TSC, Jagannath University, Dhaka

TSC, Jagannath University, Dhaka Unofficial page for teacher-student center of jagannath university.

28/08/2022

বাঙ্গালি ছোট পোশাক দেখে সিডিউস হয়

বাঙ্গালি শাড়ি পরা দেখে সিডিউস হয়

বাঙ্গালি টিশার্ট পরা দেখলে সিডিউস হয়

বাঙ্গালি মেয়েদের বারান্দায় দেখলে সিডিউস হয়

বাঙ্গালি মেয়েদের ছাদে দেখলে সিডিউস হয়

বাঙ্গালি জামার ফাঁক দিয়ে ব্রা বের হয়ে থাকলে সিডিউস হয়

বাঙ্গালি মেয়েরা জিন্স পরলে সিডিউস হয়

বাঙ্গালি হিজাবের মধ্য থেকে মুখ দেখা গেলে সিডিউস হয়

বাঙ্গালি মুখ ঢাকা থাকলেও হাত দেখলে সিডিউস হয়

বাঙ্গালি হাত মুখ ঢাকা মেয়েদের হাঁটাচলা দেখলে সিডিউস হয়

মোট কথা বাঙ্গালি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
খায় ভাত, হয় সিডিউস, মারে হাত।

--- মাজহার মিথুন

27/08/2022

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনেক এসি বিপ্লবী অসন্তুষ্ট হতে পারে, মাঠের বাস্তবতা ভিন্ন। গত সপ্তাহে আমি চায়ের রাজধানী শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের বড় বড় ৬-৭ টা চা বাগানে গিয়েছি। শ্রমিকদের সাথে কথা বলেছি। মালিক পক্ষ ১৪২ টাকা মজুরি দিতে সম্মত ছিলো আর শ্রমিকরা চাইছিলো এটা যেন নূন্যতম ১৫০ টাকা হয়। চা শ্রমিকরা খুবই সাধারণ জীবন যাপন করে, তাদের চাহিদা অতি সীমিত। ন্যায্য মজুরির দাবী তাদের অবশ্যই ছিলো, তবে এটা ৩০০ ই হতে হবে এমনটি নয়। তাদের চেয়ে বাহিরের লোকেদের উস্কানি বেশি ছিলো, যেন একটা সহিংস পরিস্থিতি তৈরি করা যায়।

--- ইফতেখার মোহাম্মদ

01/12/2020

'রাষ্ট্রচিন্তা'র চিন্তকগণ যেভাবে বলেন কিংবা যেভাবে ভাবেন সেখানে গভীরতার ছাপ স্পস্ট। তাঁদের প্রকাশিত জার্নালের লেখাগুলোও বিষয়ভিত্তিক, অসম্ভব রকমের তথ্যবহুল এবং আপনাকে আরো চিন্তা করতে শেখায়। আমার অনেক ভাবনার সাথে তাঁদের ভাবনার অমিল থাকলেও তাদের জ্ঞানের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।

অন্যদিকে জোনায়েদ সাকি ভাইকেও আমার বড় পছন্দ যদিও তিনি ক্রমাগত এক ঘেয়ে হয়ে উঠেছেন। তাঁর সেই একই সুর। সাম্রাজ্যবাদ...সাম্রাজ্যবাদ। নতুন কিছু নেই, বাস্তব কিছু নেই, তিনি ডুবে আছেন খদ্দরের পাঞ্জাবি আর মোটা ফ্রেমের চশমা জাতীয় অথর্ব বাম থিয়োরীর গ্যাঁড়াকলে। তারপরেও তরুন রাজনীতিবিদ হিসেবে তাঁকে ভালো লাগে, তাঁর জানার ও বলবার পরিধি দেখে।

অন্যদিক নুরুল হক নুর নিয়ে নতুন করে বলবার নেই কিছুই। ও কিসব বলে, কি ভাষন দেয়, দেখলে মনে হয় এই ছেলেটির সবার আগে যা প্রয়োজন তা হচ্ছে, শুদ্ধ করে কথা বলতে শেখা দরকার তার। বাকি আলাপ পরে।

কিন্তু আশ্চর্য হলাম রাষ্ট্রচিন্তা আর জোনায়েদ সাকি ভাই নূরকে তাঁদের সাথে ভিড়িয়েছে। আরো বিষ্ময়ের হচ্ছে, এরা সবাই মিলে নাকি একটি রাজনৈতিক দল বের করবে বলে ভাবছে।

শুরুতেই চট করে যে দৃশ্যটি মাথায় এলো সেটি হচ্ছে- সলিমুল্লাহ খান বাংলা সিনেমার কাবিলার হাত ধরে ডুয়েট গান গাইছে।

নিঝুম মজুমদার।

13/09/2020

জীবনটা পয়সার মতো হয়ে গেছে। মূল্য সমান হলেও কেউ কাছে রাখতে চায় না। কখন দূরে সরিয়ে দিবে সেই ধান্ধায় থাকে।

06/09/2020
18/12/2019

-----সমাবর্তন সংক্রান্ত জুরুরি তথ্য---

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর সম্মতিক্রমে আগামী ১১ জানুয়ারি-২০২০ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ম সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটগণ ৭, ৮ ও ৯ জানুয়ারি-২০২০ অফিস চলাকালীন সকাল ৮:০০টা থেকে বিকাল ৪:০০টা স্ব-স্ব বিভাগ হতে কস্টিউম, ব্যাগ ও গিফট সংগ্রহ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd/convocation) হতে ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর তারিখ পর্যন্ত ‘এন্ট্রিপাস’ সংগ্রহ করতে পারবেন। এন্ট্রিপাসের রঙিন প্রিন্ট নিতে হবে। এন্ট্রিপাসের তিনটি অংশ থাকবে, যা দিয়ে যথাক্রমে কস্টিউম সংগ্রহ, কনভোকেশন ভেন্যুতে প্রবেশ এবং মূল সনদ সংগ্রহ করা যাবে। এন্ট্রি পাসটি কেবল একবারই প্রিন্ট করা যাবে। কোন কারণে প্রিন্ট করতে ব্যর্থ হলে বা প্রিন্টকৃত রঙিন এন্ট্রিপাস হারিয়ে গেলে আগামী ২ জানুয়ারি তারিখের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে যোগাযোগ করতে হবে। এন্ট্রিপাস প্রিন্ট করার জন্য www.jnu.ac.bd/convocation সাইটে প্রবেশ করে মেসেজর মাধ্যমে প্রাপ্ত টোকেন নম্বর এন্ট্রি করে Search বাটনে ক্লিক করলে এন্ট্রিপাস ‘ডাউনলোড বা প্রিন্ট’ অপশন পাওয়া যাবে। এন্ট্রিপাশ প্রিন্ট (রঙিন) করে সংরক্ষণ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন-২০২০ এ অংশগ্রহণনের জন্য রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে যারা ইতোমধ্যে মূল সনদ উত্তোলন করেছেন তারা দ্বিতীয়বার মূল সনদ পাবেন না। তাদের তালিকা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এছাড়াও গ্র্যাজুয়েটগণ সমাবর্তনের দিন ১১ জানুয়ারি বিকাল ৩:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত, ১২ জানুয়ারি ও ১৩ জানুয়ারি সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টা স্ব-স্ব বিভাগ হতে মূল সনদ গ্রহণ করবেন। উল্লেখিত তারিখের মধ্যে সনদ গ্রহণ করতে ব্যর্থ হলে, পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে মূল সনদ গ্রহণ করা যাবে।

25/02/2018

They make us study for 16 years and then give no jobs.
Good prank government

25/01/2015

কবি জীবনানন্দের স্মৃতিবিজড়িত বরিশাল শহরে গত ২০ ও ২১ ডিসেম্বর বসেছিল একঝাঁক তরুণ বিতার্কিকের মেলা। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহযোগিতায় বরিশাল

19/01/2015

প্রতিদিন ঢাকার কোথাও না কোথাও বাস পোড়ানো হচ্ছে । আগুনে পোড়ছে মানুষ, ঝলসে যাওয়া শরীর নিয়ে বার্ন ইউনিটে কাতরাচ্ছে অসহায় অসংখ্য মানুষ । যারা বাসে পেট্রোল বোমা মারছে তাদের নির্দিষ্ট কোন লক্ষ্যবস্তু নাই, তাদের দরকার লাশ,তাদের দরকার জনমনে আতঙ্ক। তাইতো শিশু বৃদ্ধ যুবা চাকুরীজীবি ছাত্র ছাত্রী কেউ বাদ যায়নি । রাস্তায় মানুষ কম, যানবাহন কম । জরুরী প্রয়োজনে যারা বাইরে যাচ্ছে সবার মনে আতঙ্ক । বাসের জানলা বন্ধ করে মনে ভয় নিয়ে বসে থাকে এই বুঝি কোন কুলাঙ্গার ছুড়ে মারল পেট্রোল বোমা !!!!!

এই যখন পরিস্থিতি তখন নিয়মিত ক্লাস পরীক্ষা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে । প্রতিদিন ঢাকার নানা প্রান্ত থেকে এমনকি ঢাকার বাইরে থেকে ছাত্রছাত্রীদের আসতে হচ্ছে ক্লাসে অংশগ্রহন করতে। আবাসিক বিশ্ববিদ্যালয় হলে কোন কথা ছিল না, হল থেকে হেটে গিয়ে ক্লাস করা যেত। কিন্তু শতভাগ অনাবাসিক বিশ্ববিদ্যালয় জগন্নাথের ছাত্রছাত্রীরা কিভাবে আসে প্রশাসন কি ভেবে দেখবে না ?? মানলাম ভার্সিটির বাস চলে কিন্তু ভার্সিটির বাসেতো মোট ছাত্রছাত্রীর ১০ভাগও আসা যাওয়া করে না, সেটা সম্ভবও না । বাকী যারা বিভিন্ন লোকাল বাসে করে ভার্সিটিতে আসে তাদের কে দেখবে, তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে !!!
আর ভার্সিটির বাসগুলোও কি খুব নিরাপদ ? গত কয়েকদিন আগেইতো এক বাসে হামলা হইসে, বাসে ভাংচুর করছে, ড্রাইভারসহ অনেকে আহত হইসে ।

গত পরশুদিন জগন্নাথের এক ছাত্রী ভার্সিটিতে আসার সময় আহত হইসে । গতকাল সংসদ ভবন এলাকায় ইডেন কলেজের চার ছাত্রী আহত হয়ে হাসপাতালে আছে । আগামীকাল আমি হামলার শিকার হবো না বা আরেকজন আহত হয়ে হাসপাতালে যাবে না তার কি গ্যারান্টি আছে !! !
নিরাপত্তার কারনে ভার্সিটির নরসিংদী, মাওয়া, নারায়নগঞ্জ রুটের বাসগুলো বন্ধ আছে । ঢাকার পরিস্থিতি কি খুব ভালো ?? প্রতিদিনইতো ঢাকার বিভিন্ন এলাকায় পোড়ানো হচ্ছে বাস ।

মোদ্দাকথা হলো পড়াশোনা করতে গিয়ে কেউ পুড়ে অঙ্গার হতে চায় না । কেউ চায়না ছোটবেলায় পড়া প্রবাদ “পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে” বদলে হয়ে যাক “পড়াশোনা করে যে, গাড়ির আগুনে পুড়ে সে” ।

-- অন্তরে অন্তরে ।

http://bangla.bdnews24.com/bangladesh/article911553.bdnews
17/01/2015

http://bangla.bdnews24.com/bangladesh/article911553.bdnews

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে সকালে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তার কয়েক সহযাত্রী দগ্ধ হয়েছেন।

13/01/2015

ব্রেকিং নিউজ:

মজিলা ফায়ারফক্স অ্যাপস প্রতিযোগিতার Service Category তে আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়েরর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় ব্যাচের পাশা, আবির, রবিন আর মিঠু চ্যাম্পিয়ন হয়েছে! প্রাইজমানি ৩০০০ ইউএস ডলার! এছাড়া চ্যাম্পিয়নগ্রুপ থেকে একজন ক্যালিফোর্নিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে!

Address

Jagannath University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TSC, Jagannath University, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category