Department Of Islamic Studies, University Of Dhaka

Department Of Islamic Studies, University Of Dhaka

Share

Department of Islamic Studies., University of Dhaka. Established in 1921.The department offers a fou Arabic and Islamic Studies was one of those 12 departments.

After the partition of Bangle in 1911, it was a great demand from the major Muslim society that a new university should be established in east Bengal. In 1912, when Lord Hardinge came to Dhaka a team under Nowab Syed Nowab Ali Chowdhury, Sher-E-Bangla A.K. Fazlul Haque and Nowab Sir Solimullah went to Lord and proposed for establishing a university. According to their proposal, Lord Hardinge made

09/04/2026

সাবেক ছাত্রী

21/02/2026
Photos from Department Of Islamic Studies, University Of Dhaka's post 18/02/2026

ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান-কে ফুলেল শুভেচ্ছা এবং সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সানাউল্লাহ-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বিভাগের ১৫তম ব্যাচ “দীপ্যমান”-এর শিক্ষার্থীরা।

আজ বিভাগীয় অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও বিভাগের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন। তাঁর নেতৃত্বে বিভাগের শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ চর্চায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

একই অনুষ্ঠানে সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সানাউল্লাহ-র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা তাঁর দায়িত্বশীল নেতৃত্ব, একাডেমিক উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরিশেষে বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল লতীফ মুনাজাত পরিচালনা করেন। এতে বিভাগের সার্বিক কল্যাণের জন্য দোয়া করা হয়।

19/01/2026
Photos from Department Of Islamic Studies, University Of Dhaka's post 18/11/2025

ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের
বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক রাগীব আনজুম। বিভাগীয় অধ্যাপক ড. মো. মাসুদ আলম এবং ডাকসু’র স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন বিন মুজাফফর।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, বিতর্ক একজন মানুষকে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখায় এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। একজন আত্নপ্রত্যয়ী ও আত্নবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন- মো. কামরুল ইসলাম, নাফে বিন মামুন ও মোহাম্মদ শাহেদ হোসাইন ইমন। রানার-আপ টিমের সদস্যরা হলেন- মো. সিয়াম হায়দার, তৌফিকা আরাফাত রোজ ও মুহাম্মদ মুঈনুদ্দীন গাউছ। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন নাফে বিন মামুন।


(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

Photos from Department Of Islamic Studies, University Of Dhaka's post 10/10/2025

আজকের বিসিএসের প্রশ্ন

08/09/2025

ইসলামিক স্টাডিজ থেকে যারা প্রার্থী হয়েছেন ডাকসু ও হল সংসদে সবার জন্য শুভকামনা।

06/09/2025

ইসলামিক স্টাডিজ বিভাগের যেসব শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে নির্বাচন করছেন তাদের মেনশন করুন এই পোস্টে। নিজেরা নিজেরা পরিচিত হয়ে নিতে পারেন কমেন্ট বক্সে।

13/07/2025

ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আহসানুর রহমানের কবর জিয়ারতে করলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো সানাউল্লাহ স্যার, অধ্যাপক ড. মো আখতারুজ্জামান স্যার, ড. শেখ ইউসুফ স্যার, অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম স্যার

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


1st Floor, Arts Building, University Of Dhaka
Dhaka
1205