Bondhon Diploma Admission Academy

Bondhon Diploma Admission Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bondhon Diploma Admission Academy, Education, Sumon Plaza, 4th Floor, Metro Pilar #251, Mirpur/10, Dhaka.

বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও কারিগরি শিক্ষার ভর্তির জন্য একটি অগ্রগণ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সঠিক তথ্য, ভর্তি সহায়তা, ও ক্যারিয়ার গাইডলাইন দিয়ে থাকি।

পলিটেকনিক ইনস্টিটিউট  এ চান্স প্রাপ্ত সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন🥀আগামীর জন্য দোয়া ও শুভকামনা রইল  ❤️❤️❤️❤️
04/09/2025

পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্স প্রাপ্ত সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন🥀
আগামীর জন্য দোয়া ও শুভকামনা রইল ❤️❤️❤️❤️

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, মেরিন ও  সার্ভে ভর্তি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।
29/08/2025

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, মেরিন ও সার্ভে ভর্তি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।

02/08/2025

📘 নতুন ব্যাচের ক্লাস রুটিন
🎓 ভর্তি চলছে — এখনই ভর্তি হোন!

29/07/2025

Online free Class for Diploma in Engineering Admission.
Tuesday, Jul 29 • 7:30 – 8:30 PM
Google Meet joining info
Video call link:

📢 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি–২০২৫
27/07/2025

📢 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি–২০২৫

25/07/2025

🎓 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য অনলাইন ফ্রি ক্লাস
🕢 শনিবার, ২৬ জুলাই ২০২৫
🕢 সময়: রাত ৭:৩০ – ৮:৩০
🔗 ফ্রি ক্লাসের লিংক: https://meet.google.com/evy-pmdu-cap
📞 যোগাযোগ:
📱 01736-358059
📱 01540-105537 (হোয়াটসঅ্যাপ)
👉 অংশগ্রহণ করুন!

25/07/2025

🌟 নতুন ব্যাচের ফ্রি ক্লাস🌟
🎓 বন্ধন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি একাডেমি

🕢তারিখ: ২৬ জুলাই ২০২৫, শনিবার
🕢 সময়: রাত ৭:৩০ টা

📞 যোগাযোগ:
📱 01736-358059
📱 01540-105537 (হোয়াটসঅ্যাপ)

👉 এখনই যোগাযোগ করুন!

20/07/2025

সরকারি পলিটেকনিক ইনিস্টিউটে কেনো ভর্তি হবে:

✅ ১. কম খরচে পড়াশোনার সুযোগ

সরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ বেসরকারি প্রতিষ্ঠানসহ এইচএসসি বিজ্ঞান এর তুলনায় অনেক কম। ভর্তি ফি, টিউশন ফি এবং অন্যান্য খরচ অনেকটাই সহনীয়, যা সাধারণ পরিবারের শিক্ষার্থীদের জন্য উপযোগী।

✅ ২. সরকারি স্বীকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট

পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করার পর যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পাওয়া যায়, তা সরকারি ও বেসরকারি চাকরিতে স্বীকৃত এবং প্রযোজ্য।

✅ ৩. চাকরির সুবিধা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরকারী ও বেসরকারি সেক্টরে চাকরির চাহিদা অনেক।

বিভিন্ন মন্ত্রণালয়, পেট্রোবাংলা, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া দেশের হাজারো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরির বড়ো বাজার৷ প্রবাসে কাজের ক্ষেত্রেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট মূল্যবান।

✅ ৪. প্র্যাকটিক্যাল শেখার সুযোগ

পলিটেকনিক শিক্ষাব্যবস্থা মূলত হাতে-কলমে শেখার উপর জোর দেয়। এতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কাজে লাগানোর মতো দক্ষতা অর্জন করে।

✅ ৫. উচ্চশিক্ষার সুযোগ

ডিপ্লোমা শেষ করার পর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (ডুয়েট, পলিটেকনিক-টু-ইউনিভার্সিটি), প্রাইভেট ইউনিভার্সিটি, কিংবা বিদেশেও উচ্চশিক্ষার সুযোগ থাকে।

✅ ৬. ট্রেনিং, ইন্টার্নশিপ ও চাকরি সংযোগ

অনেক সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট তাদের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়, যা পরবর্তীতে চাকরি পাওয়ায় সহায়তা করে।

✅ ৭. সরকারি হোস্টেল সুবিধা

বেশিরভাগ সরকারি পলিটেকনিকে আবাসিক সুবিধা থাকে যা দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক।

✅ ৮. বৃত্তি ও অন্যান্য সুযোগ

প্রতি সেমিস্টারে ভালো ফলাফলে সরকারিভাবে বৃত্তির সুযোগ থাকে।

দক্ষতা অর্জনের জন্য সরকারিভাবে নানা প্রশিক্ষণ বা প্রকল্পেও অংশ নিতে পারে শিক্ষার্থীরা।

সর্বপরি সরকারি পলিটেকনিকে ভর্তি হওয়া মানে হলো কম খরচে, মানসম্পন্ন প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে, দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ওঠার একটি নিশ্চিত পথ বেছে নেওয়া।

Address

Sumon Plaza, 4th Floor, Metro Pilar #251, Mirpur/10
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bondhon Diploma Admission Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share