আন নূর গ্লোবাল একাডেমি - An-Noor Global Academy

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আন নূর গ্লোবাল একাডেমি - An-Noor Global Academy

আন নূর গ্লোবাল একাডেমি - An-Noor Global Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আন নূর গ্লোবাল একাডেমি - An-Noor Global Academy, School, Mirpur/10, Dhaka.

A trusted online platform providing – Qur’an, Hadith, Arabic, and Islamic studies, taught by students and graduates of Al-Azhar University with sincerity and care.

 &sisters
09/05/2026

&sisters

«الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»রাসূলুল্লাহ ﷺ বলেছেন:❝ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্...
01/12/2025

«الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
❝ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্ত কল্যাণ নিহিত।❞
~বুখারী ও মুসলিম

আজকের দিনটি অন্যসব দিনের মতো নয়।সুতরাং আজকে একটু আলাদাভাবে যাপন করি।একটু বেশি ইবাদাতে মনোযোগ দিই,একটু বেশি করে মাগফিরাত ...
07/11/2025

আজকের দিনটি অন্যসব দিনের মতো নয়।
সুতরাং আজকে একটু আলাদাভাবে যাপন করি।
একটু বেশি ইবাদাতে মনোযোগ দিই,
একটু বেশি করে মাগফিরাত চাই,
আর বেশি বেশি দুরুদ পাঠ করি...

আর হ্যা, হাদীসটিকে মুহাদ্দিস আলবানী রহ. বিশুদ্ধ বলেছেন।তার সহীহ জামে দ্রষ্টব্য।

আজ বৃহস্পতিবার। কালই আবার শুক্রবার; জুমআর দিন। অথচ মনে হচ্ছে না যে, এই তো সেদিনই শুক্রবার গেলো, খুতবা শুনলাম, নামাজ পড়লা...
30/10/2025

আজ বৃহস্পতিবার। কালই আবার শুক্রবার; জুমআর দিন। অথচ মনে হচ্ছে না যে, এই তো সেদিনই শুক্রবার গেলো, খুতবা শুনলাম, নামাজ পড়লাম। সময়টা যেন উড়ে যাচ্ছে! দিন, সপ্তাহ, মাস–সবকিছুই আগের চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে।

এই ব্যাপারটা আসলে আমাদের নবী ﷺ আগেই জানিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন–

“কিয়ামত সংঘটিত হবে না–যতক্ষণ না সময় দ্রুত পেরিয়ে যেতে থাকে। মানুষ অনুভব করবে, এক বছর যেন এক মাসের মতো, এক মাস এক সপ্তাহের মতো, এক সপ্তাহ এক দিনের মতো, এক দিন এক ঘন্টার মতো, আর এক ঘন্টা যেন আগুন জ্বালানোর মতো সামান্য সময়।”

(তিরমিযী, হাদীস:2332
দারুস সালামের নুসখা)

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন–“তোমরা যেখানে থাকো না কেন, আমার উপর দুরুদ পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দুরুদ আমার ...
24/10/2025

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন–
“তোমরা যেখানে থাকো না কেন, আমার উপর দুরুদ পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে যায়।” (তাবরানি বর্ণিত)

জুমআর এই পবিত্র দিনে আমরা সবাই বেশি করে দুরুদ পাঠ করি। সবচেয়ে ছোট দুরুদ হলো –
صَلّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ
#আননূর_গ্লোবাল–একাডেমি

21/10/2025

📖 আন নূর গ্লোবাল একাডেমি
🌙 “ভুল মানুষও ফেরতে পারে” 🌙

🌿 আল্লাহ বলেন —

> قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ
“হে আমার বান্দারা! তোমরা যারা নিজের উপর অন্যায় করেছ,
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
📚 (সূরা আয-যুমার: ৫৩)

💔 আমরা সবাই ভুল করি,
কখনো গোনাহে ডুবে যাই, কখনো পথ হারাই।
কিন্তু জানো? আল্লাহ কারও প্রতি দরজা বন্ধ করেন না।
তুমি যতবারই ভুল করো,
আল্লাহ ততবারই তোমাকে ফেরার ডাক দেন। 🌧️

🌸 রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

> “যে তাওবা করে, সে এমন যেন কখনো গোনাহ করেনি।”
📘 (ইবন মাজাহ)

✨ তাই তোমার অতীত যত অন্ধকারই হোক,
একটা সত্য মনে রেখো —
আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন।

🌙 আজই শুরু করো নতুনভাবে —
একটি নামাজ দিয়ে,
একটি তাওবা দিয়ে,
একটি চোখের পানির ফোঁটা দিয়ে।

আন নূর গ্লোবাল একাডেমি
📖 আলোয় ফিরো • কুরআনে ফিরো • আল্লাহর পথে ফিরো

19/10/2025

আল্লাহর পথে ছোট কাজও বড় হয়

অনেক সময় আমরা ভাবি—
“আমার নামাজ, দান, বা ভালো কাজগুলো তো খুব ছোট! এগুলোতে আল্লাহ খুশি হবেন কিভাবে?”

কিন্তু প্রিয় ভাই ও বোনেরা,
আল্লাহর কাছে বড় বা ছোট কোনো কাজ নেই—
আল্লাহ তাকওয়া (ভয় ও আন্তরিকতা) দেখেন, পরিমাণ নয়।

📖 রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :

“নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।”
(সহিহ মুসলিম)

তাই,
একটা হাসি, একটা সালাম, একটা ছোট সাহায্য—
সবই হতে পারে জান্নাতের চাবি।
আমরা যেন আজই ছোট ছোট কাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন শুরু করি।

আন নূর একাডেমি
— আরবি ও কুরআন শেখার এক আলোকিত যাত্রা 🌙

পার্থিব ধন-সম্পদ, খ্যাতি কিংবা অর্জন সবই ক্ষণস্থায়ী; কিন্তু ইসলামি জ্ঞান এমন এক চিরন্তন ধনভাণ্ডার, যা মানুষকে দুনিয়া ও আ...
13/10/2025

পার্থিব ধন-সম্পদ, খ্যাতি কিংবা অর্জন সবই ক্ষণস্থায়ী; কিন্তু ইসলামি জ্ঞান এমন এক চিরন্তন ধনভাণ্ডার, যা মানুষকে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতার পথে এগিয়ে দেয়।হিদায়াত ও প্রজ্ঞার পথ দেখায়।
সেই অমূল্য শিক্ষাকে সহজবোধ্য ও প্রামাণিকভাবে পৌঁছে দিতেই সূচনা করা হয়েছে An-Nur Academy এর।

আমাদের রয়েছে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী,দক্ষ, অভিজ্ঞ তরুণ শিক্ষার্থী ও স্নাতক, যারা আপনাকে সঙ্গ দিবেন এই যাত্রায়।

আমাদের শিক্ষার বিষয়সমূহ :
⭐ নাজেরাতুল কুরআন – দেখে দেখে কুরআন তেলাওয়াত সঠিক ও বিশুদ্ধভাবে শেখা।
⭐ হিফজুল কুরআন – সহজ ও কার্যকর পদ্ধতিতে কুরআন মুখস্থ করা।
⭐ বেসিক ইসলামিক নলেজ – ইসলামের মৌলিক শিক্ষা ও দ্বীনের জ্ঞান।
⭐ বেসিক আরবি ভাষা শিক্ষা – কুরআন ও হাদীসের অর্থ বুঝার দক্ষতা অর্জন।

আমাদের লক্ষ্য

👉 ইসলামি জ্ঞানকে প্রামাণিক, সহজবোধ্য এবং সবার নিকট পৌঁছানোর সুযোগ তৈরি করা।

🤝 আমাদের সাথে শেখার যাত্রায় যুক্ত হোন।
আমরা চাই,
আপনার জ্ঞান বৃদ্ধি হোক, ঈমান দৃঢ় হোক, এবং সেই আলো আপনার পরিবার ও সমাজে ছড়িয়ে পড়ুক।

📢 আল্লাহর নূরের আলো ছড়িয়ে দিতে — শুরু হলো আন নূর একাডেমি (An-Nur Academy)!আলহামদুলিল্লাহ! 🌸আজ থেকে আমরা আপনাদের জন্য শ...
29/09/2025

📢 আল্লাহর নূরের আলো ছড়িয়ে দিতে — শুরু হলো আন নূর একাডেমি (An-Nur Academy)!

আলহামদুলিল্লাহ! 🌸
আজ থেকে আমরা আপনাদের জন্য শুরু করলাম আন নূর একাডেমি – An-Nur Academy, একটি অনলাইন ইসলামিক শিক্ষার প্ল্যাটফর্ম যেখানে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামিক সাহিত্য শেখাবেন।

✅ আমাদের উদ্দেশ্য:

সঠিক ইসলামি জ্ঞান প্রচার

কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তোলা

আরবি ও ইসলামিক সাহিত্য সহজভাবে শেখানো

🌟 আমাদের সাথে থাকুন, শিখুন এবং আপনার জ্ঞানের আলো অন্যদের মাঝে ছড়িয়ে দিন।

➡️ Follow করুন আন নূর একাডেমি – An-Nur Academy

Address

Mirpur/10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when আন নূর গ্লোবাল একাডেমি - An-Noor Global Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category