06/11/2025
Center for Engineering, Research, and Revision Services
CERRS Ltd., the Center for Engineering, Research, and Revision Services, a BD-based Pvt. Ltd. Company **About Us:
The company CERRS Ltd.
is an internet-based private limited company incorporated in Dhaka, Bangladesh under the Companies Act, 1994 of Bangladesh. CERRS specializes in providing innovative and cost-effective solutions for clients worldwide. A diverse range of industries fall within the purview of CERRS Ltd., including ed-tech, research, publishing, IT, civil consultancy, and language revision services. Therefore, it can
06/11/2025
18/10/2025
গতকালের (১৭/১০/২০২৫ খ্রিঃ) “CERRS Campus Ambassadors Meet 2025” ইভেন্টে আগত একঝাঁক অনুপ্রেরণাদায়ী ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সাথে…
ভেন্যু: ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রোগ্রামে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। দূর-দূরান্ত থেকে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। একজন এসেছেন যশোর থেকে, আরেকজন বিয়ের অনুষ্ঠান থেকে, দু’জন এসেছেন গাজীপুর থেকে—এমন উৎসর্গ ও দায়বদ্ধতা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আপনারা প্রত্যেকে অনন্য সম্ভাবনাময় অ্যাম্বাসেডর। আপনাদের চিন্তা, উদ্যোগ ও ইতিবাচক পরিবর্তনের মনোভাবই আমাদের শক্তি।
এগিয়ে যান দুর্বার গতিতে, আমরা আছি সবসময় আপনাদের পাশে। আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণ ও গঠনমূলক আলোচনার জন্য আন্তরিক ধন্যবাদ।
আমরা আশা করছি, খুব শিগগিরই আমাদের দুই ব্যাচের বাকি প্রোগ্রামগুলো সফলভাবে সম্পন্ন হবে। সবগুলো সেশন শেষ হলে, সামনে এক আনন্দঘন আয়োজন—“Ambassadors’ Gala Night” অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সার্স হয়ে উঠুক আপনাদের ক্যারিয়ার বিকাশের দৃঢ় সহযাত্রী। শুভকামনা সবসময়!!!
🌍📚 শেখার সেরা সুযোগ – একেবারে ফ্রি!
ভাবুন তো, ঘরে বসেই যদি হার্ভার্ড, এমআইটি বা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের কোর্স করা যেত? 🤔 এখন আর এটা শুধু ভাবনার বিষয় নয়, সত্যিই সম্ভব!
আজকের দিনে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি একেবারে ফ্রি শিখতে পারবেন—
✨ Coursera – নানা বিষয়ে বিশ্ববিদ্যালয় লেভেলের কোর্স
✨ edX – Harvard, MIT-এর মতো প্রতিষ্ঠানের অসাধারণ কোর্স
✨ Khan Academy – সহজভাবে গণিত থেকে বিজ্ঞানের সবকিছু
✨ MIT OpenCourseWare – এমআইটি-এর আসল কোর্স কনটেন্ট ফ্রি
✨ Microsoft Learn – টেক ও সফটওয়্যারের হ্যান্ডস-অন লার্নিং
যত বেশি শিখবেন, তত বেশি এগিয়ে যাবেন নিজের ক্যারিয়ারে। 🚀
শুরু করার জন্য দরকার শুধু ইন্টারনেট আর আপনার শেখার ইচ্ছা।
💡 CERRS LTD সব সময় আপনার পাশে আছে সঠিক রিসোর্স খুঁজে পেতে এবং শেখার যাত্রায় সহায়তা করতে।
🧑💻✨ গবেষণার জন্য পার্সোনাল AI এক্সপার্ট
গবেষণা করতে গেলে সময়, নির্ভরযোগ্য তথ্য আর সেই তথ্য বিশ্লেষণের কার্যকর উপায় — এগুলোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক এখানেই Google-এর নতুন AI টুল NotebookLM দারুণভাবে সাহায্য করতে পারে।
NotebookLM মূলত আপনার ব্যক্তিগত গবেষণা সহকারী হিসেবে কাজ করে। আপনি চাইলে আপনার গবেষণার জন্য ব্যবহৃত PDF, Google Docs, Slides, ওয়েবসাইট লিংক, YouTube লেকচার বা অডিও ফাইল এক জায়গায় আপলোড করতে পারবেন। এরপর টুলটি সেগুলো বিশ্লেষণ করে আপনাকে দেবে—
✅ সারাংশ
✅ থিম্যাটিক কানেকশন
✅ সহজ ব্যাখ্যা ও উপস্থাপনা
সবচেয়ে মজার ব্যাপার হলো, শুধু পড়া নয় — চাইলে অডিও বা ভিডিও আকারেও শোনা/দেখা যাবে গবেষণার ম্যাটেরিয়াল। আর প্রতিটি উত্তরের সাথেই থাকবে উৎসসহ রেফারেন্স।
🔒 আপনার আপলোড করা ফাইল বা তথ্য কোনোভাবেই মডেল ট্রেইনিংয়ের জন্য ব্যবহার করা হয় না। তাই ডেটা সুরক্ষা নিয়েও নিশ্চিন্ত থাকবেন।
👉 লিংক কমেন্টে দেওয়া আছে!
14/08/2025
বাংলাদেশী হিসেবে আপনি ইউরোপের অনেক দেশে ইংরেজি ভাষায় পড়াশোনা করার সুযোগ ও স্কলারশিপ পেতে পারেন।
তো চলুন দেখি নেই কোন কোন দেশে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। আর হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস আমাদের পেইজে পোস্ট করা হবে,
🇳🇱 Netherlands (নেদারল্যান্ডস)
• Course Language: প্রায় সব মাস্টার্স এবং অনেক ব্যাচেলর কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Holland Scholarship – €5,000 এককালীন।
• Orange Tulip Scholarship – পুরো অথবা আংশিক টিউশন ফি কাভার করে।
• Visa Ratio: ভালো, কিন্তু ফান্ড প্রমাণ দরকার হয়।
⸻
🇩🇪 Germany (জার্মানি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে হয়।
• Scholarships:
• DAAD Scholarship – মাসিক €934 থেকে শুরু, টিউশন ফ্রি, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Tuition Fees: প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ফ্রি বা খুব কম ফি।
• Visa Ratio: ভালো, ব্লক অ্যাকাউন্ট লাগবে।
⸻
🇫🇮 Finland (ফিনল্যান্ড)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স – দুটোই ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• University-based টিউশন ফি স্কলারশিপ ও স্টাইপেন্ড (up to 100%)।
• Visa Ratio: ভালো এবং ফান্ড প্রমাণ করা লাগে।
⸻
🇸🇪 Sweden (সুইডেন)
• Course Language: মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• Swedish Institute Scholarship (SISGP) – পুরো ফান্ডেড স্কলারশিপ (tuition, monthly expense, airfare)।
• University-specific স্কলারশিপ।
• Visa Ratio: ভালো, ফান্ড ও IELTS দরকার।
⸻
🇫🇷 France (ফ্রান্স)
• Course Language: অনেক মাস্টার্স কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Eiffel Excellence Scholarship – মাসিক €1,181 থেকে শুরু, ট্রাভেল, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Campus France এর বিভিন্ন স্কলারশিপ।
• Tuition Fees: সরকারী বিশ্ববিদ্যালয়ে টিউশন কম।
• Visa Ratio: উন্নতমানের SOP লাগবে।
⸻
🇮🇹 Italy (ইতালি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• DSU Scholarship – সম্পূর্ণ ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া।
• Invest Your Talent in Italy – ফান্ডেড স্কলারশিপ কিছু কোর্সে।
• Visa Ratio: খুব ভালো, প্রতি বছর অনেক বাংলাদেশি পান।
⸻
🇧🇪 Belgium (বেলজিয়াম)
• Course Language: ইংরেজিতে মাস্টার্স বেশি, কিছু ব্যাচেলরও পাওয়া যায়।
• Scholarships:
• VLIR-UOS Scholarship – পুরো ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ (priority to Bangladesh)।
• Visa Ratio: মাঝারি, কাগজ ঠিক থাকলে হয়।
⸻
🇭🇺 Hungary (হাঙ্গেরি)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স দুইটাই ইংরেজিতে।
• Scholarships:
• Stipendium Hungaricum Scholarship – পুরো ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া, মাসিক স্টাইপেন্ড।
• Visa Ratio: ভালো এবং IELTS ছাড়াও apply করা যায়।
⸻
🇨🇿 Czech Republic (চেক রিপাবলিক)
• Course Language: মাস্টার্স কোর্সে ইংরেজি প্রচুর আছে।
• Scholarships:
• Government scholarship + University scholarship।
• Tuition Fees: তুলনামূলকভাবে কম।
• Visa Ratio: মাঝারি।
✅ কিছু গুরুত্বপূর্ণ দিক:
• IELTS: বেশিরভাগ স্কলারশিপের জন্য দরকার হয়, কিন্তু কিছু স্কলারশিপে Medium of Instruction (MOI) গ্রহণযোগ্য।
• ভুয়া স্কলারশিপ থেকে সাবধান: যদি কেউ স্কলারশিপের নামে টাকা চায় বা বলে ১০০% গ্যারান্টি—সেটা ফেক।
• Always Apply via: অফিসিয়াল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা সরকারি স্কলারশিপ পোর্টাল (DAAD, Campus France, Study in Hungary, ইত্যাদি)।
📖 Myth vs Fact: Academic Writing = No Creativity
MYTH: There’s no creativity in academic writing.
✅ FACT: Good research writing requires critical thinking, originality, and clear expression — all creative skills!
📝 Myth vs Fact: Research Title = First Priority
MYTH: Decide your research title first, then start working.
✅ FACT: It’s smarter to refine your title after reviewing existing literature and formulating your question.
🗓️ Myth vs Fact: Start Research After Topic Approval
MYTH: Only start research after your supervisor approves the topic.
✅ FACT: You should start background reading before topic selection to make an informed choice.
💻 Myth vs Fact: Research Tools Are Expensive
MYTH: Tools like EndNote, Grammarly, or NVivo are unaffordable.
✅ FACT: Many powerful research tools are free or have free versions – and CERRS can show you how to use them.
🧠 Myth vs Fact: Referencing is Optional
MYTH: If I paraphrase, I don’t need to cite.
✅ FACT: Paraphrased ideas still require proper referencing to avoid plagiarism.
📚 ফ্রি থিসিস ও ডিসার্টেশন কোথায় পাবেন?
🎓 গবেষক, শিক্ষার্থী ও একাডেমিকদের জন্য দারুন সুযোগ!
CERRS Ltd.-এর পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে আজকের গুরুত্বপূর্ণ রিসোর্স শেয়ার:
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Open Access Theses & Dissertations এখন অনলাইনে একদম ফ্রি তে পাওয়া যায়। নিচে উল্লেখ করা হলো নির্ভরযোগ্য ও সহজ কিছু প্ল্যাটফর্ম, যেগুলো থেকে আপনি থিসিস ও ডিসার্টেশন ডাউনলোড করতে পারবেন:
🔗 ১. PQDT Open
🌐 https://pqdtopen.proquest.com/
📖 বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের থিসিস এক জায়গায়।
🔗 ২. OATD (Open Access Theses and Dissertations)
🌐 https://oatd.org
📚 ২ মিলিয়নেরও বেশি ওপেন থিসিস ও ডিসার্টেশন।
🔗 ৩. NDLTD
🌐 http://www.ndltd.org/
🌍 আন্তর্জাতিক ডিজিটাল থিসিস ও গবেষণাপত্র লাইব্রেরি।
🔗 ৪. CORE (core.ac.uk)
🌐 https://core.ac.uk
🎯 ইউরোপ ও বিশ্বের হাজার+ বিশ্ববিদ্যালয়ের গবেষণা একত্রে।
🔗 ৫. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেপোজিটরি
যেমনঃ
Harvard DASH: https://dash.harvard.edu
MIT DSpace: https://dspace.mit.edu
Cambridge Apollo: https://www.repository.cam.ac.uk/
🧠 টিপস:
Google Scholar-এ filetype:pdf thesis দিয়ে সার্চ দিন — অনেক থিসিস সহজেই খুঁজে পাবেন।
🚫 দ্রষ্টব্য: থিসিস কেবলমাত্র শিক্ষামূলক ও গবেষণায় রেফারেন্স হিসেবে ব্যবহার করুন। সরাসরি কপি-পেস্ট এড়িয়ে চলুন।
📌 CERRS Ltd. সবসময় আপনাদের একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে পাশে আছে।
আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ের ওপেন থিসিস খুঁজে পেতে সাহায্য চান, আমাদের ইনবক্সে মেসেজ করুন।
📤 পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন—গবেষণার পথ সহজ করতে একসঙ্গে এগিয়ে যাই!
#শিক্ষাই_শক্তি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rupayan Karim Tower (level 17), 80, Kakrail, VIP Road
Dhaka
1000