30/09/2020
আপনি কী ফেসবুক অ্যাড নিয়ে চিন্তিত?
তাই ফেইসবুক এ্যাডের ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনার প্রশ্নটি এখানে না থাকলে অথবা উত্তরটি আপনার কাছে অস্পষ্ট মনে হলে নির্দিধায় ফোন করুন: 01729294548
আপনি কী ফেসবুক অ্যাড নিয়ে চিন্তিত?
তাই ফেইসবুক এ্যাডের ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনার প্রশ্নটি এখানে না থাকলে অথবা উত্তরটি আপনার কাছে অস্পষ্ট মনে হলে নির্দিধায় ফোন করুন: 01729294548
প্রশ্ন: ফেসবুক বুস্ট/প্রোমোট কি?
=====================
✔ ফেসবুকের এড প্ল্যাটফর্ম ব্যবহার করে পেজের পোস্ট ডলার খরচ করে নির্দিষ্ট মানুষের প্রোফাইলে দেখানোই হচ্ছে বুস্ট/প্রোমোট।
প্রশ্ন: বুস্ট/প্রোমোট করলে কি হয়?
======================
✔ ফেসবুকের পারসোনাল নিউজফিডে/ম্যাসেঞ্জারে আমরা যে 'sponsored' লেখা পোস্ট দেখি থাকি এগুলো বুস্ট করা পোস্ট। বুস্ট করার কারনে টার্গেটেড মানুষের প্রোফাইলে বুস্টেড পোস্ট দেখানো হয়।
প্রশ্ন: ফেইসবুকে তো নিজেই এ্যাড দেয়া যায়। তাহলে কোন এজেন্সির কাছে যেতে হবে কেন?
================================================================
✔ এ্যাড মানে শুধু ডলার খরচ নয়; এটি সৃজনশীলতা, অভিজ্ঞতা ও আরো কিছু দক্ষতার সমন্বয় । টেকনিক্যালি আপনার একটি পেমেন্ট ম্যাথড হলেই এ্যাড দিতে পারবেন। ফেইসবুক সব একাউন্টের সাথেই এ্যাড তৈরী ও পাবলিশ করার ব্যাবস্থা করে দিয়েছে, অনেকে সেটা ব্যাবহার করে ক্যাম্পেইন চালাচ্ছে। কোন এজেন্সির সাহায্য তিন কারনে প্রযোজন হতে পারে:-
অভিজ্ঞতা: পেশাদার আর অনভিজ্ঞ কাজের পার্থক্য অনেক। এজেন্সি অনেক ধরনের ব্যাবসার হাজারো এ্যাড দিয়ে আসছে বছরের পর বছর। তারা Facebook community standard, Ad policy, Conversion rate, Bid, Placement, Detailed interest বিষয়গুলো মাথায় রেখে এ্যাডভার্টাইজিং করে।
পেমেন্ট চ্যানেল: ফেইসবুককে পেমেন্ট করার ব্যাবস্থা করাটা অনেক ঝামেলার ব্যাপার। ব্যাংকে অনেক ফরমালিটি। দেশের বাইরের কারো সাহায্য নিয়মিত চাওয়াও অস্বস্তিকর। এজেন্সিকে কিছু সার্ভিস চার্জ দিয়ে খুব সহজেই এ্যাড চালু করা যায়।
ক্রিয়েটিভ কন্টেন্ট: এজেন্সিগুলো সাধারনত এ্যাডের কন্টেন্ট তৈরী করে দেয়। এ জন্য সাধারনত আলাদা পেমেন্ট নেয়া হয়। কমপক্ষে ৩০ ডলারের এ্যাড হলে আমরা এ্যাডের কন্টেন্ট ফ্রি তৈরী করে দেই ।
প্রশ্ন: Page কি ফ্রি'তে প্রোমোট/বুস্ট করা যায়?
==============================
✔ না। ডলার খরচ না করে ফেসবুকে পেজ প্রমোট করা যায় না। তবে ফেসবুক মাঝে মধ্যে 'ফ্রি কুপন' দিয়ে থাকে তা দিয়ে পেজ প্রোমোট করা যায়।
প্রশ্ন: বুস্টের জন্য প্রতি ডলারের মূল্য কত ?
==============================
সার্ভিসচার্জসহ আমরা প্রতি ডলার ৯৫ টাকা রাখি। আমরা সর্বনিম্ন ৫ ডলারের বুস্টের অর্ডার নিয়ে থাকি। বি. দ্রঃ 2% fee যোগ হবে বিকাশ/রকেটের ক্ষেত্রে ।
প্রশ্ন: Facebook coupon কিভাবে পাবো?
==========================
✔ কুপন পাওয়ার কোন উপায় নেই। যদি আপনার পেজের পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে ফেসবুক থেকেই আপনাকে নটিফিকেশন পাঠানো হবে। আপনি নিজে কিছু করে কুপন পেতে পারবেন না।
প্রশ্ন: বুস্ট/প্রোমোট কিভাবে করবো?
=========================
✔ বুস্ট করার জন্য ডলারে পেমেন্ট করার মত কার্ড থাকতে হবে। ফেসবুকের এড ম্যানেজার/বিজনেস এড ম্যানেজার/পেজ থেকে এরপর বুস্ট করা সম্ভব।
প্রশ্ন: কোন কার্ড দিয়ে বুস্ট করা যায়?
========================
✔ ইবিএল একুয়া কার্ড, নভো এয়ার, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, পাইওনিয়ার মাষ্টার কার্ড ইত্যাদি দিয়ে ডলারে পেমেন্ট করা যায়।
প্রশ্ন: সর্বনিম্ন কত ডলারের বুস্ট করা যায়?
========================
✔ ফেসবুকে সর্বনিম্ন ১ ডলারের বুস্ট করা যায়। তবে কোন এজেন্সির মাধ্যমে বুস্ট করালে ওই এজেন্সির সর্বনিম্ন প্যাকেজ আলাদা হতে পারে। যেমন, আমরা সর্বনিম্ন ১০ ডলারের বুস্টের অর্ডার নিয়ে থাকি।বি. দ্রঃ 2% fee যোগ হবে বিকাশ/রকেটের ক্ষেত্রে
প্রশ্ন: বুস্টিং/প্রোমট কি Sale কনফার্ম করতে পারে?
=================================
✔ না। বুস্টিং এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনার সম্ভাব্য কাস্টমার বা ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিতে পারবেন। Sale হওয়ার জন্য আরো অনেক কিছু দরকার হয়। যা যে শুধু বুস্টিং করছে তার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়।
-তবে পুরো পেজ ম্যানেজমেন্টের দায়িত্ব দিলে কোন এজেন্সি Sale confirm করার নিশ্চয়তা দিতে পারে তাদের সার্ভিস অনুযায়ী।
প্রশ্ন: আমার এ্যাডটি কতবার দেখানো হবে?
===============================
এটি'র সুনির্দিষ্ট সংখ্যা নেই কারন এ্যাডের পারফরমেন্স অনুযায়ী এবং ফেইসবুকের নিজস্ব কিছু নিয়ম অনুযায়ী (বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এ্যাডের পরিমান ও বাজেট ইত্যাদী) এটি কম বেশী হয়ে থাকে। সাধারনত বাংলাদেশে সবার জন্য খোলা রেখে পোস্ট বুস্ট টাইপের এ্যাড চালালে প্রতি ডলারে = ৯০০-১২০০ জন এ্যাডটি দেখবে। পেইজ প্রমোশন করলে = ৬০-১১০ টি লাইক পেতে পারেন। অন্য টাইপের এ্যাড সম্পর্কে ধারনা পেতে যোগাযোগ করুন।
প্রশ্ন: অন্য একটি এজেন্সী ৫০০ টাকায় ২০০০ বেসিক লাইক দিতেসে, সেই তুলনায় আপনারা তো অনেক কম দেন?
=================================================================
✔ বেসিক লাইক বলে কোন শব্দ ফেইসবুকে নেই। আসলে এইসব এজেন্সি ফেইক লাইকের এই নাম দিয়েছে। তারা তাদের ৫০/৬০ হাজার ফেইক একাউন্ট দিয়ে পেইজে ভুয়া লাইকের ব্যাবস্থা করে দেয়। কাজটি তারা করে সফটওয়্যারের মাধ্যমে। এজন্যই তারা অস্বাভাবিক বেশী লাইকের নিশ্চয়তা দিতে পারে। ভুয়া লাইক কিনলে আপনার পেইজের স্থায়ী ক্ষতি হয়ে যাবে। কারন পরবর্তিতে প্রোডাক্ট/সার্ভিসের সবচেয়ে বড় ক্রেতা হয় আপনার পেইজের ফ্যান। আপনি সেই জায়গাটি বন্ধ করে দিচ্ছেন। আর এইসব ফেইক আইডি দেখে দেখে ব্লক করে দেয়া প্রায় অসম্ভব একটি
প্রশ্ন: টাকা দেয়ার কতক্ষন পরে আমার এ্যাড চালু হবে?
=================================================================
✔ সাধারনত টাকা পৌঁছানোর দিনেই এ্যাড সাবমিট করে দেই। কোন কোন ক্ষেত্রে (অসুস্থতা, হলিডে বা অন্য কোন জরুরী ব্যাপার হলে) হয়তো ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এ্যাড সাবমিটের পরে ফেইসবুক এ্যাপ্রুভ করে লাইভ করে দেয়। যদিও ৯০% এ্যাড ১০ মিনিটের মধ্যেই চলতে শুরু করে কিছু এ্যাড ছাড় পেতে ৭২ ঘন্টা যর্যন্ত সময় নিতে পারে।
প্রশ্ন: সপ্তাহে বা মাসে বুস্ট করতে কত টাকা লাগে?
==================================
✔ আপনি নিজে বুস্ট করছে আপনার সুবিধামত বুস্ট করতে পারেন। কোন এজেন্সি থেকে সার্ভিস নিলে টাকার পরিমান ভিন্ন হতে পারে। যেমন আমাদের,সপ্তাহে, ১০০০ টাকা। মাসে, ৩০০০ থেকে ৯৫০০ টাকার প্যাকেজ রয়েছে। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নির্ধারন করা হয়।
প্রশ্ন: এ্যাডটি কতদিন চলবে?
====================
✔ এটি আসলে আপনার সিদ্ধান্ত। আপনি আপনার বাজেটের ডলার আপনার সুবিধামতো দিনে খরচ করতে পারেন। ফেইসবুকের স্মার্ট এ্যালগরিদম ওই বাজেটকে ওই সময়ের মধ্যেই খরচ করতে চেষ্টা করে। যেমন $50 বাজেট আপনি ১ দিন, ২ দিন, ৫ দিন ইত্যাদী মেয়াদে খরচ করতে পারেন। ওই সময়ের মধ্যে ফেইসবুক বাজেট খরচ করতে না পারলে বাড়তি টাকা থেকে গেলে আমি রিফান্ড করে দেই।
প্রশ্ন: আমি কি যে কোন ধরনের ব্যাবসার এ্যাড আপনাদের মাধ্যমে দিতে পারি?
=====================================================
✔ ফটোগ্রাফি, বুটিক শপ, রাজনীতি বা মিউজিক ব্যান্ড যে ধরনের এ্যাডই দিতে চান না কেন প্রায় সবগুলো-ই ফেইসবুকের মাধ্যমে প্রচার করা সম্ভব। তবে অল্প কিছু পণ্য, সেবা ও ব্যাবসা রয়েছে যেগুলোর এ্যাড আমরা দেই না। সেগুলোর একটি ছোট তালিকা এখানে দেয়া হলো:-অসৎ উদ্দেশ্যে দেয়া এ্যাড,এডাল্ট প্রোডাক্ট/টয়/পর্নোগ্রাফী, মডেল বা Es**rt এজেন্সি, জব অফার,ম্যানপাওয়ার বিজনেস, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা ঘৃনা-বিদ্বেষ মুলক এ্যাড, যদি বোঝা যায় যে এ্যাডটি প্রতারনা করার উদ্দেশ্যে দেয়া
আমাদের পলিসির একটি সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে মাত্র এখানে দেয়া হয়নি কিন্তু আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক এমন কোন ক্যাম্পেইনের আপত্তি যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে।
আরো কিছু জানতে চান? আমাদের সাথে কথা বলুন।
কল করুন:
০১৭২৯২৯৪৫৪৮
অথবা
https://www.facebook.com/TrustSEoDotAgency
25/11/2016
28/07/2016