16/12/2025
মহান বিজয় দিবস উদযাপন ২০২৫
ডিসপ্লে তে ১ম স্থান ও কুজ কাওয়াজ-এ ২য়
স্থান অর্জনকারী সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপ।
সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট
16/12/2025
মহান বিজয় দিবস উদযাপন ২০২৫
ডিসপ্লে তে ১ম স্থান ও কুজ কাওয়াজ-এ ২য়
স্থান অর্জনকারী সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপ।
29/10/2025
গার্ল ইন সিনিয়র রোভার মেট সীমু আক্তার , সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপ। বিটিভি আয়োজিত "নতুন কুড়ি" প্রতিযোগিতায় সেবা প্রদানের মাধ্যমে অনেক দক্ষতা ও পারদর্শিতা প্রদর্শন করেছে। ধন্যবাদ সীমু আক্তারকে।
27/10/2025
সহচর স্তরের ক্লাস চলাকালীন প্রাক্তন এস আর এম-তুষারী আপু। ধন্যবাদ আপুকে।
20/09/2025
সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপে রোভার সহচর স্তরে ভর্তি চলছে। সহচর স্তরে উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস), ডিগ্রি (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের ভর্তি চলছে। অতি দ্রুত ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রথম বর্ষ একাদশ শ্রেণির প্রথম ক্লাসের রুমের স্থান পরিচয় করিয়ে দিচ্ছে রোভার স্কাউট এর সদস্যরা।
04/08/2025
আজকের হাইকিং এ সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সদস্যরা। ধন্যবাদ তিনজন সিনিয়র রোভার মেট - সীমু আক্তার, রেশমিনারা কলি ও শেখ রায়হানকে। তোমাদের প্রচেষ্টায় রোভার ডেন আলোকিত হোক।
26/04/2025
কোর্স ফর মেটে অংশগ্রহণ। ধন্যবাদ সকলকে।
যে সকল রোভার ও গার্ল ইন রোভার বৈশাখী মেলার উদযাপন উপলক্ষে দলীয় নৃত্য, একক নৃত্য ও গানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অতি সত্ত্বর জনাব মো: এলহাম হোসেনের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে জানানো হলো।
08/04/2025
৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।
"সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"।
আজ বাংলাদেশ স্কাউটস দিবস, এক গৌরবময় দিন। ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস গঠনের নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।
২০২০ সালে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে "বাংলাদেশ স্কাউটস দিবস" উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে আজ চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে "বাংলাদেশ স্কাউটস দিবস"। বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ এর থিম "সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"। এই দিনে আমরা স্কাউট আন্দোলনের অবদান রাখা সবাইকে স্মরণ করি। যাদের মাধ্যমে গড়ে উঠছে দায়িত্ববান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক।
স্কাউটরা আছে সবখানে—দুর্যোগে সাহায্য করতে, সমাজে সচেতনতা গড়তে, পরিবেশ রক্ষায় কাজ করতে আর দেশের জন্য নিবেদিত হতে। আসুন, স্কাউটস দিবসে শপথ নিই— নিজেকে গড়ি, দেশকে ভালোবাসি।
Govt.Dohar Nawabganj College Rover Scout Group