LighT of ISLAM ইসলামের আলো

LighT of ISLAM ইসলামের আলো Spread bliss and Stay Blissful......

This is a Palestinian child covered in white phosphorus. Israel sees it as self-defense.White phosphorus is produced by ...
03/08/2026

This is a Palestinian child covered in white phosphorus. Israel sees it as self-defense.
White phosphorus is produced by Bayer (purchased by Monsanto) at Pine Bluff Arsenal, Arkansas. The United States continues to produce white phosphorus despite its illegal use, and supplies it to Israel, which has been using it on Palestinians for decades.
White phosphorus ignites instantly upon contact with oxygen and burns at extreme temperatures exceeding 1472°F.
💔

🇵🇸

Allahu Akbar, Crowds of Muslim pilgrims at Arafat, Mecca, Saudi Arabia.🤍✨আল্লহু আকবার, হাজি সাহেবগণের পদচারণায় মুখরিত আর...
23/05/2026

Allahu Akbar, Crowds of Muslim pilgrims at Arafat, Mecca, Saudi Arabia.🤍✨
আল্লহু আকবার, হাজি সাহেবগণের পদচারণায় মুখরিত আরাফাহ'র ময়দান, মাক্কাহ, জাজিরাতুল আরব।

হযরত জাকারিয়া কান্ধলবী (রহিমাহুল্লহ) দ্বীনের খিদমতে পুরা জিন্দেগী উৎসর্গ করেছেন, ইলমের লাইনে উনার অন্যতম বড় অনুপ্রেরণা ছ...
26/04/2026

হযরত জাকারিয়া কান্ধলবী (রহিমাহুল্লহ) দ্বীনের খিদমতে পুরা জিন্দেগী উৎসর্গ করেছেন, ইলমের লাইনে উনার অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন উনার আপন চাচাজান, আল্লাহ তা'আলার মকবুল বান্দা হযরতজি ইলিয়াস সাব কান্দলবী (রহ.)। শাইখুল হাদীস জাকারিয়া সাহেব ফাজায়েলে আ'মাল কিতাব লেখার পেছনে মূল প্রেরণা পেয়েছিলেন ইলিয়াস সাহেবের মাধ্যমেই, যা বহুবার উক্ত কিতাবসমূহে উল্লেখ করেছিলেন পরম শ্রদ্ধার সাথেই।

এই কিতাব যে আল্লাহ তা'আলার কাছে মকবুল তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো, ফাজায়েলে আ'মাল, ফাজায়েলে সাদাকাত আর ফাজায়েলে হজ্ব আজ গোটা দুনিয়ায় অসংখ্য দেশ শুধু নয়, দ্বীপে দ্বীপেও ছড়িয়ে গেছে মসজিদে আর ঘরের তা'লীমের হালকায়। মাওলানা জাকারিয়া সাব (রহ.) এর "হিকায়াতে সাহাবাহ" (রদিয়াল্লহু আ'ল্লহু আ'নহুম) থেকে অনুপ্রাণিত হয়েই উনার চাচাতো ভাই, আল্লাহ পাকের আরেকজন প্রিয় বান্দা হযরতজি ইউসুফ সাহেব (রহিমাহুল্লহ) বিখ্যাত গ্রন্থ "হায়াতুস সাহাবাহ" (রদিয়াল্লহু আ'ল্লহু আ'নহুম) সংকল করে উম্মাহর হিদায়াতের চেরাগ প্রজ্জ্বলিত করে গেছেন যার আলো কোটি দ্বায়ীর অন্তরে আলোকিত হচ্ছে, ফিতনাহর অন্ধকার থেকে বের করে সাহাবীওয়ালা তরীক্বার, হকের পথকে দিনের আলোর মতো স্পষ্ট করে দেখিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কান্ধলবী পরিবার আমাদের মতো পথহারাদের সিরতোয়াল মুস্তাক্বীমের দিকে ধাবিত হবার নূরানী উসিলা, আল্লাহ তা'আলার খাস রহমত।



19/03/2026

তাবলীগের সব গোপন কথা ফাঁস করে দিলেন হযরতজি মাওলানা সা'দ কান্ধলভী (দামাত বারকাতুহুম)

10/01/2025

🎤 হযরত মাওলানা আরশাদ মাদানী (হাফিজাহুল্লহ)

এক "আল্লাহ" জিন্দাবাদ...🖋️ কাজী নজরুল ইসলাম উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্ল...
04/01/2025

এক "আল্লাহ" জিন্দাবাদ...

🖋️ কাজী নজরুল ইসলাম


উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;

আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।

উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,

আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।



উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই;

নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!

ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুকাইবে কচুবনে,

দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে।



ওরা নির্জীব; জিব নাড়ে তবু শুধূ স্বার্থ ও লোভবশে,

ওরা জিন, প্রেত, যজ্ঞ, উহারা লালসার পাঁকে মুখ ঘষে।

মোরা বাংলার নব যৌবন,মৃত্যুর সাথে সন্তরী,

উহাদের ভাবি মাছি পিপীলিকা, মারি না ক তাই দয়া করি।



মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী,

অবিশ্বাসীরাই শয়তানী-চেলা ভ্রান্ত-দ্রষ্টা ভুল-ভাষী।

ওরা বলে, হবে নাস্তিক সব মানুষ, করিবে হানাহানি।

মোরা বলি, হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি।



উহারা চাহুক অশান্তি; মোরা চাহিব ক্ষমাও প্রেম তাহার,

ভূতেরা চাহুক গোর ও শ্মশান, আমরা চাহিব গুলবাহার!

আজি পশ্চিম পৃথিবীতে তাঁর ভীষণ শাস্তি হেরি মানব

ফিরিবে ভোগের পথ ভয়ে, চাহিবে শান্তি কাম্য সব।



হুতুম প্যাচারা কহিছে কোটরে, হইবেনা আর সূর্যোদয়,

কাকে আর তাকে ঠোকরাইবেনা, হোক তার নখ চষ্ণু ক্ষয়।

বিশ্বাসী কভু বলেনা এ কথা, তারা আলো চায়, চাহে জ্যোতি;

তারা চাহে না ক এই উৎপীড়ন এই অশান্তি দূর্গতি।



তারা বলে, যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে এক সাথে,

নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে।

সাত আসমান হতে তারা সাত-রঙা রামধনু আনিতে চায়,

আল্লা নিত্য মহাদানী প্রভূ, যে যাহা চায়, সে তাহা পায়।



যারা অশান্তি দুর্গতি চাহে, তারা তাই পাবে, দেখো রে ভাই,

উহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই।

ওরা চাহে রাক্ষসের রাজ্য, মেরা আল্লার রাজ্য চাই,

দ্বন্দ্ব-বিহীন আনন্দ-লীলা এই পৃথিবীতে হবে সদাই।



মোদের অভাব রবে না কিছুই, নিত্যপূর্ণ প্রভূ মোদের,

শকুন শিবার মত কাড়াকাড়ি করে শবে লয়ে-- শখ ওদের!

আল্লা রক্ষা করুন মোদেরে, ও পথে যেন না যাই কভূ,

নিত্য পরম-সুন্দর এক আল্লাহ্ আমাদের প্রভূ।



পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক ভালো,

এই বিদ্বেষ-আঁধার দুনিয়া তাঁর প্রেমে আলো হোক, আলো।

সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে,

তাঁহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে।



দাঙ্গা বাঁধায়ে লুট করে যারা, তার লোভী, তারা গুন্ডাদল

তারা দেখিবেনা আল্লাহর পথ চিরনির্ভয় সুনির্মল।

ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন দ্বন্দ চায়,

ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত শবের গন্ধ চায়!



তাড়াবে এদের দেশ হতে মেরে আল্লার অনাগত সেনা,

এরাই বৈশ্য, ফসল শৈস্য লুটে খায়, এরা চির চেনা।

ওরা মাকড়সা, ওদের ঘরের ঘেরোয়াতে কভু যেয়ো না কেউ,

পর ঘরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ।



বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে,

হবে দুলদুল - আসওয়ার পাবে আল্লার তলোয়ার হাতে।

আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রিদিন,

তাহারা চাহে না চাঁদ ও সূর্য্য, তারা জড় জীব গ্লানি-মলিন।



নিত্য সজীব যৌবন যার, এস এস সেই নৌ-জোয়ান

সর্ব-ক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্বদান!

ওরা কাদা ছুড়ে বাঁধা দেবে ভাবে - ওদের অস্ত্র নিন্দাবাদ,

মোরা ফুল ছড়ে মারিব ওদের, বলিব - "এক আল্লাহ জিন্দাবাদ"।

07/10/2024

জীবনভর পাপ আর পাপ,
তওবা আবার হয়ে যাক।
একবার, বারবার,
আরেকবার,
নতুবা আবার,
নতুবা আবারও,
অবিরাম ফেরার চেষ্টা...
আমার রবের কাছে,
ফেরার পথ যে খোলা আছে।
ফিরে পাও সেই প্রকৃত ঈমান,
হয়ে যাও সাচ্চা মুসলমান।
পাবে চির অফুরান ক্ষমার দুয়ার
শেষ নবীর শাফায়াত মিলবে তোমার।

মূল লেখা: Yusuf Jilan,
Applied Chemistry and Chemical
Engineering, Rajshahi University

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when LighT of ISLAM ইসলামের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to LighT of ISLAM ইসলামের আলো:

Shortcuts

Share