ইংলিশপয়েনটের সৃষ্টি ভাষা শিক্ষার ভালবাসা থেকে। স্কুলটির প্রধান নাহিয়ান বিন-আসাদুল্লাহ একজন যোগাযোগ কর্মী এবং সাবেক সাংবাদিক। তিনি ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া এবং সাংস্কৃতিক শিক্ষা বিষয়ে অনারস করেছেন ইংলিশে। একই প্রতিষ্ঠান থেকে তিনি ফলিত ভাষাতত্ব এবং ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ে স্নাতক অথবা মাস্টার করেছেন।
তিনি ২০১৫ সালে আইডিপি অস্ট্রেলিয়ার অধিনে আইইএলটস পরীক্ষা দেন বিশেষ কোন প্রস্তুতি ছাড়া, এবং তাঁর ব্যান্ড স্কোর আসে ৭.৫। সবচেয়ে বেশি অবশ্যি আসে স্পিকিঙয়ে, ঝারা ৮।
নাহিয়ান, এম,এ, এমন একজন মানুষ যিনি একটা ভাষা শেখার প্রায়োগিক এবং পুথিগত দুই ক্ষেত্রেই সমান জ্ঞান রাখেন। যেহেতু তিনি বাংলা মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ শেষ করেছেন সেহেতু ইংরেজি ভাষাটা তাঁকে নিজে থেকেই চেষ্টা করে আয়ত্ত করতে হয়েছে। হা ভাষা আপনাকে নিজেকেই শিখতে হবে, কিন্তু পরিবেশও একটা ব্যাপার যেটা বাংলা মাধ্যমের ছাত্ররা সাধারণত পায় না।
অনর্গল ইংরেজিতে কথা বোলার দক্ষতা যে প্রাপ্তবয়স্ক হবার পরও আসতে পারে সেটার একটা বড় উদাহরণ হতে পারেন তিনি। নাহিয়ান মনে প্রানে বিশ্বাস করেন যে রাইট অ্যাটিচুড থাকলে যে কেউ যে কোন বয়সে যে কোন ভাষা আয়ত্ত করতে পারে। চাই শুধু প্রবল ইচ্ছা।
এই স্কুলটি কাদের জন্য? আপনি কি একজন চাকরিজীবী যার ইংরেজি শিখতে কোচিঙয়ে যাবার সময় হয় না কিন্তু প্রবল আগ্রহ বোধ করেন ইংরেজি শেখার ব্যাপারে? হতে পারে সেটা আপনার সামগ্রিক আত্মবিশ্বাসের জন্য কিংবা একটা ভালো চাকরি পাবার জন্য। যেটাই হোক ইংলিশপয়েনট আপনাকে দিচ্ছে শুধু সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস করার সুবিধা!
আমরা কি কি সার্ভিস দিচ্ছি আপাততঃ
১। আইইএলটস প্রেপ ( আপনার লেভেল অনুযায়ী)
২। বেইসিক স্পোকেন ইংলিশ কোর্স
৩। ফ্লুয়েনট ইংলিশ