09/09/2015
ব্যাপারটা এমন...
৫২ এর ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাওয়াতে গুলি খায় মেডিকেল এর সাধারন ছাত্ররা। আজকে লেখাপড়ার উপর আজাইরা ৭.৫% ভ্যাট প্রয়োগের প্রতিবাদ করে আবার সেই সাধারণ ছাত্রদের উপর গুলি! ইতিহাস ঘাটলে দেখা যাবে যাবতীয় সব 'ডলা' আর সবরকমের 'গুলি' খায় এই সাধারন ছাত্ররাই!
গ্যাঞ্জাম কোথায় জানেন? Private University গুলোতে কোনো উল্লেখ করার মতন 'ছাত্র রাজনীতি' অথবা 'ছাত্রনেতা' নাই. ছাত্র রাজনীতি থাকলে গুলি বের হওয়া তো দুরের কথা, পুলিশ এসে দুরে দাড়ায় দাড়ায় দেখতো!
আর দুঃক্ষের বিষয় এই যে, Public University গুলোতে যেসব কথিত 'ছাত্রনেতা' আছে তারা তো লেখাপড়া ছাড়া বাকি সব ইস্যু নিয়ে মহাব্যস্ত। প্রকৃত 'ছাত্র' হলে এই বিষয় নিয়ে কিছু না কিছু প্রতিবাদ তো করতোই, এমন তো না যে এক ফ্যামিলির ১৪ গুষ্টি পাব্লিক-এ চান্স পাবেই! কিন্তু Private আর Public University এর মধ্যের গ্যাঞ্জাম তো হিন্দি সিরিয়ালের 'বউ শাশুড়ি' বিরোধের মতন, কেউ কাওকে সহ্য করতে পারে না... দুনিয়ার অন্য কোনো দেশে মনে হয় না এমন 'বেলLess' ও অনর্থক গ্যাঞ্জাম এর অস্তিত্ব আছে!
সময় থাকতে সবার একসাথে মিলেমিশে প্রতিবাদ করা উচিত নাহলে আজকে এইটা মেনে নিবেন তো কালকে অন্যকিছু।
দিন দিন আমাদের চামড়া মোটাই হতে থাকবে!