(ওয়াপদা)মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল
হাফেজ কারী মাওলানা আবুল হাশেম (ইমাম সাহেব হুজুর)স্ট্রোক করেছেন, বর্তমানে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে আইসিউতে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক।
তাই জামিআর সকল ফারেগীনদের এবং সকলেই দোয়া করুন। আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন।
সবাই শেয়ার করুন।
23/10/2023
ইন্নালিল্লাহ
বিশেষ ভাবে দোয়ার দরখাস্ত
উস্তাদে মুহতারাম মাওলানা নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ
মুহাদ্দিস, জামিআ দারুল উলূম মতিঝিল মাদরাসা ।
ওমরাহ পালনের জন্য বাইতুল্লাহ সফরে গিয়ে হটাৎ খুবই অসুস্থ হয়ে পরলে তাৎখনিক ভাবে মদিনায় অবস্থিত "কিং ফাহাদ হসপিটালে " ( লিফটের 2 ,রোম/ওয়ার্ড নং 265) গত তিন দিন যাবত ভর্তি আছেন। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ।তাই সকলের নিকট বিশেষ ভাবে দোয়া চাচ্ছি।
হুজুরের সফরসংঙ্গী সবাই দেশে ফিরে এসেছে।হুজুরের ফ্লাইট বাতিল করা হয়েছে। আল্লাহ পাক তুমি হুজুর কে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দাও।আমিন
দেশে / বিদেশে হুজুরের ছাত্রদের মধ্য থেকে যার যেভাবে সম্ভব হুজুর কে সহযোগিতা করার চেষ্টা করি । যোগাযোগ করতে চাইলে এই দুটি নাম্বারে সাময়িক ভাবে যোগাযোগ করতে পারবেন
+966565730681 ,+966532773013
বিশেষ দ্রষ্টব্য:
বিশেষ প্রয়োজনে আমার ইনবক্সে নক দিতে পারেন।
জামি'আ দারুল উলূম, [মতিঝিল ওয়াপদা মাদরাসায়]
ভর্তি সংক্রান্ত জরুরী জ্ঞাতব্য : ১৪৪৪-৪৫ হিজরি, ২০২৩-২৪ ইংরেজি শিক্ষাবর্ষ
...................
👉নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম :
১. ফরম বিতরণ : ৮ শাওয়াল শনিবার সকাল ৮ টা।
২. নতুন শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষা : ফরম গ্রহণের পর নাযেমে তালিমাত কর্তৃক নির্ধারিত মুমতাহিন পরীক্ষা নিবেন।
🖋️যে-সকল কিতাবের পরীক্ষা নেওয়া হবে :
১. রাবে [চতুর্থ শ্রেণীতে] ভর্তির জন্য : কোরআনুল কারীম, তাজবীদ, বাংলা, অংক ও ইংরেজী ৩য় শ্রেণী।
২. খামেছ [পঞ্চম শ্রেণিতে] ভর্তির জন্য : উর্দু কি দুসরী কিতাব, বাংলা, অংক ও ইংরেজী ৪র্থ শ্রেণী।
৩. মীজান জামাতে ভর্তির জন্য : ১. তাইসীরুল মুবতাদী, ২. ফার্সি পহেলি।
৪. নাহবেমীর জামাতে ভর্তির জন্য : ১. মীযানুস সরফ ওয়া মুনশাইব/ইলমুস সরফ ১ম-২য় খণ্ড; ২. এসো আরবী শিখি/বাকুরাতুল আদব।
৫. হেদায়াতুন নাহু জামাতে ভর্তির জন্য : ১. নাহবেমীর; ২. রওযাতুল আদব।
৬. কাফিয়া ও শরহে জামী জামাতে ভর্তির জন্য : ১. হেদায়াতুন নাহু/ কাফিয়া (বাহসুল ইসম), ২. নূরুল ইযাহ।
৭. শরহে বেকায়া জামাতে ভর্তির জন্য : ১. কাফিয়া/শরহে জামী (বাহসুল ইসম)।
৮. জালালাইন জামাতে ভর্তির জন্য : ১. শরহে বেকায়া ১ম খণ্ড।
৯. মেশকাত জামাতে ভর্তির জন্য : তাফসীরুল জালালাইন ১ম খণ্ড, হেদায়া ২য় খণ্ড।
১০. তাকমিল জামাতে ভর্তির জন্য : মিশকাতুল মাসাবীহ ১ম খণ্ড, হেদায়া ৩য় খণ্ড।
👉তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতার ভর্তি কার্যক্রম :
ফরম বিতরণ : ৮ শাওয়াল বা সকাল ৮.০০ ঘটিকা থেকে আছর পর্যন্ত।
লিখিত পরীক্ষা : ৯ শাওয়াল সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত।
মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর।
ইফতা বিভাগে ভর্তির জন্য যে-সকল কিতাবের পরীক্ষা দিতে হবে :
লিখিত পরীক্ষা : ১۔ হেদায়া ৩য় খণ্ড؛ ২۔ নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
মৌখিক পরীক্ষা : ১۔ হেদায়া ৩য় খণ্ড؛ ২۔ নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
👉হিফজ ও মক্তব বিভাগের ভর্তি কার্যক্রম :
নতুন ছাত্রদের ভর্তিপরীক্ষা ও ভর্তি : ৮ শাওয়াল সকাল ৮.০০ ঘটিকা থেকে (কোটা থাকার শর্তে)।
👉সকল বিভাগে ভর্তি : ৮ শাওয়াল সকাল ৮.০০ ঘটিকা হইতে। (কোটা পূরণ হওয়া পর্যন্ত)।
07/05/2022
ইফতা বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি (দুই বছর)
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে অবস্থিত প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি'আ দারুল উলূল মতিঝিলে চলতি শিক্ষাবর্ষে ইফতা প্রথম বর্ষে সীমিত সংখ্যক মেধাবী তালিবুল ইলম ভর্তি নেওয়া হবে ইনশাআল্লাহ।
...................................................
👉ভর্তি পরীক্ষা ও তারিখ
🖋️লিখিত পরীক্ষা:
৭ শাওয়াল (৯ মে) সোমবার এবং ৮ শাওয়াল (১০ মে) মঙ্গলবার সকাল ১০ ঘটিকা। (ফলাফল বাদ জোহর)
🖋️মৌখিক পরীক্ষা উভয় দিন বাদ জোহর।
📝 লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়: হিদায়া সালেছ ও নুরুল আনওয়ার [কিতাবুল্লাহ]
👉সঙ্গে যা আনতে হবে
🔹 ফযিলত/তাকমীলের নম্বরপত্র [নূন্যতম জাইয়্যিদ জিদ্দান]
🔹 জাতীয় পরিচয়পত্র (ফটোকপি)
👉যারা নিয়মিত দারস দিয়ে থাকেন
▪️উস্তাযুল আসাতিযা আল্লামা রফিক আহমদ দা.বা.
[মুহতামিম : অত্র জামি'আ। শাইখুল হাদিস: দারুল উলুম নিউইয়র্ক ও ঢালকানগর মাদরাসা]
▪️ফযিলাতুল উস্তায মুফতি ইবরাহীম হাসান দা.বা. [সিনিয়র মুহাদ্দিস: অত্র জামি'আ ও জামিআ রাহমানিয়া]
▪️ফযিলাতুল উস্তায মুফতি উমর ফারুক দা.বা. [প্রধান মুফতি: অত্র জামি'আ]
▪️ফযিলাতুল উস্তায মুফতি ইবাদুর রহমান দা:বা:
▪️ফযিলাতুল উস্তায মুফতি আব্দুল কাদের দা:বা:
ও জামি'আর অন্যান্য আসাতিযায়েকেরাম।
👉সার্বক্ষণিক মুশরিফ
▫️ফযিলাতুল উস্তায মুফতি উমর ফারুক দা.বা.
▫️মুফতি উবাইদুর রহমান হাম্মাদ [সহকারী]
আগ্রহী ও মেধাবী তালিবুল ইলমরা যোগাযোগ করতে পারেন। জাযাকুমুল্লাহ।
📞যোগাযোগ নাম্বার:
+8801817-577924 [প্রধান মুফতি]
+8801931-949030 [সহকারী]
আলহামদুলিল্লাহ!
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এ-র ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় জামি'আর ইবতিদাইয়্যাহ ও মুতাওয়াস্যিতাহ থেকে অংশগ্রহণকারী ৩৪ জন তালিবুল ইলম থেকে ২০ জন মুমতাজ নাম্বারে উত্তির্ন হয়েছেন! মেধাতালিকায় আছেন ৮ জন!!
11/04/2022
11/02/2022
শুরু হয়েছে ওয়াপদা মাদরাসার ১৪৪২/৪৩ হিজরি শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান।
04/02/2022
আগামি ১১ ফেব্রুয়ারি রোজ শুক্রবার জামিআ দারুল উলুম মতিঝিল ওয়াপদা মাদারাসার দস্তারে ফজিলত (খতমে কুরআন ও খতমে বুখরি) অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। সবাই আমন্ত্রিত।