Jamia Islamia Darul Uloom, Dakhingaon

Jamia Islamia Darul Uloom, Dakhingaon

Share

1/A Dakhingaon, Wast para, (Madrasa Road) Basabo, Sabujbagh, Dhaka-1214 জামিয়া ইসলামিয়া দারুল উলূম দক্ষিণগাও, বাসাবো, সবুজবাগ, ঢাকা - ১২১৪

Photos from Jamia Islamia Darul Uloom, Dakhingaon's post 29/04/2026

জামিয়ায় দু'দিন ব্যাপী হাতের লেখার প্রশিক্ষণ চলছে-
আলহামদুলিল্লাহ!!!

Photos from Jamia Islamia Darul Uloom, Dakhingaon's post 06/01/2026
09/11/2025

এখনো যারা নিবন্ধন করেন নি দ্রুত নিবন্ধন করে নিন।
আপনার জন্য সকল ইন্তিজাম নিবন্ধনের পরেই হবে। তাই এমন সময় দিয়ে নিবন্ধন করতে হবে যেন জামিয়া কর্তৃপক্ষ সকল কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন।

লক্ষ রাখবো আমার দেরির জন্য কোন কিছু এলোমেলো যেন না হয়ে যায়। আল্লাহ তা’য়ালা হেফাজত করুন।

03/09/2025
02/09/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

বিশেষ দাওয়াতনামা

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ১১টায় জামিয়া ইসলামিয়া দারুল উলূম দক্ষিণগাঁও (মাদরাসায়) জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা ৯ আসনের নির্বাচনী কার্যক্রম বিষয়ে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি বর্ষিয়ান নেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক দা.বা.।
সকল উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

নিবেদক
শিব্বীর আহমদ কাসেমী
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত
সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা- ৯

Photos from Jamia Islamia Darul Uloom, Dakhingaon's post 10/06/2025

ঈদের রাত!
জামিয়া ইসলামিয়া দারুল উলূম দক্ষিণগাঁও
বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪

Photos from Jamia Islamia Darul Uloom, Dakhingaon's post 06/04/2025

ভর্তি চলছে

15/01/2025

আলহামদুলিল্লাহ! বরাবরের মতো এবারও খতমে বুখারী উপলক্ষে আমাদের জামিয়া থেকে স্মারক গ্রন্থ বের হচ্ছে 'মৃত্যুর দুয়ারে' নামে। এটি আমাদের মাদরাসার ১৫তম প্রকাশনা। এর আগে আরও ১৪টি স্মারক গ্রন্থ বের হয়েছে।

এবারের গ্রন্থটি মূলত অনূদিত। প্রচ্ছদ, অনুবাদ ও সম্পাদনাসহ বইটি প্রকাশনার ক্ষেত্রে যাবতীয় কাজ করেছেন জামিয়ার সিনিয়র উসতাযগণ। মূল বইটি উর্দুতে রচিত। নাম 'হুসনে খাতিমা'। লেখক হলেন ভারতের বিদগ্ধ লেখক, গবেষক ও বিজ্ঞ মুফতি শায়খ মাওলানা শুআইবুল্লাহ খান মিফতাহী দা.বা.। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।

তিনি উলূম ও ফুনূনের বিজ্ঞপন্ডিত ও দক্ষ লেখক হিসেবেও নন্দিত সমাদৃত। আরবি উর্দু উভয় ভাষায় তাফসীর, হাদীস, ফিকহ প্রভৃতি বিভিন্ন বিষয়ের ওপর ছোট-বড় চল্লিশোর্ধ্ব গ্রন্থ তিনি রচনা করেছেন। উলামায়ে কেরামসহ সাধারণ্যের মাঝেও তার রচনাসমূহের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সর্বোপরি তিনি হলেম কর্ণাটকের সর্বাধিক গ্রহণযোগ্য ও বৃহৎ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান 'জামিয়া ইসলামিয়া মাসীহুল উলূম'-এর প্রতিষ্ঠাতা মুহতামিম।

উল্লেখ্য, আমাদের অনূদিত স্মারক গ্রন্থটির বর্তমানে প্রেসে ছাপার কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী শিনিবার খতমে বুখারীর আগেই বইটি আমাদের হাতে চলে আসবে।

12/01/2025

সকলের প্রতি দ্বীনী দাওয়াত রইল

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1214