18/06/2016
আদর্শ স্ত্রীঃ
আব্দুল্লাহ্ বিন আমর রাযীঃ থেকে বর্ণিত রাসূল সাঃ বলেছেন - পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার রমণী ! সহীহ মুসলিম-হাঃ 2668
আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত রীসূল সাঃ বলেছেন - চারটি গুণের কারণে কোন রমণী বিবাহ করা হয় ,তার সম্পদ ,তার বংশ মর্যাদা, তার সৌন্দর্য,তার ধর্মভীরুতা . তোমরা ধর্মভীরু নারী বিবাহ করে বিজয়ী হও .-সহীহ বুখারী- হাঃ অধ্যায বিবাহ- 4700 ও সহীহ মুসলিম হাঃ 2661
আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত - তিনি বলেন রাসূল সাঃ কে প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল কোন শ্রেণীর নারী সর্বোত্তম ? তিনি বলেন তার পরিচয় হচ্ছে তুমি তার দিকে তাকালে সে তোমাকে আনন্দিত করবে কোনো নির্দেশ দিলে তা অতিসত্তর বাস্তবায়ন করবে তার নিজের ব্যাপারে এবং তোমার অপছন্দের ব্যাপারে সে কোনো বিরোধিতা করবে না . সহীহ নাসাঈ অধ্যায় বিবাহ- হাঃ 3179
ওমর রাঃ থেকে বর্ণিত অন্য বর্ননায় রাসূল সাঃ বলেন -আমি কি তোমাকে মানুষের আকর্ষনীয় শ্রেষ্ঠ গুপ্তধন সম্পর্কে বলে দিবনা? তা হচ্ছে নেককার রমণী তার দিকে তাকালে সে আনন্দিত করে দেয় কোনো আদেশ করলে তা পালন করে এবং স্বামী বাড়ীতে না থাকলে তারইজ্জত্-আবরু হেফাযত করেসহীহ আবূ-দাউদ হাঃ 1417
হুসাইন বিন মেহসান রাঃ বলেন আমার ফুফু আমার কাছে বর্ননা করেছেন একদা তিনি রাসূল সাঃএর কাছে কোনো কারনে গিয়েছিলেন প্রয়োজনশেষ হলে রাসূল সাঃ বললেন - তোমার কি স্বামী আছে ? তিনি বললেন হাঁ তখন রাসূল সা) বললেন তার জন্য তুমি কেমন স্ক্রী আমি বললাম একান্ত অপারগ না হলে তার খেদমত করতে কোন ক্রটি করি না তিনি বললেন ভালভাবে খেয়া রাখবে,তুমি তার খেদমত করতে থাক,কেননা স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম . সহীহ হাঃ মুসনাদে আহমদ-18233 ও সহীহ হাঃ নাসাঈ -উম্মে সালামা রাঃ বর্নিত রাসূল সাঃ বলেছেন - যে নারী এমন অবস্থায় মৃত্যু বরণ করবে স্বামী তার উপর সন্তষ্ট সে জান্নাতে প্রবেশ করবে -সহীহ তিরমিযী হাঃ 1081 ও ইবনে মাজাহ হাঃ 1844