Rayer Bazar High School

Rayer Bazar High School This is the only official page of Rayer Bazar High School, the most renowned school in Dhanmondi.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীর অন্তর্গত রায়ের বাজার আবাসিক এলাকায় উন্নত পরিবেশে অবস্থিত 'রায়ের বাজার উচ্চ বিদ্যালয়' একটি ঐতিহ্যবাহী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। ১৯৪৬ সালে জনাব আলহাজ্ব মোঃ আব্দুল হাশেম খান এর বলিষ্ঠ নেতৃত্বে ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়।
বিদ্যালয়ের রূপকার মাননীয় সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আবুল কাসেম খান। তিনি দীর্ঘ ৩২ বৎসর যাবত বিদ্যালয়ের ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন । এই দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তাঁর অভিজ্ঞতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার মাধ্যমে বিদ্যালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সঠিক পথে চলার জন্য এগিয়ে নিয়ে গেছেন।

বর্তমানে বিদ্যালয়ের উন্নতির জন্য রয়েছে একটি নিবেদিতপ্রাণ নির্বাচিত পরিচালনা পরিষদ। যার নেতৃত্ব দিচ্ছেন অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল হাশেম খান সাহেবের নাতি এবং মাননীয় সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আবুল কাসেম খান সাহেবের সুযোগ্য পুত্র জনাব মোঃ হাসান-উল-হামিদ খান। বিদ্যালয়ে প্রায় ২০০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। সেই সাথে প্রায় ৭৫ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত আছেন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীবন্দRayer Bazar high school
26/09/2026

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান -২০২৬
শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীবন্দ
Rayer Bazar high school

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি ) জনাব আব্দুর রাজ্জাক মোল্যা স্যার ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ...
21/09/2026

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি ) জনাব আব্দুর রাজ্জাক মোল্যা স্যার ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মহান আল্লাহপাক স্যারকে দ্রুত সুস্থতা দান করুন।
স্যারের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

21/09/2026
20/09/2026

প্রিয় অভিভাবকবৃন্দ,

বর্তমান সময়ে আমাদের সমাজ ও পরিবারের জন্য সবচেয়ে বড় উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ‘কিশোর গ্যাং’ বা কিশোর অপরাধীদের দল। যে বয়সে ছেলেমেয়েদের হাতে বই, খেলার সামগ্রী বা সৃজনশীল স্বপ্ন থাকার কথা, সেই বয়সে কিছু কিশোর জড়িয়ে পড়ছে অপরাধের অন্ধকার জগতে। কোনো মা-বাবাই চান না তার সন্তান ভুল পথে যাক, কিন্তু অনেক সময় আমাদের অজান্তেই সন্তানরা এই চোরাবালিতে পা দেয়।

আপনার সন্তানকে এই মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করতে কিছু বিষয়ে এখনই সচেতন হওয়া জরুরি:

* বন্ধু ও আড্ডার খোঁজ রাখুন। আপনার সন্তান কার সাথে মিশছে, কার সাথে সময় কাটাচ্ছে এবং তার বন্ধুদের ব্যাকগ্রাউন্ড কেমন, সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন। বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানান, যাতে তাদের সম্পর্কে জানতে পারেন। নিয়মিত স্কুল কলেজে যাচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখুন।আরো ভালো হয় যদি বাচ্চাকে সাথে করে নিয়ে স্কুল/কলেজে যেতে পারেন ও নিয়ে আসতে পারেন। শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।

* আচরণের পরিবর্তন লক্ষ্য করুন। সন্তান কি হঠাৎ খুব বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে? গভীর রাত পর্যন্ত বাইরে থাকছে? হুটহাট অনেক টাকা খরচ করছে বা নতুন কোনো দামি গ্যাজেট আনছে যা আপনার দেওয়া নয়? এই লক্ষণগুলো অবহেলা করবেন না।

* একাকীত্ব দূর করুন। অনেক সময় পরিবারে অবহেলা, বাবা-মায়ের অতিরিক্ত ব্যস্ততা বা পারিবারিক অশান্তির কারণে কিশোররা বাইরে আশ্রয় খোঁজে এবং ভুল চক্রে জড়িয়ে পড়ে। সন্তানকে সময় দিন, তার মনের কথা শুনুন এবং তাকে বোঝান যে পরিবারই তার সবচেয়ে নিরাপদ জায়গা।

* প্রযুক্তির ব্যবহারে নজর দিন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে আজকাল কিশোররা খুব দ্রুত এই ধরনের গ্যাং কালচারের প্রতি আকৃষ্ট হয়। সন্তান ইন্টারনেটে কী করছে, সে সম্পর্কে সচেতন থাকুন।

* ইতিবাচক কাজে ব্যস্ত রাখুন। সন্তানকে খেলাধুলা, বই পড়া, সামাজিক কাজ বা যেকোনো সৃজনশীল সংগঠনের সাথে যুক্ত করুন। অলস মস্তিষ্ক ও অতিরিক্ত অবসরই অনেক সময় তাদের অপরাধের দিকে ধাবিত করে।

কিশোর গ্যাং কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সন্তানকে শুধু শাসন নয়, ভালোবাসা, সঠিক দিকনির্দেশনা ও বন্ধুত্বের মাধ্যমে এই অন্ধকার থেকে দূরে রাখা সম্ভব। আসুন, সচেতন হই এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করি।

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষে
প্রধান শিক্ষক @

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এ রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প...
06/09/2026

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এ রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিদ্যালয়ের জন্য বয়ে এনেছে একাধিক চ্যাম্পিয়নশিপ, প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনের গৌরব।
দাবা, সাঁতার, কাবাডি ও হ্যান্ডবলের মতো বিভিন্ন ইভেন্টে আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য প্রমাণ করে যে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, ক্রীড়াক্ষেত্রেও সমানভাবে এগিয়ে রয়েছে।
দাবায় বালক বড় বিভাগে ১ম স্থান অর্জন করেছে শ্রাবণ সাহা। সাঁতারে বালিকা মধ্যম বিভাগে ১ম স্থান অর্জন করেছে নুছরাত জাহান পরশি এবং ২য় স্থান অর্জন করেছে একামনি। বড় বালিকা বিভাগে মুক্ত সাঁতারে ১ম স্থান অর্জন করেছে জান্নাতুল ফেরদৌস এবং প্রজাপতি সাঁতারেও ১ম স্থান অর্জন করেছে স্বর্ণা খাতুন।
অন্যদিকে, বালক কাবাডি দল চ্যাম্পিয়ন হয়ে এবং বালক হ্যান্ডবল দলও চ্যাম্পিয়ন হয়ে বিদ্যালয়ের সাফল্যের মুকুটে যুক্ত করেছে আরও দুটি উজ্জ্বল পালক। সাঁতারে বালক বড়/মধ্যম বিভাগে আবু বকর সিদ্দিক ১ম স্থান এবং বালক বড় বিভাগে নাহিদ হাসান ১ম স্থান অর্জন করেছে।
এই অর্জন কেবল কয়েকটি পদক বা ট্রফির সাফল্য নয়—এটি আমাদের শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা, প্রতিভা ও আত্মবিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে এটি বিদ্যালয়ের শিক্ষক, ক্রীড়া প্রশিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহেরও ফল।
রায়ের বাজার উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী সকল শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

01/09/2026

সন্তান বিদ্যালয় থেকে বাড়ি ফিরেছে। মা-বাবার পরিচিত প্রশ্ন—“আজ কী পড়ানো হলো?”, “পরীক্ষা কেমন হয়েছে?”, “কত নম্বর পেয়েছ?”, “ক্লাসে কততম?” প্রশ্নগুলো খুবই স্বাভাবিক।

কিন্তু আমরা কতবার জিজ্ঞেস করি—“আজ তুমি কারও উপকার করেছ?”, “কোনো সহপাঠী কষ্ট পেলে তার পাশে দাঁড়িয়েছ?”, “কোনো অন্যায় দেখলে কী করেছ?”, কিংবা “আজ এমন কী শিখেছ, যা তোমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে?”

আমাদের প্রশ্নের মধ্যেই আমাদের প্রত্যাশা লুকিয়ে থাকে। আর সেই প্রত্যাশার দিকে তাকালে একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে—আমরা কি সন্তানদের শুধু সফল মানুষ হিসেবে দেখতে চাই, নাকি সফলতার পাশাপাশি আদর্শবান মানুষ হিসেবেও গড়ে তুলতে চাই?

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে  যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উ...
26/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর শিক্ষার্থীরা হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে মহান আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়বিচার, সহনশীলতা, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণ করে সত্য, সুন্দর ও মানবিক জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। তাঁর জীবন ও কর্ম আমাদের সত্য, ন্যায়, ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তাই নতুন প্রজন্মের মাঝে তাঁর মহান আদর্শ ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানের শেষ পর্বে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিদ্যালয়ের সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ এবং সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমন একটি সুন্দর, শিক্ষামূলক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজন শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শ আমাদের প্রত্যেকের জীবনে শান্তি, সৌহার্দ্য, মানবতা ও কল্যাণের পথ দেখাক।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

এতদ্দ্বারা এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এর জন্য র...
20/08/2026

এতদ্দ্বারা এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এর জন্য রেজিস্ট্রেশন চলছে।
আগ্রহী শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করে আবেদন পত্রের কপি ০১-০৯-২০২৬ তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিসে জমা দেওয়ার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

---প্রধানশিক্ষক

Address

125, Sher-E/Bangla Road/Dhaka . 09
Dhaka
1209

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 14:30
Sunday 07:00 - 17:00

Telephone

+88058157179

Alerts

Be the first to know and let us send you an email when Rayer Bazar High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rayer Bazar High School:

Shortcuts

Share

Category