Baaqiaatus Saalihaat Girls Madrasah

Baaqiaatus Saalihaat Girls Madrasah Excellence in Islamic Education!

বিসমিল্লাহির রহমানির রহিম

সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের, অগণিত দুরুদ ও সালাম শেষ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) এর উপর।

ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ, যাতে করে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে ইহকালের কল্যান ও পরকালের নাজাত হাসিল করা যায়। একমাত্র সহীহ দ্বীন শিক্ষার দ্বারাই হালাল-হারাম, ন্যায়-অন্যায় এর পার্থক্য নির্ণয় করত: সকল প্রকার ভ্রান্তি পরিহার করে ঈমান ও আমলের পথে জীবন পরিচালনা করে আল্লাহর সন্তষ্টি ও নৈকট্য অর্জন করা যায়; বিধায় কুরআন ও হাদীসে দ্বীন শিক্ষার গুরুত্বে অসংখ্য বাণী বিদ্যমান।

জীবন চলার পথে প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করা একজন পুরুষের জন্য যতটুকু গুরুত্বপূর্ন, একজন নারীর জন্যও ঠিক ততটুকুই অপরিহার্য: যাতে করে মুসলমানদের প্রতিটি ঘর হয় এক একটি দ্বীন শিক্ষার বিদ্যাপীঠ। প্রতিটি মায়ের কোল হয়ে উঠে শিশুর দ্বীন শিক্ষার সুতিকাগার। আর মাতৃকুল থেকেই শিশুরা সুশিক্ষায় হাতে খড়ি পেয়ে তিলে তিলে সমৃদ্ধির পথে অগ্রসর হয় এবং মানবীয় গুনের বিকাশের মাধ্যমে উন্নত সমাজ গঠনে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হয়।

ধর্মীয় অনুশাসন সমৃদ্ধ পর্দা ঘেরা নিরাপদ ও পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা, আধুনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে বাস্তবমুখী সিলেবাসে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা সংবলিত ব্যতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠান আমাদের অনেকেরই প্রত্যাশা।

দ্বীনদার, স্বাবলম্বী ও রুচিশীল ব্যক্তিবর্গের প্রত্যাশা ও চাহিদাকে সামনে রেখেই ‘বাকিয়াতুস সালিহাত মহিলা মাদ্রাসা’-এর প্রতিষ্ঠা। একমাত্র আল্লাহর উপর ভরসা করে সম্পুর্ন ভিন্ন আঙ্গিকে গড়া প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় আপনার অংশগ্রহন, পরামর্শ ও দোয়া আমাদের একান্ত কাম্য।

সম্মানিত সেক্টরবাসী,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজ আপনার পছন্দের প্রার্থী নির্বাচনের দিন। আপনার মূল্যবান ভোটই সঠিক ...
23/02/2024

সম্মানিত সেক্টরবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আজ আপনার পছন্দের প্রার্থী নির্বাচনের দিন। আপনার মূল্যবান ভোটই সঠিক প্রতিনিধি নির্ধারণ করবে। যারা সেক্টরের সার্বিক উন্নয়নের মাধ্যমে আরামদায়ক, স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসন গড়ে তুলবে। এই প্রত্যয়ে "সাইকেল" প্রতীকের "শরীফ-দেলোয়ার পরিষদ" সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। আপনার দোয়া, ভোট ও সমর্থন কামনা করছি৷

ধন্যবাদান্তে,
মুহাম্মদ নাঈম মুসা মজুমদার
নির্বাহী সদস্য পদপ্রার্থী,
শরীফ-দেলোয়ার পরিষদ।

02/01/2017

উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন,
একদিন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো; তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারে নি। সে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে, নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন: “হে মুহাম্মাদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন”।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “ইসলাম হচ্ছে এই- তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা কর, যাকাত আদায় কর, রমাদানে সওম সাধনা কর এবং যদি সামর্থ থাকে তবে (আল্লাহর) ঘরের হজ্জ কর।”
তিনি (লোকটি) বললেন: “আপনি ঠিক বলেছেন”। আমরা বিস্মিত হলাম, সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল: “আচ্ছা, আমাকে ঈমান সম্পর্কে বলুন”।
তিনি (রাসূল) বললেন: “তা হচ্ছে এই- আল্লাহ্, তাঁর ফিরিশ্‌তাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও আখেরাতর উপর ঈমান আনা এবং তাকদীরের ভাল-মন্দের উপর ঈমান আনা।”
সে (আগন্তুক) বলল: “আপনি ঠিক বলেছেন”। তারপর বলল: “আমাকে ইহসান সম্পর্কে বলুন”।
তিনি বলেন: “তা হচ্ছে এই- তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাঁকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন”।
সে (আগন্তুক) বলল: “আমাকে কেয়ামত সম্পর্কে বলুন”।
তিনি (রাসূল) বললেন: “যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী কিছু জানে না”।
সে (আগন্তুক) বলল: “আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন”।
তিনি (রাসূল) বললেন: “তা হচ্ছে এই- দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে”।
তারপর ঐ ব্যক্তি চলে যায়, আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন তিনি (রাসূল) আমাকে বললেন: “হে উমার, প্রশ্নকারী কে ছিলেন, তুমি কি জান? আমি বললাম: “আল্লাহ্ ও তাঁর রাসূল অধিক ভাল জানেন”। তিনি বললেন: “তিনি হলেন জিবরীল। তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন।”

[সহীহ্ মুসলিম: ৮]

27/12/2016

'Give up petty arguments & pointless disputes. They're a waste of time & frowned upon by the Almighty. It's better to remain silent & preserve your peace. Honestly, none of this will matter when you're lying in your grave.'

(M***i Menk)

23/11/2016

We appreciate what they have done in helping people. Great Job!

23/11/2016

Narrated `Aisha (R.A): Allah's Messenger (peace be upon him) used to treat with a Ruqya saying, "O the Lord of the people! Remove the trouble The cure is in Your Hands, and there is none except You who can remove it (the disease)."

(Sahih al-Bukhari, Vol. 7, Book 76, Hadith 59)

23/10/2016

Narrated Aisha: I said, "O Allah's Messenger (peace be upon him)! I have two neighbors; which of them should I give a gift to?" The Prophet (peace be upon him) said, "(Give) to the one whose door is nearer to you."

(Sahih al-Bukhari, Vol. 3, Book 51, Hadith 29)

কুরআন পড়বেন কিভাবে?
24/08/2016

কুরআন পড়বেন কিভাবে?

23/08/2016

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "দুর্বল মু'মিনের চেয়ে শক্তিশালী মু'মিন আল্লাহর কাছে উত্তম ও বেশি প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ আছে। তোমার জন্য যা উপকারী তার প্রতি আগ্রহ রাখো এবং আল্লাহর সাহায্যকে যথেষ্ট মনে কর। নিজেকে অক্ষম মনে করবে না। যদি তোমার কোনো বিপদ-আপদ আসে তাহলে এমন বলবে না যে, যদি আমি এ রকম করতাম তাহলে এরকম হত। বরং এ কথা বলবে যে, আল্লাহ তাকদীরে এটা রেখেছেন এবং তিনি যা চান তাই করেন। কেননা 'যদি' কথাটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।"
--[মুসলিম ৬৯৪৫]

20/08/2016

It is He who forms you in the wombs however He wills. There is no deity except Him, the Exalted in Might, the Wise. (Surat 'Ali `Imran, 3:6)

Address

House-7, Road-18, Sector/12
Dhaka
1230

Telephone

+88 01738-918 200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baaqiaatus Saalihaat Girls Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Baaqiaatus Saalihaat Girls Madrasah:

Shortcuts

Share

Category