22/08/2026
ফ্রি ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট
সন্তানের আচরণ বা বিকাশে কিছু পরিবর্তন চোখে পড়তে শুরু করলে মা-বাবার দুশ্চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। বিশেষ করে যখন দেখা যায়—কথা বলতে দেরি হচ্ছে, অতিরিক্ত জেদ বা ট্যান্ট্রাম হচ্ছে, হঠাৎ রেগে যাচ্ছে, জিনিস ছুঁড়ে ফেলছে বা অন্যকে আঘাত করছে।
এর সঙ্গে যদি স্কুলে বসতে না চাওয়া, নির্দেশনা অনুসরণ করতে সমস্যা, অন্য শিশুদের সঙ্গে মিশতে না পারা, শেয়ার করতে না পারা কিংবা ক্লাসের কাজে অংশ নিতে না চাওয়ার মতো বিষয়ও যোগ হয়, তখন অনেক পরিবারই বুঝে উঠতে পারেন না—এটা কি বয়সের স্বাভাবিক অংশ, নাকি শিশুর কোথাও বাড়তি সহায়তা প্রয়োজন?
চারপাশ থেকেও তখন আসতে থাকে নানা কথা—
কেউ বলেন অটিজম, কেউ বলেন এডিএইচডি, কেউ বলেন স্পিচ ডিলে। আবার অনেক সময় এমন কিছু মন্তব্যও করা হয়, যা অভিভাবকদের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।
কিন্তু একটি শিশুকে দেখে বা কয়েকটি আচরণ শুনেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
একটি শিশুর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে থাকতে পারে, অ্যাটেনশন ডিফিকাল্টিজ থাকতে পারে, সেন্সরি বা বিহেভিয়ারাল কনসার্ন থাকতে পারে, আবার ডেভেলপমেন্টাল ডিলে-ও থাকতে পারে। কোন জায়গায় শিশুর সহায়তা প্রয়োজন এবং কী ধরনের সহায়তা সবচেয়ে উপযোগী—সেটি বুঝতে প্রয়োজন সঠিক ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট ও প্রশিক্ষিত পেশাজীবীর দিকনির্দেশনা।
Creative Developmental School & Therapy Center-এ বর্তমানে রয়েছে ফ্রি ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট-এর সুযোগ।
আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএইচডি / অ্যাটেনশন ডিফিকাল্টিজ, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে, ডেভেলপমেন্টাল ডিলে, চ্যালেঞ্জিং বিহেভিয়ার, সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন ডিফিকাল্টিজ, লার্নিং ডিফিকাল্টিজ, স্কুল রেডিনেস কনসার্নস, ডাউন সিনড্রোম এবং ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটি-সহ বিভিন্ন বিকাশগত ও আচরণগত বিষয় নিয়ে কাজ করি।
আমাদের রয়েছে ডেভেলপমেন্টাল স্কুলিং এবং থেরাপি সার্ভিস। এছাড়াও বিভিন্ন বিকাশজনিত সমস্যার জন্য শিশুর প্রয়োজন অনুযায়ী স্পেশালাইজড সাপোর্ট প্রদান করা হয়।
অ্যাসেসমেন্টের উদ্দেশ্য শিশুকে কোনো লেবেল দেওয়া নয়; বরং শিশুকে আরও ভালোভাবে বোঝা, তার শক্তির জায়গাগুলো চিহ্নিত করা এবং যেসব ক্ষেত্রে সহায়তা প্রয়োজন, সেগুলো নির্ধারণ করা। মূল্যায়নের পর শিশুর প্রয়োজন অনুযায়ী অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা ও পরবর্তী করণীয় সম্পর্কে গাইডলাইন দেওয়া হয়, যাতে প্রয়োজনীয় সহায়তা সঠিকভাবে শুরু করা যায়।
সন্তানের বিকাশ নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে, অন্যের অনুমান বা মন্তব্যে বিভ্রান্ত না হয়ে প্রথমে শিশুটিকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। 🌱
📍 Creative Developmental School & Therapy Center
House #36 (Nur Monjil), Road #12, Shekhertek, Mohammadpur Pisciculture Housing Society, Dhaka-1207
📞 01706-027127