ভাষা ইস্কুল - Vasha Eskul

ভাষা ইস্কুল - Vasha Eskul ছোট্টদের জার্মান, ফরাসী, স্প্যানিশ, ইতালিয়ান, চাইনিজ, জাপানিজ, রাশিয়ান, কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র।

জার্মানির এই বিষয়গুলো জেনে রাখা ভhighligh✅ রোববার মানে ছুটি— দোকানপাট সব বন্ধ!হুট করে এক চিমটি লবণ কিংবা এক চামচ চিনি অথ...
18/05/2025

জার্মানির এই বিষয়গুলো জেনে রাখা ভhighligh✅ রোববার মানে ছুটি— দোকানপাট সব বন্ধ!
হুট করে এক চিমটি লবণ কিংবা এক চামচ চিনি অথবা একটা পেঁয়াজ লাগলে দোকানে দৌড়ে গিয়েও ফিরে আসতে হবে। তাই শনিবারেই সব বাজার শেষ করে রাখতে হবে। তা না হলে রোববারে খিঁচুড়িতে শুধু চাল-ডালেই কল্পনা করতে হবে স্বাদ। আর শনিবারে কিনে না রাখলে সোমবার সকালে নাস্তা না করেই হয়তো বের হতে হবে বাসা থেকে…
✅ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো অফিসে সাধারণত কাজ হয় না। ব্যুরোক্রেসি শক্তিশালী— Anmeldung, Aufenthaltstitel, Bürgeramt এসব করতে গেলে সময় লাগে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেতে যুদ্ধ লাগে, আর সরাসরি গেলে বলে : “bitte online machen!”
✅ বাসা খোঁজা মানে নিজের রিজিউমে ছবি, ইনকাম, ব্যাঙ্ক স্টেটমেন্ট সব জুড়ে দিতে হবে। কেউ কেউ ইন্টারভিউ নেয় রীতিমতো, আবার কেউ বলে "WG-এর জন্য তুমি একটু বেশি শান্ত না?"— বাড়ি পাওয়া একটা আর্ট!
✅ জার্মান ভাষা জানাটা বিলাসিতা নয়, বাঁচার উপায়। ইংরেজি দিয়ে টিকে থাকা যায়, কিন্তু চাকরি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, বাসার কনট্রাক্ট— সব জায়গাতেই জার্মান জানলে জীবন অনেক সহজ, না জানলে Google Translate-ই ভরসা।
✅ লেটার আসবে কাগজে, চুপচাপ ডাকবাক্সে। কোনো কিছু মেইলে বা ফোনে জানানো হবে না। ফাইন, ইনস্যুরেন্স, অফিসের চিঠি—সব কাগজে। পোস্টবাক্স দেখা না হলে একদিন হঠাৎ বড়সড় বিল এসে হাজির।
✅ ইন্টারনেট বা মোবাইল প্ল্যানে চুক্তি ভালো করে পড়া জরুরি। প্রথমে মনে হবে খুব সস্তা, পরে দেখবেন ‘Bearbeitungsgebühr’, ‘Routerpauschale’ ইত্যাদি মিলিয়ে মাস গেলে পকেট হালকা। চুক্তি ২ বছরের হলে কাটা যায় না চট করে।
✅ জার্মান ট্রেন সময়মতো চলে... মাঝে মাঝে। Deutsche Bahn-এর নাম শুনে মনে হতেই পারে সব সিস্টেমেটিক। বাস্তবে মাঝে মাঝে মনে হবে বাসে উঠেই বেশি নিশ্চিন্ত।
✅ ছোট ছোট নিয়ম অনেক, অমান্য করলে ফাইন। রাত ১০টার পর ধূপ জ্বালানো, রবিবারে ভ্যাকুয়াম চালানো, কাঁচ-প্লাস্টিক মেশানো—এসবই ‘অপরাধ’ বলে গণ্য হতে পারে। প্রতিবেশীর অভিযোগ আসতে বেশি সময় লাগে না।
✅ টিপস বাধ্যতামূলক না, তবে না দিলে চোখে পড়বে। রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে "ক্যাশ বা কার্ড?" জিজ্ঞেস করার সাথে সাথে টিপসও ভেবে রাখুন— না দিলে কারো চোখ সরাসরি মুখে গিয়ে থেমে যায়।
✅ জীবন অনেক গুছানো, কিন্তু সেই গুছানোয় মানিয়ে চলতে হয়। স্পন্টেনিয়াস কিছু করতে গেলে বাধা আসবেই—কোনো দরকারি কাজ হুট করে সেরে ফেলতে চাইলে সেটা "next week slot" এ গিয়ে পড়ে।
জার্মানিতে থাকা মানে শুধু ইউরোপের সাজানো জীবন না—
এটা ধৈর্যের পরীক্ষা, কাগজের পাহাড়, সময়মতো অ্যাপয়েন্টমেন্ট আর অনেকটা শৃঙ্খলার সাথে তাল মেলানো। তবে একবার মানিয়ে নিতে পারলে... জীবন হতে পারে ভীষণ শান্ত, নিরাপদ আর সুন্দর।
#প্রবাসজীবন #জার্মানি

Learn German Language..
16/05/2025

Learn German Language..

শৈশবকাল শিশুদের জন্য শেখা ও খেলাধুলার সময়, পরিবারের ভালবাসা ও উৎসাহ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠার সময়। 💙তাই শত ব্যস্ততার মা...
16/05/2025

শৈশবকাল শিশুদের জন্য শেখা ও খেলাধুলার সময়, পরিবারের ভালবাসা ও উৎসাহ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠার সময়। 💙
তাই শত ব্যস্ততার মাঝেও, মা-বাবা দুজনই ওদের জন্য পর্যাপ্ত সময় বের করুন এবং তাদের সাথে যুক্ত থাকুন।

শৈশবকাল শিশুদের জন্য শেখা ও খেলাধুলার সময়, পরিবারের ভালবাসা ও উৎসাহ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠার সময়। 💙

তাই শত ব্যস্ততার মাঝেও, মা-বাবা দুজনই ওদের জন্য পর্যাপ্ত সময় বের করুন এবং তাদের সাথে যুক্ত থাকুন।

13/05/2025

স্বাগতম ভাষা ইস্কুল - Vasha Eskul, ছোট ছোট বাচ্চাদের ভাষা শিক্ষা কেন্দ্র।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাষা ইস্কুল - Vasha Eskul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share