03/01/2015
বান্দা তার রাব্বএর কাছে অপরাধ স্বীকার করে বলে , আমি গুনাহ্গার , আমার গুনাহ্ অসীম ....
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , " যখন কেহ অশ্লীল কাজ করে কিংবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করে অতঃপর আল্লাহকে স্মরণ করে এবং অপরাধসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ব্যতীত কে অপরাধসমূহ ক্ষমা করতে পারে? " [সূরা আল-'ইমরান ৩ঃ ১৩৫]
বান্দা তার রাব্ব এর কাছে আশ্রয় খোঁজে ,আমি দুঃখ বেদনায় জর্জরিত ...
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , "হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ - আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়োনা; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনিতো ক্ষমাশীল, পরম দয়ালু।"
[ সূরা আয-যুমার ৩৯ঃ৫৩]
বান্দা তার রাব্বকে কাতর হয়ে ডেকে বলে, আমার অন্তর অশান্ত হয়ে আছে ...
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , "যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়; জেনে রেখ, আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়।"
[সূরা আর-রাদ ১৩ঃ২৮]
বান্দা তার রাব্বের কাছে অভিযোগ করে ,বহু লোক আমাকে দুঃখ ও আঘাত দিয়েছে ...
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , "তুমি তাদেরকে ক্ষমা কর ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর "
[সূরা আল-'ইমরান ৩ঃ ১৫৯]
বান্দা তার রাব্ব এর কাছে ভীত হয়ে বলে আমি অত্যন্ত একাকী ও শঙ্কা অনুভব করছি ...
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , "আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রকৃতি তাকে যে কুমন্ত্রনা দেয় তা আমি জানি। আমি তার গ্রীবাস্থিত ধমণী অপেক্ষাও নিকটতর।"
[সূরা ক্বা-ফ ৫০ঃ১৬]
বান্দা তার রাব্বের কাছে অনুনয় করে বলে , আমাকে ভুলে যাবেন না ...
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , "তোমরা আমাকেই স্মরণ কর, আমিও তোমাদেরকেই স্মরণ করব..."
[সূরা আল-বাকারাহ ২ঃ১৫২]
বান্দা তার রাব্বের কাছে ভিক্ষা চায় , আমার অশান্তি এবং উদ্বেগ থেকে নিষ্কৃতি দিন ...
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , ".. যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিস্কৃতির ব্যবস্থা করে দিবেন –"
[সূরা আত-তালাক্ব৬৫ঃ২]
বান্দা তার রাব্বের কাছে দুনিয়া এবং আখিরাতের সুখ, সমৃদ্ধি এবং সন্তুষ্টি চায় ...
আল্লাহ্ সুবহান আল্লাহু তায়ালা বলেন , "তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব।"
[সূরা আল-মু'মিন বা গাফির ৪০ঃ৬০]